STORYMIRROR

Tridib Mallik

Abstract Others

3  

Tridib Mallik

Abstract Others

মা

মা

1 min
181

প্রতিবারের আয়োজনে

তোমায় মনে পড়ে,

তোমার কথা ভাবতে গেলে 

চোখের জল ঝরে।


তুমি ছিলে মায়ার সাগর

প্রাণের প্রিয় মা,

বলেছিলে আমায় ছেড়ে

কোথাও যাবে না।


আমায় তুমি করতে শাসন

আবার দিতে আদর,

তুমি থাকতে শীতে মাগো

আমায় দিয়ে চাদর।


ফোটাতে পারিনি মাগো

তোমার মুখে হাসি,

সেই ব্যথা বিচরণ করে

দুঃখ রাশি রাশি।


কতো মানুষ পৃথিবীতে 

তবুও আমি একা,

মাঝে মাঝে স্বপ্নে মাগো

দিও আমায় দেখা।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract