STORYMIRROR

Debashish Bal

Drama Tragedy

4.9  

Debashish Bal

Drama Tragedy

আজ যুদ্ধ শুরু হবে

আজ যুদ্ধ শুরু হবে

1 min
19.3K


জানিনা এটা শেষ চিঠি কিনা …

আজ যুদ্ধ শুরু হবে।


শোনো, যদি আর খবর না পাও আমার …

জানবে আমি ভালোবাসি তোমায় …

হ্যা, তোমাকেও ভালোবাসি …

শুধু আমার দেশকে নয়।


মাকে বোলো, খুব মনে পরে ...

কাল পারলে একটা চিঠি লিখবো মাকে।

খেয়াল রেখো নিজেদের।


আর বাবা, বোলো একটা লাঠি অর্ডার করে দিয়েছি ...

পৌঁছে যাবে আজ কালের মধ্যে …আর কষ্ট করে দেওয়াল ধরে হাঁটতে হবেনা।

খেয়াল রেখো নিজেদের ...


আমি ভালো আছি। আর খবর না পেলে জেনো,

আমি তোমাদের কোথাও ভাবি।

তোমাদের ও ভালোবাসি।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Drama