STORYMIRROR

subrata bhattacharjee

Abstract Others

3  

subrata bhattacharjee

Abstract Others

আমি কি হবো, মৃণালিনী ?

আমি কি হবো, মৃণালিনী ?

1 min
304


আমি কি হবো ? 

এই যে আমি চলে যাব, আসলে তো যাবো না 

তোমার মতো এখানেই থেকে যাবো…. 

কিন্তু কি হবো ? 


ঝরণা হয়ে ঝরবো পাহাড়ের গায়ে ? 

ঝরতেই থাকবো ? 

নদী হয়ে মিশবো গিয়ে 

সাগরে ? নাকি পুকুরকাটা এক কোয়া মাটি, 

ঘন ছায়ায় ছাতিমের তলায় 

পড়ে থাকবো 

কি হবো ? 

সমুদ্রের পাড়ে জেলেদের নৌকায় লেগে থাকা

বালি 


বেমানান পাথুরে চাঁই এক নিঝুম জঙ্গলে কিংবা

ভোরের পাখি 

ডেকে যাবে ভোরে, বেশ শব্দ করে 

নাকি এক মহীরুহ 

নিঃশব্দে কাটাবে তার হাজার বছর 


হয়তোবা বাতাস হয়ে খেলবো আমি গাছের পাতায় 

হরিলুটের বাতাসা ছড়ানো কোন সন্ধ্যার উঠনে 

একমুঠো ধূলো কেও উড়িয়ে দেবে 

কিছু জলে, কিছু মাটিতে মিশে থাকবো 

 

একদিন চলে যাবো, আসলে তো যাবো না 

এখানেই থেকে যাবো 

কিন্তু আমি কি হবো, মৃণালিনী ? 

What will I be ? 

কি হলে, তোমাকে আবার ফিরে পাবো ?? 


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract