STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Tragedy

4  

Partha Pratim Guha Neogy

Tragedy

চেনা মানুষ, চেনা স্পর্শ

চেনা মানুষ, চেনা স্পর্শ

1 min
346

নিজেকে নিজেই ঠিক চিনতে পারছি না,

চিনতে পারছি না রাতের সাথে দিন ,সময়ের সাথে প্রেম।

নীরব কিছু অভ্যেস থেকে উঠে আসা অধিকার

আমি মেলাতে পারছি না নিজেকে টেলিভশন চ্যানেলে উঠে আসা পেঙ্গুইনদের সাথে।

আমার চেনা মানুষ আর তোমার আখরোট ঠোঁটের চেনা স্পর্শ মেলাতে পারছি না কিছুতেই।


কবিতা পড়ে কোন চেনা মানুষ ?

ফোটো, মুভি, থিয়েটার, এমনকি গদ্য তারও কাছে এত অবমাননা কবিতা, আমি মেলাতে পারছিনা।

চেনা স্পর্শে বন্ধ তোমার রেগুলার পিরিয়ডস

কোথাও শিকড় ছিঁড়ে সটান এক বোতল খিদে

মেলাতে পারছি না।

উড়ে যেতে চাইছি ঘুড়ি হয়ে কিলিমাঞ্জারো পাহাড়ের চূড়ায়

মাঞ্জার গান শিস দিচ্ছে নিরালা বাতাস কেটে

মেলাতে পারছি না।

চেনা মানুষের ভালোবাসা আর চেনা স্পর্শ 

আমি মেলাতে গেলেই দেখছি তুমি হাসছো ,আমাকে বলছো

আট থেকে বারো করতে আরো চারবার।

কিছুতেই মেলাতে পারছি না

আমার পুরুষ অধিকারে কুড়িয়ে পাওয়া ভগ্নাংশের অংক।


নিজেকে ঠিক চিনতে পারছি

সেই আমি আর এই আমি ,নিজের ভিতর পরিবর্তিত মতবাদ

চিনতে পারছি না তোমার গভীরে আমার রঙিন প্রজাপতি আর আমি একলা নীল আকাশ।

অথচ অবধারিত সমস্ত মেঘের গাল বেয়ে আজ গড়িয়ে পড়ছে

আমাদের চেনা মানুষের চেনা স্পর্শের প্রথম চুমুর ফোঁটা ফোঁটা বৃষ্টি ....


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Tragedy