STORYMIRROR

Njh Y

Fantasy Inspirational

4  

Njh Y

Fantasy Inspirational

চলে যাওয়া খুব সোজা

চলে যাওয়া খুব সোজা

1 min
356

চলে যাওয়া খুব সোজা

না বুঝেই চলে যায় তারা সব অতীত ভুলে,

স্মৃতি মুছে;নিজের প্রতি গভীর বিশ্বাসে,

সারি সারি যুক্তি দাড় করিয়ে।

তারা জানে না, যুদ্ধের বিপরীতে থাকে ভালোবাসা;

হতাশার পেছনে থাকে সাফল্য;

রহস্যের ভেতরে থাকে অনাবিল আনন্দ;

তারা জানে না,বিষাক্ত চিন্তার শেষের শুভসূচনা ;

বিলাসিতা ও প্রয়োজনীয়তার পার্থক্য;

জটিলতার ভেতরে থাকা সারল্য।

তারা চলে যায় নিজের চোখকে বিশ্বাস করে,

হাজারো অভিযোগ জানিয়ে।

তারা জানে না,হাসিতে থাকা কান্না বাহির ভেতরের ফারাক।

তারা জানে না, বিচ্ছেদ বাড়ে ব্যস্ততায়।

তারা চলে গিয়ে দূরে নতুন স্মৃতি গড়ে,

তারা ভুল খুঁজে, খুত ধরে পুরাতনে।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Fantasy