STORYMIRROR

শাকিল ইসলাম

Abstract

4  

শাকিল ইসলাম

Abstract

বাস্তবতা

বাস্তবতা

1 min
252

আমি নীরাবতা চাইলাম 

বৃক্ষ আমাকে দিলো নীরাবতা

সাথে দিলো বুক ভর্তি শীতলতা 


আমি উদার হতে গগন পানে চাহিলাম 

আকাশ আমাকে দিলো উদারতা 

শেখালো আমাকে বিস্তার হওয়ার চিন্তা 


আমি প্রফুল্ল হতে চাইলাম 

পক্ষীকূল আমাকে দিলো প্রফুল্লতা

পাখির মতো আমি উড়তে শিখলাম 


আমি সহনশীল হতে চাইলাম

মাটি আমাকে দিলো সহনশীলতা 

শত শত বুকে আঘাত, তবুও পেলাম সহ্যক্ষমতা 


আমি বাস্তবিক হতে চাইলাম 

আমি জীবনের দিকে তাকালাম 

জীবন আমাকে এখন শেখায় বাস্তবতা


বৃক্ষ, আকাশ, পাখি, মাটি আমাকে অনেক কিছু শেখালো

কিন্তু জীবনের বাস্তবতা তা তো সবকিছুর বিপরীতে।



Rate this content
Log in

More bengali poem from শাকিল ইসলাম

Similar bengali poem from Abstract