STORYMIRROR

Njh Y

Fantasy

4  

Njh Y

Fantasy

"আকাশ তোমায় যায়না ছোঁয়া"

"আকাশ তোমায় যায়না ছোঁয়া"

1 min
311


আকাশ তোমায় যায় না কেন ছোঁয়া?

তোমার আর আমার মাঝে এতো দূরত্ব কেন বলতো পারো? 


তোমায় ছুঁয়ে দেখতে খুব ইচ্ছে করে।

এইযে লোকে তোমায় নিয়ে এতো কবিতা, গল্প, উপন্যাস লিখে কি আছে তোমার মাঝে?


 এতো কিসের আকর্ষণ তোমার মাঝে? 

আচ্ছা তোমায় ছোঁয়া যায় না বলেই কি এতো আকর্ষন তোমার প্রতি?


যদি তোমায় ছোঁয়া যেত হয়তো এতো আকর্ষন থাকতো না, 

লোকে তোমায় নিয়ে এতো কবিতা, গল্প ,উপন্যাস লিখতো না।


 কারণ মানুষ তাকেই ভালোবাসে যে ধরা-ছোঁয়ার বাইরে।

তবে আমার সারাদিনের ক্লান্তি দূর হয় নিশ্চয় তোমার দিকে তাকিয়ে। 


 তোমাকে ধরতে না পারি তোমার ঐ স্নিগ্ধতা অনুভব করতে পারি,

 তোমার ঐ সাদা তুলোর নৌকায় কল্পনায় ভাসতে পারি‌।

তোমায় নিয়ে ভাবনার কবিতা বুনতে পারি। 


তোমায় নিয়ে যে ভাবনার মেলা বসে আমার মনে তা দিয়ে অজস্র ভালোবাসার গল্প লিখতে পারি।

তুলোর মতো মেঘ দিয়ে হাজারটা স্বপ্ন বুনতে পারি।


তাইতো বলি তোমাকে ছুঁতে না পারলেও, তোমাকে অনুভব করতে পারি।

যেমন কিছু ভালোবাসা কল্পনায় বেশি সুন্দর।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Fantasy