STORYMIRROR

Manik Goswami

Abstract Classics

4  

Manik Goswami

Abstract Classics

দুঃসময়

দুঃসময়

1 min
346

দুঃসময়

 মানিক চন্দ্র গোস্বামী


অন্ধকার কাটতেই এলো আবার অন্ধকার,

আলোর দেখা দিয়েও হলো আকাশের মুখ ভার।

কোভিড যন্ত্রনা এনে দিয়েছিলো জীবন আকাশে ঝড়,

স্বজন হারানোর বেদনা ছিল নিরন্তর প্রতি ঘর।  

আইলা, আমফান ঝড়ের দাপট হয়েছিল প্রখর,

ঘর হারিয়ে ঘরছাড়া হয়েছিল কত ঘর।

তুলনা অবান্তর,

তবু, কয়েকটা দিন পর,

জীবন ছন্দ ফিরে আসায় হেসেছিলো অন্তর।


কোভিড ঝড়ে হয়েছে জেরবার সংসার,

কপালের ফের, বিধাতার অবিচার।

কেঁপেছে মৃত্যু ভয়ে সকল আপন পর,

মহীরুহের পতনে কে হবে দিবাকর ?

চাকুরী খুইয়ে দৈন্যের মুখ দেখছে হাজার জনে,

জীবনাভিশাপ বয়ে চলেছে সময় ভাঁটার টানে।

ধন্বন্তরি টীকার আগুনে কোভিড স্তিমিত, তবু

অর্থনীতির অধঃপতনে মানুষ হয়েছে কাবু।

অন্ধকার যে বহাল রইলো, দুঃখ ঘুচবে কবে;

সারাজীবন মানুষ কি তবে অসুখীই রয়ে যাবে ?


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract