STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Romance

4  

Partha Pratim Guha Neogy

Romance

ভালোবাসাহীনতা

ভালোবাসাহীনতা

1 min
369

তোমাকে না দেখলে আমার মনে কোনোদিন বসন্ত আসত না !

আমি জানতাম না বসন্ত কত সুন্দর,

কিন্তু তার চেয়েও সুন্দর তুমি।

তোমার হাতের ছোঁয়া না পেলে আমার মনে হয়ত কোনোদিন শরৎ আসত না !

আমি বুঝতাম না কাশফুলের কোমলতা,

কিন্তু তার চেয়েও যে কোমল তুমি।

তোমার ভালোবাসা না পেলে আমার বেঁচে থাকাই আজন্ম পাপ!

আমি জানি না বেঁচে থাকা এত সুন্দর,

কিন্তু তার চেয়েও সুন্দর তুমি।

এক প্রেমহীন পুরুষ আমি!

বসন্ত কিংবা শরৎ যার কাছে কোনোদিন আসেনি।

তোমার ভালোবাসাহীনতার অসুখে প্রতিনিয়ত মৃত্যু হচ্ছে অসংখ্য মনের!

এই দায় তুমি কখনো অস্বীকার করতে পারো না।

প্রিয়া একবার হলেও আসো,ভালোবাসায় ভরে যাক এই প্রেমহীন নরক।

তারপর তোমায় দেখতে দেখতে আমার স্বেচ্ছা মৃত্যু হোক!

আমার মৃত্যু হোক প্রত্যেক সেকেন্ডে,মিনিটে,ঘন্টায় প্রত্যেক দিন।।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance