STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Romance Classics

4  

Partha Pratim Guha Neogy

Romance Classics

বালুকাবেলায়

বালুকাবেলায়

1 min
286

সমুদ্র তীরের গাছের বন দিয়ে

সেই স্বপ্নের নারীর যাওয়া আসা।

কিছুটা দূরে বিশ্বজনীন পাড়া,

চত্বর ভরে ছড়িয়ে আছে ছোট ছোট শাঁখ,

বালুকাবেলায় মন খারাপ করা পড়ন্ত আলো।

রাস্তার দু'ধারে জংলী ফুলের ঝাঁক

আলো ধীরে ধীরে নিভু নিভু হয়ে আসে,

স্বপ্নের নারীটির দ্রুত ভীত পায়ের নূপুরের নিক্কণ।

ভেসে আসে দূর থেকে শঙ্খের আওয়াজ

স্বপ্নের নারীও বাড়ির পথে ক্রমশ মিলিয়ে যায়।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance