STORYMIRROR

Disha Pal

Fantasy Others

4  

Disha Pal

Fantasy Others

পুরোনো দিনের কথা

পুরোনো দিনের কথা

1 min
454

পুরোনো সেই দিনের কথা পড়লে মনে হায়


মনের ভেতর আনন্দটা বাঁধন ছাড়া হয়। 


কত রকম খুনসুটি আর মজায় ঘেরা স্মৃতি


ছোট্টবেলার পুতুল খেলার নানান রীতি নীতি।


স্কুল সময়ের মুহুর্তরা হাতছানি দিয়ে ডাকে


ভাবনাগুলো ছড়িয়ে আছে মনের আঁকে বাঁকে।


টিফিন পিরিয়ডে আড্ডাগুলো ছিলো বড়ই মজার


দিনগুলো আর ফিরবে না তাই দিন কাটছি সাজার।


পুজোর সময় ছুটির দিনে নামত খুশির ঢল


দিনগুলো তো ফুরিয়ে গেছে বন্ধু এবার চল।


এখন সময় বেজায় কঠিন আর হয়না দেখা


ব্যাস্ত হয়ে আজ আমার হয়েছি বড় একা।


দিনের শেষে ক্লান্ত চোখে ফুটে ওঠে ব্যাথা


বন্ধুগুলো হারিয়ে গেছে আর হয়না কথা। 


মুঠো ফোনের গ্যালারিতে আছে অনেক সুখ


নানা রকম ছবির মেলা চেনা কতক মুখ। 


মনের কোণে যত্ন করে সাজিয়ে রাখি তাই


পুরোনো সেই দিনের কথা কেমনে ভুলে যাই।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Fantasy