STORYMIRROR

Madhab Mandal

Abstract Others

3  

Madhab Mandal

Abstract Others

ছায়া ছায়া সত্যি ২০

ছায়া ছায়া সত্যি ২০

1 min
167

মনে করি -

কোনো গাছ আর আমাদের দিকে ফিরেও তাকাচ্ছে না


মনে করি -

সব সাগর, নদী আমাদের খচ্চর, মহাখচ্চর ভেবে নিল


মনে করি -

সব পাহাড়-পর্বত হুড়মুড়িয়ে পড়ছে প্রতিটা জনপদে


তাহলে -

আমাদের সব হুড়ুমদুড়ুম আর একটা চন্দ্রকেতুগড় হবেই?


নিশ্চয়ই, নিশ্চিত।


একে সান্ত্বনার ভঙ্গিতে ভাগ্য বলি, বলি বিধি, বলি নিয়তি 


আর হতাশার ভঙ্গীতে বলি, এরজন্যে আমিও দায়ী।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract