বিশ্বাস
বিশ্বাস
"বিশ্বাস" - শব্দটি এখন বড়ই অচেনা ;
আসলে বিশ্বাস করবো কাকে ?
গৃহশত্রু বিভীষণ আজ ঘরে ঘরে,
মুখোশ আঁটা সারি সারি মানুষের ভীড়ে,
এখন আসল মানুষটি গিয়েছে হারিয়ে ।
ভরসা এখন করবে কাকে ?
স্বার্থান্ধ লোভী মানুষ আজ
শুধুই পিছন থেকে ছুরি মারে ।
জীবনে যতবার করেছি বিশ্বাস ততবার ঠকেছি;
শুধুই বাইরেই নয়,নিজের ঘরেও বারবার ঠকেছি। সব ভুলে যাকেই করেছি বিশ্বাস এ জীবনে,
বিশ্বাসভঙ্গ সেই-ই করেছে কি অনায়াস ভঙ্গীতে ।
জীবনে যাকেই উপকার করেছি সেই আজ
নির্লজ্জতার সব সীমা অতিক্রম করে,
হাসিমুখে বিস্বাসঘাতক গিয়েছে বনে ।
আর ভালোবাসা ?
ভালোবেসে দেখেছি, সেও শুধু সুযোগ খোঁজে;
স্বার্থসিদ্ধির জন্য ভালোমানুষের বেশ ,
স্বার্থ ফুরোলেই ভালোবাসার শেষ ।
সমগ্র বিশ্বকে বিশ্বাস করে ঠকেছি,
আপন, পর ও প্রিয়জনকে বিশ্বাস করে ঠকেছি,
কিন্তু শুধু আমাকে যে বিশ্বাস করেছে,
শতবার ঠকেও আমি পারিনি কখনও ঠকাতে ।

