STORYMIRROR

প্রসেনজিৎ পাল

Romance Inspirational Others

3  

প্রসেনজিৎ পাল

Romance Inspirational Others

বসন্ত বরণ

বসন্ত বরণ

1 min
170

তোমারে আবির দিলাম মনেমনে,

মনেপ্রাণে প্রভু মনেপ্রাণে।

প্রেমরূপ রতনে যতসব আয়োজন

তোমার লাগি প্রভু, সদা তোমার প্রয়োজন।

দীন হীন পাক আলো-আশা,

এ বসন্তে তোমারে করি বরণ; মহা নাম ভাসা।

প্রেমের আলোয় গড়ে উঠুক সবার জীবন

যত জীব, লতাগুল্ম, মহাপাপীরও মন।

মানুষের মনে ফুটুক সেই ফুল

ভুলে যাক ভেদাভেদ আছে যত ভুল,

বসন্তের প্রেমমহিমা সার্থক হোক আজি

উঠুক সবার প্রাণে প্রেমধ্বনি বাজি।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

More bengali poem from প্রসেনজিৎ পাল

Similar bengali poem from Romance