বিদূষী নারী
বিদূষী নারী
দেখেছি এক অদ্ভুত সংমিশ্রণ
নতুনত্বে ভর্তি ,
বিরাজমান সে একই রূপে সদা
গরম হোক বা সর্দি ।।
রংটা তার শ্যামবর্ণ যদিও
প্রখর তাঁর দৃষ্টি ,
রাগী রূপ মা দুগ্গা হলেও
হাসিটা ভীষণ মিষ্টি ।।
রবীন্দ্রনাথ পরে যদিও
পাশ্চাত্যে মন মত্ত ,
এদিক ওদিক কোমর বেকালেও
পরম কৃষ্ণ ভক্ত ।।

