STORYMIRROR

Madhab Mandal

Abstract Others

4  

Madhab Mandal

Abstract Others

ছায়া ছায়া সত্যি ১৫

ছায়া ছায়া সত্যি ১৫

1 min
371

জ্বলন্ত বুকে শত্রু হয়ে মৌতাতে মেতো না আর

আগুন পাখি কোনদিনই আর তোমাকে ডাকবে না

ডাকবে না ডাকবেই না


ভূত্বক বয়ে গেল

ভালবাসা জলে গেল

এবেলা ওবেলা রামছাগল খাও, খাও, খাও


একটা লাভ-ওঠানো সম্পর্ক চৌচির

রাস্তা মজানো হাসির কালবৈশাখী

ধেই ধেই নাচো, নাচো আর নেচেই ফাটাও 


পয়লা বৈশাখ কাঁদতে কাঁদতে কান্না ভুলেছে

আর কোনো পথ নেই ওর মুমূর্ষু চোখে

মুমূর্ষু চোখে মুমূর্ষু চোখে........


ছায়া ছায়া সত্যিগুলো প্রগাঢ় পাশ ফেরে শুধু


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract