STORYMIRROR

Debraj Dey

Abstract Others

3  

Debraj Dey

Abstract Others

আয়না

আয়না

1 min
137

"তোমার ভেতর আমি নিজেকে দেখছি।"

কাস্তের ঝিলিক রোদ, ঝাপসা ক্ষেতে মজুর

স্বপ্নের বীজ থেকে সবুজ, আরও রোদ্দুর

শিথিল, নিজের বাইরে জানেনা কিছু

এ কেমণ ঘোর, ঘুরছে পৃথিবী শুধু, 

ন‍্যাংটো মেয়ে হারিয়েছে দিক

কলম ধরার সাথে চলনই ঠিক।

সুপ্ত রোগী শুয়েছিল, বীজপত্রে ঘুমিয়েছিল

এক ক্ষুধার্ত আত্মা, কখনও কাছে আসে

জোনাকির আলো নিভে যায়

রাতের আকাশ বদলে গেছে

বদলে বদলে যায়

আরও তারা-রেখা প্রশ্নচিহ্ন বাতাস স্রোত

শিরা উপশিরায় ছুটে চলে বিদ‍্যুত

"তোর ভিতর আমি নিজেকে দেখেছি", ব‍্যাস এতটুকু।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract