STORYMIRROR

Sanat kumar Mittra thakur

Inspirational Others

5  

Sanat kumar Mittra thakur

Inspirational Others

✴️বৈষ্ণবকুলতিলক ঠাকুর শ্রীনৃসিংহবল্লভ ;

✴️বৈষ্ণবকুলতিলক ঠাকুর শ্রীনৃসিংহবল্লভ ;

49 mins
12

✳️'পর্ব চার'✳️

💛💚২ ৩--২৭ 💚💛
✴️বৈষ্ণবকুলতিলক ঠাকুর শ্রীনৃসিংহবল্লভ ;
✴️বৈষ্ণবাচার্যগণ মনে করেন চৈতন্যদেবই সংকীর্তনের স্রষ্টা, জনক ৷ তথাপি বাঙালির এই নিজস্বতা মাখানো মাধ্যমটিতে 'মানবপুজো' তথা 'চৈতন্যগান' শুরুই করেছেন শ্রীনিত্যানন্দপ্রভু ৷ অাবার এও সত্য, বৃন্দাবনের গোস্বামীদের রচিত বৈষ্ণবধর্ম গ্রন্থাবলী বাংলায় নিয়ে অাসেন শ্রীনিবাস অাচার্য , নরোত্তম দত্ত, ও শ্যামানন্দপ্রভু নামে তিনজন প্রভাবশালী বৈষ্ণব ৷ এঁরা এই বৈষ্ণব গ্রন্থগুলি প্রচারের জন্য বিভিন্ন জায়গায় বৈষ্ণবদের নিয়ে 'মহোৎসব' অনুষ্ঠানের অায়োজন করতে থাকেন ৷ এঁদের সবচেয়ে বড় মহোৎসব অনুষ্ঠিত হয়েছিল খেতুরীতে ৷

বৃন্দাবনধামজাত কীর্তন বাংলায় এসেছে নরোত্তম ঠাকুরের হাত ধরেই ৷ *১৫৮২(অানু) খ্রিষ্টাব্দে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাটামাটি ইউনিয়নের 'খেতুরী'-তে যে বিখ্যাত 'বৈষ্ণব মহাসন্মিলন' হয়েছিল, সেখানে বৈষ্ণব অধিকর্তার অাসন পেয়েছিলেন নিত্যানন্দপ্রভুর দ্বিতীয়া স্ত্রী জাহ্নবা দেবী এবং সেখানেই ভারতীয় সঙ্গীতের অাদর্শে 'গৌরচন্দ্রিকা' সমন্বিত 'রসালাপ' ও 'লীলাকীর্তন' গীত হয়েছিল ৷ সেদিন 'গড়ানহাটি (গড়েরহাট) পরগণার' অন্তর্গত ছিল 'খেতুরি'৷ তাই পদাবলী কীর্তনের পরিবেশিত সেই রীতিটি 'গড়ানহাটি' বা 'গড়েরহাটি' ঘরানা নামে পরিচিতি পেয়েছিল ৷ রাঢ় দেশ থেকেও বৈষ্ণবেরা সেই সন্মেলনে যোগ দিয়েছিলেন ৷ নরোত্তম ঠাকুর যে সুরে পালাকীর্তন পরিবেশন করেছিলেন, খেতুরী গড়েরহাট পরগণার অধীন ছিল বলে সেই সুরের নাম হয় গড়েরহাটী বা গড়ানহাটী ৷ * "( নরোত্তম ঠাকুরের প্রধান দুই বাদক ছিলেন শ্রীগৌরাঙ্গ দাস ও শ্রী দেবীদাস এবং দুই প্রধান দোহার গায়ক ছিলেন শ্রীদাম ও গোকুলানন্দ ৷ শোনা যায়,এঁরা নাকি পুরীধাম থেকে শ্রীপাদ স্বরূপ দামোদরের কাছে গীত ও বাদ্য শিক্ষা করে অাসেন ৷ সংগ্রহীত )৷"*

রাঢ় দেশ থেকে খেতুরী সন্মেলনে যোগ দিয়েছিলেন বর্ধমান জেলার জ্ঞানদাস কান্দরার মঙ্গল ঠাকুরের ছোট ছেলে শ্যামকিশোর ঠাকুরের পুত্র বংশীবদন ঠাকুর, জ্ঞানদাস , মনোহর দাস, শ্রীখণ্ডের রঘুনন্দন এবং বীরভূম জেলার ময়নাডালের মঙ্গল  ঠাকুরের শিষ্য নৃসিংহবল্লভ মিত্র ঠাকুর এবং আরও অনেকে ৷ খেতুরী মহোৎসব থেকে ফিরে এসে এঁরা রাঢ়ের সংগীত ধারার সংমিশ্রণ করে কীর্তনের এক নতুন ঘরানার সৃষ্টি করেন ৷ নৃসিংহবল্লভ মিত্র ঠাকুরের  অাদি নিবাস কান্দরার নিকট রাজুর গ্রামে এবং তাঁর দীক্ষা গুরু মঙ্গল ঠাকুরেরও নিবাস কান্দরা ৷ তৎকালীন কান্দরা মনোহরশাহী পরগণার অন্তর্গত বলে কীর্তনের এই ধারাটি মনোহরশাহী ঘরানা বলে পরিচিত ৷ কীর্তনের অপর একটি ঘরানা রেনেঢী ৷ বর্ধমান জেলার সাতগাছিয়া থানার রাণিহাঢীর নিকট দেবীপুর গ্রামের বিখ্যাত পদকর্তা বিপ্রদাস ঘোষ কীর্তনের যে সুর ও ঘরানার সৃষ্টি করেন তা রেনেঢী নামে খ্যাত ৷ এছাড়াও কীর্তনের ঘরানাগুলি হল মন্দারিণী ও ঝাড়খণ্ডী ৷

বৈষ্ণবধর্ম প্রচার ও প্রসারের উদ্দেশ্যে শ্রীনরোত্তম ঠাকুর খেতুরীতে (বর্তমানে বাংলাদেশ) যে মহোৎসব করেন, সেই উৎসবে বিভিন্ন স্থান থেকে বৈষ্ণবগণ উপস্থিত হয়েছিলেন ৷ খেতুরী উৎসবে চৈতন্য পূজন, কৃষ্ণ ভজন, কীর্তন মহোৎসব, রাধাবল্লভ, রাধাকান্ত, রাধামাধব, রাধাবিনোদ ইত্যাদি বিগ্রহ প্রতিষ্ঠা, চৈতন্য-চরিতামৃত পাঠ,  শ্রীনরোত্তম ঠাকুরের দৈনন্দিন জীবন যাত্রার প্রণালী বৈষ্ণব সমাজে প্রচলিত হয়, চারদণ্ড প্রত্যুষে নিদ্রাত্যাগ, কৃষ্ণকথায় গৌরকথায় নেত্র জল অার লক্ষবার নাম জপ ইত্যাদি ৷ সেই উৎসবে নরোত্তম ঠাকুরের একশত অাটটি তাল বিশিষ্ট ধ্রবপদ কীর্তন প্রচলন করেন এবং মঙ্গল ঠাকুরের শিষ্য শ্রীনৃসিংহবল্লভ মিত্র ঠাকুরের পঁইতাল্লিশটি তাল বিশিষ্ট মনোহরসাহী কীর্তনের স্বীকৃতি দেওয়া হয় সেখানে ৷ নরোত্তম ঠাকুরের খুব স্নেহধন্য হন নৃসিংহবল্লভ মিত্র ঠাকুর, নৃসিংহবল্লভ সকলকে নিয়ে ময়নাডালে অাসার জন্য অামন্ত্রণ জানান ৷ সেই অামন্ত্রণে সাড়া দিয়ে নরোত্তম ঠাকুর ও শ্রীনিবাস অাচার্য ময়নাডালে এসেছিলেন এবং এখান থেকেই তাঁরা বিষ্ণুপুরে যান ৷ কীর্তনগানের সেই-ই উন্মেষের কাল।

এই বাংলায় এবং সারা ভারতবর্ষে হরিনাম সংকীর্তনের প্রবক্তা ঐ শ্রীশ্রীগৌরহরি। তিনি কৃষ্ণনাম ভজনে কাঁন্দতেন, নৃত্য করতে করতে বার বার মূর্ছা যেতেন, তাঁর ভক্তগণ কাঁন্দতেন তাঁর সাথে সাথে।  সেই কান্না ও নৃত্য ছিল প্রেমের, তিনি কৃষ্ণনাম, হরিনাম করতে করতে ঐ নামের সাথে মিশে গিয়ে জ্ঞান হারাতেন। শ্রীধাম বৃন্দাবনে রাধাকৃষ্ণের মধুরলীলা, গোপীদের নিঃস্কাম প্রেম, তাঁদের আন্তরিক প্রেম ভালবাসায়, সেবায়, রাধাকৃষ্ণের মিলনের রূপ, রস, রাগ, অনুরাগ এবং নৃত্যের ভাব নিজ হৃদয়ের মধ্যে তাঁকে ভজন করার জন্য প্রাণ ভরে ডাকার এবং দর্শনের জন্য পদকর্তাগণ নিজ ভাষায় পদ রচনা করে গেছেন। সেই পদগুলি বিভিন্ন স্থানের মনিষীগণ, পদকর্তাগণ নিজের অন্তর থেকে রাধাকৃষ্ণের ভজন করতেন, দর্শন পাবার জন্য আকুল হয়ে ডাকতেন। ঐ ভজনের ডাক বিভিন্ন সময়ে বিভিন্ন রূপে সুর, তাল ও ছন্দের বিকাশ ঘটত। ঐ সুর তাল মাত্রা ও ছন্দের বিভিন্ন নামে তাঁরা রাধা কৃষ্ণকে ডাকতেন, তাঁরা ভজন করতেন। সেই ডাকের নাম হচ্ছে- পদাবলী কীর্তন। ঐ সুরের ডাক, অন্তরের সুমধুর ডাক প্রেমের ডাক, তাই তাঁরা আনন্দে নাচতে, কাঁন্দতেন, যাঁরা শুনতেন তাঁরাও আনন্দে নাচতেন কান্দতেন। ময়নাডালধামের প্রাণপুরুষ নৃসিংহবল্লভ এবং তাঁর পরবর্তী বংশধরগণ অন্তরের সঙ্গে ঐ মধুর সুরে তাঁদের ঐ প্রিয় গৌহরিকে ডাকতেন, আর ঐ সুরের নামই হচ্ছে-*"মনোহরসাহী ময়নাডাল ঘরানা"। "ঐ ভজন ও সুরের প্রবক্তা নৃসিংহবল্লভ।*

মিত্রঠাকুর বংশের প্রাণপুরুষ নৃসিংহবল্লভ মিত্রঠাকুর এই ময়নাডালে গৌরহরিরকে প্রতিষ্ঠা করলেন। নৃসিংহবল্লভ ও তাঁর পুত্র হরেকৃষ্ণবল্লভ মুষ্ঠি ভিক্ষার সামগ্ৰী দিয়ে ঠাকুরের ভোগের আয়োজন করতেন, তাঁদের ভক্তি ও ভজনে সেদিন সমস্ত বৈষ্ণব মনে পরশ পেয়েছিলেন। দলে দলে ভক্ত, বৈষ্ণব, অতিথি ছুটে এসেছেন মহাপ্রভুর বিগ্ৰহ দর্শনে। নৃসিংহবল্লভের পৌত্র ব্রজবল্লভ পেয়েছিলেন রাজনগরের নবাবের কাছ থেকে বিশাল সম্পত্তির মালিকানা। ব্রজবল্লভের সময়কালে প্রতিদিন ঠাকুরবাড়িতে ছাত্র (কীর্তন ও শ্রীখোল) ভক্ত বৈষ্ণব অতিথিদের প্রয়োজনে  ঠাকুরসেবার জন্য স্বতঃফূর্ত হয়ে ব্রজবল্লভ গৌরহরির মধ্যাহ্ন ভোগের আয়োজনের নির্দিষ্ট নিয়ম করলেন- **মধ্যাহ্ন ভোগ-সেদ্ধ চাউল সাড়ে বারো সের,  * শাক,  *ভাজা,  *ছোলার ডাল, ( সবই পরিমাণ মতো), * রসা বা সুক্ত,  *বিড়ি কলাই এর ডাল,  *ঝাল,  *পোস্ত, * টক বা চাটনি,  * সবশেষে পায়স। ( ভক্ত-বৈষ্ণব, অতিথি বেশি হলে পরিমাণ বৃদ্ধি হয়)। এছাড়া  *সকালে জাগরণ ভোগ, সকালে ছোলা ভেজা, শশা ও মিষ্টি বাল্যভোগ, বৈকালে ফল ও মিষ্টি ভোগ নিবেদন, *রাত্রে গাওয়া ঘি এর লুচি, মিষ্টি ও পায়স।**  "ঐ নিয়মেই এখনো সেবায়েতগণ ভক্তি সহকারে প্রতিদিন গৌরহরির সেবা করেন। যাত্রা মহোৎসবের দিনগুলিতে স্থতন্ত্র নিয়ম আছে, এবং এই আয়োজনগুলি পরিমাণে বৃদ্ধি পায়।"

নৃসিংহবল্লভের পৌত্র ব্রজবল্লভ গৌরহরির কৃপায় তাঁর ঐ বিগ্ৰহ মূর্তির সন্মুখে সাধনায়  সঙ্গীত বিদ্যা শিক্ষা পেয়ে ঐ সময় তাঁর ভাই ও সন্তানদর ঐ মনোহরসাহী সুরে পদাবলী কীর্তন এবং মৃদঙ্গবাদ্য শিক্ষা দিয়েছিলেন। তাঁর বংশে পদাবলী কীর্তনের ঐ সুর এবং সঙ্গত প্রচলিত আছে। অতীতে বিভিন্ন স্থানে হরিনাম সংকীর্তন ও লীলাকীর্তনে কতৃপক্ষের সাদর আহ্বানে মিত্রঠাকুরগণ সেখানে উপস্থিত হতেন এবং পদকর্তাদের ভজনের পদগুলি সেখানে গাইতেন ও মৃদঙ্গের সঙ্গত করতেন। অনুষ্ঠানের শেষে কতৃপক্ষের কাছে সস্মানিত হতেন। ব্রজবল্লভ মিত্রঠাকুরের অবর্তমানে তাঁর ভাই এবং সন্তানগণ এবং তাঁদের বংশপরম্পরায় তাঁর নির্দেশিত এবং শিক্ষায় গৌরসুন্দরের সেবা পূজা, যাত্রা মহোৎসব অনুষ্ঠানের পরিচর্যা, সঙ্গিতচর্চা ও শিক্ষা, ভজন-কীর্তন, ভক্ত-বৈষ্ণব সেবা ও দীন-দুঃখীজনের সেবা করার সঙ্গে সঙ্গে কীর্তন-বাজনার টোল চালিয়ে যেতে লাগলেন। গৌরহরির ভাণ্ডার পরিপূর্ণ, তাঁদের কোন অভাব বলতে ছিল না, ছিল না তাঁদের কোন আত্ম-অহংকার এবং হিংসা। ছিল শুধুই গৌর গত প্রাণ, তাঁর গুণকীর্তন, ভজন সাধনের মাধ্যমে তাঁদের দিন অতি বাহিত হতে লাগল। মিত্র ঠাকুর পরিবারের যা কিছু তথ্য সবই শ্রুতিমাধ্যম বংশ পরম্পারায় তাই জেনে এসেছে। কারণ তাঁরা বৈষ্ণবীয় আচরণে বিশ্বসী ছিলেন এবং প্রচার বিমুখও ছিলেন, তাই অনেক তথ্যই অজানা রয়ে গেছে। তাঁরা সেরকমভাবে বিশেষ কিছু নথিভুক্ত করে যান নাই। যাই হোক--

নৃসিংহবল্লভ মিত্রঠাকুরের পুত্র  হরেকৃষ্ণবল্লভ মিত্রঠাকুর। হরেকৃষ্ণবল্লভের পাঁচ পুত্র--ব্রজবল্লভ, জগৎবল্লভ,  শ্রীবল্লভ,  গোপীবল্লভ,  ভুবনবল্লভ। ব্রজল্লভের দুই পুত্র--আনন্দবল্লভ ও গোপাল বল্লভ। ভুবনবল্লভের তিন পুত্র--বনবল্লভ,  অচ্যুতানন্দ, ভজনানন্দ।  এরপর  মাঝখানের কিছু তথ্য  ?  এরপর মাঝখানের নির্ভরযোগ্য প্রামাণিক লিখিত তথ্য যোগার করতে পারলাম না বলে তথ্য যোগারের অভাবে কীর্তনীয়াদের নাম  উল্লেখ করা গেল না, পরবর্তীতে প্রামানিক তথ্য হাতে আসলে উল্লেখ করার ইচ্ছা রইল।মাঝখানের সময়টি বাদ দিয়ে তারপরের পরবর্তী সময়ে নৃসিংহপরিবারের সদস্য যাঁরা পদাবলী কীর্তনীয়া ও শ্রীখোলবাদক এবং সহকীর্তনীয়া হিসাবে আয়ত্ব করেছিলেন- তাঁরা হলেন-- '*'লোচনানন্দ মিত্রঠাকুর, বিশ্বম্ভর মিত্রঠাকুর, নবদ্বীপ মিত্রঠাকুর, নয়নানন্দ মিত্রঠাকুর, যশোদানন্দন, রোহিনীনন্দন, কালাচাঁদ, নন্দনন্দন, গৌরকিশোর, অচ্যুতানন্দ,  রাধানাথ, রাধাগোবিন্দ, নিত্যানন্দ, রাধাসুন্দর, রাধাবিনোদ, সীতানাথ, নদেরচাঁদ, উদয়চাঁদ, গোরাচাঁদ, যাদবানন্দ,  রামসুন্দর। '*'রামানন্দ মিত্রঠাকুর,  শ্রীনিবাস মিত্রঠাকুর, রসিকানন্দ মিত্রঠাকুর, জয়নারায়ণ মিত্রঠাকুর, সুধাকৃষ্ণ মিত্রঠাকুর, রামকিশোর মিত্রঠাকুর, প্রবোধানন্দ মিত্রঠাকুর, রাধাগোবিন্দ মিত্রঠাকুর, নিত্যানন্দ মিত্রঠাকুর, রাধাসুন্দর,  *নিমাইচরণ, অটলবিহারী। *কন্দর্পমোহন, কালাচাঁদ। রসিকানন্দ, জয়নারায়ণ, নটবর, নরহরি, ধরনীধর হলধর, ভাগবত, চন্দ্রশেখর, চন্দ্রমোহন, বংশীধর, মূরলীধর, নিত্যানন্দ মিত্রঠাকুর, দীনবন্ধু মিত্রঠাকুর। '*'বৈকুণ্ঠনাথ মিত্রঠাকুর, নিকুঞ্জবিহারী মিত্রঠাকুর,  বংশীধর মিত্রঠাকুর,  সুধাকৃষ্ণ মিত্রঠাকুর,  কিশোরীমোহন মিত্রঠাকুর,  অটলবিহারী মিত্রঠাকুর, কেনারাম মিত্রঠাকুর, '*'হরিদাস মিত্রঠাকুর,  রসরাজ মিত্রঠাকুর, কৃষ্ণকিঙ্কর মিত্রঠাকুর,  গোবর্দ্ধন মিত্রঠাকুর,  রাসবিহারী মিত্রঠাকুর,  মনোহর মিত্রঠাকুর,  নবনীধর মিত্রঠাকুর,  শশধর মিত্রঠাকুর,  ধরনীধর মিত্রঠাকুর,  হলধর মিত্রঠাকুর, নবগোপাল মিত্রঠাকুর,  গোবিন্দগোপাল মিত্রঠাকুর,  নিত্যগোপাল মিত্রঠাকুর,  গৌরগোপাল মিত্রঠাকুর, বনবিহারী মিত্রঠাকুর,  কামিনীমোহন মিত্রঠাকুর,  নাগরীমোহন মিত্রঠাকুর,  করুণাময় মিত্রঠাকুর,  অদ্বৈত মিত্রঠাকুর,  সঙ্কেতবিহারী মিত্রঠাকুর,  সকলানন্দ মিত্রঠাকুর,  কালিয়াকান্ত মিত্রঠাকুর, নন্দদুলাল মিত্রঠাকুর,  '*'নদীয়ানন্দ মিত্রঠাকুর,  কৃষ্ণগোপাল মিত্রঠাকুর,  মাণিকচাঁদ মিত্রঠাকুর, বলাইচাঁদ মিত্রঠাকুর, পূর্ণচাঁদ মিত্রঠাকুর, প্রাণগোবিন্দ মিত্রঠাকুর,  বনবিহারী মিত্রঠাকুর,  মনোহর মিত্রঠাকুর,  কামিনীমোহন মিত্রঠাকুর, করুণাময় মিত্রঠাকুর, অমরচাঁদ মিত্রঠাকুর, অতুলকৃষ্ণ মিত্রঠাকুর,  রজবিহারী মিত্রঠাকুর, ভবানন্দ মিত্রঠাকুর, শচীদানন্দ মিত্রঠাকুর,  '*'বিজয়চাঁদ মিত্রঠাকুর, অর্জুন মিত্রঠাকুর, নিত্যানন্দ মিত্রঠাকুর রেখেছিলেন।

বর্তমানে কীর্তনীয়া প্রভাত মিত্রঠাকুর, নির্মলেন্দু মিত্রঠাকুর, আশীষ মিত্রঠাকুর, ও বিবেকানন্দ মিত্রঠাকুর, এবং মৃদঙ্গবাদক দুলাল মিত্রঠাকুর, সঞ্জীব মিত্রঠাকুর প্রমুখেরা ময়নাডাল ঘরানায় নৃসিংহ পরিবারের সমস্ত দাগি গান ও বাজনার কীর্তনের ধারাকে এখনো বজায় রেখেছেন। বর্তমানে শ্রীপ্রাণগোরা মিত্রঠাকুর, শ্রীপ্রভাত মিত্রঠাকুর, শ্রীনির্মলেন্দু মিত্রঠাকুর, শ্রীআশীষ মিত্রঠাকুর,  শ্রীবিবেকানন্দ মিত্রঠাকুর ও সঞ্জীব মিত্রঠাকুরের কাছে শিক্ষা নিয়ে নতুন প্রজন্মের উৎসব মিত্রঠাকুর, ও অর্ণব ( বড় অশোক মিত্রঠাকুর পৌত্র) মিত্রঠাকুর, কীর্তনীয়া রূপে এবং  শ্রীঅঞ্জন মিত্রঠাকুর, অনুভব মিত্রঠাকুর ও উদ্দীপ মিত্রঠাকুর শ্রীখোল বাদক রূপে আত্মপ্রকাশ করেছেন। 

অতীতে  মিত্রঠাকুরগণ তাঁদের পিতা ও পিতামহের কাছ থেকে পদাবলী কীর্তন এবং শ্রীখোল বাজনা শিক্ষা পেয়ে গৌরহরির কৃপায় অখণ্ড  বাংলায়  এবং অখণ্ড ভারতের বিভিন্ন স্থানে কীর্তন পরিবেশন করে কীর্তন পণ্ডিত, কীর্তন সম্রাট, কীর্তন বিশারদ, ময়ূরকণ্ঠী, গীত সুধাকর, কীর্তন সুধাকর, গীতরতত্ন, সঙ্গীতবিদ, মৃদঙ্গ বিশারদ বিভিন্ন সস্মানে ভূষিত হয়েছেন। ষাটের দশক পর্যন্ত পরিবারে মাত্র হাতে গোনা তিন চারজন চাকুরীজীবি ছিলেন, বাকি সকলেই কীর্তনকেই জীবিকা হিসাবে গ্ৰহণ করতেন। ষাটের দশক পর্যন্ত মিত্রঠাকুর কীর্তনীয়ারা কীর্তনে শ্রীখোল-করতাল ছাড়া অন্য কোন যন্ত্র ব্যবহার করতেন না। রাধাকৃষ্ণের মধুরলীলার পদকর্তাগণের পদগুলি নিজের হৃদয়ের মধ্যে মিত্রঠাকুর কীর্তনীয়াগণ অনুধাবন করে প্রথমে গৌরচন্দ্রিকা, তারপর রাধাকৃষ্ণের লীলাকীর্তন-পালাকীর্তন বিভিন্ন সুরে, তাল মাত্রায় ও ছন্দে গাইতেন। ঐ কীর্তনে বাদ্যযন্ত্র ছিল তাঁদের শ্রীখোল করতাল। পরবর্তীতে অবশ্য গীতরত্ন গোবিন্দগোপাল মিত্রঠাকুর, মিত্রঠাকুর পরিবারে প্রথম হারমোনিয়াম, বেহালা, বাঁশি ও বিভিন্ন বাদ্যযন্ত্র ব্যবহার শুরু করেন। এরপর কালের তোড়ে সকলেই যন্ত্রসঙ্গীত ব্যবহার করতে থাকলেন।

রাধাসুন্দর মিত্রঠাকুরের পুত্র নিকুঞ্জবিহারী মিত্রঠাকুর সংস্কৃত টোলে অধ্যয়ন এবং তাঁর অগ্ৰজ বৈকুণ্ঠনাথ মিত্রঠাকুরের কাছে শ্রীখোল বাদ্য শিক্ষা করেন। ঐসময়ে তিনি ময়নাডালের অদ্বিতীয় মৃদঙ্গবাদক ছিলেন, তিনি বৈকুণ্ঠনাথ মিত্রঠাকুরের কীর্তনে বিভিন্ন তালের শ্রীখোলের বোল রচনা করেন, নিকুঞ্জবিহারী দেশের বিভিন্ন তীর্থস্থান এবং সঙ্গীত শিক্ষালয় ভ্রমণ করে কীর্তনের গড়ানহাটি, রেনেঢী ও ঝাড়খণ্ডী সুর ও তালে পাখোয়াজ বাজনা শিক্ষা করেছিলেন। তিনি ভক্তদের নিকট অর্থ সংগ্ৰহ করে ময়নাডালে দক্ষিণ দুয়ারী মন্দির তৈরী করিয়ে ছিলেন, তিনি বাংলার ১৩০৮ সালে ময়নাডালে মহাপ্রভুর মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে ঐ মন্দির প্রাঙ্গনে- ভাগবতপাঠ, চৌষট্টি রসের লীলা কীর্তন, গৌরলীলা,  গৌরলীলায় গৌরহরির আবির্ভাব থেকে গৌরহরির বিবাহ পর্যন্ত একমাসব্যপী কীর্তন হয়েছিল। গৌরলীলার গাত্র হরিদ্রাযর কীর্তনের দিন উপস্থিত ভক্ত বৈষ্ণব গরীব দুঃখী মানুষজন গায়ে তেল হলুদ দিয়ে, চিড়ে, মুড়ি, মুড়কি, মিষ্টি, দই, দুপুরে গৌরহরির প্রসাদ এবং বিহাহের কীর্তনের দিন, বিবাহ অনুষ্ঠানে উপস্থিত ভক্ত বৈষ্ণবগণকে বরযাত্রী ভোজন করিয়েছিলেন। ঐ অনুষ্ঠানের একমাসব্যপী বহু ভক্ত, বৈষ্ণব, বাবাজী মহারাজদের সমাগম হয়েছিল, ঐ অনুষ্ঠানের সহযোগীতায় নকড়ী মিত্রঠাকুর ও পরিবারের সকলে সহযোগীতা করেছিলেন, ঐ বিবাহ অনুষ্ঠানের নাপিত দুর্লভ ভাণ্ডারী ক্ষৌরকর্ম ও বিভিন্ন কাজে নিযুক্ত ছিলেন। ঐ অনুষ্ঠানে নবদ্বীপ, বৃন্দাবন এবং দেশের বিভিন্ন প্রান্তের বৈষ্ণবীয় আখড়া থেকে আগত বৈষ্ণবগণ অ়শগ্ৰহণ করে আনন্দে হরিধ্বনি দিয়ে নৃত্য করেছিলেন। ঐ অনুষ্ঠান খুবই জনপ্রিয়তা অর্জন করেছিল।

*নিকুঞ্জবিহারী মিত্রঠাকুরের পুত্র হরিদাস মিত্রঠাকুর। হরিদাস মিত্রঠাকুর চৌদ্দবৎসর বয়স থেকে সুনামের সঙ্গে কীর্তনগান পরিবেশন শুরু করেছিলেন, তিনি তাঁর পিতার খোল সঙ্গতে বড় বড় তালে উচ্চ রাগরাগিনী সহকারে কীর্তন পরিবেশ করতেন। গৌরহরির মন্দির প্রাঙ্গনে বিভিন্ন উৎসব অনুষ্ঠানে কীর্তন পণ্ডিত হরিদাস মিত্রঠাকুর, রাসবিহারী মিত্রঠাকুর বিভিন্ন তাল ও রাগ রাগিনীতে গৌরহরির কীর্তন গাইতেন। তাঁদের সঙ্গত ও সহযোগীতায়, কৃষ্ণকিংকর মিত্রঠাকুর, গোবর্দ্ধন মিত্রঠাকুর, মনোহর মিত্রঠাকুর। *নিকুঞ্জবিহারী মিত্রঠাকুরের পুত্র রসরাজ মিত্রঠাকুর তিনি শ্রীখোল সঙ্গতে তাঁর পিতার মত অদ্বিতীয় মৃদঙ্গবাদক ছিলেন। তাঁর কবি প্রতিভাও চমৎকৃত। *কীর্তনীয়া হরিদাস মিত্রঠাকুরের পুত্র  মৃদঙ্গবিশারদ কালিয়াকান্ত মিত্রঠাকুর যেন মৃদঙ্গ বাদক হয়েই জন্মেছেন। শ্রীখোল অঙ্গে তাঁর অভিব্যক্তি যেন রাজার ঐশ্বয্যকেও ম্লান করে দেয়। মিত্রঠাকুর পরিবারের তিনি অন্যতম শ্রেষ্ঠ মৃদঙ্গবাদক। *কালিয়াকান্ত মিত্রঠাকুরের পুত্র মৃদঙ্গবিশারদ শচীদানন্দ মিত্রঠাকুরের শ্রীখোলবাজনায় যেন জন্মগত প্রতিভা, তিনিই একমাত্র মৃদঙ্গবাদক যিনি-- শ্রীনবগোপাল মিত্রঠাকুর,  শ্রীগোবিন্দগোপাল মিত্রঠাকুর, শ্রীনদীয়ানন্দ মিত্রঠাকুর, শ্রীমানিকচাঁদ মিত্রঠাকুর, শ্রীপ্রভাত মিত্রঠাকুর, শ্রীঅর্জুন মিত্রঠাকুর, শ্রীনির্মলেন্দু মিত্রঠাকুর, শ্রীআশীষ মিত্রঠাকুর,, শ্রীনিত্যানন্দ মিত্রঠাকুর, শ্রীবিবেকানন্দ মিত্র ঠাকুর এইসব কীর্তনীয়াদের সঙ্গে বাংলার বিভিন্ন হরিবাসরে সঙ্গত করেছেন। পেশায় তিনি সরকারি চাকুরে ছিলেন, এইসব কীর্তনীয়াগণ বড় বড় আসরে যখন কীর্তন পরিবেশন করতে যেতেন তখন মনোহরসাহী ঘরানার দাগি গানের শ্রীখোলের সঙ্গতের জন্য এঁনাকে নিয়ে যেতেন। *পিতৃদেব কালিয়াকান্ত মিত্রঠাকুরের কাছে ময়নাডাল ঘরানার সমস্ত বড় তালের গান শিক্ষা করে কীর্তনীয়া নির্মলেন্দু মিত্রঠাকুর সারা বাংলায় এবং বৃন্দাবন ধামের বিভিন্ন মন্দিরের কীর্তন আসরে ময়নাডাল ঘরানার কীর্তন পরিবেশনের সুখ্যাতি আছে। তিনি একজন কীর্তন শিক্ষক এবং গীতরত্ন শ্রীগোবিন্দগোপাল মিত্র ঠাকুর প্রদত্ত কীর্তন বিশারদ উপাধি পেয়েছেন।

*রাসবিহারী মিত্রঠাকুর বড় তালে উচ্চ রাগরাগিনীতে পদাবলী কীর্তন পরিবেশন করতেন। তাঁর কীর্তনে শ্রীখোলে সঙ্গত করতেন খ্যতনামা মৃদঙ্গবাদক শ্রীকৃষ্ণকিংকর মিত্রঠাকুর ও শ্রীগোবর্দ্ধন মিত্রঠাকূর। গোবর্দ্ধ মিত্রঠাকুর শক্তিধর পুরুষ বলে খ্যাত ছিলেন। রাসবিহারী মিত্রঠাকুরের পুত্র নবগোপাল মিত্রঠাকুর ও গোবিন্দগোপাল মিত্রঠাকুর তাঁর পিতার কাছে পদাবলী কীর্তনের বিভিন্ন তাল ও সুরে কীর্তন শিক্ষা করে তাঁরা হয়েছিলেন কীর্তন সম্রাট, গীতরত্ন,। এবং রাসবিহারী মিত্রঠাকুরের আরও দুই পুত্র নিত্যগোপাল মিত্রঠাকুর ও গৌরগোপাল মিত্রঠাকুর এরা শ্রীখোল বাজনায় ছিলেন শ্রীখোল বিশারদ।

* কীর্তন বিশারদ, কীর্তনপণ্ডিত, কীর্তনীয়া শ্রীনবনীধর মিত্রঠাকুর শ্রীধাম নবদ্বীপের কীর্তন ও মৃদঙ্গবাদনার শিক্ষার  টোলে আজীবন অধ্যক্ষ পদে আসীন ছিলেন। । তিনি তাঁর সুমধুর কণ্ঠে স্বল্পকাল আয়ূর মধ্যে  দেশের বিভিন্ন প্রান্তে কীর্তন পরিবেশন করেন। তিনি শ্রীধামবৃন্দাবন,  শ্রীধাম নবদ্বীপ, সমতলভূমি থেকে সীমলা নগরীর উচ্চভূমি সর্বত্র কীর্তন পরিবেশন করে পিতা, পিতামহ পূর্বপুরুষের রচিত এবং প্রবর্তিত মনোহরসাহী সুর ময়নাডাল ঘরানার সুনাম ঐতিহ্য ছড়িয়ে দিয়েছিলেন।

*কীর্তনীয়া শ্রীনবনীধর মিত্রঠাকুর ও কীর্তনীয়া শ্রীশশধর মিত্রঠাকুর দুই ভাই। শশধর মিত্রঠাকুর কীর্তনে ও শ্রীখোলে কীর্তন পণ্ডিত ও মৃদঙ্গ বিশারদ ছিলেন। নবদ্বীপধামে তিনি প্রতিবৎসর কীর্তন গাইতেন।, তিনি সেখানে কীর্তন শিক্ষা কেন্দ্রে ময়নাডাল ধামের মনোহরসাহী সুর, ময়নাডাল ঘরানার পদাবলী কীর্তন এবং শ্রীখোলের বাদ্য শিক্ষা দিতেন। রসিক কীর্তনীয়া হিসাবে তাঁর সুখ্যাতি ছিল।

*রাসবিহারী মিত্রঠাকুরের পুত্র কীর্তনীয়া কীর্তনসম্ভ্রাট নবগোপাল মিত্রঠাকুর মুর্শিদাবাদ জেলার পাঁচথুপীতে বিশিষ্ট কীর্তনীয়াদের সঙ্গে শ্রীকৃষ্ণের মধুর লীলাকীর্তন পরিবেশনের জন্য আমন্ত্রিত হয়েছেন, শ্রীনবগোপাল মিত্রঠাকুরের সুলভ ব্যক্তিত্ব, বাচন শৈলীর সঙ্গে মনোহরসাহী কীর্তন ঘরানার স্বতন্ত্র স্টাইল, এবং যাঁর গায়কি কীর্তন গানকে শাস্ত্রীয় সঙ্গীতের মর্যাদা দিয়েছিল। নবগোপাল মিত্রঠাকুরকে তাঁর সমসাময়িক কীর্তনীয়াগণ বিশেষ শ্রদ্ধা এবং সস্মানের আসনে বসিয়েছিলেন। এই কীর্তন সন্মেলনে উদ্যোক্তা কমিটি নবগোপাল মিত্রঠাকুরের জন্য সান্ধ্য আসর ঠিক করলেন। সুদুর কোলকাতা থেকে আসতে পথে বিলম্বের কারণে তিনি পাঁচথুপি এসে পৌঁছলেন ঠিক সন্ধ্যায়, উদ্যোক্তাগণ এগিয়ে এসে অভ্যর্থনার সাথে সাথে সূচিত করলেন তাঁর অনুষ্ঠান সূচী, কিন্তু  তিনি পথ ক্লান্তির জন্য ঘন্টা দুয়েকের বিশ্রাম চাইলেন। উদ্যোক্তাগণ বললেন আপনি ময়নাডালের মনোহরসাহী ঘরানার কীর্তনীয়া,, আপনার গান আস্বাদনের জন্য এই সন্ধ্যা রাত্রিতেই বিশাল শ্রোতার সমাগম হয়েছে। তাঁরা বঞ্চিত হবেন, তারাও মধ্যরাতে ক্লান্তিতে, নিদ্রায় গান শোনার অপেক্ষায় কেউ তখন থাকবেন না। তখন নবগোপাল মিত্রঠাকুর দৃঢ় স্বরে উদ্যোক্তাদের বললেন, গান শোনানোর দায়িত্ব এবং শ্রোতাদের আসর ছেড়ে উঠে যাওয়ার প্রবণতা আটকানো উদ্যোক্তা কমিটির নয়, সে দায়িত্ব বর্তায় কীর্তনীয়ার, আমি ময়নাডালের ঠাকুর বাড়ির কীর্তনীয়া, সেই দায়ভার মাথায় নিয়ে বলছি মধ্যরাত্রির আসরের সমস্ত শ্রোতার ক্লান্তি ঘুচিয়ে তাঁদের ভক্তি উল্লাসে জাগিয়ে রাখব। যধ্যরাত্রির আসর, সমস্ত আসর কথাবার্তার গুঞ্জনে কলরবে সোরগোল, এরই মাঝে আসরে প্রবেশ করলেন ময়নাডাল কীর্তন সম্প্রদায়, ময়নাডাল ঘরানার প্রখ্যাত মৃদঙ্গবাদক শ্রীকালিয়াকান্ত মিত্রঠাকুর আসরে এলেন, এই মানুষটি যেন মৃদঙ্গবাদক হয়েই জন্মেছেন। সহজ সরল নিরহ়কার এই মানুষটি নিজ প্রতিভাগুণে কীর্তন আসরে সবার দৃষ্টি আকর্যণ করতেন, শ্রীখোল অঙ্গে তাঁর অভিব্যক্তি যেন সমস্ত ঐশ্বর্য্যকে ম্লান করে দেয়, সেই মৃদঙ্গবাদক কালিয়াকান্ত মিত্রঠাকুর আহরে এসে শ্রীখোলে প্রণাম করে বাজনায় চপেটাঘাত দিলেন। শ্রীখোলে বোল উঠল-দেরে গেটা দেরে গেটা ঘেনাও,  দেরে গেটা দেরে গেটা ঘেনাও।  তি-নি-তা খেটা দা ঘি তেরে তেরে খেটা তাক্ তেরে খেটা তিং তাক্ তেরে খেটা দেরে গেটা দেরে গেটা ঘেনাও।।" -সমস্ত জন কলরব শান্ত করে দিল, নিস্তব্ধ আসর। সবাই তখন চুপিসারে বলছে এই হল ময়নাডালের শ্রীখোল বাজনা। ওস্তাদীয় শ্রীখোলের বাজনা ও সুদক্ষ দোহারীদের তান-এ যখন আসর ভগবান শ্রীকৃষ্ণের লীলাভূমির উপযোগী হল, তখন সুপুরুষ কীর্তনীয়া নবগোপাল মিত্রঠাকুর আভিজাত্যের সৌরভ ছড়িয়ে আসরে এলেন, একাগ্ৰ শ্রোতা, সমস্ত আসর জুড়ে হরিধ্বনির ধ্বনি ছড়াল। শুরু করলেন মধ্যরাত্রির  কৃষ্ণলীলা কলহান্তরিতা, পদকর্তাদের পদ নিজস্বগায়কিতে গাইছেন এবং ব্যাখ্যা বিস্তার করছেন পণ্ডিতসুলভ সহজাত ভঙ্গীমায়। শ্রোতাগণ অভিভূত, উদ্যোক্তা কমিটি, এমনকি অন্যান্য কীর্তনের দল ও কীর্তনীয়া দাঁড়িয়ে শুনতে লাগলেন ময়নাডালের কীর্তনীয়া নবগোপাল মিত্রঠাকুরের বিখ্যাত কলহান্তরিতা পালাগান। শ্রোতারা চাইছেন আরও গান, আরও কথা, তাঁরা আপ্লুত হতে চাইছেন এই কীর্তনে।

*রাসবিহারী মিত্রঠাকুরের পুত্র কীর্তনীয়া বেতার শিল্পী শ্রীগোবিন্দগোপাল মিত্রঠাকুর প্রথমবার গিয়েছেন শ্রীবৃন্দাবন দর্শনে।  গৌড়ীয় মতে বৃন্দাবনে এসে প্রথম গোবিন্দ দর্শন করতে হয়, তাই বোধ হয় বৃন্দাভনে প্রথম গোবিন্দ মন্দিরে কীর্তন পরিবেশনের সৌভাগ্য প্রাপ্ত হন,  গোবিন্দ মন্দিরের প্রাঙ্গনে অনেক ভক্ত, বৈষ্ণব, সাধু, সন্ত ও ব্রজবাসী রামকৃষ্ণদাস বাবাজী মহারাজ। রামকৃষ্ণ দাস বাবাজী মহারাজ তাঁর স্বভাবসিদ্ধ নম্র স্বরে বললেন ইনি হচ্ছেন মহাপ্রভুর কৃপাধন্য ময়নাডালের মিত্র ঠাকুর বংশের স্বনামধন্য কীর্তনীয়া শ্রীগোবিন্দগোপাল মিত্র ঠাকুর, তিনি আমাদের আমন্ত্রণে এখানে কীর্তন পরিবেশন করে আমাদের ধন্য করতে এসেছেন। এরপর রামকৃষ্ণ দাস বাবাজী মহারাজ ময়নাডাল সম্বন্ধে দুই-চার কথা বললেন। নয় চূড়া অপূর্ব দর্শন মন্দিরের প্রাঙ্গনে কীর্তনীয়া গোবিন্দ গোপাল মিত্র ঠাকুর  শ্রীকৃষ্ণের রাসলীলা কীর্তন শুরু করলেন, প্রচুর ভক্তের সমাগম সমস্ত মন্দির প্রাঙ্গণ জুড়ে বসে আছেন ব্রজবাসীগণ, সকলেই বা়লা ভাষা হয়ত ঠিকমতো বুঝতে পারেন না, কিন্তু সকলেই শান্ত মুগ্ধ হয়ে কীর্তন শ্রবণ করছেন। কৃষ্ণকথা যে ভাষাতেই হোক না  গাওয়া কেন-ভক্ত মাত্রেই হৃদয়ঙ্গম হয়। কীর্তন শেষে  সকল বৈষ্ণব ভক্তবৃন্দ ভাবে আপ্লুত হয়ে কীর্তনীয়ার প্রশংসায় পঞ্চমুখ। কীর্তনীয়াও পরমপুরুষ কৃপাসিন্ধু গোবিন্দের শ্রীচরণে প্রণাম জানিয়ে বাসা অভিমুখে যাত্রা করলেন। পরদিন প্রাতে কীর্তনীয়া গোবিন্দ গোপাল মিত্র ঠাকুর ঐ গোবিন্দ মন্দিরের  অঙ্গনে লীলাক্ষেত্রে লীলাকীর্তন শ্রীকৃষ্ণের গোষ্ঠলীলা পরিবেশন করছেন,  চোখের সামনে ভেসে উঠে গাভীকুলের পশ্চাতে বালক কৃষ্ণ হাতে মোহনবেণু, মথায় চূড়া, পরণে পীতধরা, গলে বনমালা অন্যান্য সখা সঙ্গে চলেছেন গো-চারণে--
"গোষ্ঠে চলে যদুমণি,         উঠল মঙ্গল ধ্বনি,
                   শিঙ্গা বেণু মূরলী রসাল,
            হাম্বা রবে ধেনু চলে হৈ হৈ রাখলে বলে
                 আগে পাছে চালাইয়া পাল।"
বৃন্দাবনে ব্রজবাসীরা ময়নাডালের মনোহরসাহী ঘরানায় প্রণালীবদ্ধ সুর ও বাজনাযর সমন্বয়ে পরিবেশিত কীর্তন শুনে আপ্লুত। কীর্তন শেষে তিনি বাসায় বসে আছেন এমনসময় এলেন ব্রজমণ্ডলের তৎকালীন প্রেসিডেন্ট শ্রীমনোহর দাস বাবাজী মহারাজ, তিনি বৈষ্ণবোচিত বিনয়ে বললেন, আজ আমাদে গোপীনাথ মন্দিরে কীর্তন পরিবেশন করে ধন্য করুন, গৌরহরির কি করুণা ! শ্রীমধুপণ্ডিত এই মন্দিরের প্রতিষ্ঠাতা। সে যুগের বৃন্দাবনের প্রাচীনতম মন্দির, এই গোপীনাথ মন্দিরের শ্রীবিগ্ৰহের সামনে কীর্তন পরিবেশন শুরু করলেন নৌকাবিলাস,  কীর্তনীয়া গোবিন্দগোপাল মিত্রঠাকুর গৌরী রাগিনীতে --
"আলো তোরা কে লো খঞ্জন নয়নী-
এ হেন সুন্দর সাজে বল যাবে কোন কাজে-
বল না, বল না, তাই শুনি।"
সামনে বসে রস আস্বাদন করছিলেন শ্রীমনোহর দাস বাবাজী, হঠাৎ তিনি উঠে দাঁড়িয়ে ভাবে আপ্লুত হয়ে অশ্রুসিক্ত নয়নে কীর্তনীয়াকে জড়িয়ে ধরলেন, তারপর তিনি ঘোষণা করলেন- *আমি শ্রীধাম ময়নাডালের এই স্বনামধন্য কীর্তনীয়া শ্রীগোবিন্দগোপাল মিত্রঠাকুরকে *" গীতরত্ন "* উপাধিতে ভূষিত করছি " শ্রীধাম বৃন্দাবনের বিদগ্ধপণ্ডিত মণ্ডলী উপাধি দিলেন *" গীতরত্ন "*।

*শ্রীহলধর মিত্রঠাকুর তাঁর সুমধুর উচ্চকণ্ঠে তাঁর অগ্ৰজ ধরনীধর মিত্রঠাকুরের অপূর্ব শ্রীখোল সঙ্গতে সকল ভক্তজনে আনন্দের জোয়াড় বইয়ে দিতেন। তাঁদের ঐ কীর্তন পরিবেশনে পদকর্তাগণের ভজনের পদগুলি বড় তালে যেমন- বড় দশকুশী মধ্যমদশকুশী, জোত, সোমতাল, গঞ্জল বিভিন্ন তালে পদাবলী পরিবেশন করতেন। *প্রখ্যাত মৃদঙ্গ বিশারদ শ্রীধরনীধর মিত্রঠাকুরের পুত্র কীর্তনীয়া কীর্তন রসসাগর, সুধাকণ্ঠী শ্রীনদীয়ানন্দ মিত্রঠাকুর সুশ্রী, সৌম্য দর্শনে সুমধুর কণ্ঠস্বর ও বাণীর লালিত্যে সমসাময়িক কীর্তন জগতে তিনি এক উজ্জ্বল নক্ষত্রের ন্যায় সমুজ্জ্বল ব্যক্তিত্ব। ময়নাডাল মনোহরসাহী কীর্তন ঘরানায় সমৃদ্ধ হয়েও তিনি কীর্তন পরিবেশনের আঙ্গিকে সমসাময়িক আধুনিক করে তোলার পথিকৃত। তাঁর আধুনিকতা ছিল শিল্প সুষমামণ্ডিত। কীর্তনের আধ্যাত্মিক ভাবকে ক্ষুণ্ণ না করেও আধুনিকতার শৈল্পিক নান্দকিকতায় ভরপুর আনন্দ দিতেন কীর্তন প্রেমীদের। কীর্তনীয়া *শ্রীনদীয়ানন্দ মিত্রঠাকুরের পুত্র কীর্তনীয়া  শ্রীনিত্যানন্দ মিত্রঠাকুর জন্মজাত প্রতিভা দ্যুতি। তিনি শ্রীগৌরহরির কৃপাধন্য হয়ে অতি অল্প বয়স ( ১৩ বছর ) থেকে কীর্তনের আসরে শ্রোতাদের মনোরঞ্জক হয়ে কীর্তন সমাজের শ্রদ্ধাভাজন হয়েছেন। আজ সারা বাংলায় কীর্তন প্রেমীদের কাছে নৃত্যছন্দের মাধুর্য্যে অতি পরিচিত একটি নাম ময়নাডালের কীর্তনীয়া শ্রীনিত্যানন্দ মিত্রঠাকুর। তাঁর পিতাপ্রভু ময়নাডাল ঠাকুরবাড়িতে  গৌরহরিকে  কীর্তন শোনাতে শোনাতে শোনাতে গৌরহরির রাঙ্গাচরণে চির আশ্রিত হন। অনুরূপভাবে তাঁর পুত্র কীর্তনীয়া শ্রীনিত্যানন্দ মিত্রঠাকুরও বর্ধমান জেলার ছত্রিশগণ্ডা কীর্তন হরিবাসরে কীর্তন শোনাতে শোনাতে দুই পাশের শ্রীখোলে মাথা রেখে শ্রীগৌরহরির রাঙ্গাচরণে চির আশ্রিত হন।

* কীর্তন সুধাকর প্রভাত মিত্রঠাকুর শ্রীপ্রভাত মিত্রঠাকুর পিতাপ্রভু প্রখ্যাত কীর্তনীয়া শ্রীহলধর মিত্রঠাকুর এবং কীর্তনীয়া সুধাকণ্ঠী শ্রীনদীয়ানন্দ মিত্রঠাকুরের কাছে কীর্তন শিক্ষার তালিম নিয়ে সুদীর্ঘ প্রায় ৪৫ বছরের অধিক অভিজ্ঞতায় সমৃদ্ধ প্রভাত মিত্রঠাকুর সারা বাংলায় ময়নাডাল ঘরানার কীর্তন সুনামের সঙ্গে পরিবেশন করেছেন। কীর্তনীয়া
*শ্রীপ্রভাত মিত্রঠাকুরের পুত্র কীর্তনীয়া বিবেকানন্দ মিত্রঠাকুর ২০২২ সালে শ্রীনিত্যানন্দ জন্মভৃমি একচক্রা ধামে সম্ববর্ধনা দেওয়া হয় এবং সেখানে তিনি নিত্যানন্দ মিলন লীলাকীর্তন পরিবেশন করে উপস্থিত ভক্তমণ্ডলীর স্নেহধন্য হন। তিনি বৃন্দাবনের বড় শূরমা কুঞ্জে কীর্তন শুনিয়ে ময়নাডালের কীর্তনের সুনাম কুড়িয়েছেন।

*সহকীর্তনীয়া অতুলকৃষ্ণ মিত্রঠাকুরের পুত্র অর্জ্জুন মিত্রঠাকুর কোকিল কণ্ঠের অধিকারী ছিলেন, তিনি মানিকচাঁদ মিত্রঠাকুর ও বলাইচাঁদ মিত্রঠাকুরের ও নিত্যগোপাল মিত্রঠাকুরের কাছে কীর্তন শিক্ষা করে স্বল্পকাল আয়ূর মধ্যে কীর্তন জগতের মুখ উজ্জ্বল করে গেছেন। ঠাকুরবাড়ির আনাচে-কানাচে অর্জুন মিত্রঠাকুরের উচ্চ কোকিল কণ্ঠস্বরের এখনও কখনো কখনো আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়ায়।

*কীর্তন বিশারদ, কীর্তনপণ্ডিত ও শ্রীধামনবদ্বীপের কীর্তন ও শ্রীখোল শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ কীর্তনীয়া নবনীধর মিত্রঠাকুর পুত্র কীর্তনীয়া কীর্তনাচার্য  মাণিকচাঁদ মিত্রঠাকুর মাত্র তেরো বছর বয়স থেকে অখণ্ড ভারতের সমস্ত বড় বড় কীর্তন আসরে ময়নাডাল মনোহরসাহী ঘরানার কীর্তন পরিবেশন করে ময়নাডালের কীর্তনের সুনাম ছড়িয়ে দিয়েছিলেন। তিনি ময়নাডালের নৃসি়হবল্লভের সৃষ্ট চুয়ান্ন তালের গান রপ্ত করেছিলেন। ঠাকুর বাড়ির উৎসবের সমস্ত বড় তালের গানগুলি তিনিই করতেন। ঐ বৈষ্ণবোচিত গানের পদগুলির সুন্দরভাবে ব্যাখ্যাও তিনি দিতেন, সেগুলি বিভিন্ন সময়ে স়ংকীর্তন পত্রিকা ও মালঞ্চ পত্রিকায় লিখিত আকারে প্রকাশ হয়। শুনেছি তিনি নাকি প্রায় হাজার বারোশ মত পদ বিভিন্ন সময়ে বিভিন্ন কীর্তন আসরে গেয়েছেন। মনোহরসাহী ঘরানা ছাড়াও তিনি গড়ানহাটি সুরেও কীর্তন গাইতেন, তিনি প্রায় ষাট বছর ধরে সুনামের সঙ্গে কীর্তন করেছেন।  *কীর্তনাচার্য মাণিকচাঁদ মিত্রঠাকুরের পুত্র কীর্তনীয়া আশীষ মিত্রঠাকুর পিতার কাছে কীর্তন শিক্ষা করে সুনামের সঙ্গে কীর্তন পরিবেশন করেন। পেশায় তিনি চাকুরীজীবি।এবং তিনি ঠাকুরবাড়ির বড় তালের সব গানগুলি পিতার কাছে থেকে রপ্ত করেছেন, এবং ঠাকুর বাড়িতে সকল বৈষ্ণবোচিত অনুষ্ঠানের কীর্তনগুলি পরিবেশন করেন ।
------------
পূর্বাপর বংশ পরম্পারাভাবে  শুনে আসা  এবং বর্তমানেও--নৃসিংহবল্লভ মিত্রঠাকুরের পুত্র  হরেকৃষ্ণবল্লভ মিত্রঠাকুর। হরেকৃষ্ণবল্লভের পাঁচ পুত্র--ব্রজবল্লভ, জগৎবল্লভ,  শ্রীবল্লভ,  গোপীবল্লভ,  ভুবনবল্লভ। ব্রজল্লভের দুই পুত্র--আনন্দবল্লভ ও গোপাল বল্লভ। ভুবনবল্লভের তিন পুত্র--বনবল্লভ,  অচ্যুতানন্দ, ভজনানন্দ। *'লোচনানন্দ মিত্রঠাকুর, বিশ্বম্ভর মিত্রঠাকুর, নবদ্বীপ মিত্রঠাকুর, নয়নানন্দ মিত্রঠাকুর, যশোদানন্দন, রোহিনীনন্দন, কালাচাঁদ, নন্দনন্দন, গৌরকিশোর, অচ্যুতানন্দ,  রাধানাথ, রাধাগোবিন্দ, নিত্যানন্দ, রাধাসুন্দর, রাধাবিনোদ, সীতানাথ, নদেরচাঁদ, উদয়চাঁদ, গোরাচাঁদ, যাদবানন্দ,  রামসুন্দর।রামানন্দ মিত্রঠাকুর, শ্রীনিবাস মিত্রঠাকুর, রসিকানন্দ মিত্রঠাকুর, জয়নারায়ণ মিত্রঠাকুর, সুধাকৃষ্ণ মিত্রঠাকুর। প্রবোধানন্দ মিত্রঠাকুর, রামকিশোর মিত্রঠাকুর। রাধাগোবিন্দ মিত্রঠাকুর। নিমাইচরণ, অটলবিহারী, নটবর, নরহরি, কিশোরীমোহন, ক্ষুদিরাম, ছোটরাধারমণ, বৈষ্ণবচরণ।  কেনারাম। বংশীধর, মুরলীধর, দীনবন্ধু, নিত্যানন্দ, বৈকুণ্ঠনাথ, ধনকৃষ্ণ, নিকুঞ্জবিহারী। কন্দর্পমোহন, কালাচাঁদ, রাসবিহারী, ধরনীধর, হলধর, ভাগবত, মনোহর, বনবিহারী, কামিনিমোহন, নাগরীমোহন, মদনমোহন, কৃষ্ণকিংকর, গোবর্দ্ধন মিত্রঠাকুর । বঙ্কবিহারী, বড় রাধারমন, হরিদাস, রসরাজ, সংকেতবিহারী, কৃষ্ণচৈতন্য। অদ্বৈতচন্দ্র, ছকড়ি, ভজহরি, করুণাময়। নবনীধর, শশধর মিত্রঠাকুর।  সকলানন্দ, কালিয়াকান্ত। নবগোপাল, নিত্যগোপাল, গোবিন্দগোপাল,  গৌরগোপাল মিত্রঠাকুর। বলাইচাঁদ মিত্রঠাকুর, নদীয়ানন্দ,  কৃষ্ণগোপাল, মানিকচাঁদ মিত্রঠাকুর, প্রভাত মিত্রঠাকুর, ভবানন্দ মিত্রঠাকুর, অর্জুন মিত্রঠাকুর, নির্মলেন্দু মিত্রঠাকুর, আশীষ মিত্রঠাকুর ও নিত্যানন্দ মিত্রঠাকুর ।  সেই ১৫০০ খ্রিস্টাব্দের শেষের দিকে নৃসিংহবল্লভ মিত্রঠাকুরের সময়কাল থেকে  ১৯৯০ খ্রিস্টাব্দের নিত্যানন্দ মিত্রঠাকুরের  সময়কাল পর্যন্ত ময়নাডাল মনোহরসাহী ঘরানার দাগি গান  ও শ্রীখোল বাজনার স্বর্ণ যুগ।  বর্তমানে প্রভাত মিত্রঠাকুর, নির্মলেন্দু মিত্রঠাকুর ও আশীষ মিত্রঠাকুর মহাপ্রভুর মন্দিরে বৈষ্ণবোচিত অনুষ্ঠানগুলির বড়তালের গানগুলি পরিবেশন করেন, তাঁদের সঙ্গে সঙ্গত করেন সঞ্জীব মিত্রঠাকুর ও দুলাল মিত্রঠাকুর। বংশ পরম্পারায় নতুন প্রজন্মেও কীর্তনীয়া ও মৃদঙ্গবাদক আত্মপ্রকাশের পথে ।

মিত্রঠাকুর পরিবারের এক এক জন কীর্তনীয়া ও মৃদঙ্গবাদকের কর্মজীবন দু'একজনের বাদ দিলে প্রত্যেকের প্রায় ৬০-৬৫ বছর এইসব প্রতিভাবান গুণসম্পন্ন মিত্রঠাকুরদের সবার গান বাজনার কীর্তি কথা স্বল্প পরিসরে তুলে ধরা সম্পবও নয় ধৃষ্টতাও বটে। সেই নৃসিংহবল্লভের সময়কাল থেকে এখনো পর্যন্ত এই পরিবার'এ জন্ম নিয়েছেন অগণিত বিভূতি তাঁদের স্মরণ করলে মনে হয় জন্ম জন্ম ধরে সঞ্চিত পুণ্যকর্মের ফলে এই পরিবারে আমাদের জন্ম, আর সেই বিভূতিদের স্মরণ করলে মনে মনে আত্মসস্মান বোধও জন্মায়।
--------*--------
❌❌
💚২৪💚
🧡ময়নাডাল সম্বন্ধে সংগ্ৰহে থাকা গ্ৰন্থগুলির মধ্য থেকে কয়েকটি গ্ৰন্থে  ময়নাডাল সম্বন্ধে কি কি তথ্য রয়েছে তা এখানে সংক্ষিপ্তাকারে উদ্ধৃত করা হচ্ছ। 

🤍প্রথম"বাঙ্গালার কীর্তন ও কীর্তনীয়া"--সাহিত্যরত্ন ডঃ হরেকৃষ্ণ মুখোপাধ্যায় বিরচিত গ্ৰন্থ হতে-- ময়নাডাল। পাতা ১৫৯-১৬০, দ্বিতীয় মুদ্রণ, জুন ২০১১/এপ্রিল:। শ্রীচৈতন্যপার্ষদ শ্রীলগদাধর পণ্ডিতের চিহ্নিত সেবক মঙ্গল ঠাকুর কবি জ্ঞানদাস কান্দরায় আসিয়া বাস করেন পণ্ডিতজীর অনুমতি লইয়া মঙ্গল ঠাকুর মাত্র তিনজনকে দীক্ষা দান করিয়াছিলেন। প্রথম, কাঁকড়া হুসমপুরের একজন চক্রবর্তী ব্রাহ্মণ। দ্বিতীয়, নিকটবর্তী রাজুর গ্ৰামের নৃসিংহ মিত্র। তৃতীয়, ময়নাডাল-নিবাসী একজন অধিকারী ব্রাহ্মণ। প্রত্যাদিষ্ট হইয়া পরে ইঁহারই কন্যাকে মঙ্গল ঠাকুর বিবাহ করিয়াছিলেন। মঙ্গল ঠাকুরের তিন পুত্র। প্রথম রাধিকাপ্রসাদ, দ্বিতীয় গোপীরমণ, তৃতীয় শ্যামকিশোর। তিন পুত্রের বংশধরগণ বড় বাড়ির ঠাকুর, মধ্যম বাড়ির ও ছোট বাড়ির ঠাকুর নামে পরিচিত। বড় বাড়িতে শ্রীবৃন্দাবনচন্দ্র যুগল-বিগ্ৰহ, মধ্যম বাড়িতে শ্রীরাধাকান্ত যুগল-বিগ্ৰহ ও জোট বাড়িতে মঙ্গল ঠাকুরের কুলদেবতা শ্রীনৃসিংদেব শালগ্ৰাম, শ্রীগদাধর পণ্ডিতের কৃপাদত্ত শ্রীগৌরগোপাল বিগ্ৰহ প্রতিষ্ঠিত আছেন। প্রবাদ আছে, নৃসিংহের মাতার মৃতবৎসা দোষ ছিল। তিনি কাটোয়ায় গঙ্গাস্নানে গিয়া মঙ্গল ঠাকুরের দর্শনলাভ করেন। ঠাকুরের নিকট পুত্র কামনা করিলে ঠাকুর চর্বিত দিয়া বলেন-- এবার তুমি পুত্রসন্তান লাভ করিবে এবং সেই পুত্র দীর্ঘজীবী হইবে।  রমণী ভাবী পুত্রকে ঠাকুরের চরণে সেবকরূপে সমর্পণের সঙ্কল্প করিয়া গৃহে ফিরিয়া আসেন। এক বৎসরের মধ্যেই তিনি পুত্র প্রাপ্ত হন, এই পুত্রই নৃসিংহ।
নৃসিংহের একমাত্র পুত্র হরেকৃষ্ণ। এই বংশে বহু খ্যাতনামা কীর্তনগায়ক ও মৃদঙ্গবাদক আবির্ভূত হইয়া বাঙলার মুখ উজ্জ্বল করিয়া গিয়াছেন। ময়নাডালে কীর্তনের চতুষ্পাঠী ছিল। এই চতুষ্পাঠীতে শিক্ষালাভপূর্বক বহু ব্যক্তি কীর্তনগায়ক ও মৃদঙ্গবাদনে ও কীর্তনগানে খ্যাতিলাভ করেন। এমন একদিন ছিল যেদিন ময়নাডালে না আসিলে কীর্তনগায়ক ও মৃদঙ্গবাদকের শিক্ষা সম্পূর্ণ হইত না। পায়র গ্ৰামের স্বনামধন্য মৃদঙ্গবাদক জটে কুঞ্জদাসের ছাত্র ইলামবাজার-নিবাসী নিকুঞ্জ বাইতি ও ময়নাডালের নিকুঞ্জ মিত্র ঠাকুর সমসাময়িক মৃদঙ্গবাদক। উভয়েই মৃদঙ্গবাদ্যে যথেষ্ট সুনাম অর্জন করেছিলেন। রসিকানন্দ মিত্র ঠাকুর, বৈকুণ্ঠ মিত্র ঠাকুর প্রভৃতির নাম আজিও কীর্তনগায়কগণ শ্রদ্ধার সঙ্গে উচ্চারণ করিয়া থাকেন। এই সেদিনও কিশোরী মিত্র ঠাকুর রাসবিহারী মিত্র ঠাকুর ময়নাডালের মুখ রক্ষা করিয়া গিয়াছেন। ১২৭৫ সালের ২৪শে অগ্ৰহায়ণ রাসবিহারী মিত্র ঠাকুর জন্মগ্ৰহণ করেন। সুধাকৃষ্ণ মিত্র ঠাকুর ইঁহার কীর্তন শিক্ষার গুরু। কিছুদিন বহরমপুরে রামনারায়ণ বিদ্যারত্নের বাড়িতে থাকিয়া ইনি সুপ্রসিদ্ধ কীর্তনগায়ক বৈষ্ণবচরণ ব্রজবাসী মহরাজের নিকট সঙ্গীত শিক্ষা করেন। কয়েকবার শ্রীধাম বৃন্দাবনে গিয়াও পণ্ডিত বাবাজী প্রভৃতির নিকট শিক্ষলাভ করিয়া আসেন। নৃসিংহ মিত্র ঠাকুর হইতে রাসবিহারী একাদশ অধস্তন পুরুষ। বাঙ্গালার শ্রেষ্ঠ কীর্তনগায়কগণের মধ্যে ইঁহাকে অন্যতমরূপে গণনা করা হইত। ১৩৫৪ সনের ৬ই ফাল্গুন ইনি সাধনোচিত ধামে প্রস্থান করিয়াছেন। পুত্র শ্রীনবোগোপাল মিত্র ঠাকুর গীতিসুধাকর ও শ্রীগোবিনন্দগোপাল মিত্র ঠাকুর সুধাকণ্ঠ কলিকাতায় থাকিয়া পিতৃপদাঙ্ক অনুসরণপূর্বক ময়নাডালের ধারা রক্ষা করিতেছেন। ময়নাডালের অন্য দুইছন সুগায়কের নাম শ্রীনদীয়ানন্দ মিত্র ঠাকুর ও শ্রী মাণিকচাঁদ মিত্রঠাকুর।

পাতা--১৭৪-১৭৬--অদ্বৈত দাস ( পণ্ডিত বাবাজী )
জন্ম ১২২৪ সাল। নাম ব্রজকিশোর রক্ষিত, পিতার নাম ভীমকিশোর রক্ষিত। শুনিয়াছি,  ময়নাডালে সুধাকৃষ্ণ মিত্র ঠাকুরও অদ্বৈতদাসকে সযত্নে কীর্তনগান শিক্ষা দিয়াছিলেন। স্বনামধন্য সাহিত্যসাধক ডক্টর বিমানবিহারী মজুমদার পণ্ডিত বাবাজীর দৌহিত্র। পাতা--১৭৭। রাঢ়দেশে কান্দরা গ্ৰাম। মুর্শিদাবাদ জেলার কীরীটকোনার পালধিবংশীয় মঙ্গল ঠাকুর ভগবৎপ্রেমে আকুল হইয়া গৃহ ছাড়িয়া এ-গ্ৰাম সে-গ্ৰাম ঘুরিতে ঘুরিতে কান্দরায় আসিয়া বাস করেন। তাঁহার সাধনায় আকৃষ্ট হইয়া শ্রীচৈতন্যপার্ষদ গদাধর পণ্ডিতজীউ তাঁহাকে দীক্ষা দান করিয়াছিলেন। তাঁহারই স্মৃতিরক্ষাকল্পে আশ্বিনের নবম্যাদি কল্পারম্ভের দিন হইতে শুক্লা প্রতিপদ পর্যন্ত কান্দরায় একটি উৎসবের অনুষ্ঠান হয়, নাম সাঁজি উৎসব। কৃষ্ণা নবমীতে সন্ধ্যায় অধিবাস, শুক্লা প্রতিপদে ধূলোট। ময়নাডালের বৈকুণ্ঠ মিত্র ঠাকুর আসিয়াছেন। কান্দরার মঙ্গল ঠাকুরের বংশধর বনমালী ঠাকুর তখন যুবক, তিনিও তরুণ বয়সেই কীর্তনগানে খ্যাতি অর্জন করিয়াছেন।
পাতা--১৯৭--১৯৮। অবধৌত দাস। বীরভুম জেলায় কীর্ণাহারের নিকট মধুডাঙ্গা গ্ৰাম। এই গ্ৰামে ১২৬৬ সালে অবধৌত দাসের আবির্ভাব। পিতার নাম নীলকমল দাস। ইঁহারা পুরুষানুক্রমে কেহ বা চৈতন্যমঙ্গল গান করিতেন। অবধৌত প্রথম জীবনেই যৌবনেই বীরভূমের কীর্তন ও মৃদঙ্গের শিক্ষাকেন্দ্র ময়নাডাল গ্ৰামে গিয়া তদানীন্তন স্বনামধন্য মৃদঙ্গাচার্য শ্রীনিকুঞ্জবিহারী মিত্রঠাকুরের নিকট মৃদঙ্গ শিক্ষা করেন। প্রায় নিরক্ষর অবধৌত চৈতন্যমঙ্গল গানে খ্যাতি ও অর্থের সঙ্গে বহু জ্ঞানী ও ভক্তের কৃপাপ্রাপ্ত হয়েছিলেন। শ্রীচৈতন্য-মহিমায় তাঁহার সাধনা সার্থক হইয়াছিল। তাঁহার গান শুনিয়া একদিকে যেমন বাঙ্গালার সর্বশ্রেষ্ঠ কীর্তন-গায়ক রসিক দাস, স্বনামধন্য গায়ক গণেশ দাস, অবধূত বন্দোপাধ্যায় প্রমুখ প্রভূত প্রশংসা করিয়াছেন, অন্যদিকে ভগবদ্ভক্ত শ্রীল রামদাস বাবাজী মহারাজ, বাবাজী মহারাজের শিষ্য ত্রিভঙ্গ দাস বাবাজী, শ্রীখণ্ডের শ্রীল রাখালানন্দ ঠাকুর শাস্ত্রী, কীর্তনাচার্য শ্রীগৌরগুণানন্দ ঠাকুর প্রভৃতিও তেমনই তাঁহার গাণে প্রীত হইয়াছেন।  প্রবাদ আছে, ময়নাডালে  শ্রীমহাপ্রভুর সন্মুখে মহাপ্রভুর বিবাহোৎসব গানের সময় শ্রীবিগ্ৰহের অঙ্গে ঘর্মবিন্দু দেখা দিয়াছিল। শ্রীবিগ্ৰহের উত্তরীয় সিক্ত হইয়াছিল। শ্রীধাম নবদ্বীপ, কাটোয়া, শ্রীখণ্ড, কান্দরা প্রভৃতি বৈষ্ণবতীর্থের সর্বত্রই তিনি সমাদৃত হয়েছেন। পাতা--৬৭-৬৮। রাঢ়দেশ সঙ্গীতের পীঠভূমি। রাঢ়দেশ অতি প্রাচীনকাল হইতেই জৈন, বৌদ্ধ, সৌর, শৈব, শাক্ত ও বৈষ্ণব সম্প্রদায়ের সাধন ক্ষেত্র। জৈন, বৌদ্ধ প্রভৃতি সম্প্রদায়ের সাধকগণের অনেক গীত রাঢ়েই রচিত হইয়াছিল অতি পূর্ব হইতেই রাঢ়ের সঙ্গীতের একটি নিজস্ব ধারা ছিল। উত্তরে রাজমহল হইতে দক্ষিণে মেদিনীপুর পর্যন্ত রাঢ়ের বাস্তীর্ণ সীমায় সভ্যতা ও সংস্কৃতির ক্ষুদ্র ক্ষুদ্র কন্দ্র ছিল। শ্রীমহাপ্রভুর আবির্ভাবের পর বৈষ্ণবগণ এই সমস্ত কেন্দ্রে এবং বহু নূতন প্রতিষ্ঠিত কেন্দ্রে শাস্ত্র ও সঙ্গীতাদির শিক্ষালয় স্থাপন করিয়াছিলেন। এইরূপ দুইটি পুরাতন কেন্দ্র শ্রীখণ্ড ও কান্দরা, এবং একটি নতুন কেন্দ্র ময়নাডাল তিনটিই বীরভূমে ছিল। প্রায় ৭৫ বছর পূর্বে শ্রীখণ্ড ও কান্দরা বর্ধমানের অর্ন্তভূক্ত হইয়াছে। খেতরীর উৎসব হইতে ফিরিয়া জ্ঞানদাস, বন্ধু মনোহর, কান্দরার মঙ্গল ঠাকুরের পৌত্র বদন, শ্রীখণ্ডের রঘুনন্দন ও ময়নাডালের মঙ্গল ঠাকুরের শিষ্য নৃসিংহ মিত্র ঠাকুরকে লইয়া রাঢ়ের প্রাচীন সঙ্গীত ধারার নাম হয় মনোহরসাহী। কান্দরা, ময়নাডাল ও শ্রীখণ্ড মনোহরসাহী কীর্তনের তিন প্রধান কেন্দ্র। ময়নাডালের চতুষ্পাঠী কীর্তনের সঙ্গীত ও বাদ্য-শিক্ষা এবং শ্রীখণ্ডের চতুষ্পাঠী ব্যাকরণ, অলঙ্কার, কাব্য, দর্শন, সঙ্গীত ও বাদ্য জন্য প্রসিদ্ধি লাভ করিয়াছিল। মনোহরসাহী-- লয় ও ছন্দ অপেক্ষাকৃত সংক্ষিপ্ত, সুরের কারিগরী ও মাত্রার জটিলতায় সমৃদ্ধ। মার্গসঙ্গীতে খেয়ালের সমতুল্য। চুয়ান্ন তালের গান।
------------*-----------

🤍"বিংশ শতাব্দীর কীর্তনীয়া" গ্ৰন্থে --শ্রীকিশোরী দাস বাবাজী-মহারাজ লিখেছেন--

ময়নাডালের এই মিত্রঠাকুর বংশে শ্রীমহাপ্রভুর সদা ব্রত সেবা দৈনিক সাড়ে বারো কেজি সিদ্ধ চাউলের অন্ন ভোগ হয়, অভ্যাগত বৈষ্ণব যাঁরা আসেন তা্ঁরা যতদিন থাকেন তাঁদের সবকিছু থাকা খাওয়ার ব্যবস্থা আছে। নবদ্বীপ, বৃন্দাবন ধাম থেকে বৈষ্ণবেরা এখানে কীর্তন শিক্ষার জন্য এসে বাৎসরিক কাল থেকে গেছেন। গান বাজনা শিক্ষা করে গেছে তখন অখণ্ড ভারতের খুলনা, ঢাকা, মনময়সিংহ, যশোর, মণিপূর, আসাম, ত্রিপুরা, দিনাজপুর থেকে আগত শিক্ষার্থীদের আমি ছোট বেলায় তাঁদের কীর্তন, বাজনা শিক্ষা করতে দেখেছি। অতএব মনোহলসাহী গান শিক্ষার প্রধান কেন্দ্র ময়নাডাল এবং এই কেন্দ্রে কীর্তন শিক্ষা দেবার যোগ্যতা আমার (কিশোরী দাস বাবাজী) আছে, একথা গোবিন্দগোপাল মিত্রঠাকুরের দাদা এব় আরো একজন বংশের সকলের কাকা (কালিয়াকাতিনিন্ত মিত্রঠাকুর), তাঁরা আমাকে লিখিতভাবে শিক্ষক নিযুক্ত করেছিলেন। শ্রীকিশোরী দাস বাবাজী মহারাজ গ্ৰন্থে একথা লিখেছেন। এছাড়াও তিনি উক্ত গ্ৰন্থের প্রথম খণ্ডে কীর্তনীয়া গোবিন্দগোপাল মিত্রঠাকুর ও দ্বিতীয় খণ্ডে কীর্তনীয়া মানিক চাঁদ মিত্রঠাকুরের কথাও লিখেছেন।
------*------

🤍গ্ৰন্থ--"প্রাণনাথ হৈও তুমি"--প্রীতম বসু। পাতা-৫৭-৫৮।
আমাদেরই বাংলার ঘরের বিখ্যাত কীর্তনীয়া অবধৌত দাস ময়নাডালে শ্রীমহাপ্রভূর বিগ্ৰহের সামনে মহাপ্রভুর বিবাহোৎসব গানের সময় শ্রীবিগ্ৰহের অঙ্গে ঘর্মবিন্দু দেখা দিয়েছিল এবং বিগ্ৰহের উত্তরীয় সিক্ত হয়ে গেছিল। গরাণহাটি হল বরেন্দ্র কীর্তন, তেমন মনোহরসাই হল রাঢ়ী কীর্তন। ভাগীরথীর পশ্চিমকে বলা হত রাঢ়। সঙ্গীতের পীঠভূমি রাঢ়দেশের এক নিজস্ব সঙ্গীতের ধারা ছিল। এখানকার তিনটি কন্দ্র ছিল শ্রীখণ্ড, কান্দরা আর ময়নাডাল। খেতুরীর উৎসব থেকে ফিরে এসে জ্ঞানদাস, মনোহর, কান্দরার বিখ্যাত মঙ্গলঠাকুরের পৌত্র বদন, শ্রীখণ্ডের রঘুনন্দন আর ময়নাডালের নৃসিংহ মিত্র ঠাকুর মিলে রাঢ়ের কীর্তনের সংস্কার করেন এবং তার নাম দেন মনোহর সাই। কান্দরা মনোহরসাই পরগণার অন্তর্ভূক্ত ছিল তাই এই কীর্তনের ঘরানার নাম হল মনোহরসাই। পরে অবশ্য শ্রীখণ্ড আর কান্দরা বর্ধমান জেলায় চলে গেছে।
পাতা--৯৬ ও ৩০৪।  রাঢ়ের কান্দরার সাঁজি উৎসবে তখন বাংলার কীর্তনের নক্ষত্ররা উসস্থিত। মানকরের নন্দ দাস, ইলামবাজারের মনোহর চক্তবর্তী, ময়নাডালের বৈকুণ্ঠ মিত্র ঠাকুর এসেছেন কিশোর রসিক দাসও তার দল নিয়ে কীর্তন গাইতে কান্দরায় পৌঁছলেন। "বাংলার সেরা মৃদঙ্গবাদকরা কে কে ? " ময়নাডালের নিকুঞ্জ মিত্র ঠাকুর, ইলামবাজারের জটে কুঞ্জ, বৈষ্ণৱ বাইতি, নিকুঞ্জ বাইতি, উমেশ বাইতি, রামশরণ বাইতি, তারপর এলেন অবধূত বন্দোপাধ্যায়, তারপর নবদ্বীপ ব্রজবাসী-এরা একেকজন দিকপাল মৃদঙ্গবাদক। অবধূত মৃদঙ্গের কিছু বোল সৃষ্টি করেছিলেন। এছাড়াও এই গ্ৰন্থে রসিকানন্দ মিত্র ঠাকুর ও বৈকুণ্ঠ মিত্র ঠাকুর এবং রাসবিহারী মিত্র ঠাকুরের নাম উল্লেখ করেছেন।
( নির্বাচিত যেটুকু অংশ উদ্ধৃত করা হল, লেখকের লেখা ও ভাষার কোনরূপ  পরিবর্তন না ঘটিয়ে)।

🤍"নবদ্বীপ হিন্দু স্কুল স্মারকগ্ৰন্থ ১৮৭৩-২০২৩"।
            ( ধ্রুবপদ প্রকাশনী )
🤍"ধুলোট মেলা, বা, ধুলোট গান মেলা মূলত ভারতীয় কীর্তনীয়াদের মহাসম্মেলন। গৌড়বঙ্গের প্রথিতযশা কীর্তনীয়ারা বছরে এক বার মিলিত হতেন নবদ্বীপের বড় আখড়ায়। নানা ঘরানার কীর্তনীয়ারা নিজেস্ব ঢঙে পরিবেশন করতেন কীর্তন গান। গরানহাটি, মনোহরশাহি, ময়নাডাল ও রেনেটি ঘরানার খ্যাতনামা কীর্তনীয়ারা আসতেন এখানে। গানমেলার শেষদিনে নগর সঙ্কীর্তনের সময় উদ্যোক্তা মাধবচন্দ্র দত্ত পথের ধূলো দুহাতে তুলে ভক্তদের মাথায় নিক্ষেপ করতেন। সেই থেকেই এই উৎসবের নাম ‘ধুলোট’।
[১] ১২৫০ বঙ্গাব্দে এই উৎসবের সূচনা হয়। এই উৎসব শুরু হত মাঘ মাসের শুক্লপক্ষে এবং সমাপ্ত হত কৃষ্ণপক্ষের পঞ্চমীর দিন। [২] চণ্ডী লাহিড়ী জানিয়েছেন, ‘শ্রীপঞ্চমীর (মাঘ মাসের) পরে মাকরী সপ্তমী থেকে পরের কৃষ্ণ পক্ষের চতুর্থী পর্যন্ত গানমেলা বসতো। ভারত বিখ্যাত কীর্তনীয়া যামিনী মুখোপাধ্যায়, ধ্রুব দাস, বড় রসিক দাস, ছোট রসিক দাস, গণেশ দাস, সুরেন আচার্য, অবধূত বন্দ্যোপাধ্যায়, রাধেশ্যাম দাস, রাধাবিনোদ দাস, রাধিকা গোস্বামী, গোপীবল্লব দাস, পণ্ডিতদাস বাবাজি, নবনীধর মিত্রঠাকুর ও খোলবাদক বিষ্ণু দাস, আশুতোষ দাস, মাখন দাস, পূর্ণ দাস আসতেন ও আসর জমাতেন। প্রতিবছর এই আসরে ১০০/১৫০ জন কীর্তনীয়া বাংলার নানা প্রান্ত থেকে যোগ দিতেন।’ [৩] আজ আর এই গান মেলার অস্তিত্ব নেই।
🤍তথ্যসূত্র--সম্পাদনা-- তদেব পৃ. ৪০৭। Sena, Pralaẏa (১৯৭৯)। Paścimabāṃlāra tīrtha। Maḍela Pābaliśiṃ Hāusa।
নবদ্বীপ হিন্দুস্কুল শতবর্ষ স্মারক গ্রন্থ, পৃ. ১০৩-০৪।"
 🤍( তথ্যসূত্র :" নবদ্বীপ হিন্দুস্কুল শতবর্ষ স্মারক গ্রন্থ, পৃ. ১০৩-০৪।"  তথ্যসূত্র--নবদ্বীপের হারিয়ে যাওয়া ধুলোট মেলা বা গান মেলা: Nabadwip Town ।  Facebook: ganmela, kirtan mela.Nabadwip Town। ও  ময়নাডালের সাধক নৃসিংহবল্লভ মিত্র ঠাকুর।' ) 🤍
------💛--------
💚 ২৫💚
নৃসিংহবল্লভের আশীর্বাদে ময়নাডালে মনোহরসাহী ঘরানার কীর্তনগান অখণ্ড ভারতবর্ষে কীর্তন'এর কোল আলো করেছিলেন তাঁরই পরিবারের সদস্য কীর্তন বিশারদ, কীর্তন পণ্ডিত শ্রীনবনীধর মিত্রঠাকুর, তাঁরই লেখা বারোটি গানের মধ্যে এখানে দু'টি পদ উদ্ধৃত করা হচ্ছে--
"দেখ-দেখ-কানাইয়া       
                             আঁখি ঠারে ঐ-
        কানাইয়া আঁখি ঠারে ঐ।
ইঙ্গিতে অঙ্গুলি চম্পক করি    
                                   খেলিছে ঐ,
আমি চলতে নারি            
                          ধর আমারে সোই।

রাধা রাধা বাজে মুরলী     
                              উঠে তান জয়ঙ্গিনি,
   উথলি ধির মধূর বোল  
                           আমার প্রাণ উতরোল।
  ঘোর জামিনি আমি
                               সাধের কাননে চলি,
      আর যে মুরলী
                                     রাধা রাধা ধ্বনি,
             ধরল ধরলো পড়িল ঢলি।
মুরলী ডাকিছে বারে বারে
                                  রসময়ী কোই,
          কানাইয়া আঁখি ঠারে ঐ।।"
      ( লিখিতং শ্রীনবনীধর মিত্রঠাকুর )
--------
"প্রাণ-সখা-হে,
                  প্রাণ বঁধু হে,
আমার ধরম করম স্বরম ভরম
                     জিয়ন গগণ রাকা হে,
আমার সকল তুমি
                  কি আর বলিব আমি,
   ভালবেসে শুধু ওহে প্রাণ বঁধু-
                     মাঝে মাঝে দিও দেখা হে।।"
      ( লিখিতং শ্রীনবনীধর মিত্রঠাকুর )
নবনীধর  মিত্রঠাকুর সুপ্রসিদ্ধ কীর্তনীয়া কীর্তন বিশারদ, কীর্তনপণ্ডিত ও কোকিল কণ্ঠের অধিকারী ছিলেন, কিন্তু তাঁর আয়ূষ্কাল অতি দীর্ঘ ছিল না। কিন্তু তিনি সেই স্থল্পকালের মধ্যেই অখণ্ড ভারতবর্ষে ময়নাডাল ঘরানার কীর্তন পরিবেশন করে সুনাম ও খ্যাতি অর্জন করেছিলেন। নয়নানন্দ মিত্রঠাকুরের--পুত্র রামকিশোর, রামকিশোরের পুত্র কেনারাম, কেনারামের  পুত্র নবনীধর, নবনীধরের পুত্র মাণিকচাঁদ মিত্রঠাকুর, তাঁর পুত্র কীর্তনীয়া আশীষ  মিত্রঠাকুর পরপর ছয়পুরুষ কীর্তনীয়া। নবনীধর মিত্রঠাকুরের আরও দুই পুত্র বলাইচাঁদ মিত্রঠাকুর কীর্তন শিক্ষক, মৃদঙ্গবাদক ও সহ কীর্তনীয়া ছিলেন, মাণিকচাঁদ মিত্রঠাকুর ছোট ভাই তাঁর কাছেই কীর্তন শিক্ষা করে তাঁরা কীর্তন সম্প্রদায় গঠণ করে কীর্তন পরিবেশন করতেন । আর এক পুত্র পূর্ণ চন্দ্র বেহালাবাদক ছিলেন পরবর্তীতে বলাইচাঁদ ও পূর্ণচাঁদ এঁরা চাকুরীজীবি হন। নবনীধর মিত্রঠাকুরের পৌত্র অসীম  মিত্রঠাকুর ( পিতা বলাইচাঁদ মিত্রঠাকুর) ব্রজবাসী সংসার ত্যাগী বৈষ্ণব হন ১৯৯২ খ্রিস্টাব্দে।  বলাইচাঁদ মিত্রঠাকুরের তৃতীয় পুত্র  সনৎকুমার  মিত্রঠাকুরের জন্ম ২১ শে শ্রাবণ ১৩৬৬ চৈতন্য-পদরেণু ধন্য কীর্তনপীঠ বীরভূম জেলার বিখ্যাত ময়নাডাল ধামের মনোহরসাহী কীর্তন ঘরানার অন্যতম জনক শ্রীনৃসিংহবল্লভ মিত্রঠাকুর পরিবারে। পিতা শ্রীবলাই চাঁদ মিত্রঠাকুর মনোহরসাহী ঘরানার কীর্তন বিশারদ হয়েও ছিলেন একজন রাজ্য সরকারী কর্মী। কাকা মাণিক চাঁদ মিত্রঠাকুর (কীর্তনাচার্য) ছিলেন বাংলা কীর্তন জগতের স্বনামধন্য কীৰ্তনীয়া। এহেন কীর্তন ও বৈষ্ণবীয় পরিমণ্ডলে বেড়ে ওঠা । রাজ্য সরকারী কর্মজীবন হতে অবসর গ্রহণের পর ধর্মীয় সাহিত্যচর্চা শুরু করেন । তাঁর নিরলস সাহিত্য সাধনা ও ধর্মীয় তত্ত্বের শৈল্পিক সহজবোধ্য ভাষা প্রয়োগে কয়েকটি ধর্মীয় গ্রন্থ রসপিপাসু পাঠকদের কাছে সমাদৃত হয়েছে এবং ভক্ত মনে তৃপ্তি দিয়েছে । গ্ৰন্থ ;- 'শ্রীকৃষ্ণার্জুন সংবাদ।' 'রাধাভাবে ভোরা গোরা'। 'ময়নাডালের সাধক নৃসিংহবল্লভ মিত্র ঠাকুর'। 'বঙ্গে নবজাগরণে শ্রীচৈতন্যদেব ও শ্রীনিত্যানন্দপ্রভু'। 'নদীয়া নগরীতে শ্রীখোল-করতালের ধ্বনিতে '। 'বৃন্দাবনে যেতে প্রভু ঝারিখণ্ডের পথে'।বৈষ্ণবধর্মের তত্ত্বগত দর্শনগত প্রেমভাবনা, "নৃসিংহের প্রাণ আমার গৌরাঙ্গ হে"। এছাড়াও  ''নীলাচলে মহাপ্রভু'। 'দাক্ষিণাত্য বিজয়ে মহাপ্রভু'। 'নীলাচলে নামাচার্য হরিদাস ঠাকুর'। 'গৌরলীলায়-গৌরপার্ষদ-চরিতাবলী।'এবং "মহাপ্রভুর মহাজীবন প্রসঙ্গে- "গৌরচন্দ্রিকা" নামক শিরোনামে একটি গ্ৰন্থে 'শ্রীকৃষ্ণচৈতন্যদেবের জীবন-বাণী-গৌরচন্দ্রিকা' রূপে সেই নিত্য বরণীয় শ্রীমহাপ্রভুর উপদেশালয়ে উৎসারিত 'বৈষ্ণব-দর্শন'। '  এগুলির পি: ডি: এফ: রয়েছে প্রতিলিপি এ্যাপে, যা পাঠকদের পড়ার সুযোগ রয়েছে। প্রকাশিত গ্ৰন্থগুলি তিনি শ্রীবৃন্দাবন,১০৮ শ্রীবৈষ্ণবপদ দাস বাবাজী মহারাজ, (বৃন্দাবন) ১০৮  শ্রীবিনোদবাবা দাস মহারাজ, (বর্ষনা) ১০৮ শ্রীপ্রেমদাসশাস্ত্রী মহারাজ (বড় শূরমাকুঞ্জ)। রজনীবাবার আশ্রম, মুরারীবাবার আশ্রম, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, গোবিন্দকুণ্ড, গোকুল, মথুরা, পুরীধাম, নিত্যানন্দ জন্মস্থান, নবদ্বীপ, অধুনা বাংলাদেশে প্রেমতলী খেতুরীধাম, এবং কাটোয়া, যাযিগ্ৰাম, শ্রীখণ্ড, মুলুক, শীতলগ্ৰাম বিভিন্ন শ্রীপাট ও বৈষ্ণবীয় আখরায় শ্রীবিগ্ৰহের চরণকমলে স্বহস্তে নিবেদন করেছেন। আবার কোন ও কোন ও ক্ষেত্রে ডাকযোগে প্রেরণ করে নিবেদন করেছেন। এই  ধর্মীয় গ্ৰন্থগুলি পশ্চিমবঙ্গ ছাড়াও দিল্লী, ত্রিপুরা, আসাম, উড়িষ্যা, উত্তরপ্রদেশ ও ঝাড়িখণ্ডের রসপিপাসু পাঠকদের কাছেও সমাদৃত হয়েছে এবং ভক্ত মনে তৃপ্তি দিয়েছে, এবং তাঁরা অনেকেই গ্ৰন্থগুলি ডাকযোগে সংগ্ৰহ করেছেন, গ্ৰন্থগুলি সংগ্ৰহ সম্ভব না হলে পাঠক মহল সোস্যাল মিডিয়ায় 'প্রতিলিপি ' নামক এ্যাপে পড়তে পাড়বেন। এছাড়াও  INDIAN NATIONAL FORUM OF ART AND CULTURE ( INFAC ) এর উদ্যোগে 'বহুরুপে মহাপ্রভু' নামক গ্ৰন্থের আনুষ্টানিক প্রকাশ অনুষ্ঠানে কলকাতা আই, সি, সি, আর,-এর সত্যজিৎ রায় প্রেক্ষাগৃহে মহাপ্রভুর ওপর গবেষণামূলক লেখার জন্য  সনৎকুমার মিত্রঠাকুরকে সম্বর্ধনা  দেওয়া হয়- ৪ঠা মার্চ ২০২৩ খ্রিস্টাব্দে। লেখাটির শিরোনাম--"বাংলার পদাবলী  কীর্তন ও গৌরচন্দ্রিকায় শ্রীচৈতন্যদেব"।
---------
বীরভুমের  বক্রেশ্বর বাণপ্রস্থ আশ্রমের প্রতিষ্ঠাতা শ্রীদূর্গেশগিরি মহারাজ ২০২২ সালে বৈষ্ণব সাহিত্যিক হিসাবে সনৎ মিত্রঠাকুরকে সম্বর্ধনা দেন। শ্রীদূর্গেশগিরি মহারাজ সম্পাদিত বোধন পত্রিকায় শারদীয়া সংখ্যায় সনৎ মিত্রঠাকুরের ২০২০ খ্রি:একটি প্রবন্ধ প্রকাশিত হয়, প্রবন্ধের শিরোনাম-- "রাধাভাবে ভোরা গোরা "।
-------
ভারতবর্ষের ঐতিহাসিক দক্ষিণ দিল্লি কালীবাড়ির (শারদীয়া সংখ্যা ) স্মরণিকা পত্রিকার জন্য সনৎ মিত্রঠাকুরের একটি প্রবন্ধ গৃহীত হয়, এবং সেটি দক্ষিণ দিল্লি কালীবাড়ির (শারদীয়া সংখ্যা ) স্মরণিকা পত্রিকায় ১৪২৮ বঙ্গাব্দ (২০২১)  সনৎ মিত্র ঠাকুরের প্রবন্ধটি প্রকাশিত হয়, প্রবন্ধের শিরোনাম-- "নবজাগরণে শ্রীচৈতন্যদেব"। এছাড়াও *বীরভূমি- বীরভূম সাহিত্য পরিষদ, সিউড়ি, বীরভূম। * ধীমহি- প্রভুনিত্যানন্দের জন্মস্থান, একচক্রা, বীরভূম। সাহিত্যালোক, (সাহিত্য পত্রিকা)-দুবরাজপঙর সাহিত্য পরিষদ, দুবরাজপুর, বীরভূম।, সৃজনী সাহিত্য পত্রিকা। এছাড়াও তিনি নিয়মিতভাবে বিভিন্ন পত্রিকায় তাঁর  ধর্মীয় প্রবন্ধ প্রকাশিত হত।
----*----
নবনীধর মিত্রঠাকুরের জন্ম ১৩০০ বঙ্গাব্দে। তিনি ইংরেজ বড়লাট সাবেহের ডাকে সিমলায় গিয়ে কীর্তন শুনিয়ে ছিলেন এবং তাঁর কাছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের বাড়ির সদস্যারা কীর্তন ( বাসন্তী দেবী ও অপর্ণা দেবী) শিক্ষা করতেন। তিনি তাঁর সুমধুর কণ্ঠে কীর্তন পরিবেশন করে দেশের বিভিন্ন প্রান্তে শ্রীধাম বৃন্দাবন, নবদ্বীপ ধাম সহ সমতল ভূমি, অখণ্ড বাংলার পূর্ববঙ্গপ্রদেশের শ্রীহট্ট, যশোর খুলনা, ত্রিপুরা মণিপুর,সিমলা নগরীর উচ্চভূমিতে কীর্তনগান পরিবেশন করে পিতা, পিতামহ, পূর্বপুরুষগণের রচিত ও প্রবর্তিত মনোহরসাহী সুর, ময়নাডাল ঘরানার সুনাম ঐতিহ্য ছড়িয়ে দিয়ে এসেছেন।
কীর্তনীয়া নয়নানন্দ মিত্রঠাকুরের দুই পুত্র বড় পুত্র প্রবোধানন্দ এবং ছোটপুত্র কীর্তনীয়া রামকিশোর মিত্রঠাকুর, রামকিশোর মিত্রঠাকুরের পুত্র কেনারাম মিত্রঠাকুর তার পুত্র
নবনীধর মিত্রঠাকুর তার পুত্র  কীর্তনাচার্য মাণিকচাঁদ মিত্রঠাকুর,  মাণিকচাঁদ মিত্র ঠাকুরের পুত্র আশীষ মিত্রঠাকুরকে নিয়ে পরপর ছয় পুরুষ কীর্তনীয়ার তথ্য বাড়িতে লিপিবদ্ধ রয়েছে । আরও উল্লেখ থাকে যে, "বাঙ্গালার কীর্তন ও কীর্তনীয়া গ্ৰন্থে" সাহিত্যরত্ন ডক্টর হরেকৃষ্ণ মুখোপাধ্যায়- নৃসিংহ মিত্র ঠাকুর হইতে রাসবিহারী মিত্রঠাকুর একাদশ অধস্তন পুরুষ বলে উল্লেখ করেছেন। রাসবিহারী মিত্রঠাকুরের বড় ছেলে নবগোপাল মিত্রঠাকুরকে মাণিকচাঁদ মিত্রঠাকুর বড়দা বলে ডাকতেন, তাহলে রাসবিহারী মিত্রঠাকুর ও নবনীধর মিত্রঠাকুর একাদশ অধস্তন পুরুষ হচ্ছে। তাহলে সেই অর্থে নবনীধর মিত্রঠাকুরের পুত্র মাণিকচাঁদ দ্বাদশতম পুরুষ তাঁর পুত্র আশীষ মিত্রঠাকুর ত্রয়োদশতম পুরুষ। এবং নবনীধর মিত্রঠাকুরের বড় পুত্র বলাইচাঁদ মিত্রঠাকুর তাঁর মধ্যম পুত্র সনৎকুমার মিত্রঠাকুর ও ব্রজবাসী অসীম মিত্রঠাকুর নৃসিংহবল্লভ মিত্রঠাকুর হতে ত্রয়োদশতম অধস্তন পুরুষ। কীর্তনীয়া  নবনীধর মিত্রঠাকুর যথাক্রমে কীর্তন পণ্ডিত, কীর্তন বিশারদ, ময়ূরকণ্ঠী কীর্তন উপাধিতে ভূষিত করেছিলেন সে সময়ের বৈষ্ণব সমাজের বিধগ্ধ মণ্ডলী। শ্রীনবনীধর মিত্রঠাকুর নবদ্বীপের সঙ্গীত মহাবিদ্যালয়ে অধ্যক্ষের পদে আমৃত্যু আসীন ছিলেন, তিনি নবদ্বীপের শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া সেবা সমিতি, শ্রীশ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির'এর ধুলট উৎসবে ও সমস্ত উৎসবগুলিতে নিয়মিত কীর্তন পরিবেশন করতেন। ধুলট উৎসবে প্রতিবৎসরের ন্যায় এবৎসরও আপনাকে বায়না নামা পঠানো হল। ১৮ই মাঘ ১৩৩০ বঙ্গাব্দ, শ্রীচৈতন্যব্দ ৪৪২। শ্রীশ্রী বিষ্ণুপ্রিয়া সেবা সমিতি, শ্রীশ্রীগৌরাঙ্গপ্রভুর মন্দির শ্রীধাম নবদ্বীপ ছাপা অক্ষরে বায়নানামা ঐতিহাসিক পত্রটি পরিবারের কাছে স়ংরক্ষিত রয়েছে।
কী সেই ধুলটের ঐতিহ্য ?
"ধুলট হল বৈষ্ণবদের এক প্রধান উৎসব। মাঘ মাস হল বৈষ্ণবদের কাছে খুব গুরুত্বপূর্ণ। মাঘের শুক্লপক্ষের সপ্তমী তিথিতে  অদ্বৈতপ্রভুর জন্ম, শুক্লা ত্রয়োদশীতে নিত্যানন্দ মহাপ্রভুর জন্ম, আর মাঘী পূর্ণিমাতে শ্রীচৈতন্য মহাপ্রভু কাটোয়াতে কেশব ভারতীর কাছে সন্ন্যাস নিয়েছিলেন। এই তিনটে দিন স্মরণ করে মাঘ মাসের শুক্লপক্ষের সপ্তমী তিথি থেকে মাঘী পূর্ণিমা পর্যন্ত বৈষ্ণবরা অত্যন্ত সমারোহের সঙ্গে এই ধুলট উৎসব করে। এই ধুলট উ্ৎসবে নবনীধর মিত্রঠাকুর  আমৃত্যু বিষ্ণুপ্রিয়া সেবা সমিতির, শ্রীশ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির'এর ধুলট উৎসবে ও সমস্ত উৎসবগুলিতে নিয়মিত কীর্তন পরিবেশন করতেন। মনোহরসাহী ময়নাডাল ঘরানার একটি বিশিষ্ট ধারা তৈরী করেছেন ময়নাডালের মিত্রঠাকুর পরিবার। বিলম্বিত -লয়-ছন্দের, মার্গ-খেয়াল সমতুল, চুয়ান্ন তালের কীর্তন ময়নাডাল মনোড়রসাহী ঘরানার আখর-কথা-দোহা আর তুক্ দিয়ে কীর্তনের নব নির্মাণ শুরু করে দেন ময়নাডালের মিত্রঠাকুর কীর্তনীয়াগণ। নবনীধর মিত্রঠাকুর বলতে গেলে জীবিতকালে স্বয়ং একটি প্রতিষ্ঠাণ, কীর্তন গানে তাঁর দক্ষতা ও প্রতিভা ছিল অপরিমাপের। রূপে গুণে সমৃদ্ধ এই মানুষটির ব্যক্তিত্ব ছিল একাধারে রসিক, ভাবুক, অন্যদিকে তালজ্ঞ বিচক্ষণ পণ্ডিত। শ্রীনবদ্বীপচন্দ্র ব্রজবাসী আটটা তালের গুচ্ছতাল সম্বন্ধে বলেছিলেন যে, অষ্টতালের অংশ তালগুলি হল আড়, দোজ, ধরণ, জ্যোতি, গজল, রূপক, শশীশেখর, সমতাল। কিন্তু নবনীধর মিত্রঠাকুর অষ্টতাল বলতে বলতেন-- আড়,  দোজ,  যতি,  শশীশেখর,  গঞ্জন,  পঞ্চম,  রূপক আর  সম ।
--------
বৈষ্ণব মহাজনদের দেওয়া পদাবলী অবলম্বনেই এই লীলা কীর্তন গাওয়া হয়। পদাবলীকে্ তিন দিক দিয়ে বিচার করা হয়-- প্রথমতঃ--সাহিত্যের দিক থেকে। দ্বিতীয়তঃ--সঙ্গীতের কীর্তন। তৃতীয়তঃ--আধ্যাত্মিকতায় ভগবৎসাধনা। কীর্তন হল সাধন সঙ্গীত। কীর্তনের তালের কথা বলতে গেলে এই গানে যে বাদ্যযন্ত্র ব্যবহৃত হয় সে সম্বন্ধে ভক্তিরত্নাকরে বলা হয়েছে--"প্রভুর সম্পত্তি শ্রীখোল করতাল"। সঙ্গীতের সময়ের পরিমাপকে "তাল" বলে। তালের ক্ষুদ্রতম রাশি অর্থাৎ তাল মাপিবার একক সংখ্যাকে "মাত্রা" বলে। কীর্তন তালে গাইতে হয়--"প্রভু শ্রীচৈতন্যদেব হাতে তালি মেরে তালের প্রকৃতি বোঝাতেন"। চৈতন্যভাগবতে লিখেছেন--"দিশা দেখান প্রভু হাতে তালি দিয়া"।  কীর্তন গানে তালের সংখ্যা অনেক তবে প্রচলিত তালগুলি ও মাত্রা--
* দশকোশী (বড়, লওয়া ২৮ মাত্রা)
*দশকোশী ( মধ্যম, লওয়া ১৪ মাত্রা)
*দশকোশী (ছোট, লওয়া ৭ মাত্রা)

*তেওটা (লওয়া ১৪ মাত্রা)
*তেওটা ( লওয়া ৭ মাত্রা)

*লোফা (বড়, লওয়া ১২ মাত্রা )
*লোফা (ছোট লওয়া ৬ মাত্রা)

*দোঠুকি (লওয়া ১৪ মাত্রা )

*দাসপ্যারী (বড়, লওয়া ৮ মাত্রা )
*দাসপ্যারী (ছোট লওয়া ৪ মাত্রা )

*একতালি ( লওয়া ১৪ মাত্রা )

*তেওরা ( লওয়া ৭ মাত্রা )

* ঝাপতাল (লওয়া ১০ মাত্রা )

*ধরা (লওয়া ১৬ মাত্রা )

*রূপক  ( বড় লওয়া ১২ মাত্রা )
*রূপক (ছোট লওয়া ৬ মাত্রা )

*চঞ্চু পুট (  ৮  মাত্রা )

যেমন রূপক তাল, "বদসি যদি"র অষ্টতালের সপ্তম তাল। দ্রুতলয়ে ওটার ঠেকা এ রকম হয়-- "ঝা গুরু ঝা তেনা তেনা থিনি তা গুরুর তা তেনা তেনা থিনি। ভালভাবে লক্ষ্য করলে- তালি পড়ছে দুটো ঝা তে- ঝা গুরু ঝা, মাঝের গুরুটা তালি পড়ছে না, এই নিস্তব্ধতাকে বলে কোশী।
ঝা গুরু ঝা তেনা তেনা থিনি তা গুরুর তা তেনা তেনা থিনি
১      ০   ২    ০       ০      ০     ৩      ০     ৪    ০      ০      ০
এটা রীতিমত অঙ্কের। এর প্রচলিত নাম গানের অঙ্কপাত। সংখ্যাগুলোতে তালের তালি পড়ে, আর শূন্যগুলোতে নিস্তব্ধতা। এটুকু শিখে গেলেই মোটামুটি কীর্তনের তাল বোঝা যাবে, এইরকম অঙ্কপাত দেখেই চিনতে হবে কোনটা দাসপ্যারী, কোনটা চঞ্চুপুট, দশকোশী, তেওঠ, ললিতপ্যারী সমস্ত তাল। তাই প্রথমেই অঙ্কপাত রপ্ত করতে শিখতে হবে। এই যে দশকৌশীতে দশটা শূন্য আছে ?
ঝা তাখি নেতা খেতা তা তাখি নেতা খেতা তা উওরর তাত
১      ০      ০       ০     ২    ০       ০       ০    ৩      ০       ৪

তা খিখি তাখি--
  ০    ০      ০
কটা শূন্য ?   দশটা।  তাই দশকোশী। তালির মাঝে মাঝে মোট দশবার নিস্তব্ধতা। আর তালে তালে মোট চারবার তালি পড়বে। প্রথমে তালি ১--ঝা'তে, দ্বিতীয় তালি ২--তা'তে, তৃতীয় তালি ৩-- তা'তে, চতুর্থ তালি ৪--তাত'তে । দশকোশী হল কীর্তনের তালগুলোর মধ্যে একটা কঠিন তাল।
🧡
💚💛 ২ ৬ 💛
আট তালের অঙ্কপাত--
আড়--      +    ০   ২    ৩    ০
দোজ--       +   ০   ২   ০   ৩   ০
যতি--           +   ২   ০   ৩   ০   ৪   ০
শশীশেখর--   +   ০   ২   ০   ৩   ৪   ০  ৫  ০  ৬   ০
গঞ্জন--           +   ০   ২   ০   ৩   ০   ৪   ০
পঞ্চম--           +    ২   ০   ৩   ০   ৪   ৫   ০
রূপক--           +     ২   ০   ৩   ৪   ০
সম--                +    ০   ২   ০   ৩   ৪   ০
যুক্ত চিহ্ন হল প্রথম তালি। ওখান থেকে তাল শুরু হচ্ছে।

এবার "বদসি যদি"তে কীভাবে আটতাল--
এবার "বদসি যদি"তে কীভাবে আটতাল ব্যবহার হয়--
"বদসি যদি কিঞ্চিদপি দন্তরুচিকৌমুদি হরতি দরতিমিরমতিঘোরম্
     +     ০     ২     ৩     ০     +      ০     ২      ০      ৩      ০
      ব   দসি   য    দি    ই   কি    ইন্     চি    ইই    দপি    ই
+  ২   ০  ৩  ০  ৪   ০      +    ০    ২   ০  ৩  ৪  ০  ৫  ০  ৬   ০
দ  অন্  ত  রু  উ  চি  ই  ক  অউ   মু  উ  দি ই  ও কৌ মু উ দি
+  ০   ২    ০    ৩   ০  ৪   ০  +   ২  ০  ৩   ০  ৪  ৫     ০
হ   অ   র   অ   তি  ই  দ  অ  র  তি  ই  মি  র  ম তি  মতি
+     ২  ০  ৩    ৪      ০      +   ০   ২   ০   ৩     ৪      ০
ঘো  ও  ও  র   অম্  ওঘো   র  অ  অ  অ  অ  অম্   (এ)...

যেমন- "প্রভুর সম্পত্তি শ্রীখোল করতাল"।  তেমনই-"কীর্তন হল সাধন সঙ্গীত"। তাই গুরুপরম্পরায় কীর্তনীয়া ও শ্রীখোলবাদকের কাছে শিক্ষা নিলে তবেই কীর্তন ও শ্রীখোলবাজনা শিক্ষা শুদ্ধভাবে হবে। আর-- "হাতুটি হল চৈতন্যস্মরণ"। শ্রীখোলে বোল উঠে- "দেরে গেটা দেরে গেটা ঘেনাও,  দেরে গেটা দেরে গেটা ঘেনাও।  তি-নি-তা খেটা দা ঘি তেরে তেরে খেটা তাক্ তেরে খেটা তিং তাক্ তেরে খেটা দেরে গেটা দেরে গেটা ঘেনাও।।" এই হল ময়নাডালের খোল বাজনা। কীর্তনের আসরে বাজাতে বাজাতে মৃদঙ্গবাদকের বাহ্যজ্ঞান লুপ্ত হয়ে যায়। শ্রোতারাও তন্ময় হয়ে শুনতে থাকেন, গৌরচন্দ্রিকার আগে শ্রীখোল বাদক আহ্বান করেন শ্রীচৈতন্য মহাপ্রভুকে। বৈষ্ণব মহাজনদের আখরায় বলা হয় যে,  মহাপ্রভু অকপ্রটের পরও হাতুটির আহ্বান শুনে  খেতুরী মহোৎসবে অলৌকিকভাবে সপরিকর উপস্থিত হয়েছিলেন। বৈষ্ণব ভক্তদের প্রতিতী এই যে কীর্তনের আসরে যদি হাতুটির আহ্বান মর্ত্যলোক ছাড়িয়ে যায় তবে মহাপ্রভু অন্ততঃ একবার সুক্ষ্ণ শরীরে সেই আহ্বানে সেই কীর্তনের আসরে আসেন।
--------🩷--------
কীর্তনীয়া নবনীধর মিত্রঠাকুর তখন নবদ্বীপের সঙ্গীত মহাবিদ্যালয়ের অধ্যক্ষের পদ অলঙ্কিত করছেন, তিনি নবদ্বীপে থাকাকালীন ওখানে কীর্তন বিষয়ক এক আলোচনা চক্র বসেছে। সমস্ত পণ্ডিত মহল, কীর্তনীয়ারা নিজেদের পাণ্ডিত্যগুণে ভাস্বর হয়ে নিজ নিজ আসনে উপবিষ্ট আছেন।  ঐ সভায় আলোচনার বিষয় হল কীর্তনীয়ারা পদকর্তাদের পদের শেষে নিজভাবের যে আখর সৃষ্টি করেন, সেই আখর কত সহজ সরল অনুপ্রাসে দেওয়া সম্ভব, কীর্তনীয়াদের মধ্যে যিনি সরল মৌলিক আখর সৃষ্টি করবেন তিনি হবেন আজকের সভার বিজয়ী। পণ্ডিতমহল আখর সৃষ্টির জন্য  পদ চয়ন করলেন পদকর্তা শশীশেখরের'এর রূপ গানের পদ--
            নবহুরুচী মেহ সখী
               নিপহু মূলে পেখলু।।
শেষাংশ--
               লখিতে নারিনু সখী
                কাল কি গৌরং।।
এই পদের উপর একে একে নবদ্বীপে আগত পণ্ডিতগণ, কীর্তনীয়াগণ তাঁদের নিজ নিজ আখর দিচ্ছেন। প্রত্যেকেই বিদগ্ধ পণ্ডিত ও কীর্তনীয়া, প্রত্যেকের দেওয়া আখর শুনে মনে হচ্ছে যেন এটাই শ্রেষ্ঠ, হয়তো ইনিই হবেন আজকের বিজয়ী, কিন্তু পরক্ষণে পরের আখর যেন অন্যটাকে ছাড়িয়ে গেল। এইভাবে একে একে একেবারে শেষে যখন নবনীধর মিত্রঠাকুর তাঁর স্বভাব সিদ্ধ ভঙ্গিতে গাইলেন--
"লখিতে নারিনু সখী, কাল কি গৌরং'' -- এবং আখর যোগ করলেন-"লখা মেনে গেল না রে'--কা-ল কি গৌরং। বিচারক পণ্ডিত মণ্ডীলীর সাথে সাথে কীর্তনীয়াগণও বিষ্ময় মুগ্ধ হলেন এই সরল অনুপ্রাসযুক্ত আখর শুনে। এবং সঙ্গীত মহবিদ্যালয়ের পরিচালক মণ্ডলীর পক্ষ থেকে গোস্বামী মহোদয়গণ ঘোষণা করলেন, ময়নাডালের কীর্তনীয়া কীর্তন পণ্ডিত, কীর্তন বিশারদ শ্রীনবনীধর মিত্রঠাকুরের দেওয়া আখর " লখা মেনে গেল না রে" প্রাঞ্জল, শ্রবণ মধুর, তাই গুণীজনের বিচারে আজনির্বাচিত বিজয়ী হলেন ময়নাডালের মিত্রঠাকুর পরিবারের প্রখ্যাত কীর্তনীয়া শ্রীনবনীধর মিত্রঠাকুর। এই ঘোষনা মাত্র পণ্ডিতগণ একে অপরকে আলিঙ্গনাবদ্ধ করলেন আর ভাবুক, রসিক কীর্তনীয়া নবনীধর মিত্রঠাকুর অন্যদিকে মনে মনে স্মরণ করলেন 'শ্রীমহাপ্রভুর রাতুল যুগল চরণ'।
-----------

নবনীধর মিত্রঠাকুর রাধাকৃষ্ণের মধুরলীলার পদকর্তাদের পদগুলি নিজের হৃদয়ের মধ্যে অনুধাবন করে প্রথমে গৌরচন্দ্রিকা তারপর লীলাকীর্তন গাইতেন।

কীর্তনীয়া শ্রীনবনীধর মিত্র ঠাকুর যখন কীর্তনের আসরে তিলক ফোঁটায় সজ্জিত হয়ে শ্রীরাধার রূপ বর্ণনা করতেন কিংবা রাধারাণীর মানভঞ্জনের ভাব ব্যাখ্যা করতেন তখন দর্শক-শ্রোতা নিজেদের ঘর গৃহস্থালীর কথা ভুলে যেতেন।
     * ---*----- *

💛 💚 ২৬💚💛
ময়নাডাল মনোহরসাহী ঘরানার কীর্তন গান ও শ্রীখোলের বাজনা মিত্রঠাকুরগণ যেমন বাংলা ও বাংলার বাইরে পরিবেশন করে কীর্তনের কোল আলো করেছেন, তেমনি দেশের খ্যাতনামা কীর্তনীয়া ও শ্রীখোল বাদকগণ ময়নাডালে এসে মহাপ্রভুকে কীর্তন ও শ্রীখোলের বাজনা শুনিয়ে নিজেদেরকে ধন্য করেছেন, এবং সেই ধারা এখনও অব্যাহত রয়েছে। বাংলার ১৩৮৪ সালের বৈশাখ মাসে  গীতরত্ন কীর্তনীয়া শ্রীগোবিন্দগোপাল মিত্রঠাকুরের ঐকান্তিক প্রচেষ্টায় ময়নাডাল ধামে শ্রীগৌরহরির পূত আঙ্গিনায় বাংলার বিখ্যাত কীর্তনীয়া ও সঙ্গীত শিল্পিদের নিয়ে এক কীর্তন মহোৎসব হয়েছিল। ময়নাডাল ধাম কীর্তনের পীঠস্থান তাই স্বনামধন্য শিল্পীগণ গৌরসুন্দরের শ্রীবিগ্ৰহ দর্শন করে গৌরহরির আশীর্বাদ মাথায় নিয়ে গৌরহরিকে কীর্তন ও সঙ্গীত শুনিয়ে ছিলেন। ঐ মহোৎসবে স্বনামধন্য যেসব শিল্পীরা অংশগ্ৰহণ করেছিলেন--
কীর্তন সম্রাট শ্রী নন্দকিশোর দাস। কীর্তন সম্রাট শ্রী রথিন ঘোষ। কীর্তন সম্রাট শ্রী রামকৃষ্ণ ঘোষ। বিশিষ্ট কীর্তনীয়া শ্রীব্রজেন্দ্র পাঠক। বিশিষ্ট কীর্তনীয়া শ্রী দূর্গাদাস বিশ্বাস। বিশিষ্ট কীর্তনীয়া শ্রীকানাইলাল বন্দোপাধ্যায়। বিশিষ্ট কীর্তনীয়া শ্রীগোপাল দাস বৈষ্ণব। এবং রাগপ্রধান গানের বিশিষ্ট শিল্পী শ্রীরামকুমার চট্টোপাধ্যায়। মহিষাসুর মর্দ্দিনী আকাশবাণী খ্যাত শ্রীবীরেন্দ্র কৃষ্ক ভদ্র। লোকগীতি সম্রাট শ্রীপূর্ণ চন্দ্র দাস। বিশিষ্ট লোকগীতি শিল্পী শ্রী লক্ষণ দাস। বিশিষ্ট লোকগীতি শিল্পী শ্রী পঙ্কজ ব্যানার্জী প্রমুখ। এঁনারা প্র্ত্যেকেই কীর্তন আঙ্গিক সঙ্গীত পরিবেশন করেছিলেন। কলিকাতার ( হাওড়াসমাজ) বিশিষ্ট শিল্পীদের 'নদের নিমাই' নাট্যাভিনয়। পরবর্তীতে বাংলার ৩ রা চৈত্র হতে ১০ ই চৈত্র গৌরহরির পাঁচশত বৎসর পূর্তি উৎসবে কীর্তনীয়া গোবিন্দগোপাল মিত্রঠাকুরের ঐকান্তিক প্রচেষ্টায় শ্রীধাম নবদ্বীপ হতে শ্রীপাদ নিত্যানন্দপ্রভুর বংশধর গোস্বামী প্রভুরা ময়নাডাল ধামে গৌরহরির মন্দির প্রাঙ্গণে গৌরলীলা কীর্তন পরিবেশন করেছেন।

শ্রীখোলবাদক ও কীর্তনীয়ারা বাংলার অমূল্য সম্পদ, এঁদের নাম কালের গহবরে হারিয়ে যেতে দেওয়া কিছুতেই উচিত নয়। জানার মধ্য থেকে ( অজানাও তো অনেক অনেক থেকে যায় তার জন্য ক্ষমা প্রার্থী )  যেসব কীর্তনীয়া খ্যাতনামাদের পঙক্তিতে স্থান পায়-- ময়নাডালের রামকিশোর মিত্রঠাকুর,
বৈকুণ্ঠনাথ মিত্রঠাকুর, রসিকানন্দ মিত্রঠাকুর, সুধাকৃষ্ণ মিত্রঠাকুর, কিশোরীমোহন মিত্রঠাকুর, হরিদাস মিত্রঠাকুর, নবনীধর মিত্রঠাকুর, রাসবিহারী মিত্রঠাকুর,শশধর মিত্রঠাকুর, হলধর মিত্রঠাকুর,এঁনারা বাংলার অন্যতম বিখ্যাত কীর্তনীয়া। বাঙ্গালার কীর্তন ও কীর্তনীয়া গ্ৰন্থে  ড: হরেকৃষ্ণ ( "বীরভূমের রত্ন, সাহিত্যরত্ন, সাহিত্য সাধক কুরমিঠার "হরেকৃষ্ণ মুখোপাধ্যায়"। ) মুখোপাধ্যায় লিখেছেন (পাতা-১৬০) এই মিত্রঠাকুর বংশে বহু খ্যাতনামা কীর্তনগায়ক ও মৃদঙ্গবাদক আবির্ভূত হয়ে বাংলার মুখ উজ্জ্বল করেছেন, ময়নাডালে কীর্তনের চতুষ্পাঠী ছিল, এই চতুষ্পাঠীতে শিক্ষালাভ করে বহু ব্যক্তি মৃদঙ্গবাদনে ও কীর্তনগানে খ্যাতিলাভ করেন। এমন একদিন ছিল যেদিন ময়নাডালে না এলে কীর্তনগায়ক ও মৃদঙ্গবাদকের শিক্ষা সম্পন্ন হত না। পাঁচথুপির কৃষ্ণদয়াল চন্দ, ইলামবাজারের মনোহর চক্রবর্তী, কাটোয়া) অদ্বৈত দাস পণ্ডিত বাবাজী, মুর্শিদাবাদের  যজান গ্ৰামের রসিকদাস, রামনগর অখিল দাস,  মাণিক্যহার গ্ৰাম শচীনন্দন দাস,। নদীয়ার ধাওয়াপাড়া গণেশ দাস। বীরভূমের বরা গ্ৰামের অবধূত বন্দোপাধ্যায়। রাজসাহীর ফটিক চৌধুরী। বর্ধমান জেলার যদুনন্দন দাস ও রাধারমন দাস। বীরভূম জেলার মধুডাঙ্গা গ্ৰামের অবধৌত দাস,। যশোরের চোঙ্গাধারী বাবাজী ও ত্রিভঙ্গ দাস,। মুর্শিদাবাদের দোপুখুরিয়া-বাজার গ্ৰামের নন্দকিশোর দাস, কোলকাতার বিখ্যাত কীর্তন গায়ক শ্রীরথিন ঘোষ প্রমুখ এঁনারা বাংলার অন্যতম বিখ্যাত কীর্তনীয়া। তাঁতিপাড়ার নন্দদাস। কান্দরার শ্যামানন্দ ঠাকুর। দক্ষিণখণ্ডের রসিক দাস ইনি বাংলার অন্যতম বিখ্যাত কীর্তনীয়া।  বনোয়ারী দাস,।  রাধাশ্যাম দাস, উপেন্দ্রকৃষ্ণ বসু। বীরভূমের পায়র গ্ৰামের অক্ষয় দাস। মাণিক্যহারের শচীনন্দন দাস, ইনি বাংলার অন্যতম বিখ্যাত কীর্তনীয়া। অবধৌত দাস, ইনি বাংলার অন্যতম বিখ্যাত কীর্তনীয়া, অবধৌত দাস ময়নাডালে শ্রীমহাপ্রভুর বিগ্ৰহের সামনে মহাপ্রভুর বিবাহোৎসব গানের সময় শ্রীবিগ্ৰহের অঙ্গে ঘর্মবিন্দু দেখা দিয়েছিল এবং শ্রীবিগ্ৰহের উত্তরীয় সিক্ত হয়ে গেছিল। বারুপাড়ার বিখ্যাত কীর্তনীয়া গণেশ দাস। চাকটা আনখোনার অবধূত বন্দোপাধ্যায়। হাসানপুরের ফটিক চৌধুরী। শ্রীবৃন্দাবন ধামের গদাধর দাস। মাদার বাটির বিপিন দাস।  মালিহাটির প্রেমদাস। গঙ্গা পণ্ডিত, কাল হৃদয়, জামাই হৃদয়, আখুরে গোপাল, বাণী দাস, অনুরাগী দাস। ময়নাডালের শ্রীনবগোপাল মিত্রঠাকুর, শ্রীগোবিন্দগোপাল মিত্রঠাকুর, শ্রীনদীয়ানন্দ মিত্রঠাকুর, শ্রীমাণিকচাঁদ মিত্রঠাকুর। শ্রীঅর্জুন মিত্রঠাকুর, শ্রীনিত্যানন্দ মিত্রঠাকুর  কীর্তন সম্রাট শ্রীনন্দকিশোর দাস। কীর্তন সম্রাট শ্রীরথিন ঘোষ। কীর্তন সম্রাট শ্রীরামকৃষ্ণ ঘোষ। বিশিষ্ট কীর্তনীয়া শ্রীব্রজেন্দ্র পাঠক। বিশিষ্ট কীর্তনীয়া শ্রী দূর্গাদাস বিশ্বাস। বিশিষ্ট কীর্তনীয়া শ্রীকানাইলাল বন্দোপাধ্যায়। বিশিষ্ট কীর্তনীয়া শ্রীগোপাল দাস বৈষ্ণব আরও অনেক অনেক  অজানা তথ্য রয়েছে।

বাংলার সেরা মৃদঙ্গবাদক যাদের নাম উঠে আসে-- ময়নাডালের শ্রীনিকুঞ্জবিহারী মিত্রঠাকুর, রসরাজ মিত্রঠাকুর।, ইলামবাজারের শ্রীকুঞ্জ,  বৈষ্ণব বাইতি, নিকুঞ্জ বাইতি, উমেশ বাইতি, রামশরণ বাইতি, তারপর এলেন অবধূত বন্দোপাধ্যায়, তারপর নবদ্বীপ ব্রজবাসী, এছাড়াও ময়নাডালের, কৃষ্ণকিংকর মিত্রঠাকুর, গোবর্দ্ধন, ধরনীধর, সংকেতবিহারী, নাগরীমোহন, অদ্বৈতচন্দ্র, সকলানন্দ, কালিয়াকান্ত মিত্রঠাকুর, নিত্যগোপাল, গৌরগোপাল, কৃষ্ণগোপাল মিত্রঠাকুর, শচীদানন্দ মিত্রঠাকুর, এঁনারা সকলেই ময়নাডালের মিত্রঠাকুর। এঁনারা একেকজন দিকপাল মৃদঙ্গবাদক, আমাদের কীর্তনের জগতে একটা কথা আছে বরেন্দের গায়েন আর রাঢ়ের বায়েন, আরও এরকম অজানা তথ্য রয়েছে । বর্তমানে যাঁরা কীর্তনগান ও শ্রীখোলবাজনা পরিবেশন করছেন তাদের  নাম কীর্তনপ্রেমীরা অবগত আছেন।

এই তো সেদিনের কথা ময়নাডাল ঘরানার কীর্তনীয়া ও শ্রীখোলবাজনার বিশিষ্ট কীর্তনীয়া ( প্রয়াত ২৬/১২/১৮ )
কীর্তনাচার্য মাণিকচাঁদ মিত্র ঠাকুরের স্মৃতির উদ্দেশ্যে বর্তমানের ভারত বিখ্যাত কীর্তনীয়া কীর্তন সম্রাট শ্রীসুমন ভট্টাচাৰ্য মহাপ্রভুকে  ২০১৮ খ্রিস্টাব্দে কীর্তন শুনিয়ে গেলেন। এবং প্রয়াত বিখ্যাত মৃদঙ্গবিশারদ শচীদানন্দ মিত্রঠাকুরের স্মৃতির (প্রয়াত-২৪/৪ /২৫) উদ্দেশ্যে রাজনগরের বিখ্যাত কীর্তনীয়া শ্রীদিব্যেন্দু মণ্ডল মহাপ্রভুকে ২০২৫ খ্রিস্টাব্দে কীর্তন শুনিয়ে নিজেকে ধন্য করলেন। এখনও বাংলার কীর্তনীয়ারা এভাবেই ময়নাডালের মিত্রঠাকুরবাড়ির কীর্তনীয়া এবং মৃদঙ্গবাদকের সস্মান জানিয়ে মহাপ্রভুকে কীর্তন শুনিয়ে নিজেদেরকে ধন্য মনে করেন। প্রতি বছরের ন্যায় ২০১৬ সালে বিশিষ্ট শিক্ষাবিদ ড: কিশোরীরঞ্জন দাশ মহাশয় 'সংকীর্তন সস্মানানা' গ্ৰহণ করেছেন। ২০১৭ সালে শিক্ষক গবেষক সৌরেন্দ্রনাথ মহাশয় 'সংকীর্তন সম্মানানা গ্ৰহণ করেছেন। ২০১৮ সালে প্রখ্যাত মৃদঙ্গবিশারদ শ্রীশচীদানন্দ মিত্র ঠাকুর "কীর্তনাচার্য মানিকচাঁদ মিত্রঠাকুর' স্মারক সস্মাননা গ্ৰহণ করেছেন। "সংকীর্তন" পত্রিকা-ধর্ম দর্পন কাব্য সাহিত্য সংঙ্গীত ও লোকসংস্কৃতি বিষয়ক। বার্ষিক সংখ্যা:২৮ ডিসেম্বর ২০১৯ এর সভাপতি-- সনৎ মিত্র ঠাকুর, সম্পাদক-- উজ্জ্বল মিত্র ঠাকুর, সহ সম্পাদক-- দ্বিজেন মিত্র ঠাকুর। ২০১৯ সালে মহাপ্রভুর মন্দির অঙ্গনে স়ংকীর্তন পত্রিকা প্রকাশের ( প্রথম প্রকাশ: জন্মাষ্টমী-১৯৮৯ খ্রিস্টাব্দ ) এক ভাব গম্ভীর অনুষ্ঠানে রাজনগের  মনোহরসাহী ঘরানার বিশিষ্ট কীর্তনায়া শ্রীদিব্যেন্দু মণ্ডলকে "মানিকচাঁদ মিত্রঠাকুর" স্মারক সস্মাননা দেওয়া হয়,এবং ঐ অনুষ্ঠানে  সংকীর্তন পত্রিকার পক্ষ থেকে আমন্ত্রিত উপস্থিত কীর্তন অনুরাগীদের বিশেষ সস্মান জানানো হয়।

রাঢ়ের পশ্চিম প্রান্তে বীরভূমের এই ছোট্ট জনপদ বৈষ্ণব সংস্কৃতির গৌরব বঙ্গ সংস্কৃতির অমূল্য সম্পদ মনোহরসাহী কীর্তন ঘরানার পীঠস্থান ময়নাডাল। প্রায় চারি শতাব্দীর অধিককাল আগে পরম বৈষ্ণব, সঙ্গীতঙ্গ, পদকর্তা, সুরকার ও শ্রীখোল বাজনার স্রষ্টা নৃসিংহবল্লভ মিত্রঠাকুর পদাবলী কীর্তনের যে ধারাটির সূচনা করে গিয়েছিলেন সেই পরম্পরা শতাব্দীর পর শতাব্দী এই গ্ৰামের মিত্রঠাকুর পরিবার সযত্নে মনোহরসাহী ঘরানার দাগি গান ও বাজনা আজও বহন করে চলেছেন।

মিত্রঠাকুর পরিবার শুধু কীর্তন সেবা নয় সেইসঙ্গে সাহিত্য সেবায় তাঁদের পরিচিতি বজায় রেখেছেন--*প্রথম-- শ্রীনিকুঞ্জবিহারী মিত্রঠাকুর, এরপর রসরাজ মিত্রঠাকুর সুদূর বৃন্দাবনের গোপেশ্বর মহল্লার, জেলা-মথুরার শ্রীপ্রাণকৃষ্ণ দাস বাবাজীর স্নেহধন্য ছিলেন, তাঁর সংগৃহীত ও প্রকাশিত গ্ৰন্থটির নাম-"সঙ্গতা বাদ্য রত্নাবলী (তাল ব্রহ্ম)"। প্রকাশনা-১৩২২ সাল (ইং-১৯১৫) তাঁর কাব্য প্রতিভারও পরিচয় পাওয়া যায়-ময়নাডালের একটি অলৌকিক ঘটনার তিনি বর্ণনা দিয়েছেন কবিতার ছন্দে। দ্বিতীয়--নিখিল মিত্রঠাকুর--১৪০৬ সাল (ইং-১৯৯৯) পাঠ্য পুস্তক। *তৃতীয়--বৈষ্ণবতীর্থ কীর্তনপীঠ ময়নাডাল ও মিত্রঠাকুর পরিবার--নন্দদুলাল মিত্রঠাকুর-১২ ই শ্রাবণ ১৪২৩ বঙ্গাব্দ। *চতুর্থ--"কৃষ্ণার্জুন সংবাদ"--সনৎকুমার মিত্রঠাকুর--২০ শে ডিসেম্বর-২০১৯। "ময়নাডালের সাধক নৃসিংহবল্লভ মিত্রঠাকুর"--২৫ শে বৈশাখ-১৪২৮ বঙ্গাব্দ। "রাধাভাবে ভোরা গোরা"--৩১ জানুয়ারি-২০২১। "বঙ্গে নবজাগরণে শ্রীচৈতন্যদেব ও নিত্যানন্দ প্রভু--২২ শে শ্রাবণ-১৪২৮ বঙ্গাব্দ। পরবর্তীতে বৃন্দাবনে যেতে প্রভু ঝারিখণ্ডের পথে।  নদীয়া নগরীতে শ্রীখোল-করতালের  ধ্বনীতে।  বৈষ্ণব ধর্মের তত্ত্বগত  ও  দর্শনগত প্রেমভাবনা  এবং বৈষ্ণব কুলতীলক ঠাকুর নৃসিংহবল্লভ ও ময়নানাডালের মধুময় কথা । গ্ৰন্থসম্পাদনা--উজ্জ্বল মিত্র ঠাকুর-- ময়নাডালে জন্মাষ্টমী-নন্দোৎসব--২০২১। ময়নাডালে মহাপ্রভুর অমৃতকথা-- মিলন মিত্রঠাকুর। এছাড়াও মিলন মিত্রঠাকুরের সম্পাদনায় মালঞ্চ পত্রিকা প্রকাশ করেছেন। এছাড়া শ্রীমিলন মিত্রঠাকুর ২০১৯ সালে শ্রীমহাপ্রভুর নব কলেবর ( অঙ্গরাগ) নিজ হাতে করেছেন, বর্তমানে এখন সেই শ্রীবিগ্ৰহ দর্শন হয়। উজ্জ্বল মিত্রঠাকুরের সম্পাদনায় সংকীর্তন পত্রিকা সেই ১৯৮৯  সাল থেকে এখনো প্রতিবৎসরের ন্যায় ( বার্ষিক) পত্রিকাটি প্রকাশিত হয় ময়নাডাল ঠাকুর বাড়ি থেকে। তিনি "রাঙ্গামাটির গল্প" ( গল্প সংকলন ) শিরোনামে একটি গ্ৰন্থ সম্পাদনা করেছেন। নিখিল মিত্রঠাকুর উচ্চমাধ্যমিক, অনার্স' এর পাঠ্য পুস্তক ছাড়াও তাঁর কবিতার বই ও কয়েকটি উপন্যাস রয়েছে। নবনীতা মিত্রঠাকুর-স্বামী নিখিল মিত্রঠাকুর তাঁরও কয়েকটি কবিতার বই রয়েছে।

সনৎকুমার মিত্রঠাকুরের মহাপ্রভুর দশটি গ্ৰন্ত্র প্রকাশিত হয়েছে, যেগুলি বৈষ্ণব সমাজে  সমাদৃত হয়েছে। এছাড়াও "INDIAN NATIONAL FORUM OF ART AND CULTURE ( INFAC ) এর উদ্যোগে 'বহুরুপে মহাপ্রভু' নামক গ্ৰন্থের আনুষ্টানিক প্রকাশ অনুষ্ঠানে কলকাতা আই, সি, সি, আর,-এর সত্যজিৎ রায় প্রেক্ষাগৃহে মহাপ্রভুর ওপর গবেষণামূলক লেখার জন্য  সনৎকুমার মিত্রঠাকুরকে সম্বর্ধনা  দেওয়া হয়- ৪ঠা মার্চ ২০২৩ খ্রিস্টাব্দে। লেখাটির শিরোনাম--"বাংলার পদাবলী  কীর্তন ও গৌরচন্দ্রিকায় শ্রীচৈতন্যদেব"। ঐ "বহুরূপে মহাপ্রভু" গ্ৰন্থের উপদেষ্টা- অজয় ভট্টাচার্য এবং সম্পাদনা করেছেন- ড: রাধাবিনোদিনী বিন্তি বণিক। INDIAN NATIONAL FORUM OF ART AND CULTURE ( INFAC )" পক্ষে ড: রাধাবিনোদিনী বিন্তি বণিকের দ্বারা প্রকাশিত। ঐ গ্ৰন্থের সূচি এখানে তুলে ধরা হল--  সম্পাদকের কথা-গৌরচন্দ্রিকা। প্রেমোন্মাদ ভগবান শ্রীচৈতন্যদেব-স্বামি বিবেকানন্দ। ('ভারতে বিবেকানন্দ 'গ্ৰন্থ থেকে সংগৃহীত )। শ্রীমন্ মহাপ্রভুর তত্ত অতীব নিগূঢ়- প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামী। গৌড়ীয় বৈষ্ণব-ধর্মের বিশেষত্ব-ড: রাধাগোবিন্দ নাথ। মহামহাবৈদান্তিক শ্রীকৃষ্ণচৈতন্য- পণ্ডিতপ্রবর জ্যোতির্ময় নন্দ। শ্রীশ্রীমহাপ্রভু এবং বেদ-ড: মহানামব্রত ব্রহ্মচারী। চতুঃসম্প্রদায় ও অচিন্ত্য ভেদাভেদ- ড: হারাণবন্ধু ব্রহ্মচারী। শ্রীরাধার প্রেমপ্রকাশে মহাপ্রভু-ড: বিধানচন্দ্র বিশ্বাস। শ্রীকৃষ্ণচৈতন্য লীলাচিন্তন ও শ্রীগৌরাঙ্গ দর্শন অনুরণন- অজয় ভট্টাচার্য। শ্রীচৈতন্যদেব-- ঐতিহাসিক তথ্যের আলোকে। পার্থপ্রতীম বন্দ্যোপাধ্যায়। নবদ্বীপে ন্যায়চর্চায় শ্রীমন্মহাপ্রভু- পণ্ডিত গিরিধারীলাল গোস্বামী। সাম্যবাদী সত্যাগ্ৰহী শ্রীচৈতন্যদেব-ড: রাধাবিনোদিনী বিন্তি বণিক। মহাপ্রভু শ্রীচৈতন্য মানবের উত্তরণের দিশা- ড: পার্থসারথি মুখোপাধ্যায়। লেখক চৈতন্যদেব-সুখময় মুখোপাধ্যায়। সাহিত্যে চৈতন্যদেব- ড: উমা বন্দোপাধ্যায়। সঙ্গীতে মহাপ্রভুর অবদান- পণ্ডিত শ্যামসুন্দর গোস্বামী। বাংলার পদাবলী কীর্তন ও গৌরচন্দ্রিকায় শ্রীচৈতন্যদেব- সনৎকুমার মিত্রঠাকুর। বঙ্গ রঙ্গমঞ্চে চৈতন্যচন্দ্রোদয়-মদনমোহন বন্দোপাধ্যায়। শ্রীচৈতন্য প্রভাবিত বাংলার ভাষ্কর্য, মন্দির শিল্প ও টেরাকোটা - অভিজিৎ বন্দোপাধ্যায়। "শ্রীচৈতন্যমনো? ভীষ্টম্"- বন্ধুগৌরব ব্রহ্মচারী।  ঝাড়খণ্ডের পথে মহাপ্রভুর নিদর্শন- ভূপাল চন্দ্র মাহাতো। দেবীতীর্থে শ্রীচৈতন্য-চৈতন্যময় নন্দ ভক্তিশাস্ত্রী, সাহিত্যাচার্য। সমন্সয়ের দিশারী, শ্রীচৈতন্য, শ্রীরামকৃষ্ঠ ও স্বামী বিবেকানন্দ- স্বামী আত্মবোধানন্দ। মহাপ্রভুর ভাবাদর্শ ও বর্তমান সমাজে তার গুরুত্ব - শান্তিরঞ্জন দেব।  ভগবেতা গৌরাঙ্গ দেবস্য দিব্যমহিমাষ্টকম্- ড: কুমারনাথ ভট্টাচাৰ্য। আউল বাউল ও শ্রীচৈতন্য মহাপ্রভু- ভক্তিকিঙ্কর শ্রীধর মহারাজ। A Short Life of chaitanya-- Jadunath Sarkar।   Sri Chaitanya:in the eyes of Sri Ramakrishna and Swami Vivekananda-- Swami Balabhadrananda !  Mahaprabhu's Unperecedented Gift--Dauji Dau Dayal Dasa  ( aka David Carmelli )!  The Role of Shri Gadadhara Pandita in "Chaitanua Lila"--Dr: Satyanarayan Das !  Mahaprabhu As a Teacher of 'Bhagabat-Prem'--prabhupad Pramgopal Goswami !
--------
এছাড়াও  বক্রেশ্বর বাণপ্রস্থ আশ্রমের প্রতিষ্ঠাতা শ্রীদূর্গেশগিরি মহারাজ ২০২২ সালে বৈষ্ণব সাহিত্যিক হিসাবে সনৎ মিত্র ঠাকুরকে সম্বর্ধনা দেন। শ্রীদূর্গেশগিরি মহারাজ সম্পাদিত বোধন পত্রিকায় শারদীয়া সংখ্যায় সনৎ মিত্রঠাকুরের ২০২০ খ্রি:একটি প্রবন্ধ প্রকাশিত হয়, প্রবন্ধের শিরোনাম-- "রাধাভাবে ভোরা গোরা "। দেশের ঐতিহাসিক দক্ষিণ দিল্লি কালীবাড়ির (শারদীয়া সংখ্যা ) স্মরণিকা পত্রিকার জন্য সনৎ মিত্রঠাকুরের একটি প্রবন্ধ গৃহীত হয়, এবং সেটি দক্ষিণ দিল্লি কালীবাড়ির (শারদীয়া সংখ্যা ) স্মরণিকা পত্রিকায় ১৪২৮ বঙ্গাব্দ (২০২১)  সনৎ মিত্র ঠাকুরের প্রবন্ধটি প্রকাশিত হয়, প্রবন্ধের শিরোনাম-- "নবজাগরণে শ্রীচৈতন্যদেব"।  *বীরভূমি- বীরভূম সাহিত্য পরিষদ, সিউড়ি, বীরভূম। * *ধীমহি- প্রভুনিত্যানন্দের জন্মস্থান, একচক্রা, বীরভূম। *সাহিত্যালোক, (সাহিত্য পত্রিকা)-দুবরাজপুর সাহিত্য পরিষদ, দুবরাজপুর, বীরভূম।, *সৃজনী সাহিত্য পত্রিকা- দুরাজপুর, বীরভূম। এছাড়াও তাঁর নিয়মিতভাবে * এছাড়াও বিভিন্ন পত্রিকায় প্রবন্ধ প্রকাশিত হয়েছে, এবং তাঁর ১১২ টি আধ্যাত্বিক প্রবন্ধ ও আধ্যাত্মিক কবিতা  প্রকাশিত ( প্রতিলিপি  APP ) হয়েছে । সনৎকুমার মিত্রঠাকুরের কয়েকটি  আধ্যাত্মিক কবিতা--
                              
(১)  "হিয়ায় পশিয়া, আছ গো বসিয়া"।
          (প্রথম প্রকাশ-২০২৪ খ্রিস্টাব্দ)
                         ------------
''হিয়ায় পশিয়া, আছ গো বসিয়া,
            এমনি করিয়া রও ৷
প্রেম শিরোমণি, প্রেম সঞ্চারিণী,
           প্রেমেরই কথা কও ॥
বাজাই বেণু,       নাম যে কানু,
           চরাই বনে ধেনু ৷
ওগো রাধা রাণী,আমি নাহি জানি
         প্রেমের কেমনই মানে ॥
প্রেম রঙ্গিনী,      প্রেম তরঙ্গিনী,
         চির সঙ্গিনী প্রিয়তমা ৷
তুমি কমলিনী,   মনের মোহিনী,
        সোহাগিনী মনোরমা ॥
ওগো রসময়ী,  ওগো প্রেমময়ী,
      স্নেহময়ী প্রেমবিলাসিনী ৷
তোমাতে প্রেমের শুরু,
                      তুমি প্রেম কল্পতরু,
          মহাভাব স্বরূপিনী ॥
এ পরাণ সজনী,  প্রেম প্রদায়িনী,
           ভাণুর নন্দিনী রাই ৷
কি কব সুন্দরী,  প্রেম দিলে ভরি,
          প্রেমে হরি ধারী তাই ॥
কভু যদি পারি,  কহি গো পিয়ারী,
         শুধিব ঋণ তোমারি ৷
মদন মোহন,       দিলাম বচন,
        আসিবে তেমনি দিন ॥" (স:মি:ঠা:)
-----*----
   (২)    "চৈতন্য অবতার"।
                      ----------
''এসো গো মানিনী,
                        মাধো বিমোহিনী,
এসো বিরহিনী,
                        এসো বধুঁ গলে,
            শ্যাম শ্যাম বলে ৷
আমার মুরলী কাঁন্দে ,
                রাধে রাধে বোলে ॥
বৃন্দাবনে রাধিকা সনে,
                বাঁধ কৃষ্ণ প্রেম বন্ধনে ৷
  শুনিতে রাধার,
                          সেই প্রেমধার,
  হৈলা নদীয়ায়,
               চৈতন্য  অবতার"।।" (স:মি:ঠা:)
------*-----

(৩)     "মানুষ মানুষের জন্য ।"
                     ------------ 
"এস বন্ধু সদাচারি
                       হাতে হাত ধরে করি
        নিত্য পুরুষের অর্চনা ।
অজানা অচেনা দুর দিগন্তে
                মন্ত্রের উত্তাপ ত্যজ রাশি
     বিশ্ব বাসির সকল দন্দ্বের করি নিরসন ॥

মানুষ যে একজন সদাচারী
              মানুষ মানুষকে করি উর্বর
      মানুষ মানুষের অন্তর।
কেউ কারো পর নয়
                   সকল সকলের হয়
                আবার কেউ কারো নয় ।।

যত দিন অনিত্য পুরে
                    ততদিন নিত্যের তরে
      অনিত্যকে করি নিত্যপুর ।
মানুষ যে মোর এনে দিতে পারে
  মানুষ আমারে করে বিভোর ।।

নিঘুম অশান্ত চিত্ত্ব
          একটু একটু করে দাও নিত্য
ঐ তো ওরা দাড়িয়ে আছে
অসহায়-নিত্যান্ত আর ক্ষুধার্ত ।।

আমি দেব সবাইকে
                   তোমার নিত্য উপাচার,
দাও গো! ওগো আমার পুজার উপহার ।৷

তোমার মাঝে তাদেরে
            আমার ভাবতে ভাল লাগে ,
পুজিতে চাই যদি
             পুজা হয় এই সব-ই মোর,
সবার মাঝে আমার
                     আমার মাঝে তুমি,
  হও মগ্ন, দ্বন্ধ নিরসন কর ।
সবার মাঝে আমি
                      আমার উন্নত মন,
মানুষ যে আমার ভজনার গুরু
              মানুষকে কর উন্নত সার ,
মানুষ দিয়ে হয়েছি শুরু
                মানুষকে কর বার বার,
মানুষ তোমার বৈষ্ণব গুরু
                  মানুষ তোমার উপাচার,
মানুষেতে তোমার সর্ব কারণ
              মানুষ হয়ে কর উদ্ধার ।৷" (স: মি: ঠা:)
                        -----------
(৪)    "নাম মাধুর্য্য"।
               ---------
সুধার পসরা  প্রেম রসে ভরা
      মধুর সে নাম।
বলিও বদনে   শুনিও শ্রবনে
    লাগিবে না দাম।।
মধুর সে রসে   রসনা লালসে
     বিলাসে করিতে পান।
পদ নাচে ছন্দে   হৃদয় সানন্দে
      বাহু উঠে আসমান।।
অমূল্য রতন   লইও যতন
     করিও ধারন অঙ্গে।
সাজ কলেবরে  নাম অলঙ্কারে
      রহিবে তোমারই সঙ্গে।।
নাম গুণাগান    নারদ সমান
       কয় জনে করে।
নামের মহিমা    দিতে নারে সীমা
        বিরিঞ্চি শঙ্করে।।
কিবা উচু নিচু   ভেদ নাই কিছু
      সে তো সবার আপনার।
যে বলিবে নাম  হরে কৃষ্ণ রাম
      হবে তারই অধিকার।।
বিভীষণ বল    কোন কুলে ছিল
        শবরীর কিবা কুল।
গুহক চণ্ডালে  জড়ালেন গলে
        নামই সবারই মূল।।
বিদুর কে ছিল   কোথা জনমিল।
      নয় কি দাসী মাতা।
ডাকিল সাদরে   আপনার ঘরে
     ভোজন করিলেন বিশ্ব পিতা।।
ডুবিয়া কুকর্মে   বিসর্জিয়া ধর্মে
       হইলেও নরক গামী।
ডাকিলে কাতরে  প্রেম অশ্রু ভরে
      শুনিবেন অন্তর্যামী।।
নর সংহারে   দস্যু বৃত্তি করে
     পাপে ডুবেছিল রত্নাকর।
রাম নামে সূচি  রামায়ন রচি
      তিনিই বাল্মীকি মুনিবর।।
সেই অজামিল পাপে ভেসেছিল
    অন্তে ডাকে পুত্র নারায়নে।
আসি বিষ্ণু দূতে  লয়ে গেল সাথে
        গোলক ভূবনে।।
দেহ পসারিনী  লক্ষহীরা শুনি
      পাইল বৈষ্ণব গুরু।
নামের পরশে   কেটে গেল দোষে।
      নবীন জীবন শুরু।।
রাধা বিনোদিনী   ব্রজের গোপিনী
       নাম পাগলিনী তারা।
বৃন্দাবন মাঝে  পেল রসরাজে
      মজিয়া হইল আত্মহারা।।
রাণী মীরাবাঈ  নামে নিল ঠাই
     লভিতে পরম ধনে।
মন প্রাণ দিয়া  কেশব সেবিয়া
        রহিল মাধব সনে।।
নদীয়ার গোরা   নামে মাতোয়ারা
       নামের গুনেই প্রভুর যশ।
জগাই মাধাই    নামের কসাই
         তবুও নামেতে বশ।।
ভক্তি সহকারে  প্রহ্লাদ পুকারে
         রহিল চরণ তলে।
বৈরি ভাবে ডেকে   পড়িল না ফাঁকে
         হিরন্যকশিপু শুয়ে কোলে।।
হনু গুণধাম   লয়ে রাম নাম
         অসাধ্য সাধিল কত।
রাম নাম বলে   শীলা ভাসে জলে
          সাগরে হইল পথ।।
অশোক কাননে   সীতার সদনে
          ত্রিজটা রাক্ষসী।
ছাড়াইতে নারে   নাম তারে ধরে
        বনিল সীতার  দাসী।।
নামে কিবা যাদু    পিয়ে দেখ শুধু
       ধুধু বুকের মাঝে।
ভাবের সাগরে   সুরের লহরে
      পুলক পাইবে খুঁজে।।
কেন কর দেরী  ডাক ত্বরা করি
      সাদরে নামেতে ধরি।
নামের সহায়   কোন ভয় নাই
      পাবে অকূলের তরী।।
সন্ধ্যা ও সকাল   মধ্যাহ্ন , বিকাল
        দিবস কিবা রাতি।
অমা নিশা তিথি  পূর্ণ চন্দ্র ভাতি
        নামেতে রহ গো মাতি।
সুচী বা অসুচী      মেথর বা মুচি
         কিবা হাড়ি ডোম।
  দ্বিজ বা অদ্বিজে  যেই নামে ভজে
         নামের পরশে সবাই সম।।
সুখে কিবা দুঃখে  অসুখে বিসুখে
         শয়ন কিংবা জাগরণে।
চলনে বুলনে  করম জীবনে
          ডাক শ্রীমধুসূদনে।।
এত আপনার  কেহ নাহি আর
          নাম আশা ভরসার।
নামেতে পিরিতি  ভাবেতে ভকতি
           নামের শকতি সার।।
তপ, যজ্ঞ,ধ্যানে     পূজনে ,অর্চনে
            কত ভাবে খোঁজে।
নাম শুধু নিলে    সব ফল মিলে
             যে যেমন বুঝে।।
পুত্র পরিবার   মায়ার সংসার
              ধন ঘর বাড়ি।
ভব নদী পারে    সব যাবে সরে
          নাম দিবে পাড়ি।।
ডাক এক বার    দায় ভার তাঁর
           নামের মধ্যেই তিনি।
সব দোষ হরে  দেন মুক্ত করে
              জগত চিন্তামণি।।   (স:মি:ঠা:)
এছাড়াও রয়েছে ১৪ ২৮ সালে প্রকাশিত ৫২ লাইনে কবিতার ছন্দে শ্রীকৃষ্ণের স্তুতি--
         "রহস্য সেই শিশুকালে পুতনা নাশনে।
           অঘাসুর বকাশুরের শমন ভবনে।।
             খেলাছলে করিলেন কালিয় দমন।
             অঙ্গুলি পরশে ধারণ গিরি গোবর্দ্ধন।।
                ................................................
               মরুভূমির বালুরাশি যদি যায় গো গোনা।
                কৃষ্ণ লীলার নাহি অন্ত নাহিক সীমানা।।
               .........................................................
                কেন গো সংশয় তাঁরে কর অকারণ।
                   সবার উর্দ্ধে তিনি নহেন সাধারণ।।
                    সরল বিশ্বাস ভক্তি প্রেমময় তনু।
                 না হলে মিলে না গো শ্রীনন্দের কানু।।
                                   --------*-------
💛 💚২ ৭💚 💛
✴️কবিতার ছন্দে দ্বিজ শ্রীযুগল চন্দ্র  ;
ময়নাডাল থেকে অনতি দূরে কেলেঘোড়া গ্ৰামের গ্ৰহচার্য দ্বিজ শ্রীযুগলচন্দ্রের কবিতার ছন্দের বর্ণনায় ময়নাডালের ঠাকুরবাড়ি, তমালতলা, গৌরাঙ্গ সায়র এবং মিত্রঠাকুদের ঠাকুরালি ভাব দর্শন সব কিছু নিয়ে সামগ্ৰিক একটা সময়ের ছবি পাওয়া যায়, যুগলচন্দ্র প্রথমদিকে তাঁর কবিতায় ময়নাডালের গৌরহরির বর্ণনা দিয়ে এরপর তিনি তাঁর সেই সময়কালের ময়নাডালের ঠাকুরবাড়ির চালচিত্র বর্ণনা করেছেন--

"ময়নাডাল মহাস্থান, মহাপ্রভু বিরাজমান,
           কীর্ত্তিবান মিত্র ঠাকুর। 
দেখে কীর্ত্তির পরিপাটি, জুড়াইল নয়ন দুটি,
            ধন্য ধন্য মিত্র যে ঠাকুর।।
পূর্ব্বাপর আছে খ্যাতি, খ্যাতবান নৃসিংহ মিত্র,
              তার গুণ জগত ব্যাখানে।
তাহার ভক্তির বলে, মহাপ্রভু ময়নাডালে,
                অবর্তীর্ণ মিত্রের ভবনে।।
হেন কীর্ত্তী কেবা করে, শচীর দুলাল ঘরে,
             ভক্তিডুরে বাঁধা সর্বদিন।
ব্রহ্মা আদি দেবগণে, খুজে না পাইল ধ্যানে,
             সেই প্রভু ময়নাডাল স্থানে।।
পূর্ব্ব দ্বারী মন্দিরেতে, গৌরাঙ্গ বিরাজ তাথে,
               মন্দিরের কি দিব তুলনা।
ঝলমল করে জ্যোতি চতুর্দিকে জ্বলে বাতি,
                 বিশ্বকর্মা করিল রচনা।।
আর এক বলি কথা, দূরে যাবে মন ব্যথা,
                  মহাপ্রভুর রূপের বর্ণনা।
চরণ পঙ্কজ মাঝে, রতন নূপুর বাজে,
          পীতবাস কটিতে বন্ধন।।
কোটি ইন্দু জিনী শোভা, মুখমণ্ডলের আভা,
             প্রভাতের জিনিয়া অরুণ।
শৌনকুল কিসে গণি গৌর রূপ হয় তিনি ধনু
                  জিনি ভুরুর গঠন।।
গৌরাঙ্গ সুন্দর রূপ, যেনসুধা রসকূপ,
             হেনরূপ শচীর নন্দন।
মুখে মৃদুমৃদু হাসি, সুধা পরেরাশি রাশি,
            কাদম্বিনী জিনিয়া বরণ।।
দরপক তাপ্ জিনি, মরকত কিসেক গণি,
            ভুবন বিজয়ী মালা গলে।
হেনরূপ নাহি দেখি ইন্দিবর নিন্দি আঁখি,
          মকর কুণ্ডল কর্ণে দোলে।।
আজানুলম্বিত ভুজ, বিবিধ কুসুম সাজ,
            তনুখানি কাঞ্চন বরণ।
কিবা চারু সুগভীর, নাভি তাহে সরোবর,
              হেন রূপ মদনমোহন।।
কিবা শোভা চূড়া খানি, জ্বলে তাহে কত মণি,
             কত শোভা চূড়ার উপর।
খগেন্দ্রের নাসা জিনী, তিলফুল কিসে গণি,
             মহাপ্রভুর নাসার উপর।।
অলকা তিলকা বৃন্তল পরিমলে সুশোভিত,
              শোভে তাহে বদন কমল। 
এক হস্ত উর্দ্ধ করি দাঁড়াইয়া আছেন হরি,
         হেরে মদন লাজে লুকাইল।।
কুমকুম কস্তুরী কত, খনসার বিলপিত,
           গোরচনা অঙ্গের সৌরভ।
  গ্ৰহ দ্বিজ যুগল চন্দ্র,    রচিলেন গৌরচন্দ্র,
           কিবা শোভা দেখা অসম্ভব।।"

"অবধান কর সভে করি নিবেদন।
ইতিহাস কথা কিছু করহ শ্রবণ।।
অসংখ্য প্রভুর মায়া কে বুঝিতে পারে।
নদে ছাড়ি কৃপা করি আইলা মিত্র ঠাকুরদের ঘরে।।
জগন্নাথ সূত প্রভু ময়নাডালে স্থিতি।
কোটিচন্দ্র উদয় যেন হয় দিবা রাতি।।
এই মতে দিবানিশি সর্ব্বদা বিরাজে।
পুজার সময়ে কত নানা বাদ্য বাজে।।
শঙ্খ বাজে ঘন্টা বাজে বাজে করতাল।
মধুর মৃদঙ্গ বাজে শুনিতে রসাল।।
বিবিধ কুসুমে ফুলে বণি বনমালা।
চতুর্দ্দলে বসি প্রভু করেছেন আলা।।
পঞ্চদ্বার মন্দিরের দেখিতে সুন্দর।
তাহে চিত্র বিচিত্র লিখিত মনোহর।।
পাষাণে রচিত বাড়ি শোভা মনোহর।
অসম্ভব কীর্ত্তি দেখে লাগে চম্যকার।।
সন্মুখে তমাল বৃক্ষ দেখিতে সুন্দর।
তার তলে ভক্তগণ করি যোড় কর।।
কেহ বা বাজায় খোল কেহ করে গান।
কারু হাতে মালার থলি গড়াগড়ি যান।।
এইমতে ভক্তগণ ডাকে উচ্চস্বরে।
সন্ধ্যার সময়ে তারা আযতি কীর্ত্তন করে।।
এস প্রভু নিমাই চাঁদ জগন্নাথ সূত।
দয়া করি দেখা দাও ডাকে ভক্ত যত।।
আর এক কথা বলি শুন ভক্তগণ।
আরতির সময় নাচে মিত্র ঠাকুরগণ।।
চতুর্দিকে বেড়ি বেড়ি শোভা কত পায়।
কীর্ত্তনেরশব্দ শুনি যত লোক ধায়।।
দেখিয়া যতেক লোক ভাবে গদগদ।
হাতে তালি দিয়া বলে ভজ গৌর পদ।।
কত লীলা কত কাণ্ড হয় দিনে দিনে।
শুক্লপক্ষের শশি যেন বিরাজে সঘনে।।
কত পূজা কত পাঠ করয়ে বিস্তর।
শুনিতে মধুর রস কল্পয়ে অন্তর।।
কল্পবৃক্ষ ভগবান করিলেন দয়া।
কারু প্রতি ভাল হয় কারু প্রতি মায়া।।
কে, জানেতাঁহার মায়া অন্ত নাহি যার।
ভকত বৎসল প্রভু ভক্তে করে পার।।
সেই ভক্ত মিত্র ঠাকুর জানে সর্বজন।
নতুবা পাইবে কেন অমূল্য রতন।।
ধন্য ধন্য মিত্র ঠাকুর ত্রিভুবনে বলে।
কোন কালে পুণ্য ছিল পাইল এই কালে।।
   অহরহ বিরাজেন বাড়ির ভিতর।
পঞ্চাশ ব্যঞ্জন অন্ন দেয় গৌরাঙ্গেরে।।
মন্দিরের ঈশানেতে গৌরাঙ্গ সায়র।
তার জলে ভোগ পাক হয় কহিলাম বিস্তার।।
নৃসিংহ ঠাকুর আর হরেকৃষ্ণ মিত্র।
মহাপ্রভুর সঙ্গে কথা কয় নিত্য নিত্য।।
যোগসিদ্ধ মহাতেজা ছিলেন দুইজন।
আর কত ছিল তাঁহাদের কি কহিব বর্ণন।।
একে একে মহারথি কি দিব তুলনা।
কীর্ত্তনে পণ্ডিত সব আছয়ে ঘোষণা।।
   
ময়নাডাল কীর্তনের জন্মস্থান।
অসম্ভব শক্তিধর যত মিত্রঠাকুরগণ।।
প্রভুর জানিত ছিল যত ভক্তগণ।
কিছুদিন থাকিয়া গেলেন গোলক ধাম।।
তারপর কতজন জন্মিল আসিয়া।
যে আছেন তাঁর কথা কহি বিবরিয়া"।।
নিত্যানন্দ ঠাকুর আছেন ধ্যান যোগে।
মালার থলি হাতে করি দাঁড়ায়ে প্রভুর আগে।।
নিত্যানন্দের জানিত সে নাম নিত্যানন্দ।
সুধির ঠাকুর তিনি সর্বদা আনন্দ।।
ষড়রসে রসিকঠাকুর যার নাম।
তুলসীর মালা পরি করে হরিনাম।।
সুধাকৃষ্ণ দীনবন্ধু বুদ্ধির সাগর।
নানামত গান করে সভার ভিতর।।
বৈকুণ্ঠ ঠাকুরের গুণ শুন সর্ব্বজনে।
কীর্ত্তনের পণ্ডিত তিনি জগতে বাথানে।।
খোল করতালে সেই বুদ্ধে বৃহস্পতি।
দেশে দেশে নাম জানে কলিকাতা প্রভৃতি।।
সভার মধ্যেতে যদি খোলে দেয় তালি।
শব্দ শুনি স্তব্ধ হয় যতভক্ত অলি।।
ধন্য ধন্য করে লোকগান বাদ্য শুনি।
জগৎ মোহিত হয় গানবা্য ধ্বনি।।
কুলে শীলে ধনে মানে জগতে বিদিত।
সর্বদা বিরাজ করে হয়ে আনন্দিত।।
খর্ব্বরূপ তনুখানি দেখিতে সুন্দর।
গৌরাঙ্গের নাম লেখা অঙ্গের উপর।।
হেন ভক্ত নাহি দেখি সংসার ভিতর।
খ্যাতবা গুণাকর বৈকুণ্ঠ ঠাকুর।।
গ্ৰহ দ্বিজ যুগলচন্দ্র ভাবে মনে মনে।
মিত্রঠাকুরদের কীর্ত্তি রচিলেন আনন্দিত মনে।।
গ্ৰহ দ্বিজ যুগলচন্দ্র কেলেঘোড়ায় ঘর।
অন্তকালে পাই যেন গৌরাঙ্গ সুন্দর।। "
--------
গ্ৰহ দ্বিজ যুগলচন্দ্রে কবিতার শেষ দিকে লিখছেন- "প্রভুর জানিত ছিল যত ভক্তগণ। কিছুদিন থাকিয়া গেলেন গোলক ধাম।। তারপর কতজন জন্মিল আসিয়া। যে আছেন তাঁর কথা কহি বিবরিয়া"।। নিত্যানন্দ ঠাকুর আছেন ধ্যান যোগে। মালার থলি হাতেকরি দাঁড়ায়ে প্রভুর আগে।। নিত্যানন্দের জানিত সে নাম নিত্যানন্দ। সুধির ঠাকুর তিনি সর্বদা আনন্দ।। ষড়রসে রসিকঠাকুর যার নাম। তুলসীর মালা পরি করে হরিনাম।। সুধাকৃষ্ণ দীনবন্ধু বুদ্ধির সাগর। নানামত গান করে সভার ভিতর।। বৈকুণ্ঠ ঠাকুরের গুণ শুন সর্ব্বজনে। কীর্ত্তনের পণ্ডিত তিনি জগতে বাথানে।। খোল করতালে সেই বুদ্ধে বৃহস্পতি। দেশে দেশে নাম জানে কলিকাতা প্রভৃতি।।

যুগলচন্দ্র তাঁর কবিতার ছন্দে এঁনাদের নাম উল্লেখ করেছেন, রসিক ঠাকুর, সুধাকৃষ্ণ, দীনবন্ধু, ও বৈকুণ্ঠ ঠাকুর। নিত্যানন্দ , *রাধাসুন্দর*, প্রবোধানন্দ, রামকিশোর, সুধাকৃষ্ণ, রামানন্দ, শ্রীনিবাস,  ও রসিকানন্দ একই সমসাময়িক কিন্তু বৈকুণ্ঠনাথ হচ্ছে তার পরের প্রজন্ম বৈকুণ্ঠনাথ, ধনকৃষ্ণ, ও নিকুঞ্জবিহারী এঁনারা তিন ভাই এদের পিতার নাম *রাধাসুন্দর*। নিকুঞ্জবিহারীর তিন পুত্র হরিদাস, রসরাজ ও কৃষ্ণচৈতন্য । নিকুঞ্জবিহারী মিত্রঠাকুর ১২৯২ বঙ্গাব্দে একটি শ্রীখোলের বাজনার বই বৃন্দাবন থেকে প্রকাশ করেন। শ্রীঅদ্বৈত দাস বাবাজী মহারাজ নিকুঞ্জবিহারীর ছাত্রশিষ্য ছিলেন। নিকুঞ্জবিহারী মিত্রঠাকুরের মহাপ্রয়াণের দিবস ১৩১৪ বঙ্গাব্দের ৭ই বৈশাখ। পরবর্তীতে রসরাজ মিত্রঠাকুরও সুদূর বৃন্দাবনের গোপেশ্বর মহল্লার, জেলা-মথুরার শ্রীপ্রাণকৃষ্ণ দাস বাবাজীর স্নেহধন্য ছিলেন, তাঁর সংগৃহীত ও প্রকাশিত গ্ৰন্থটির নাম-"সঙ্গতা বাদ্য রত্নাবলী (তাল ব্রহ্ম)"। প্রকাশনা-১৩২২ সাল (ইং-১৯১৫) তাঁর কাব্য প্রতিভারও পরিচয় পাওয়া যায়-ময়নাডালের একটি অলৌকিক ঘটনার তিনি বর্ণনা দিয়েছেন কবিতার ছন্দে।
---------💛--------
💚 ২ ৮💚 


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali story from Inspirational