ভুলের পর ভুল
ভুলের পর ভুল
ভুলের পর ভুল,
ভুলের ছায়া আমাকে ঘিরে,
তবুও আমি সঙ্গী নিজস্ব সত্যের,
স্বপ্নের আড়ালে মিথ্যার রঙিন,
অন্যেরা ভুল, আমি তো সঠিক।
প্রথম ভুলে নিজেকে চিন্তায় ফেলে,
দ্বিতীয় ভুলে নিজেকে সান্ত্বনা দিই।
অন্যেরা যেমন ভাবে, আমিও তেমন,
হৃদয়ের গহীনে সবার কথা গিয়ে,
বদলাতে চাইনা নিজের জীবন,
নিজেকে বুঝাই, “ভুল আমার নয়,
আমি তো শুদ্ধ, আমি তো নির্ভুল,
আমি তো নির্দোষ,এটাই তো সত্য।
নিজের ভুলের মাঝে নিজেকে খুঁজি
ভুলের দগদগে পথে আমি হাঁটি,
ভুল করে নিজেই নিজের কাঠগড়া সাজাই।
আমি তো শুদ্ধতম, আমি তো সঠিক,
ভুলের দুঃখে চুপচাপ থাকি,
ভুলের পথ ধরে সব ভুলে যাবার চেষ্টা,
তবে মাঝে মাঝে গভীরে উঁকি দিই,
বিস্মৃত স্বপ্নের ভেতর আত্মপরীক্ষা করি।
হৃদয়ের নীরবতা, চোখের জল,
নিজের ভিতরে কতটা সত্য থাকে,
ভুলের মাঝে নিজেকে খুঁজে দেখি,
নিজের ভুলে নিজের হাত ধরেছি,
ভুলের প্রতিটি আঁচড়ে,মিথ্যার আবরণে,
ঢেকে রাখি দোষের ভেতর,
আমি তো শুদ্ধ, আমি তো নির্মল,
অন্যের চোখে আমি যেন দেবতার মূর্তি।
ভুলের উল্টো দিকের সাদা, কালো ছায়া,
নিজেকে বুঝাতে স্বপ্নের ঝলক,
নিজের ভুলে তলিয়ে যাই
নীরব সত্যের বাণী।
নিজেকে বুঝাই, “ভুল আমার নয়,
আমি তো শুদ্ধ, আমি তো নির্ভুল,
আমি তো নির্দোষ,এটাই তো সত্য।
হৃদয়ের সন্নিকটে চিহ্নিত ভুল,
নিজের অন্তরে স্বপ্নের নতুন দিশা,
ভুলের পথ ছেড়ে আসি আসল পথের খোঁজে,
নিজেকে খুঁজে পাই নতুন আলোর মাঝে।
ভুলের ঝড়ে মনের শান্তি হারিয়ে যায়,
নিজেকে সান্ত্বনা দেয়া বড় কঠিন,
তবে ভিতরে আসল সত্য খুঁজতে,
ভুলের ভার থেকে মুক্তি পাওয়া দরকার।
আবরণ খুলে দেখো নিজের অন্তর,
মিথ্যার গায়ে চেপে থাকা সত্য,
ভুলের মিথ্যা সীমানা ছাড়িয়ে,
নতুন করে জীবন শুরু করো হৃদয়ের আঁচলে।
