STORYMIRROR

armin wali

Classics Inspirational Others

4  

armin wali

Classics Inspirational Others

আজ আমি

আজ আমি

1 min
237

প্রলয়ের ডাকে আমি সাড়া দিয়েছি আজ,

আজ আমি সুনামির ঢেউ এ পা বাড়িয়েছি।

আজ গড়েছি নিজেকে দিনের অন্ধকারে,

ভেঙেছি আজ আমি রাতের আলোয় নিজেকে।

আজ আজানার ভিড়ে আমি দীপ্তমান ,

নিজের ভিড়ে আজ আমি শূন্যস্থান।

আজ এগিয়েছি আমি সময় এর পাশে,

থেমেছি আজ আমি মহুর্তের পাশে।

আজ হেসেছি আমি তোমার সাথে,

কেদেছি আজ আমি নিজের সাথে।

আজ বাস্তবকে জেনেছি আমি,ছলনাকে চেয়েছি আমি।

আজ মোহকে ছেড়েছি আমি,মায়াকে আজ ধরেছি আমি।

আজ চৌরস্তাই ছুটেছি আমি,সরু রাস্তায় আজ আমি দাড়িয়েছি।

আজ তাল মিলিয়েছি জীবনের সাথে,ছন্দ হারিয়েছি আজ আমি নিজের কাছে।

আজ হাত গুটিয়েছি অনেক ভেবে,হাতটা রেখেছি আজ আমি নিজের কাছে।

আজ আমার শব্দ গুল কথা পায়,

আওয়াজ গুলি আজ আমার বাক্য হারায়।

আজ আমি জীবনকে আপন করেছি,

সত্তোকে আজ আমি গ্রহণ করেছি।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

More bengali poem from armin wali

Similar bengali poem from Classics