বিষাদ
বিষাদ
"জিয়া তুই এভাবে কি করছিস বল তো! সেই কখন থেকে এই কড়া রোদে দাঁড়িয়ে আছি।" মোহনা বিরক্ত হয়ে বললো।
"আর পাঁচ মিনিট অপেক্ষা কর।" বলে জিয়া নামের মেয়েটি একটা ব্ল্যাক মার্সিডিজ এর দিকে এগিয়ে গেলো। হাঁটু মুড়ে বসে পড়লো গাড়িটার সামনে। যেই গাড়িটার হাওয়া ফেলতে যাবে অমনি ওর হাতটা কেউ শক্ত করে চেপে ধরে।
জিয়া মাথা তুলে তাকিয়ে দেখে একজন লম্বা ফর্সা চেহারা গায়ে হোয়াইট শার্ট পরে আছে। হাতাটা কনুই অবধি গোটানো আছে। চুল গুলো কপালে এসে ঠেকছে, ছেলেটা জিয়ার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে।। জিয়া ছেলেটা কে দেখে একটা শুকনো ঢোক গিললো। তারপর বললো। "তু..তুমি!"।
"আমার গাড়ির কাছে আমি আসবো এটা তো নরমাল। কিন্তু তুমি আমার গাড়ির কাছে কি করছো শুনি?" ছেলেটা ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করলো।
"ক.. কই কিছু না তো!" জিয়া
আমতা আমতা করে বলল।
"আচ্ছা তাই! ঠিক আছে তোমায় কিছু করতে হবে না। তুমি বরং আমার সাথে। চলো।"
বলে

