মানুষ
মানুষ
কোনটা সাদা, কোনটা কালো, কোনটা সবুজ।
হে মানুষ, হে মানুষ, সবটাই আছে তোর বুঝ।।
ঈশ্বর করেছে সৃষ্টি,বানিয়েছে এক সুন্দর পৃথিবী।
তুই তুলে নিলে শক্ত একটা লাঠি, সকল জীবের রাজা হয়ে যাবি।।
তোর ইশারায় নাচবে বাঘ, নাচবে বাদর, নাচবে মস্ত বড়ো এক হাতি।
তোর উপরে যে আর কেউ নেই, এটাই পরম সত্যি।।
তুই নকল, তুই ভালো, তুই সত্য পুরুষ।
হে মানুষ, হে মানুষ, সবটাই আছে তোর বুঝ।
নদীর জল শুকিয়ে যাবে, শুকাবে না তোর মনের চাহিদা।
তুই সব ধ্বংস করতে পারবি, তোর ভালো লাগবে না যেটা।।
জ্বালিয়ে, কাটিয়ে, চটিয়ে পৃথিবীর কিছু অংশ জঙ্গল।
ইচ্ছে মতো বানাতে পারবি, তুই তোর স্বপ্নের তাজমহল।।
থাকতে পারে পৃথিবীর,হিমালয়ের মতো একটা বিশাল বড়ো পাহাড়।
মানুষ রে,তোর হাতের ছোঁয়া পড়লে ওখানে, ধ্বংস হয়ে যাবে, হিমালয়ের বড়ো হওয়া অহংকার।।
যত দুখ, যত সুখ, সব কিছু রি আছে হুশ।
হে মানুষ, হে মানুষ, সবটাই আছে তোর বুঝ।।

