STORYMIRROR

বিকাশ দাস

Fantasy

2  

বিকাশ দাস

Fantasy

কোথায় আমার তুমি

কোথায় আমার তুমি

1 min
564

শুরুতে তুমি

শেষেতে তুমি

মাঝখানেতেও তুমি

তবু হৃদয় খুঁজে বেড়ায় কোথায় তুমি।

 

সুখেতে তুমি

দুঃখতে তুমি

অভিমানেতেও তুমি

তবু হৃদয় খুঁজে বেড়ায় কোথায় তুমি।

 

ঝড়েতে তুমি

বাতাসে তুমি

বৃষ্টির ফোঁটাতে তুমি

তবু হৃদয় খুঁজে বেড়ায়     কোথায় তুমি।

 

আলোতে তুমি

আঁধারে তুমি

বাজের চমকেতেও  তুমি

তবু হৃদয় খুঁজে বেড়ায়     কোথায় তুমি।

 

জলেতে তুমি

স্থলেতে তুমি

আকাশেতেও তুমি

তবু হৃদয় খুঁজে বেড়ায়     কোথায় তুমি।

 

ভাঙাতে তুমি

জোড়াতে তুমি

মিলন শোভাতেও তুমি

তবু হৃদয় খুঁজে বেড়ায়     কোথায় তুমি



Rate this content
Log in

Similar bengali poem from Fantasy