STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Romance Fantasy Others

3  

Partha Pratim Guha Neogy

Romance Fantasy Others

ভালবাসা

ভালবাসা

1 min
170

তুমি যেথায় স্বপ্ন খোঁজো, আমি সেখানে স্বপ্ন রচি।

তুমি ভালোবাসা হারিয়েছো যেথায়, আমি শুরু করি সেথায়।

তুমি যখন কেঁদে ফেলেছো, আমি তখন হাসতে চেয়েছি।

তুমি যখন আঁচল খুলেছো, আমি তখন খোঁপায় ফুল গুঁজে দিয়েছি।

স্বগর্বে বুক এলিয়ে দিয়ে আমি ভালোবাসা চেয়েছি।

মস্তিষ্কহীন সমাজচ্যুত দেহ নিয়ে তোমার সামানে দাঁড়িয়েছি।

আর কত? আর কতো বিষাদের কথা লিখতে বলবে আমায়?

আর কতো ভালোবাসার কবিতা পাঠ করতে বলবে আমায়?


আমি বুকের বাঁপাশে একটা খাঁচা বানিয়েছি,

তোমাকে পুষবো বলে।

তুমি ছিলে উড়তে চাওয়া গাংচিল আকাশ পানে,

অথচ আমি চেয়েছি তোমায় বন্দী করতে বুকের খাঁচায়।

যার ঠিকানা আকাশে, তাকে কি রাখা যায় বুকে?


আমি তোমাকে চেয়েছিলাম, সমুদ্রের ঢেউয়ের মতো।

আমার লেখায় উপচে পড়বে ভালবাসার ঢেউ।

চোখের নোনাজলে তীব্র হাহাকার আর আকাঙ্ক্ষার বানী নিয়ে আমি কবিতা লিখি।

আমি পাহাড়ের মতো উচ্চতা নিয়ে তোমার সামনে মাথা নত করি।

আমি তোমার বুকের খাতায় নতুন সজীবতার স্বপ্ন বুনি।

ভালোবাসি ,ভালোবাসি ,ভালোবাসি বলেই তো তোমাকে নিয়ে স্বপ্ন দেখি।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance