STORYMIRROR

Anjan Lahiri

Abstract Fantasy Others

3  

Anjan Lahiri

Abstract Fantasy Others

চাওয়া পাওয়া

চাওয়া পাওয়া

1 min
232

একি চাওয়া় একি পাওয়া 

একি ভাবে কাছে আসা

বোধ হয় মুখেতে নাই কোন কথার সে ভালোবাসা 

হয়তো ভালোবাসার হয়েছে পরাজয়, পারছিনা দিতে 

বোধহয় যতটা কাছে চায় আসিতে

চাইছিনা আসিতে।

তুমি যে বেসেছিলে ভালো,ভয় হয় ভাগ্যে নাহি যদি সয়

সুখের স্বর্গে থাকার যোগ্য,আমি তো আর নয়।

 তরী আর বাহিতে না পারি,যেমন চাই বাহিতে বোধহয় সব গাওয়া গেছি ভুলে,পারিনা আর সইতে 

তোমার কাছে কোনটা মন্দ কোনটা ভালো, বুঝি না আগের মত আমায় তুমি টানবে কাছে আর মানি না।

তোমার কাছে দিয়েছি বসন্ত, বলো তো কিসের জন্য?

 মনের দিগন্তে আজ ঢেকেছি মেঘে 

যাতে না যায় ঝরে প্রানের উদ্দাম বন্য।

 পারিনি বুঝিতে আসিবে তুমি, রাখিনি সাজায়ে ডালা

কি করে ফুলের ভার ক্লান্ত হৃদয় বয়

হয়নি তাই গাঁথা মালা।

সমুদ্র আজ চায় মিশিতে, তটিনিতে কিভাবে অজান্তে

গেছে থেমে হৃদয় রতন

তোমার মনের দুয়ার প্রান্তে।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract