STORYMIRROR

Sudeepa Mondal

Abstract Fantasy Others

3  

Sudeepa Mondal

Abstract Fantasy Others

বসন্ত

বসন্ত

1 min
170

কৃষ্ণচূড়া সাজলো বুঝি আগুন রাঙা সাজে,

উষ্ণ হাওয়ার ছোঁয়ায় মুখ লুকায় আজ লাজে,

আকাশ বাতাস মাতিয়ে তোলে কোকিলের কুহুতান,

রবি ঠাকুরের ফাগুন গানে মাতলো ধরার উঠান।

বসন্তবায় গন্ধ ছড়ায় সকাল থেকে সাঁঝে,

পলাশ ফুলের আঞ্জলী দেয় তারই পথের মাঝে।

নানান রঙের ফুলকলিতে ভরলো বাগানখানি,

মধুর লোভে মৌমাছিরা করছে যে কানাকানি।

এই বেলাতেই অবুঝ মন প্রিয় তোমার খোঁজে,

সব হারিয়ে তোমায় পাবো মন শুধু এই বোঝে।

রামধনুর ওই সাত রঙেতে রাঙিয়ে দিও মন,

বসন্তকে সাক্ষী রেখে আমরা হবো আপন জন


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract