STORYMIRROR

Sukumar Roy

Classics

0  

Sukumar Roy

Classics

চোর ধরা

চোর ধরা

1 min
3.6K


আর ছি ছি! রাম রাম! ব’লো না হে ব’লো না-

চলছে যা জুয়াচুরি, নাহি তার তুলনা।

যেই আমি দেই ঘুম টিফিনের আগেতে,

ভয়ানক ক’মে যায় খাবারের ভাগেতে ।

রোজ দেখি খেয়ে গেছে, জানিনেকো কারা সে-

কালকে যা হ’য়ে গেল ডাকাতির বাড়া সে!

পাঁচ খানা কাটলেট, লুচি তিন গন্ডা,

গোটা দুই জিবে গজা ,গুটি দুই মন্ডা,

আরো কত ছিল পাতে আলু ভাজা ঘুগনি-

ঘুম থেকে উঠে দেখি পাতখানা শুন্যি!

তাই আজ ক্ষেপে গেছি- কত আর পারব?

এতদিন স’য়ে স’য়ে এই বারে মারব।

খাড়া আছি সারাদিন হুঁশিয়ার পাহারা ,

দেখে নেব রোজ রোজ খেয়ে যায় কাহারা।

রামু হও দামু হও, ও পাড়ার ঘোষ বোস-

যেই হও এই বারে থেমে যাবে ফোঁস ফোঁস।

খাটবে না জারিজুরি আঁটবে না মার প্যাঁচ্,

যারে পাব ঘাড়ে ধ’রে কেটে দেব ঘ্যাঁচ ঘ্যাঁচ

এই দেখ ঢাল নিয়ে খাড়া আছি আড়ালে,

এই বারে টের পাবে মুন্ডুটা বাড়ালে।

রোজ বলি “সাবধান” কানে তবু যায় না?

ঠেলাখানা বুঝবি ত এইবারে আয় না


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Classics