✴️বৈষ্ণবকুলতীলক নৃসিংহবল্লভ মিত্র ঠাকুর ও.......
✴️বৈষ্ণবকুলতীলক নৃসিংহবল্লভ মিত্র ঠাকুর ও.......
✴️বৈষ্ণবকুলতীলক নৃসিংহবল্লভ মিত্র ঠাকুর ও ময়নাডালের মধুময় কথা'✴️
✳️'পর্ব পাঁচ'✳️
💚 ২ ৮--৩৪💚
✴️'ঈশ্বর বন্দনার প্রাচীন ঐতিহ্য, যার নাম কীর্তন' ;
🩷‘কীর্তন’ শব্দটি আসলে দেব-দেবীর গুণ, লীলা এবং কীর্তি প্রভৃতির বর্ণনা প্রসঙ্গে ব্যবহার করা হয়ে থাকে। সারা ভারতবর্ষ জুড়ে ‘কীর্তন’ গান একটি জনপ্রিয় গীতরীতি। সারা ভারতবর্ষে কৃষ্ণের স্তুতিমূলক গানগুলিকে ভজন বলা হলেও বাঙলায় কৃষ্ণলীলা সংক্রান্ত পদগুলি বা গানগুলিকে ‘পদ-কীর্তন’ আখ্যা দেওয়া হয়। প্রসঙ্গতঃ উল্লেখযোগ্য যে বাংলায় ভজন গানের প্রাচূর্য ও জনপ্রিয়তা ভারতবর্ষের অন্যান্য প্রদেশের তুলনায় কম । কারণ এখানে সমস্ত জনপ্রিয়তাই পদাবলী কীর্তনকে ঘিরে। পদাবলী কীর্তনের মূল আকর্ষণ প্রেম-ভক্তি প্রদর্শনে। এতে ভক্ত শ্রোতা ও কীর্তনীয়া একই সাথে আপ্লুত হন ও ভেসে যান। বাঙলার বৈষ্ণব পদাবলী কিন্তু কোনও একটি ধারার সংগীত নয়। বস্তুতঃ অনেকগুলি ভাগে বিভক্ত যেমন:-- নামকীর্তন, বেড়াকীর্তন, বন্দনাকীর্তন, প্রার্থনাকীর্তন, অধিবাসকীর্তন, লীলাকীর্তন, পালাকীর্তন (পর্যায়), সূচককীর্তন, অখণ্ড নাম-সংকীর্তন !..
* 'নামকীর্তন':-
‘নামকীর্তন’ পদাবলী কীর্তনের একটি বিশেষ উল্লেখযোগ্য ভাগ, এবং এটি বৈষ্ণবীয় রীতি অনুসারে ভগবৎসাধনার একটি প্রধান অঙ্গ। বহু প্রাচীনকাল থেকেই নামমাহাত্ম্য জনসাধারণের মধ্যে প্রচলিত ছিল। সে সময় রুদ্র দেবতাই বেশি জনপ্রিয় ছিল। তাই নামমাহাত্ম্য রুদ্র দেবতাকে ঘিরেই তখন প্রচারিত ছিল। সেখানে বলা হয়েছে–রুদ্রের জীবন-নাম আমরা গান করি। এটিই মনে হয় নামগানের সবচেয়ে প্রাচীন এবং এখনও পর্যন্ত প্রাপ্ত নিদর্শন। চৈতন্যদেব যখন বাংলায় অবতীর্ণ হলেন, তখন বাংলার রাজনৈতিক এবং সামাজিক প্রেক্ষাপট ছিল ভয়াবহ। কয়েক শতাব্দী ধরে বারংবার বিভিন্ন ধর্মের রাজাদের অত্যাচারে বাংলার মানুষ নিজেদের মনোবল একেবারে হারিয়ে এক দিগভ্রষ্ট জাতিতে পরিণত হয়েছিল। বাঙালি জাতির ধ্বংস অবশ্যম্ভাবী ছিল। এহেন বাংলা ও বাঙালিকে উজ্জীবিত করতে চৈতন্যদেব নামকীর্তনকেই হাতিয়ার হিসেবে গ্রহণ করলেন। চৈতন্যদেব নিজেই নামকীর্তনের দল তৈরি করে নগর পরিক্রমায় ব্রতী হলেন। এক একটি দলে অন্ততপক্ষে দুইজন শ্রীখোল বাদক, একজন মূল গায়ক ও কমপক্ষে দশ-পনেরো জন সহগায়ককে নিয়ে এক একটি সম্প্রদায় গড়ে তোলা হত। সেই সম্প্রদায়গুলি লোকালয়ে ঘুরে ঘুরে নামকীর্তন পরিবেশন করত। যে কোনও ধর্মের, যে কোনও বয়সের এবং যে কোনও জাতের মানুষ এতে যোগদান করতে পারত। এতে বাঙালিদের মধ্যে একটা সহনাগরিক মানসিকতা গড়ে উঠতে লাগল। দিগভ্রষ্ট বাঙালি যেন একটা দিশা পেল। সেই নামসংকীর্তন আজও বাঙালিদের মধ্যে একইভাবে প্রচলিত এবং জনপ্রিয়।
শ্রীচৈতন্যদেবের নামসংকীর্তনে দিগভ্রষ্ট বাঙালি যেন একটা দিশা পেল ।
* 'বেড়াকীর্তন':-
বেড়াকীর্তন নামকীর্তনের একটি শাখা। এটি নামকীর্তন থেকে জাত হলেও নামকীর্তনের মতো ব্যাপক উদ্দেশ্যে পরিবেশিত হয় না। এটি একটি বিশেষ বৈষ্ণব ধর্মীয় আচার। মন্দিরে বিগ্রহের আরতির পর বিশেষ একদল বৈষ্ণব সাধক, গায়ক ও বাদক মিলে তুলসীমঞ্চকে ঘিরে ঘিরে নৃত্য সহকারে এই কীর্তন করে থাকেন। অন্যান্য ভক্তসাধারণ দূর থেকে এটি অবলোকন করেন ও রস আস্বাদন করেন। সমস্ত ভক্তসাধারন মিলে বিগ্রহের সামনে বা নামসংকীর্তনের আসরের শেষে নামকীর্তনের ভাগ হিসেবে এই কীর্তন পরিবেশন করে থাকেন !..
* 'বন্দনা কীর্তন':--
বৈষ্ণবীয় নববিধা ভক্তির একটি বিশেষ অঙ্গ হল বন্দনা কীর্তন। প্রাচীনকালে যে কোনও বৈষ্ণব গ্রন্থকারই তাঁর লেখা গ্রন্থের শুরুতে অবশ্যই একটি বন্দনা পদ রচনা করতেন। কীর্তনের ক্ষেত্রে বন্দনা নিজেই একপ্রকার গান যা সহজ সুর, তাল ও লয় সহকারে গাওয়া হয়ে থাকে। বর্তমানে অনেক রকম বন্দনা পদ গীত হয়ে থাকে – গুরুবন্দনা, গৌরবন্দনা, পঞ্চতত্ত্ব বন্দনা, বৈষ্ণববন্দনা, রাধাকৃষ্ণ বন্দনা ইত্যাদি। বন্দনা কীর্তনের অনেকগুলি শাখা আছে যেমন:-
* 'প্রার্থনাকীর্তন':-
বন্দনা কীর্তনের একটি শাখা হল প্রার্থনা কীর্তন। বৈষ্ণবীয় মতে ভক্ত তিল তুলসি দিয়ে যদি নিজেকে দেবতার চরণে সমর্পন করে, তবে তাকে বলে নিবেদন। এই নিবেদন বোঝাতে বা নিবেদনকে বিষয়বস্তু করে বৈষ্ণব সাহিত্যে অজস্র পদাবলী আছে। আত্মনিবেদন, দৈন্যবোধ, বৃন্দাবন বাস লালসা, গৌরাঙ্গের চরণে শরণাগতি ইত্যাদি প্রার্থনা কীর্তনের উপজীব্য বিষয়। এই কীর্তন অন্যান্য কীর্তনের মতো দলবদ্ধ ভাবে গাওয়া হয় না। অল্প লোক সমাগমে কীর্তনীয়া একজন শ্রীখোল বাদক এবং একজন করতাল বাদক সহযোগে সংগীত পরিবেশন করতে পারেন। কৃষ্ণলীলা সংক্রান্ত পদ বা গানগুলিকে ‘পদ-কীর্তন’ বলা হয়।
আরতি কীর্তন,আরতি কীর্তন বন্দনা কীর্তনের একটি শাখা। এটি তিন প্রকারের হয় এবং সেটি একটি দিনের সময় বা কাল অনুযায়ী বিভক্ত। প্রভাতকালে যে আরতি কীর্তন হয় তাকে বলে মঙ্গলারতি কীর্তন। মধ্যাহ্নকালে যে আরতি কীর্তন পরিবেশিত হয়, সেটি ভোগারতি কীর্তন ও সন্ধ্যাকালে যে আরতি কীর্তন করা হয়, সেটি সন্ধ্যারতি বা তুলসি কীর্তন নামে পরিচিত। এই কীর্তন বৈষ্ণব ঠাকুরবাড়ির একটি অতি আবশ্যকীয় নিত্যকর্ম। এই আরতি বিগ্রহের সন্মুখে শ্রীখোল করতাল সহযোগে পরিবেশন করা হয় !..
* অধিবাস কীর্তন:-
️'অধিবাস কীর্তনও বন্দনা কীর্তনের একটি প্রকার। এই কীর্তনের প্রবর্তক স্বয়ং চৈতন্যদেব। যদি প্রহর ধরে কীর্তনের সঙ্কল্প থাকে, তাহলে আগের দিন সন্ধ্যায় অধিবাস কীর্তন অবশ্য কর্তব্য। বিভিন্ন আচার অনুষ্ঠান সাঙ্গ হলে অধিবাস কীর্তন শুরু হয় !..
* 'সূচককীর্তন':--
শ্রীখোল আর হারমোনিয়ম কীর্তনের একনিষ্ঠ সঙ্গত সূচক কীর্তন । এটিও লীলাকীর্তনের একটি প্রকার। তবে এতে রাধাকৃষ্ণ প্রেম বিষয়ক পদাবলী স্থান পায় না, এতে বস্তুতঃ বৈষ্ণব গুরু, মহাজন – এঁদের তিরোধান তিথিতে, তাঁদের স্মরণে(কার্যকলাপক) মনে রেখে যে সব চরিত পদ পরিবেশিত হয় তাকেই বলে সূচক কীর্তন !..
* 'অখণ্ড নাম-সংকীর্তন';-
হরিবাসরে অখণ্ড নামকীর্তন এবং লীলা-রসকীর্তন সংকল্প করে করা হয়। অর্থাৎ নির্দিষ্ট কিছু সময়ের জন্য অবিচ্ছিন্নভাবে। আট প্রহর, ষোড়শ, চব্বিশ, বত্রিশ, ছাপান্ন, বাহাত্তর, এমনকি তার চেয়েও অনেক বেশি সময় ধরে অবিরত নামকীর্তন হয়ে থাকে। মধুময় হরিবাসরের 'সঙ্কীর্ত্তনাধিবাসে-শ্রীশ্রীগৌরচন্দ্র:--
'জয় রে জয় রে গোরা,
শ্রীশচীনন্দন ,
মঙ্গল নটন সুঠান ৷
কীর্ত্তন অানন্দে ,
শ্রীবাস রমানন্দে ,
মুকুন্দ বাসুগুণ গান ॥
দ্রাংদ্রিমিকি দৃমি দৃমি ,
মাদল বাজত ,
মধুর মন্দির রসাল ৷
শঙ্খ করতাল ,
ঘণ্টারব ভেল ,
মিলল পদতলে তাল ॥
কো দেই গোরা— অঙ্গে ,
সুগন্ধি চন্দন ,
কো দেই মালতি মাল ৷
পিরিতি—ফুলশরে ,
মরম ভেদল ,
ভাব সহচরি ভাল ৷
কোই কহত গোরা ,
জানকীবহ্লভ ,
রাধার প্রিয় পাঁচবাণ ৷
নয়নানন্দের মনে ,
আন নাহিক জানে ,
আমার গদাধরের প্রাণ ॥'...
শ্রীমন্মহাভুর সঙ্কীর্ত্তন লীলা প্রেম সুধা রসের অক্ষয় মহাসমুদ্র। এই পরম সম্পদের সঙ্গে ব্রজভাব বিতরণকারী গৌরহরির মহিমানন্দে মোহিত গীতকর্তা , আনন্দোচ্ছাসে বলছেন ৷ আমার শ্রীশচী—নন্দন গৌরসুন্দরের জয় ৷ তাঁর জগন্মঙ্গল সুঠাম নৃত্য বিলাসের জয় ৷ তৎপ্রবর্ত্তিত শ্রীসঙ্কীর্ত্তনানন্দের জয়"'৷
'তৎপরে শ্রীনবদ্বীপ বিহারীর শুভ সঙ্কীর্ত্তন লীলা মানসে দর্শন করছেন , আর বলছেন দেখ , দেখ, আজ ভক্ত শ্রীবাস পণ্ডিত , শ্রীরামানন্দ বসু , শ্রীমুকুন্দ দত্ত , শ্রীবাসুদেব ঘোষ , প্রভৃতি পার্ষদ ভক্তগণ আনন্দে কৃষ্ণ গুণ গান করছেন , "'দ্রাং দ্রিমিকি দৃমি দৃমি"' এই সুললিত তালে মৃদঙ্গ বাজছে , সু—রসাল মন্দিরা , শঙ্খ , করতাল ও ঘণ্টার কর্ণানন্দি ঐক্যতান ধ্বনি চারিদিকে সুনাদিত হচ্ছে , আর আমার রসের নাটুয়া "'গোরা"' মধ্যস্থলে মধূর নৃত্য করে, প্রেম তরঙ্গে জগৎ নাচাচ্ছেন ৷ কি গায়ক , কি বাদক , সকলেই সে তরঙ্গে চঞ্চল হয়ে প্রভুর বদন মাধুরী ও নৃত্য মাধুরী হেরিতেছেন অার পরমানন্দে নৃত্য করছেন ৷
'নাচিতে নাচিতে ভক্তগণ সহচরী ভাবে' অর্থাৎ রাস রঙ্গিণী ব্রজাঙ্গনাভাবে ভোর হয়ে কেউ সঙ্কীর্ত্তন—বিহারী গৌরসুন্দরের শ্রীঅঙ্গে সুগন্ধি চন্দন বিলেপন করছেন ৷ কেউ বা মালতীর মালা পরাচ্ছেন ৷ ব্রজের রাস বিলাস অাজ নবদ্বীপে সাক্ষাৎ সমুদিত ৷
দর্শক গণের মধ্যে যাঁরা শ্রীরঘুনাথের উপাসক তাঁরা অাজিকার লীলা ও মাধুরী দর্শনে আমার গৌরহরিকে সাক্ষাৎ জানকীবহ্লভ বলে প্রকাশ করছেন ৷ ব্রজোপাসকেরা বলছেন , ব্রজের অপ্রাকৃত কন্দর্প শ্রীরাধাকান্ত ব্যতীত এমন অপরূপ রাসকেলী প্রকটন কখনও হতে পারে না ৷
"গীতকর্ত্তা নয়নানন্দ মিশ্র শ্রীযুক্ত গদাধর পণ্ডিতের ভ্রাতুষ্পুত্র এবং শিষ্য বলছেন , যিনি যাহা বলুন-'গৌরহরি আমার গদাধরের প্রাণ"' আমার প্রাণে ইহা ব্যতীত আর কোন কথাই জাগে না'!...
* 'লীলাকীর্তন':-
পদাবলী কীর্তনের সবচেয়ে জনপ্রিয় ও প্রচলিত ধারাটি হল লীলাকীর্তন। বৈষ্ণব ভক্তসকল মনে করেন, ঈশ্বরের যত লীলা আছে তার মধ্যে সর্বোত্তম হল নরলীলা- অর্থাৎ শ্রীকৃষ্ণরূপী লীলা। বৃন্দাবন ধাম হল সেই লীলাভূমি, যেখানে আদি অনন্তকাল ধরে শ্রীকৃষ্ণ তাঁর সঙ্গে সম্পর্কিত মা যশোদা, নন্দ মহারাজ, সখা-সখী, গোপ-গোপী, নদী, পশুপাখি ও সর্বোপরি শ্রীরাধার সঙ্গে লীলা করেছেন সেই সব দিনগুলির বর্ণনা স্বরূপ যে কীর্তন রচিত হয়েছে, সেগুলিই লীলা কীর্তন। মনে করা হয়, শ্রীকৃষ্ণ বৃন্দাবনে আজও লীলা করে চলেছেন– এর ক্ষয় নেই, অসীম অনন্ত এই লীলা !..
* 'পালাকীর্তন':--
পালাকীর্তন হল লীলাকীর্তনের একটি বিশিষ্ট গুরুত্বপূর্ণ প্রকার। পালাকীর্তনে নাট্য গুণাবলি বর্তমান। বহু বৈষ্ণব কবি বা পদকর্তা লীলার পর্যায়কে অবলম্বন করে রাগ, সুর, তাল, লয় সম্বলিত সহস্রাধিক পদ রচনা করেছেন। নাট্য গুণসম্পন্ন হলেও কিন্তু নাটকের মতো কুশীলব বিশিষ্ট পরিবেশনা এতে হয় না। এতে একজন মূল গায়ক কয়েকজন দোহার, শ্রীখোল বাদক ও করতাল বাদক সহযোগে পালাকীর্তন পরিবেশন করেন। সেখানে তিনি নিজেই সমস্ত চরিত্রাভিনয় করেন। কীর্তন গান ও ব্যাখ্যা সহ। বলতে গেলে পালা কীর্তন বৈষ্ণবীয় চৌষট্টি রসের গান ।
'কীর্তনে নৃত্য মাহাত্ম্য'--
কীর্তনে নৃত্য মাহাত্ম্যে শ্রী শ্রী হরি ভক্তি সুধোদয় গ্রন্থে উল্লেখ রয়েছে-- 'বহুধোৎসার্যতে হর্ষাৎ বিষ্ণুভক্ত স্য নৃত্যতঃ। পদ্ব্যাং ভূমোর্দিশোহক্ষিভ্যাং দোভ্যাং বামঙ্গলং দিবঃ'।।
ভগবদ্ ভক্ত যখন উৎফুল্ল হয়ে নৃত্য করেন তখন তাঁর চরণ দ্বারা ধরণীর অমঙ্গল নষ্ট হয়, নেত্রদ্বারা দিক্ মণ্ডলের অমঙ্গল দূর হয়, ঊর্ধ্ববাহুর দ্বারা দেবলোকের অমঙ্গল নষ্ট হয়।' ( হঃ ভঃ বিঃ ৮ / ১২৮ )
আবার-- শ্রী দ্বারকা মাহাত্ম্য শাস্ত্রে বলা হয়েছে-- 'যো নৃত্যতি প্রহৃষ্টাত্মা ভাবৈরবহুসুভক্তিতঃ। স নিদরহতি পাপানি জন্মান্তরশতেন্বপি' ।।--যিনি প্রফুল্ল মনে পরম ভক্তি সহকারে সযত্নে সমধিক নৃত্য করেন , তাঁর শত শত জন্মের পাতক ভস্মীভুত হয় । "হরেকৃষ্ণ হরেকৃষ্ণ কৃষ্ণকৃষ্ণ হরেহরে। হরেরাম হরেরাম রামরাম হরেহরে ।।"
'কবি জয়দেবের ‘গীত-গোবিন্দমের’ দ্বারা অনুপ্রাণিত হয়ে বাংলার বৈষ্ণব কবিভক্তরা যে পদাবলী রচনায় ব্রতী হয়েছিলেন, তার ধারা আজও অব্যাহত। এক সময়ে এই সকল পদাবলী কীর্তন জনপ্রিয়তার শিখর ছুঁয়ে বাংলার ভক্তিমূলক সংগীতের একমাত্র নিদর্শনে পর্যবসিত হয়েছিল। এর মধ্যে বন্দনামূলক কীর্তন বৈষ্ণব আচার অনুষ্ঠানের আওতাধীন হয়ে বৈষ্ণব দেব দেউলে পরিবেশিত গান হিসেবে পরিচিতি পেল। অন্যদিকে লীলাকীর্তন শুধুই ভক্তিমূলক সংগীত হিসেবে না থেকে, মনোরনঞ্জনকারী গান বলেও জনসাধারনের মধ্যে জায়গা করে নিল। তাই লীলাকীর্তন জনপ্রিয়তার চরম শিখরে উন্নীত হতে সক্ষম হল। সেই জনপ্রিয়তা আজও বাঙালি মনে অটল রয়েছে, তা না হলে বাংলা জুড়ে আজও কীর্তনের আসরগুলিতে দর্শক-শ্রোতার এমন সমাগম দেখা যেত না। সেই উৎসকাল থেকে বাংলার পদাবলী কীর্তন বারবার যেভাবে নিজেকে অভিযোজিত, পরিশীলিত ও পরিবর্তিত করে যুগোপযোগী করে তুলেছে এবং যুগে যুগেও তার অন্যথা হবে না' ।
---------
️"সাধক নৃসিংহবল্লভ মিত্রঠাকুর ও মনোহরশাহী ময়নাডাল ঘরানার কীর্তন বৈচিত্র্য':- "ঈশ্বরের কৃপাপুষ্ট নৃসিংহবল্লভ তাঁর শ্রবণ-সাধন শক্তিবলে কীর্ত্তনগানের নূতন দিগন্ত উন্মোচন করলেন ৷ ফলশ্রুতি মনোহরশাহী ঘরানার সৃষ্টি ৷ ধ্যান-সাধনা সিদ্ধিলাভে পরম লক্ষ্যের পথ নির্দেশনা নির্দেশিত করেন স্বয়ং মহাপ্রভু ৷ মনোহরশাহী কীর্তন ঘরানার অন্যতম জনক শ্রীনৃসিংহবল্লভের সৃষ্ট কীর্তনগান ও শ্রীখোলের বাজনা অখণ্ড ভারতবর্ষে তথা বাংলা ও বাংলার বাইরে কীর্তন ও বাজনার কোল আলোকিত করে তুলেছিলন এই পরিবারের কীর্তনীয়া ও শ্রীখোল বাদকেরা, দেখতে দেখতে তারা একসময় মনোহরশাহী ময়নাডাল ঘরানার কীর্তনীয়া বলে খ্যাতি লাভ করে । রস লীলা কীর্ত্তনের এক-একটি পদ গাওয়ার পর আখর (কথকথা) দ্বারা সঙ্গীতের মূল কথাটি ভাব ও রসে ভরিয়ে তোলা হয়, কথা ও আখরের প্রয়োগ খুবই মধুর ও আকর্ষণীয়, মনোহরশাহী ময়নাডাল ঘরানার গঠণ-প্রকৃতিতে রয়েছে আখর (বাচাল অথবা কথকথা ) এতে আখরের প্রয়োগ খুবই মধুর ও আকর্ষণীয় ৷
''প্রভু-গণ-সংঘট্ট-শোভায় ধৈর্য হরে । রজনীপ্রভাতে চলে কন্টক-নগরে।। আকাইহাটের কৃষ্ণদাসাদি সহিত। কন্টকনগরে সবে হৈলা উপনীত।। পরম অদ্ভুত শোভা -উপমা কি দিতে। মনেতে উল্লাস শীঘ্র খেতুরী যাইতে।। আর যে সকল মহান্তের আগমন। তাহা কে কহিবে ?-কিছু করিয়ে গণন।। শ্রীযদুনন্দন-আদি উল্লসিত চিতে । হইল প্রস্তুত সবে খেতুরী যাইতে।। হইলেন বৈষ্ণব-সংঘট্ট অতিশয়। কন্টকনগর হৈতে করিলা বিজয়।। যে যে গ্ৰামে হৈয়া চলে মহান্তসকল। সে সে গ্ৰামবাসী হয় আনন্দে বিহ্বল।।- ( ভক্তিরত্নাকর-দশম তরঙ্গ -৪০৮,৪০৯,(৪১০-৪১১) ৪১২,৪১৩-৪২৬-৪২৯) ।"
এই খেতুরীতে উৎসবের শেষে এই আখর শব্দটির উদ্ভব হয় । খেতুরীতে উৎসব শেষে ময়নাডালের নৃসিংহবল্লভ মিত্র ঠাকুর মনোহরশাহী ঘরানার রস লীলাকীর্তনের সৃষ্টি কল্পে আখর শব্দটি প্রয়োগ সম্বন্ধে প্রস্তাবটি রাখেন সেখানে উপস্থিত যাযিগ্রামের শ্রীনিবাস আচার্য, শ্রীখণ্ডের রঘুনন্দন সরকার ঠাকুর,যদুনন্দন এবং কান্দরার জয়গোপাল দাস ঠাকুর, জ্ঞানদাস , মনোহর দাস এবং নৃসিংহবল্লভের গুরুদেব পরম বৈষ্ণব মঙ্গল ঠাকুরের নাতি বংশীবদন ঠাকুর প্রমুখ এঁদের কাছে ৷ এবং এঁরা সকলে আলোচনা করে মনোহরশাহী ঘরানার রস লীলাকীর্ত্তন পর্যায়ে আখরের প্রয়োগের অনুমোদন দেন ৷ তাই মনোহরশাহী ঘরানার রস লীলাকীর্ত্তনে এক একটি পদ গাওয়ার পরই আখর দ্বারা সঙ্গীতের মূল কথা, ভাব ও রসে ভরিয়ে তোলা হয় ৷ কীর্ত্তন উচ্চাঙ্গসঙ্গীত ধারার গান, এর সুর উদার ভক্তিভাবরসেপূর্ণ !
কীর্তন বিচিত্রভাবে শ্রোতাদের সামনে উপস্থাপিত করা হয় ৷ উপস্থাপন বৈশিষ্ট্য হিসাবে কীর্তনের ভাবগুলোকে অঙ্গ নামে অভিহিত হয়ে থাকে ৷ কীর্তনগুরুরা কীর্তন অঙ্গকে পাঁচটি ভাগ করেছেন:- কথা, আখর, দোহা, ছুট ও তুক্।
কথা:—কীর্তনের বাণীকে সাধারণভাবে কথা বলা হয় ৷ কথা হলো লীলা-কীর্তনের ভিত্তি ৷ এই কারণে কথা-কে অনেক সময় মূল কীর্তন বলা হয় ৷
দোঁহা:— কীর্তনের এই অঙ্গে কীর্তনের বিষয়কে আবৃত্তি করা হয় ৷ এর ভিতর দিয়ে কীর্তনে বৈচিত্রতা প্রকাশ পায় এবং দীর্ঘ সময় ধরে কীর্তন পরিবেশনের সময় শ্রোতা একঘেয়েমি থেকে মুক্তি পায় ৷
আখর:— কীর্তনের ভাবকে সহজভাবে সুর-তাল সহযোগে ব্যাখ্যা করার একটি প্রক্রিয়া ৷ মূলত কীর্তনীয়া এই অঙ্গে তাঁর নিজের অভিমত ব্যাখ্যা সহযোগে জানিয়ে দেন ৷ এর ভিতর দিয়ে কীর্তনীয়া তাঁর প্রতিভার প্রকাশ ঘটানোর সুযোগ লাভ করেন ৷
তুক:— কীর্তনের কাব্যগীতি অংশ হলো তুক ৷ এই অঙ্গে অনুপ্রাসযুক্ত, ছন্দোময়, অন্ত্যমিলযুক্ত পদ পরিবেশন করা হয় ৷
ছুট:— কীর্তনের কোন পদকে সম্পূর্ণ পরিবেশন না করে, ছোটো ছোটো ছন্দে লীলায়িত ভঙ্গিতে উপস্থাপন করা হয় ৷ এই অঙ্গটির মধ্যদিয়ে কীর্তনীয়ার ব্যক্তি পারঙ্গমতা বিশেষভাবে ফুটে ওঠে !
"কীর্তনে দোহা, কথা , আখর , তুক ও ছুট এভাবেও ব্যাখ্যা করা যেতে পারে:—
দোহা:- মূল কীর্তনীয়ার গাহিবার পর তার দু'পার্শ্বের সহযোগী গায়করা দু'বার গাহে বলে এঁনাদেরকে দোহার বলে ৷ গানের সূত্র ধরিয়ে দেওয়া, গানে মূল গায়কের অনুসরণ ও সহায়তা করা, কীর্তনের আসরে সুরের রেশ জমিয়ে রাখা ৷
কথা:- এক গান হতে অন্য গানের যোগসূত্র, গানের কোন একটি পংক্তির অর্থ গায়কে বিশদভাবে করে দেওয়া, কীর্তনে এটিই কথা ৷
আখর:- কীর্তনের আখর হল কথার তান, আখর কীর্তনগানের প্রধান বৈশিষ্ট্য, কীর্তনের মাধুর্য-আস্বাদনে আখর প্রধান সহায় এবং রসের ভাণ্ডারও বটে ৷
তুক:- তুক হল অনুপ্রাসবহুল ছন্দোময়, মিলাত্মক-গাথা ৷ তুক কীর্তন গায়কদের গুরুপরম্পরা, আবার অজ্ঞাত পদকর্তার ভণিতাহীন ( যেগুলোকে বলে পল্লবপদ) পদ তুক হিসাবে গাওয়া হয়ে থাকে ৷
ছুট:- কীর্তনে পালা গান করে মিলন গান করতে হয়, কিন্তু দুই-তিনজন কীর্তনীয়া একই আসরে পরপর যেখানে একই রসের পালা গান করেন, সেখানে মিলন গান করা চলে না, সেক্ষেত্রে দুই ছত্র ছুট (তালের একটি নাম ছুট, ছুট গানও আছে) গান গেয়ে আসর ছাড়তে হয়, শেষের গায়ক মিলন গেয়ে কীর্তন সমাপ্ত করেন ৷ তবে কীর্তনে আখরের প্রয়োগ খুবই মধুর ও আকর্ষণীয় ৷ কীর্তনের একটি পদ গাওয়ার পর আখর দ্বারা সঙ্গীতের মূল কথাটি ভাব ও রসে ভরিয়ে তোলা হয়। কীর্তন উচ্চাঙ্গসঙ্গীত ধারার গান ৷ কীর্তনের সুরের গতি আপন পরিমিত কালের মধ্যে আদ্যন্ত সমভাবে স্বায়িত্ব লাভ করলে তাইই লয় নামে অভিহিত হয় ৷ এই লয় প্রদর্শনের নামই তাল ৷ সঙ্গীতশাস্ত্রে তালই ছন্দ ৷ ছন্দ আবার কতিপয় সমানুপতিক ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত ৷ এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলির নাম মাত্রা ৷ তাই মধ্যযুগে রচিত এই দুর্লভলীলা, ঈশ্বর বন্দনার প্রাচীন ঐতিহ্য, যার নাম কীর্তন ৷...
অন্যদিকে শ্রীগৌরাঙ্গদেবের আশীর্বাদপূত নৃসিংহবল্লভ ঐতিহ্যময় গৌরবগাথা মনোহরশাহী ঘরানা সমৃদ্ধ পঞ্চ অঙ্গ যথাক্রমে—দোহা, আখর, কথা, তুক্, ছুট, সমন্বয়ে সুর-তাল,ছন্দ-বন্দনা সংযোগে কীর্ত্তনগানের ভিত্তিপ্রস্তর স্থাপনে ময়নাডাল আদিরসের কীর্ত্তনগানের শ্রেষ্ঠ পীঠভূমি হিসাবে সর্বজনীতা লাভে ধন্য হয়ে উঠেছিল ৷ সে তো সেই নৃসিংহবল্লভের সাধনাকৃত অবদান । নৃসিংহবল্লভ মিত্র ঠাকুরের বংশপরাম্পরায় সঙ্গীত শিক্ষা গ্রহণ করে মনোহরশাহী ময়নাডাল ঘরানার মিত্র ঠাকুর কীর্তনীয়াগণ একাধারে মৃদঙ্গ বিশারদ ও কীর্তন বিশারদ ৷ পদাবলী কীর্তনের বিভিন্ন পদকর্ত্তাদের পদ যেগুলি তাঁদের হৃদয়মন প্রেমভক্তিতে একাত্ম হত সেই সমস্ত পদ সংযুক্ত করে এবং নিজস্ব আখর ও ব্যাখ্যা দিয়ে সেই পদ-পদাবলী পর্যায়ের একটি পূর্ণাঙ্গ রূপ দিতেন !..
কলহান্তরিতা পালাকীর্তনের একটি পদে মনোহরশাহী ময়নাডাল ঘরানায় আখরের উদাহরণ যেমন:-''আজ রাধারাণী আমার মানে মাধব হারাইয়ে হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে কেঁদে কেঁদে কুঞ্জ হতে বাহির হল:--
"কুঞ্জস নিকসই মানিনী রাই ।
অরুণিম লোচনে সখি মুখ চাই।।...(পদকর্তা চন্দ্রশেখর)
এখানে রাধারাণীর অবস্থা বর্ণনায় আখরের উল্লেখ রয়েছে:-
"যেমন শরে বিধাঁ হরিণী
তেমনি মানে বিধাঁ রাই কমলিনী
এলোথেলো পাগলিনী
যাইরে কৃষ্ণ কাঙালিনী
যেন মণিহারা ফণির মত
রাই কেঁদে কেঁদে বাহির হল
আপনি অঞ্চল ধরিয়া হাতে
যেন বাঊলিনী দাঁড়াইল পথে
যেন রাধার আর কেউ নাই"...
এই আখর হল ময়নাডালের মিত্র ঠাকুর কীর্তনীয়াদের আখর তাঁদের নিজস্ব ঘরানার আখর!...
"মনোহরশাহী (ময়নাডাল) ঘরানার কীর্ত্তনের সুর, তাল, ছন্দ, বাজনার বোল একই মহাজন শ্রীনৃসিংহবল্লভ মিত্র ঠাকুরের সৃষ্টি, তাই এত শ্রুতিমধুর, সুরের লালিত্য, যথাযথ তাল, ছন্দ এবং প্রতি আখরে সুরের পরিবর্ত্তন এবং তা পরম্পরায় সুর ও ছন্দে গীত পদাবলীতে ৷ ময়নাডালের নিজ ঘরানার বাজনার বোল, লয়, লহরে পরিবেশিত হয়ে এক ভাবগম্ভীর পরিবেশে শ্রোতৃমনকে সুরের ঘুর্ণিপাকে টেনে নিয়ে যায়, এই হল ময়নাডালের মনোহরশাহী কীর্ত্তনের বৈশিষ্ট্য ৷ মনোহরশাহী কীর্ত্তনের লয় ও ছন্দ অপেক্ষাকৃত সংক্ষিপ্ত ৷ এই ধারায় সুরের কারিগরি ও মাত্রার জটিলতা(চুয়ান্ন তালের গান) প্রধান বৈশিষ্ট্য ৷
বলতে গেলে বর্তমানে কীর্ত্তনের গায়ক-গায়িকারা এই মনোহরশাহীর আসল সুর হতে অনেকখানি সরে এসেছেন ৷ 'এই প্রসঙ্গে উল্লেখযোগ্য পরম সাহিত্যরত্ন শ্রদ্ধেয় ডঃ হরেকৃষ্ণ
মুখোপাধ্যায় মহাশয় তাঁর বাংলার কীর্ত্তন ও কীর্ত্তনীয়া গ্রন্থে লিখেছেন—'যথাযথ তাল প্রয়োগে বিশুদ্ধ সুরে ও বিবিধ রাগরাগিনীযোগে গীত না হইলে তাহা কীর্ত্তনপদ বাচ্য হবে না।
প্রারম্ভে মনোহরশাহী কীর্তনচর্চ্চার তিনটি কেন্দ্র— শ্রীখণ্ড, কাঁন্দরা এবং ময়নাডাল ৷ অধুনা এই ময়নাডাল ছাড়া অন্য দুইটি কেন্দ্র কীর্ত্তনচর্চ্চায় বিলুপ্ত প্রায় ৷ একমাত্র ময়নাডালেই সুদীর্ঘ চারশত বৎসরেরও বেশি সময় ধরে নৃসিংহবল্লভ মিত্র ঠাকুরের বংশধরগণ শ্রী শ্রীমন্মহাপ্রভুর কৃপায় আজও অবিচ্ছিন্ন ও অবিকৃতভাবে এই ধারাটিকে বহন করে চলেছেন। মনোহরশাহী (ময়নাডাল)ঘরানার কীর্ত্তনের সুর, তাল, ছন্দ, বাজনার বোল একই মহাজন নৃসিংহবল্লভ মিত্র ঠাকুরের সৃষ্টি, তাই এত শ্রুতিমধুর ৷ সুরের লালিত্য, যথাযথ তাল, ছন্দ এবং প্রতি আখরে সুরের পরিবর্ত্তন এবং তাহা পরম্পরায় সুর ও ছন্দে গীত পদাবলীতে ৷ ময়নাডালের নিজ ঘরানার বাজনার বোল, লয়, লহরে পরিবেশিত হয়ে এক ভাবগম্ভীর পরিবেশে শ্রোতৃমনকে সুরের ঘুর্ণিপাকে টেনে নিয়ে যায়, এই হল ময়নাডালের মনোহরশাহী কীর্ত্তনের বৈশিষ্ট্য ৷ মনোহরশাহী কীর্ত্তনের লয় ও ছন্দ অপেক্ষাকৃত সংক্ষিপ্ত ৷ এই ধারায় সুরের কারিগরি ও মাত্রার জটিলতা (চুয়ান্ন তালের গান) প্রধান বৈশিষ্ট্য ৷ বর্তমানে কীর্ত্তনের আধুনিক সুরের গায়ক-গায়িকারা এই মনোহরশাহীর আসল সুর হতে অনেকখানি সরে এসেছেন ৷ এই প্রসঙ্গে উল্লেখযোগ্য পরম শ্রদ্ধেয় ডঃ হরেকৃষ্ণ সাহিত্যরত্ন মহাশয় তাঁর বাঙালার কীর্ত্তন ও কীর্ত্তনীয়া গ্রন্থে লিখেছেন—'যথাযথ তাল প্রয়োগে বিশুদ্ধ সুরে ও বিবিধ রাগরাগিনীযোগে গীত না হইলে তাহা কীর্ত্তনপদ বাচ্য হবে না ৷'
ময়নাডালের মনোহরশাহী ঘরানার বৈচিত্র্য হল (কলমে কীর্তনীয়া মানিকচাঁদ মিত্রঠাকুর) যেমন--
*"আঁধল প্রেম পহিলে নাহি হেরলু সো বহু বল্লভ কান ৷"*
গানখানি ধরাতালে পরম্পরায় সুরে ২৮ চাপড়ে শেষ হয় ৷ খ্যাতনামা কীর্ত্তনীয়াগণ ধরাতালেই গানখানি গেয়ে থাকেন ৷
আর একখানি গান ধরাতালে ২০ চাপড়ে শেষ হয় ৷ সেই পদটি হল:-
*"ঘরের বাহিরে দণ্ডে শতবার তিলে তিলে আইসে যায় ৷"*
এই ধরাতালের সুর আর *আধল প্রেম....* ধরাতালের সুর সম্পূর্ণ পৃথক ৷ ময়নাডালের মিত্র ঠাকুর কীর্ত্তনীয়ারা ধরাতাল পরম্পরায় যে সুরে গেয়ে থাকেন সে সুরের ছন্দ, তাল, সম্পূর্ণ পৃথক হওয়ার কারণই হল ময়নাডালের মনোহরশাহীর নিজস্ব ঘরানা ৷ আরও একটা উল্লেখযোগ্য কারণ হল—মিত্র ঠাকুর বংশের কোন কীর্ত্তনীয়াই আজ পর্য্যন্ত অন্য কোথাও গিয়ে কীর্ত্তন বা বাজনা শিক্ষা করতে যান নাই ৷ এবং তার প্রয়োজনও হয় নাই ৷ ঐতিহ্য পরম্পরায় শ্রুতি মাধ্যমেই তাঁদের বিকাশ ৷ সেদিক দিয়ে মিত্র ঠাকুরগণ শ্রীমন্মাপ্রভুর কৃপাসিদ্ধ কীর্ত্তনীয়া ও মৃদঙ্গবাদক একথা বলিলে অত্যুক্তি হইব না ৷ আর মনোহরশাহী সুরের সৃষ্টিতে নাসিংহবল্লভ মিত্র ঠাকুরের অবদান ও কৃতিত্ব যথেষ্ট ৷ এবং তাঁরই বংশধরগণ আজ পর্য্যন্ত সেই ধারাতেই কীর্ত্তন পরিবেশন করছে ৷ অন্য কোন ঘরানার স্পর্শ তাতে একটুও লাগেনি ৷ তাই ময়নাডালের কীর্ত্তন আজও তার বৈচিত্র্যে অমলিন ৷ নৃসিংহবল্লভ প্রতিষ্ঠিত ময়নাডাল ঠাকুর বাড়ির উৎসবে যেসব গান মিত্র ঠাকুর বংশ পরম্পরায় গেয়ে আসছেন যেমন--
শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর দিন সন্ধ্যা আরতিতে যে গানটি গাওয়া হয় তার রচয়িতা,সুরকার ও মৃদঙ্গের বোল স্রষ্টা স্বয়ং নৃসিংহবল্লভ মিত্র ঠাকুর ৷ গানখানি--
*"আরতি কিয়ে জয়শ্রী গৌরগোপাল কি ৷ কনক কমল রুচিরানন ঝলক তিলক বর ভাল কি॥ ঘণ্টা ঘন রব ঝঞ্ঝন ঝাঁঝরি মুরজ মৃদঙ্গঁ জয় তালকি ৷ করবির কুন্দ কুসুম তুলসীদল শোভা বনি বনমাল কি॥ বামে ধীর শ্রীমাধব নন্দন সঙ্গিনী রুনু রসাল কি ৷ ভকত শুভঙ্কর গাওত চোঁওর বলি বলি দ্বিজবর লাল কি॥ রূপক ভূপ অনুপ বর লাবণি উছলত গৌর দয়াল কি, গৌর অঙ্গ পহুঁ নরসিংহ ক্যাগতি- ক্যাভয় উয়াযম্ কালকি॥"*
এই গানখানি সম্পূর্ণ বড় একতালিতে গাওয়া হয় ৷ গানটিতে যেমন অন্তনির্হিত ভাবের ভাষা তেমনি বিলম্বিত সুরে আখর ৷ তেমনি বাজনার বোলের তরঙ্গে মাধুর্য্যপূর্ণ ৷ একান্ত চিত্তে শ্রবণ করলে অনুভব করতে পারা যায়--
*"রূপক ভূপ অনুপ বর লাবণি"*--
তুলনা রহিত রূপলাবণ্য, নয়নাভিরাম, রসরাজ শ্রীগৌরসুন্দর নৃত্যানুবেশ, রসানুমোদ মধুরং মুরতী ভক্তের নয়নে সাক্ষাৎ প্রতিফলিত হচ্ছে বা নৃত্য করছেন ৷
*"গৌরচরণে পহুঁ নরসিংহ ক্যাগতি ক্যাভয় উয়াযম্ কাল কি"*--
গৌরচরণে কত দৃঢ়মতি যার গতি একমাত্র গৌরাঙ্গ মহাপ্রভু ৷ তাঁর কাল যমালয় যন্ত্রণার ভয় কিসের ? কোন ভয়ই থাকতে পারে না ৷
আবার নন্দোৎসবের দিন সন্ধ্যা আরতির সময়--
*"জয় জয় কলরব নদীয়া নগরে ৷
জনম লভিলা গোরা শচীর উদরে॥"*
এই গান গঞ্জন তালে গাওয়া হয় মিলিত কণ্ঠে, তারপর সষ্টাঙ্গ প্রণামান্তে, দধি হলুদের পর গ্ৰাম পরিক্রমা করে এসে, মন্দির অঙ্গনের ঢুকবার সদর দরজা নির্দিষ্ট স্থান থেকে আকুল প্রাণে গানের মাধ্যমে ডাকেন, গানের কথা মাত্র কয়েকটি *"ও হে গৌরাঙ্গ"* কিন্তু গাওয়া হয় বড় একতালি সুর পরম্পরায়, অনেকক্ষণ ধরে।
*"জাতি জীবন ধন গৌরাঙ্গ হে॥"*--
যেন ভক্তিডোরেই বাঁধা পড়েছেন ৷
তারপর *"নৃসিংহের প্রাণ আমার গৌরাঙ্গ হে॥"*
কত একাত্মতার বাণী এবং কত আস্বাদ, ময়নাডাল মনোহরাহী ঘরানার কত সুন্দর শ্রুতিমধুর সুর, ভক্তের প্রেমাশ্রু দেখা দেয় ৷
আবার নন্দোৎসব শেষে প্রার্থনা গীতে বলেছেন--
*"শচীর নন্দন নাথ দয়া কর মোরে হে ৷ কুকুর করিয়া রেখো নিজ ভক্ত ঘরে হে॥"* অর্থাৎ--
এই ময়নাডালধামে কুকুর হয়ে জন্মিলেও ধন্য হব ৷ কেননা তোমার অধরামৃত, শ্রীবৈষ্ণবগণের উচ্ছিষ্ট প্রতিদিনই পাবো ৷ এটাই ঐকান্তিক ভক্তি ৷ ইষ্টবস্তু প্রাপ্তির জন্য যে প্রাণের ব্যাকুলতা তাহাই ভক্তি ৷ সেই ভক্তিডোরেই নৃসিংহবল্লভ গৌরসুন্দরকে এমনভাবে বেঁধে রেখে গিয়েছেন তা কোনদিনই ছিন্ন হতে পারে না ৷
ময়নাডাল মনোহরশাহী ঘরানার আরও পরিচয় পাওয়া যায় ৷ নিয়মসেবায় একমাসব্যপী প্রতিদিন সন্ধ্যা আরতির পর মন্দির পরিক্রমা করতে হয় ৷ শ্রীবৈষ্ণবগণের নিত্য ভজনের বিষয় পঞ্চতত্ত্ব:-
*"শ্রীমন্নর দ্বীপ কিশোর চন্দ্র ৷
হানার্থ বিশ্বম্ভর নাগরেন্দ্র ॥
হা শ্রীশচীনন্দন চিত্ত চৌর ৷
প্রসীদ হে বিষ্ণুপ্রিয়েশ গৌর ॥"*
ভজনের এই পদটি দুইটোকা তালে ও পরে ছোট দুইটোকা তালে বংশ পরম্পরায় সুরে মিত্র ঠাকুরগণ আজও গেয়ে থাকেন ৷ গানখানি যেমন বিলম্বিত তেমনি ভক্তের চিত্তার্ষক সুর, আখরছন্দও তেমনি ৷
বাংলার খ্যাতনামা মৃদঙ্গ বিশারদ স্বর্গীয় নিকুঞ্জবিহারী মিত্র ঠাকুর রচিত বাজনার প্রবন্ধ--
*"দিব্য কুন্তল হার উজ্জ্বল মস্তকর্জ্জললোলিত গাঢ় কুন্তলনেত্র সূর্য্যলচন্দ্র শীতলভাষিত ৷"*
এই সব গান ও বাজনা ময়নাডালের মনোহরশাহী কীর্তনের ঐতিহ্য প্রত্যক্ষ প্রমাণিত করে (যথাযথ সুর, তাল, ছন্দ, লয়, লহরে )৷ এই পরম্পরায় শ্রীশ্রীরাধাকৃষ্ণ লীলাকীর্ত্তন ময়নাডালের মিত্র ঠাকুরবংশের কীর্ত্তনীয়াগণ আজও পরিবেশন করে থাকেন ৷ যাহা মহাপ্রভুর কৃপাসিদ্ধ বলে সর্ব্বজনবিদিত ৷
--------
নৃসিংহবল্লভমিত্রঠাকুর "যজ্ঞার্থ কর্ম" কর্ম করে গেছেন ৷ তিনি লোকমর্যাদা সুরক্ষিত রাখার উদ্দেশ্যে,সাধারণ ব্যক্তিদের অসৎ পথ থেকে বিমুখ করে সৎ-এর অনুগামী করার জন্য নিঃস্বার্থভাবে কর্ম করে গেছেন ময়নাডালে মহাপ্রভুর বিগ্রহ সেবা প্রতিষ্ঠানের মধ্য দিয়ে , নৃসিংহবল্লভ নিজ অাচরণ এবং বাক্যের দ্বারা এই সেবা প্রতিষ্ঠানের মাধ্যমে সাধারণ লোককে অসৎ (শাস্ত্রবিহিত নয়)পথ হতে বিমুখ করে সৎ (শাস্ত্র বিহিত) পথের অনুগামী করে অত্যন্ত মহৎ কাজ করে গেছেন, কারণ সৎ(শাস্ত্র বিহিত কর্ম)-এর অনুগামী হলে লোকে মার্জিত হয়ে যায় এবং উদ্ধার হয়ে যায় ৷ গীতায় এরকম কর্মকে "যজ্ঞার্থ কর্ম" বলে অভিহিত করা হয়েছে ৷
"কলিযুগাবতার শ্রীচৈতন্যদেব স্বয়ং বৈষ্ণব পদ আস্বাদন করে প্রীত হতেন—
"চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক গীতি কর্ণামৃত শ্রীগীতগোবিন্দ ৷ স্বরূপ রামানন্দ সনে মহাপ্রভু রাত্রিদিনে গায় শুনে পরম আনন্দ ॥ শ্রীচৈতন্যদেবের হাত ধরে গৌড়মণ্ডল ছেড়ে ব্যাপ্ত হল সারা ভারতে ৷ আজও পুরীধামে রথাগ্রে শ্রীখোল করতাল সহযোগে শোনা যায় কীর্তন গান৷ স্বয়ং মহাপ্রভু এই কীর্তন পরিচালনা করতেন—
"সাত সম্প্রদায় বাজে চৌদ্দ মাদল।
যার ধ্বনি শুনি বৈষ্ণব হইল পাগল"৷।
শ্রীচৈতন্যদেব ও তাঁর সহচর ছয় গোস্বামীর হাত ধরে প্রকাশিত হল গুপ্ত বৃন্দাবন ৷
**এই ছয় গোঁসাই যবে ব্রজে কৈলেন বাস।
রাধাকৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ৷৷*
* উত্তর থেকে দক্ষিণ ভারতের সর্বত্র জনপ্রিয় হয়ে উঠল বৈষ্ণবধর্ম তথা কীর্তনগান ৷
বীরভূমের বীরচন্দ্রপুরবাসী শ্রীনিত্যানন্দ মহাপ্রভু ছিলেন কীর্তন প্রচারের প্রধান সহচর ৷ মহাপ্রভু জানতেন তাঁর এই লীলা সহচরটিই বৈষ্ণব প্রেমধর্ম প্রচারের উপযুক্ত এবং যোগ্য ব্যক্তি ৷ তাই তিনি আদেশ দিলেন—
"এতেকে আমার বাক্য যদি সত্য চাও।
তবে অবিলম্বে তুমি গৌড়দেশে যাও॥"
"মূর্খ নীচ পতিত দুঃখিত যত জন।
ভক্তি দিয়া কর গিয়া সবার মোচন॥"
নিত্যানন্দপ্রভুর হাত ধরেই সারা বাংলায় বৈষ্ণব ধর্ম প্রচারিত হতে শুরু করল--
"নিতাই গুণমণি আমার নিতাই গুণমণি।
আনিয়া প্রেমের বন্যা ভাসাল অবনী॥"
কাল বড় নির্মম,তার বিধানে জন্ম-মৃত্যু,উত্থান ও পতন ৷ সেই বিধানেই একদিন নিত্যানন্দ মহাপ্রভুর অপ্রকট ঘটল ৷ এগিয়ে এলেন নিত্যানন্দ-পত্নী জাহ্নবাদেবী ৷ মহান্ত পদে তিনি প্রতিষ্ঠিতা হলেন,তাই স্বাভাবিক কারণেই প্রয়োজন হয়ে পড়ল নব সংগঠনের ৷ এই সময় পরমবৈষ্ণব নরোত্তম ঠাকুর বৃন্দাবন থেকে ফিরে এলেন নিজ গ্রাম "খেতুরীতে" ৷ শ্রী নরোত্তম ঠাকুর ও রাজা সন্তোষের পৃষ্ঠপোষকতায় এবং জাহ্নবাদেবীর নেতৃত্বে তৎকালীন সারা বাংলার খ্যাতনামা সব বৈষ্ণব পণ্ডিত, সাধক, গায়ক, বাদকদের উপস্থিতিতে একটি ধর্মসন্মেলন অনুষ্ঠিত হল খেতুরিতে ৷
এই সন্মেলনেই প্রথম বিধিবদ্ধ প্রণালীতে লীলাকীর্তনের প্রারম্ভে গৌরাঙ্গ বিষয়ক পদ গাওয়ার রীতি চালু হল, যাকে বলা হয় গৌরচন্দ্রিকা ৷ পরবর্তীকালে গৌরকীর্তনের একটি স্বাতন্ত্র্য পর্যায়ের সূচনা হল ৷ মূলত এগুলি চৈতন্য প্রভাবেরই প্রত্যক্ষ ফল ৷ খেতুরীর বৈষ্ণব সন্মেলনটি বৈষ্ণবধর্ম বিশেষভাবে কীর্তনগানের উপর দারুণভাবে প্রভাব বিস্তার করল ৷ নরোত্তম ঠাকুর এবং শ্রীনিবাস আচার্য ছাড়াও এই সন্মেলনে যাঁরা অংশ গ্রহণ করেছিলেন তাঁদের অন্যতম ছিলেন, কান্দরার মঙ্গল ঠাকুরের শিষ্য নৃসিংহবল্লভ মিত্র ঠাকুর, মঙ্গল ঠাকুরের পৌত্র বদন ঠাকুর, জ্ঞানদাস, মনোহরদাস, শ্রীখণ্ডের রঘুনন্দন প্রভৃতি বৈষ্ণব ভক্তবৃন্দ।মহোৎসব থেকে ফিরে এইসব ব্যক্তিবর্গ নিজ নিজ অঞ্চলের ভাষা, সুর-তাল-লয় সহযোগে কীর্তনগানের আঙ্গিক গঠনের পরিবর্তন ঘটালেন,সৃষ্টি হল নানা ঘরানার ৷ তৎকালে খেতুরী গ্রামটি ছিল গড়েরহাট পরগণার অন্তর্গত,তাই নরোত্তম দাস প্রবর্তিত ঘরানাটির নাম হল *গড়ানহাটী ৷* আবার গড়ানহাটী ঘরানার সঙ্গে রাঢ়ের পশ্চিম প্রান্তের সঙ্গীতধারার মেলবন্ধনে সৃষ্টি হল আর একটি নতুন ঘরানার, যার অন্যতম প্রবর্তক ময়নাডাল গ্রামের মিত্রঠাকুর বংশের বিদগ্ধ বৈষ্ণব পণ্ডিত ও সঙ্গীত সাধক নৃসিংহবল্লভ মিত্র ঠাকুর ৷ তাঁর গুরুবাড়ি ছিল কান্দরা গ্রামে ৷ তৎকালে কান্দরা, রাজুর, শ্রীখণ্ড, যাজিগ্ৰাম ও ময়নাডাল এই গ্রামগুলি ছিল "মনোহরসাহী" পরগণার অন্তর্গত ৷ তাই নৃসিংহবল্লভ মিত্র ঠাকুর প্রবর্তিত এই ঘরানার নামকরণ করলেন *মনোহরসাহী ঘরানা৷*
পরবর্তীতে কীর্তন পণ্ডিত ব্রজবল্লভ মিত্রঠাকুরের কীর্তন শৈলী "ময়নাডাল মনোহরসাহী কীর্তন ঘরানা" নামে খ্যাত।
মনোহরশাহী ঘরানার সৃষ্টি ও অন্যতম কেন্দ্র বীরভূম জেলার খয়রাশোল থানার ময়নাডাল গ্রাম ৷ বর্ধমান জেলার রাজুর গ্রামের জমিদার কালিচরণ মিত্রের একমাত্র পুত্র ও কান্দরার মঙ্গল ঠাকুরের শিষ্য নৃসিংহবল্লভ মিত্র ঠাকুর স্বয়ং মহাপ্রভুর স্বপ্নাদেশে ময়নাডাল গ্রামে প্রতিষ্ঠা করেন শ্রীমন্ মহাপ্রভুর বিগ্রহ সেবাপূজা ও মনোহরসাহী কীর্তন ঘরানার চর্চাকেন্দ্র ৷ অখণ্ড ভারতের বিখ্যাত কীর্তনীয়া ও বাদকগণও ময়নাডালের কীর্তন কেন্দ্রে "রজ মেখে ধন্য হতেন" ৷ অতীতে বঙ্গদেশ ছাড়াও সুদূর মণিপুর বৃন্দাবন থেকে কীর্তন গান-বাজনা শিক্ষার্থী ময়নাডালে এসে গান-বাজনা শিক্ষালাভ করেছেন৷ আজও এখানে কীর্তন গান-বাজনা শিক্ষার্থী এলে মিত্র ঠাকুরগণ কীর্তনগান ও শ্রীখোল বাজনার শিক্ষার ব্যবস্থা করেন ৷ হরেকৃষ্ণ মুখোপাধ্যায়ের ভাষায় "ময়নাডালের ভাণ্ডার চিরপূর্ণ ছিল" ৷ হরেকৃষ্ণ মুখোপাধ্যায় রচিত বাংলার কীর্তন ও কীর্তনীয়া গ্রন্থে উল্লেখিত কীর্তনীয়া মাণিকচাঁদ মিত্র ঠাকুর জানান, "এখন কেউ আর ধৈর্য্য সহকারে কীর্তন গান-বাজনা(শ্রীখোল) শিক্ষালাভ করতে চায় না, কেউ কেউ বা এখানে দু-একবার এসে গান বাজনা যন্ত্রস্থ(রেকর্ড) করে নিয়ে যান এবং পরবর্তীকালে তা পরিবেশন করেন ৷ এর ফলস্বরূপ মূল মনোহরসাহী গানের বিকৃতি ঘটছে ৷ তাঁর মতে কীর্তন গান গুরুমুখী না হলে প্রকৃত শিক্ষা লাভ করা যায় না" ৷
ভাবলেও অবাক হতে হয় যখন দেখি আজ হতে পাঁচশত বৎসরেরও পূর্বে স্বয়ং মহাপ্রভু বলেছিলেন;—
*পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম।
সর্বত্র প্রচারিত হইবে মোর নাম ৷।*
এটি শুধু বাণী ছিল না, ছিল এক ভবিষ্যৎ বাণী যা আজ প্রমাণিত ৷ সারা পৃথিবীতে এখন এমন কোন দেশ নেই যেখানে শ্রীখোল-করতাল সহযোগে কীর্তন হয় না ৷ বর্তমানে বাংলায় এমন কোন গ্রাম নেই যেখানে কীর্তন গায়ক নেই বা সেখানে কীর্তন আসর বসে না ৷ কীর্তন গান আজ এক শিল্পে পরিণত ৷ কীর্তন গানকে অবলম্বন করে আজ বহু মানুষ জীবিকা নির্বাহ করছেন ৷ যার ফলে একদিকে যেমন কীর্তন গানের প্রচার প্রসার বৃদ্ধি পেয়েছে, তেমনি পাশাপাশি সস্তা জনপ্রিয়তা অর্জনের জন্য গায়কগণ মূল ঘরানা হতে সরে এসেছেন, বহু শিল্পী প্রতিষ্ঠা পাবার জন্য কীর্তন গানকে কিছুটা হালকা ও চটুল করে ফেলেছেন ৷
এই প্রসঙ্গে ময়নাডালের মিত্রঠাকুর বংশের স্বনামধন্য কীর্তনীয়া নবগোপাল মিত্র ঠাকুর বলতেন-"'এখন যারা কীর্তন শিখছেন তারা যদি নিষ্ঠার সঙ্গে ভাল গুরুর কাছে শিক্ষা নেন তাহলে উন্নতি হতে পারে ৷ কিন্তু এখন দু'একজন ছাড়া অনেকেরই সঠিকভাবে শিক্ষার মনোবৃত্তি নেই, উচ্চাঙ্গের কীর্তন শেখার ইচ্ছা কারোর নেই ৷ মনোহরশাহী ঘরানার অন্যতম শ্রেষ্ঠ রসিক কীর্তনীয়া নন্দকিশোর দাস মহাশয়কে ময়নাডাল মহাপ্রভুর মহাপ্রভুকে কীর্তন শোনানোর সমাপনান্তে এক সাক্ষাৎকার নেওয়ার সময় এই বংশেরই উজ্জ্বল মিত্র ঠাকুর একবার জিজ্ঞাসা করেছিলেন-যারা নতুন কীর্তন শিখছেন তাদের আপনি কি উপদেশ দেবেন ?"
উত্তরে তিনি বলেছিলেন—"আসল ঘরানার উপর কীর্তন শিখতে হবে ৷ সদাচারে থাকতে হবে, কৃষ্ণচরণে মতি রাখতে হবে ৷"
বাংলার সর্বশ্রেষ্ঠ কীর্তনীয়াদের অন্যতম নদীয়ানন্দ মিত্র ঠাকুরের সুযোগ্য পুত্র স্বনামধন্য কীর্তনীয়া নিত্যানন্দ মিত্র ঠাকুর কথা প্রসঙ্গে আক্ষেপের সঙ্গে জানিয়েছিলেন-- "কীর্তনের আসরে মূল ঘরানার কীর্তন গান পরিবেশন করার ইচ্ছা থাকলেও কীর্তনীয়াদের অনেক সময় শ্রোতাদের মনোরঞ্জনের জন্য গানকে কিছুটা হালকা ভাবে গাইতে বাধ্য হতে হয় ৷"
আর এক মিত্রঠাকুর বংশের কীর্তনীয়া কীর্তনাচার্য মানিকচাঁদ মিত্র ঠাকুর বিশ্লেষণ করেছেন— "তখন কীর্তনগানের স্বর্ণযুগ ৷" আমার অগ্রজ কীর্তনীয়া নবগোপাল, গোবিন্দগোপাল, নদীয়ানন্দ মিত্র ঠাকুর, অপরদিকে নন্দকিশোর দাস, রামকৃষ্ণ ঘোষ, রথীন ঘোষ, সহ বহু খ্যাতনামা কীর্তনীয়া বঙ্গের কীর্তন সমাজে আলোড়ন সৃষ্টি করছেন ৷ সত্তরের দশক পর্যন্ত পদাবলী কীর্তনগানের আসর পরিবেশ সম্পূর্ণ ভিন্ন ৷ তখন প্রত্যেক গায়ককে শ্রোতাদের নির্দেশানুসারে গাইতে হতো বড় বড় তালের গান-বড় দশ কুশি, ধরা, গঞ্জল, বীরবিক্রম, শশীশেখর, বড় তেওট, বড় এক তাল সহ বদসীর ন্যায় বহু পদ, অন্যদিকে শব্দযন্ত্র (মাইক) সুরযন্ত্র ছাড়াই কীর্তনের আসরে হাজার হাজার শ্রোতাদের বসিয়ে রাখা বর্তমান কীর্তন শিল্পীদের কাছে কল্পনার অতীত ৷ আমাদের সময় গৌরলীলা কীর্তন তেমনভাবে প্রচলিত ছিল না ৷ কৃষ্ণলীলা কীর্তনগানই গাইতে হতো ৷ বেশী প্রচলিত ছিল কৃষ্ণলীলার মান- কলহান্তরিতা,
খণ্ডিতা, দান, নৌকাবিলাস, রূপ, পূর্বরাগ, রাস, মাথুরলীলা ইত্যাদি ইত্যাদি ৷ প্রত্যেকটি লীলা নির্দিষ্ট পর্যায়ে মহাজনী পদাবলীকে আশ্রয় করে শুধুমাত্র পদ ও আখর সহ গাওয়ার প্রচলন ছিল৷ আমাদের সময়কালে শ্রোতাদের চাহিদামত বড় তালের গান পরিবেশন করা কীর্তনীয়াদের বাধ্যতামূলক ছিল। তাই সেই সময় যে কীর্তনীয়া যত বেশী পূর্বোক্ত তালের পদগুলি আখর সহ গাইতে পারতেন, তাঁরা তত বেশী নাম, যশ, খ্যাতি অর্জন করতেন ৷ আমাদের গাওয়া পালাগানগুলির মধ্যে শ্রীরাধার মান "কলহান্তরিতা", "রূপানুরাগ", "আক্ষেপানুরাগ", দানলীলায় অনেক বেশী বড় তালের পদ গাওয়ার সুযোগ ছিল বলে উক্ত পালাগুলি গাইতে বেশী পছন্দ করতাম ৷ তাছাড়া যেখানেই কীর্তন করতে গিয়েছি শ্রোতারা ঐ গানগুলি শুনতে চাইতেন ৷ রাধা- কৃষ্ণলীলা গাওয়ার আগে নিয়মানুসারে গৌরচন্দ্র গাওয়া হয় ৷ কলহান্তরিতা পালায় গৌরচন্দ্র গাইতাম—
"মান বিরহ জ্বরে পহু ভেল ভোর ৷
ও রাঙ্গা নয়নে বহে তপতহি লোর ৷"
পদটির শুরুতে গাইতাম বড় দশ কুশি ও পরে মধ্যম দশ কুশি তালে ৷ এরপর বড় এক তালে হৃদয়গ্রাহী সুরে গাইতাম— কুঞ্জসে নিকসই মানিনী রাই ৷"-- পদটির সুর ও আখর এতই মাখামাখি যা শুনে শ্রোতারা মুগ্ধ হয়ে পড়তেন ৷ এরপর একে একে গঞ্জল তালে—
"চন্দ্রাবলীর কুঞ্জে যদি গিয়েছিল শ্যাম আপ্ত সুখ লাগি কৈলি বিপরীত মান ৷"
তেওট তালে—
সিদতি সখী মম হৃদয়মধীরম্ ৷
যদ ভজমিহনহি গোকুল বীরম্॥
এই তেওটের বৈশিষ্ট্য সাধারণ তেওট হতে আলাদা ৷ এটিকে অনেকে বড় তেওট বলে থাকেন ৷
আঁধল প্রেম পহিলে নাহি হেরলু" পদটির এই অংশটুকু ধরা তালে পরের অংশ— "সো বহুবল্লভ কান" অংশটুকু মধ্যম দশ কুশি তালে গাইতাম ৷ এছাড়াও দুই ঠোকা, লোফা, কাটাছুট প্রভৃতি তালে পদের বিভিন্ন অংশগুলি গাওয়া শ্রোতাদের কীর্তনগানের প্রতি আকর্ষণ বাড়ানোর পক্ষে যথেষ্ট ছিল ৷
পরিশেষে মিলনের আকুতি নিয়ে জগৎপতি গোবিন্দের প্রেমময়ী শ্রীরাধার পদস্পর্শ কবি জয়দেবের অমর
সৃষ্টি—বদসি যদি কিঞ্চিদপি দন্তরুচিকৌমুদি, হরতি দরতিমিরমতি ঘোরং ॥-- পদটি পদাবলী কীর্তনের অমূল্য সম্পদ "বদসি" গান বলে খ্যাত ৷ এই অষ্ট মান বত্রিশ তালে গাওয়া হয়৷ পরিবর্তনশীল জগৎ সময়ের সঙ্গে সবেরই পরিবর্তন হয়,তাই স্বাভাবিক নিয়মে পদাবলী কীর্তনেরও পরিবর্তন ঘটেছে ৷ এখন বহু শিল্পী কীর্তনগানকে পেশা হিসাবে গ্রহণ করে সুনামের সঙ্গে কীর্তনের প্রচার প্রসার বাড়িয়ে চলেছেন দেখে আনন্দ হয় ৷ কীর্তনশিল্পীরাও আজ অর্থনৈতিকভাবে সচ্ছল ৷ ধন্যবাদ জানাব মাননীয় পশ্চিমবঙ্গ সরকারকে কীর্তনশিল্পীদের প্রাপ্য মর্যাদা দান করার জন্য ৷ পরিশেষে তবুও বলি— বর্তমান প্রজন্মের যারা কীর্তন গাইছেন, তারা শুধুমাত্র প্রচার প্রসারের কথা না ভেবে কীর্তনগানকে চটুল হালকা সুরে না গেয়ে, বৈষ্ণব পদকর্তাদের অমর সৃষ্টি পদাবলীকে আশ্রয় করে সদাচারে থেকে গৌরগোবিন্দ চরণে মতি রেখে কীর্তনগান পরিবেশন করুন ৷ রক্ষা করুন বাংলার এই অমূল্য সম্পদটিকে ৷ তবেই আমরা গৌরের কৃপা লাভ করব ৷ আর বর্তমানে কীর্তন আস্বাদন করতে গিয়ে মনে স্বাভাবিক ভাবে প্রশ্ন জাগে তবে কি বাংলার নিজস্ব সম্পদ মনোহরসাহী ঘরানার কীর্তনগান হারিয়ে যাবে ? হারিয়ে যাবে মনোহরসাহী ঘরানার ধরাতাল, বড়দশকুশি, মধ্যমদশকুশি, বড় তেওট, বড় একতাল, দুইঠোকা, গঞ্জল, ঝাঁপতাল, বীরবিক্রম, বদসির ন্যায় "দাগি" গান ❓
-------------
'শ্রীখোল বাজনার বোল';
"তরতট তরতট রটতি নন্দ তট টেতী ঘনাঘন সে শাঝন
তিঝন তি তি ঝন ঝন তৃতিন্ন তৃ তিন্ন ঘে মৃদঙ্গ বাজন
বাজত ঘন ঘন স্বরূপ সোনাতন শ্রীরাধা মোহন
শ্রীচরণে চিত দে শ্রী চরণে চিত দে।
গৌউর গদাধর নিতাই হলধর শ্রীচরণে চিত দচিত দে দেচিত দে দেচিত দে।।
----------
"ঝৌ তিত্রী ঝন্ত তি তি ঝাকে ঝা ঝা ঝা ঝা ঝা ঝা
ঝা ঝা ঝা। ঝালতি তট তট তট তট তট তট তট তট ঝা ঝা ঝা ঝা ঝা ঝা ঝা ঝা। বশত্ত সভাধিক শ্রীমতি রাধিক তা ধিক তি ধিক ধে দিক দে ধিক ধে ধিক ধিক ধে ধিক ধিক ঝাঝা ঝা ঝা ঝা ঝা ঝা ঝা ঝা। দ্রম দ্রম দৃক ডিবি ডিবি ঝিং ক্রণ ক্র ঠিন টন টনমৃদু খেটা মৃদু খেটা দী ক্রীণ তা।।
-------------
"ভাই ভাই চৈতন্য নিতাই দুটী ভাই দুটী ভাই।
জয় শচীনন্দন পতিপাবন নিত্যাই নিত্যাই ভাই।
বোলে মৃদঙ্গ ঘন তা ঘন তা ঘন তি তিন্ন তাই।
তিতিন্ত পৃণং ঝন নন ঝাই ঝন নন ঝাই ঝন
ঝন তা জন অদ্বৈত কৃত ঘন কৃত ঘন তাই কৃতঘন তাই।।"
------------
"শ্রীখোলে বোল"।
---------
"দেরে গেটা দেরে গেটা ঘেনাও, দেরে গেটা দেরে গেটা ঘেনাও। তি-নি-তা ঘেটা দা ঘি তেরে তেরে খেটা তাক্ তেরে খেটা তিং তাক্ তেরে খেটা দেরে গেটা দেরে গেটা ঘেনাও।।"
----------------
*"নৃসিংহবল্লভ মিত্রঠাকুর ছিলেন পদকর্তা, সুরকার ও শ্রীখোল বাজনার বোলের সৃষ্টিকার। বৈষ্ণব পদাবলীতে দুটি ভণিতাতে বেশ কিছু পদ আছে, সেগুলি ময়নাডালের নৃসিংহবল্লভ ( নৃসিংহ সংস্কৃত বানানান্তরে নরসিংহ ) মিত্রঠাকুর রচিত। কারণ- "নরসিংহ ও নৃসিংহ" ভণিতাতে যে পদগুলি ময়নাডালের বিভিন্ন বৈষ্ণবোচিত অনুষ্ঠানে গাওয়া হয়,বিশেষ করে জন্মাষ্টমী ও নন্দোৎসব, যে গানগুলি আর অন্য কোথাও গাওয়া হয় না। নৃসিংহবল্লভ নিজ গীত রচনা করে প্রেম ভক্তি ও ভালবাসায় শ্রীগৌরহরির আরতি-কীর্তন করতেন--
তাল- বড় একতালা।
"আরতি কিয়ে জয় শ্রীগৌর গোপাল কি ৷
কনক কমল রাচি রানন ঝলক তিলক বর ভালকি ॥
ঘণ্টা ঘনরব ঝঞ্ঝন ঝাঁঝুরী মুরজ মৃদঙ্গ জয় তালকি ৷ করবীর কুন্দ কুসুম তুলসীদল শোভা বনি বন মালকি ॥
বামে ধীর শ্রী মাধব নন্দন, সঙ্গিনী কুঞ্জ রসাল কি ৷
ভকত শুভঙ্কর গায়ত চোঙর বলি বলি দ্বিজ বর লালকি ॥
রূপক ভূপ অনুপ বর লাবনি, উছলত গৌর দয়াল কি ৷ গৌর অঙ্গ পহুঁ, নরসিংহ কাগতি,ক্যাভয়, উয়া যম কালকি॥"
❌❌❌❌❌❌❌❌❌
ময়নাডাল ঠাকুর বাড়িতে বৈষ্ণবোচিত অনুষ্ঠানে নৃসি়হবল্লভের রচিত যে পদগুলি গাওয়া হয় সেই পদ গুলি বাদ দিয়ে নৃসি়হবল্লভের পদ সংগ্ৰহ করেন বউড়া গ্ৰামের শিবরতন মিত্র মহাশয়। তিনি প্রায় ত্রিশটির মতো পদ সংগ্ৰহ করেছিলেন। সেই ত্রিশটির মতো পদ সংরক্ষিত ছিল তাঁরই প্রতিষ্ঠিত সিউড়ীর রতন লাইব্রেরীতে। পরবর্তীকালে তাঁরই পুত্র গৌরীহর মিত্র মহাশয় পঞ্চপুষ্প পত্রিকার ১৩৩৮ সালের কার্তিক-অগ্ৰহায়ণ সংখ্যায় "নৃসিংহ মুরারী মিত্র ঠাকুর" শীর্ষক একটি নিবন্ধ প্রকাশ করেন, সেই নিবন্ধে তিনি তার পিতার সংগ্ৰহীত ত্রিশটির মতো পদ থেকে-
"মধুর মধুর মধুর মঞ্জু, চারু বিমল কনক কঞ্জ",...
"উজোর বিজুর/ শ্রী অঙ্গ মাধুরী/ শ্রীমুখ পঙ্কজ রাজে।"
"কোটি ইন্দু/ বিনিন্দিত সুন্দর/ শ্রী মুখ শোভা"। এবং " আরতি কি জয় শ্রী গৌর-গোপাল কি। " চারটি পদ প্রকাশ করেন।
যেহেতু ময়নাডাল একটি কীর্তন ঘরানা তাই কীর্তনের প্রয়োজনে কেউ কেউ যে পদ রচনা করেন নি, এমন কথা মানতে কষ্ট হয়--
নবনীধর মিত্র ঠাকুরের- *"দেখ কানাইয়া আঁখি ঠারে ঐ- কানাইয়া আঁখি ঠারে ঐ।"
*"প্রাণ সখা হে, প্রাণ বঁধু হে, আমার ধরম করম স্বরম ভরম জিয়ন গগন রাকা হে, " শীর্ষক দুটি পদ। (মালঞ্চ পত্রিকা)
নবগোপাল মিত্র ঠাকুরের-"দাও বলি চিত্রপট বক্ষেতে ধরিল" শীর্ষক একটি পদ। (সংকীর্তন পত্রিকা )
নৃসিংবল্লভের পরবর্তী মিত্রঠাকুরদের পদাবলী কীর্তন ও শ্রীখোল বাজনার পরিচিতি একসময় সীমানা অতিক্রম করেছিল। তাঁর সমস্ত গান শ্রুতি মাধ্যমে বংশ পরম্পরায় মিঠাকুররা আজও গেয়ে থাকেন। বাজনার বোল এবং পালাগান নির্মাণের পদ্ধতি সেখানেও তাঁরা কাব্য রসবোধের পরিচয় রেখেছেন। তাঁদের ধ্যান ও জ্ঞান--
"ও হে নৃসিংহের প্রাণ আমার গৌরাঙ্গ হে ।
তুমি'ই গদাধরের প্রাণ আমার গৌরাঙ্গ হে।।
তুমি'ই নৃসিংহের প্রাণ, আমার গৌরাঙ্গ হে।
তুমি আমার জাতি জীবন ধন, আমার গৌরাঙ্গ হে।। ও হে নৃসিংহের প্রাণ আমার গৌরাঙ্গ হে ।
তুমিই-'নৃ সিং হে র প্রা ণ আ মা র গৌ রা ঙ্গ হে'।
--------*--------
💛💚 ৩০💚💛
‼-(/১৩)
‼️️"সাধক নৃসিংহবল্লভ মিত্রঠাকুর ও মনোহরশাহী ময়নাডাল ঘরানার কীর্তন বৈচিত্র্য':-
‼️"ঈশ্বরের কৃপাপুষ্ট নৃসিংহবল্লভ তাঁর শ্রবণ-সাধন শক্তিবলে কীর্ত্তনগানের নূতন দিগন্ত উন্মোচন করলেন ৷ ফলশ্রুতি মনোহরশাহী ঘরানার সৃষ্টি ৷ ধ্যান-সাধনা সিদ্ধিলাভে পরম লক্ষ্যের পথ নির্দেশনা নির্দেশিত করেন স্বয়ং মহাপ্রভু ৷ মনোহরশাহী কীর্তন ঘরানার অন্যতম জনক শ্রীনৃসিংহবল্লভের সৃষ্ট কীর্তনগান ও শ্রীখোলের বাজনা অখণ্ড ভারতবর্ষে তথা বাংলা ও বাংলার বাইরে কীর্তন ও বাজনার কোল অালোকিত করে তুলেছিলন এই পরিবারের কীর্তনীয়া ও শ্রীখোল বাদকেরা, দেখতে দেখতে তার একসময় মনোহরশাহী ময়নাডাল ঘরানার কীর্তন বলে খ্যাতি লাভ করে । রস লীলা কীর্ত্তনের এক-একটি পদ গাওয়ার পর অাখর (কথকথা) দ্বারা সঙ্গীতের মূল কথাটি ভাব ও রসে ভরিয়ে তোলা হয়, কথা ও অাখরের প্রয়োগ খুবই মধুর ও অাকর্ষণীয়, মনোহরশাহী ময়নাডাল ঘরানার গঠণ-প্রকৃতিতে রয়েছে অাখর(বাচাল অথবা কথকথা ) এতে অাখরের প্রয়োগ খুবই মধুর ও অাকর্ষণীয় ৷ ''(প্রভু-গণ-সংঘট্ট-শোভায় ধৈর্য হরে । রজনীপ্রভাতে চলে কন্টক-নগরে।। আকাইহাটের কৃষ্ণদাসাদি সহিত। কন্টকনগরে সবে হৈলা উপনীত।। পরম অদ্ভুত শোভা -উপমা কি দিতে। মনেতে উল্লাস শীঘ্র খেতুরী যাইতে।। আর যে সকল মহান্তের আগমন। তাহা কে কহিবে ?-কিছু করিয়ে গণন।। শ্রীযদুনন্দন-আদি উল্লসিত চিতে । হইল প্রস্তুত সবে খেতুরী যাইতে।। হইলেন বৈষ্ণব-সংঘট্ট অতিশয়। কন্টকনগর হৈতে করিলা বিজয়।। যে যে গ্ৰামে হৈয়া চলে মহান্তসকল। সে সে গ্ৰামবাসী হয় আনন্দে বিহ্বল।।- ( ভক্তিরত্নাকর-দশম তরঙ্গ -৪০৮,৪০৯,(৪১০-৪১১) ৪১২,৪১৩-৪২৬-৪২৯) ।)" এই খেতুরীতে উৎসবের শেষে এই অাখর শব্দটির উদ্ভব হয় । খেতুরীতে উৎসব শেষে ময়নাডালের নৃসিংহবল্লভ মিত্র ঠাকুর মনোহরশাহী ঘরানার রস লীলাকীর্তনের সৃষ্টি কল্পে অাখর শব্দটি প্রয়োগ সম্বন্ধে প্রস্তাবটি রাখেন সেখানে উপস্থিত যাযিগ্রামের শ্রীনিবাস অাচার্য, শ্রীখণ্ডের রঘুনন্দন সরকার ঠাকুর,যদুনন্দন এবং কান্দরার জয়গোপাল দাস ঠাকুর, জ্ঞানদাস , মনোহর দাস এবং নৃসিংহবল্লভের গুরুদেব পরম বৈষ্ণব মঙ্গল ঠাকুরের নাতি বংশীবদন ঠাকুর প্রমুখ এঁদের কাছে ৷ এবং এঁরা সকলে অালোচনা করে মনোহরশাহী ঘরানার রস লীলাকীর্ত্তন পর্যায়ে অাখরের প্রয়োগের অনুমোদন দেন ৷ তাই মনোহরশাহী ঘরানার রস লীলাকীর্ত্তনে এক একটি পদ গাওয়ার পরই অাখর দ্বারা সঙ্গীতের মূল কথা, ভাব ও রসে ভরিয়ে তোলা হয় ৷ কীর্ত্তন উচ্চাঙ্গসঙ্গীত ধারার গান, এর সুর উদার ভক্তিভাবরসেপূর্ণ !
কীর্তন বিচিত্রভাবে শ্রোতাদের সামনে উপস্থাপিত করা হয় ৷ উপস্থাপন বৈশিষ্ট্য হিসাবে কীর্তনের ভাবগুলোকে অঙ্গ নামে অভিহিত হয়ে থাকে ৷ কীর্তনগুরুরা কীর্তন অঙ্গকে পাঁচটি ভাগ করেছেন:- কথা, আখর, দোহা, ছুট ও তুক্।
কথা:—কীর্তনের বাণীকে সাধারণভাবে কথা বলা হয় ৷ কথা হলো লীলা-কীর্তনের ভিত্তি ৷ এই কারণে কথা-কে অনেক সময় মূল কীর্তন বলা হয় ৷
দোঁহা:— কীর্তনের এই অঙ্গে কীর্তনের বিষয়কে অাবৃত্তি করা হয় ৷ এর ভিতর দিয়ে কীর্তনে বৈচিত্রতা প্রকাশ পায় এবং দীর্ঘ সময় ধরে কীর্তন পরিবেশনের সময় শ্রোতা একঘেয়েমি থেকে মুক্তি পায় ৷
অাঁখর:— কীর্তনের ভাবকে সহজভাবে সুর-তাল সহযোগে ব্যাখ্যা করার একটি প্রক্রিয়া ৷ মূলত কীর্তনীয়া এই অঙ্গে তাঁর নিজের অভিমত ব্যাখ্যা সহযোগে জানিয়ে দেন ৷ এর ভিতর দিয়ে কীর্তনীয়া তাঁর প্রতিভার প্রকাশ ঘটানোর সুযোগ লাভ করেন ৷
তুক:— কীর্তনের কাব্যগীতি অংশ হলো তুক ৷ এই অঙ্গে অনুপ্রাসযুক্ত, ছন্দোময়, অন্ত্যমিলযুক্ত পদ পরিবেশন করা হয় ৷
ছুট:— কীর্তনের কোন পদকে সম্পূর্ণ পরিবেশন না করে, ছোটো ছোটো ছন্দে লীলায়িত ভঙ্গিতে উপস্থাপন করা হয় ৷ এই অঙ্গটির মধ্যদিয়ে কীর্তনীয়ার ব্যক্তি পারঙ্গমতা বিশেষভাবে ফুটে ওঠে !
"কীর্তনে দোহা, কথা , অাখর , তুক ও ছুট এভাবেও ব্যাখ্যা করা যেতে পারে:— দোহা:- মূল কীর্তনীয়ার গাহিবার পর তার দু'পার্শ্বের সহযোগী গায়করা দু'বার গাহে বলে এঁনাদেরকে দোহার বলে ৷ গানের সূত্র ধরিয়ে দেওয়া, গানে মূল গায়কের অনুসরণ ও সহায়তা করা, কীর্তনের অাসরে সুরের রেশ জমিয়ে রাখা ৷ কথা:- এক গান হতে অন্য গানের যোগসূত্র, গানের কোন একটি পংক্তির অর্থ গায়কে বিশদভাবে করে দেওয়া, কীর্কনে এটিই কথা ৷ অাখর:- কীর্তনের অাখর হল কথার তান, অাখর কীর্তনগানের প্রধান বৈশিষ্ট্য, কীর্তনের মাধুর্য-অাস্বাদনে অাখর প্রধান সহায় এবং রসের ভাণ্ডারও বটে ৷ তুক:- তুক হল অনুপ্রাসবহুল ছন্দোময়, মিলাত্মক-গাথা ৷ তুক কীর্তন গায়কদের গুরুপরম্পরা, অাবার অজ্ঞাত পদকর্তার ভণিতাহীন ( যেগুলোকে বলে পল্লবপদ) পদ তুক হিসাবে গাওয়া হয়ে থাকে ৷ ছুট:- কীর্তনে পালা গান করে মিলন গান করতে হয়, কিন্তু দুই-তিনজন কীর্তনীয়া একই অাসরে পরপর যেখানে একই রসের পালা গান করেন, সেখানে মিলন গান করা চলে না, সেক্ষেত্রে দুই ছত্র ছুট (তালের একটি নাম ছুট, ছুট গানও অাছে) গান গেয়ে অাসর ছাড়তে হয়, শেষের গায়ক মিলন গেয়ে কীর্তন সমাপ্ত
করেন ৷ তবে কীর্তনে আখরের প্রয়োগ খুবই মধুর ও আকর্ষণীয় ৷ কীর্তনের একটি পদ গাওয়ার পর আখর দ্বারা সঙ্গীতের মূল কথাটি ভাব ও রসে ভরিয়ে তোলা হয়। কীর্তন উচ্চাঙ্গসঙ্গীত ধারার গান ৷ কীর্তনের সুরের গতি অাপন পরিমিত কালের মধ্যে অাদ্যন্ত সমভাবে স্বায়িত্ব লাভ করলে তাইই লয় নামে অভিহিত হয় ৷ এই লয় প্রদর্শনের নামই তাল ৷ সঙ্গীতশাস্ত্রে তালই ছন্দ ৷ ছন্দ অাবার কতিপয় সমানুপতিক ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত ৷ এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলির নাম মাত্রা ৷ তাই মধ্যযুগে রচিত এই দুর্লভলীলা, ঈশ্বর বন্দনার প্রাচীন ঐতিহ্য, যার নাম কীর্তন ৷...
অন্যদিকে শ্রীগৌরাঙ্গদেবের অাশীর্বাদপূত নৃসিংহবল্লভ ঐতিহ্যময় গৌরবগাথা মনোহরশাহী ঘরানা সমৃদ্ধ পঞ্চ অঙ্গ যথাক্রমে—দোহা, অাখর, কথা, তুক্,ছুট, সমন্বয়ে সুর-তাল,ছন্দ-বন্দনা সংযোগে কীর্ত্তনগানের ভিত্তিপ্রস্তর স্থাপনে ময়নাডাল অাদিরসের কীর্ত্তনগানের শ্রেষ্ঠ পীঠভূমি হিসাবে সর্বজনীতা লাভে ধন্য হয়ে উঠেছিল ৷ সে তো সেই নৃসিংহবল্লভের সাধনাকৃত অবদান । নৃসিংহবল্লভ মিত্র ঠাকুরের বংশপরাম্পরায় সঙ্গীত শিক্ষা গ্রহণ করে মনোহরশাহী ময়নাডাল ঘরানার মিত্র ঠাকুর কীর্তনীয়াগণ একাধারে মৃদঙ্গ বিশারদ ও কীর্তন বিশারদ ৷ পদাবলী কীর্তনের বিভিন্ন পদকর্ত্তাদের পদ যেগুলি তাঁদের হৃদয়মন প্রেমভক্তিতে একাত্ম হত সেই সমস্ত পদ সংযুক্ত করে এবং নিজস্ব অাখর ও ব্যাখ্যা দিয়ে সেই পদ-পদাবলী পর্যায়ের একটি পূর্ণাঙ্গ রূপ দিতেন !..
কলহান্তরিতা পালাকীর্তনের একটি পদে মনোহরশাহী ময়নাডাল ঘরানায় আখরের উদাহরণ যেমন:-''আজ রাধারাণী আমার মানে মাধব হারাইয়ে হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে কেঁদে কেঁদে কুঞ্জ হতে বাহির হল:--
"কুঞ্জস নিকসই মানিনী রাই ।
অরুণিম লোচনে সখি মুখ চাই।।...(পদকর্তা চন্দ্রশেখর)
এখানে রাধারাণীর অবস্থা বর্ণনায় আখরের উল্লেখ রয়েছে:-
"যেমন শরে বিধাঁ হরিণী
তেমনি মানে বিধাঁ রাই কমলিনী
এলোথেলো পাগলিনী
যাইরে কৃষ্ণ কাঙালিনী
যেন মণিহারা ফণির মত
রাই কেঁদে কেঁদে বাহির হল
আপনি অঞ্চল ধরিয়া হাতে
যেন বাঊলিনী দাঁড়াইল পথে
যেন রাধার আর কেউ নাই"...
এই আখর হল ময়নাডালের মিত্র ঠাকুর কীর্তনীয়াদের আখর তাঁদের নিজস্ব ঘরানার আখর!...
"মনোহরশাহী (ময়নাডাল) ঘরানার কীর্ত্তনের সুর, তাল, ছন্দ, বাজনার বোল একই মহাজন শ্রীনৃসিংহবল্লভ মিত্র ঠাকুরের সৃষ্টি, তাই এত শ্রুতিমধুর, সুরের লালিত্য, যথাযথ তাল, ছন্দ এবং প্রতি অাখরে সুরের পরিবর্ত্তন এবং তা পরম্পরায় সুর ও ছন্দে গীত পদাবলীতে ৷ ময়নাডালের নিজ ঘরানার বাজনার বোল, লয়, লহরে পরিবেশিত হয়ে এক ভাবগম্ভীর পরিবেশে শ্রোতৃমনকে সুরের ঘুর্ণিপাকে টেনে নিয়ে যায়, এই হল ময়নাডালের মনোহরশাহী কীর্ত্তনের বৈশিষ্ট্য ৷ মনোহরশাহী কীর্ত্তনের লয় ও ছন্দ অপেক্ষাকৃত সংক্ষিপ্ত ৷ এই ধারায় সুরের কারিগরি ও মাত্রার জটিলতা(চুয়ান্ন তালের গান) প্রধান বৈশিষ্ট্য ৷ বলতে গেলে বর্তমানে কীর্ত্তনের গায়ক-গায়িকারা এই মনোহরশাহীর অাসল সুর হতে অনেকখানি সরে এসেছেন ৷ 'এই প্রসঙ্গে উল্লেখযোগ্য পরম শ্রদ্ধেয় ডঃ হরেকৃষ্ণ সাহিত্যরত্ন মহাশয় তাঁর বাংলার কীর্ত্তন ও কীর্ত্তনীয়া গ্রন্থে লিখেছেন—'যথাযথ তাল প্রয়োগে বিশুদ্ধ সুরে ও বিবিধ রাগরাগিনীযোগে গীত না হইলে তাহা কীর্ত্তনপদ বাচ্য হবে না ৷'
১৩১৬ বঙ্গাব্দের হাতলেখা খাতার পাতা থেকে মনোহরশাহী ময়নাডাল ঘরানার একটি দৃষ্টান্ত যেমন:—
"রূপ বর্ণনা—অভিসার মিলন ৷"
~~~~~
গৌরচন্দ্র॥ তাল বড় দশকুসি ॥ সোম তাল ॥ ( জোড়ার ধরণ করলে বড় দশকুসি হয় এবং এক তাল দিয়ে পরে জোড়া দিলে তাকে সোমতাল বলে)৷
"মরমে লাগিল গোরা না যায় পাসরা ৷ নয়ানে অঞ্জন হৈয়া লাগিয়াছে পারা॥
জলের ভিতরে যদি ডুবি দেখি গোরা ৷ ত্রিভুবনময় গোরাচাঁদ হৈল পারা॥
তেঞি বলি গোরারূপ অমিয়া পাথার ৷ ডুবিল তরুণীর মন না জানে সাঁতার॥
বাসুদেব ঘোষ কহে নব অনুরাগে ৷ সোণার বরণ গোরাচাঁদ হিয়ার মাঝে জাগে ॥" ১৷ ১॥ ১॥
এইখানে:—
"শ্রীমতি রাধা, অসময়ে শ্রী যমুনার জলে গিয়ে, শ্রীকৃষ্ণের অপূর্ব রূপ দর্শন করে ৷ তাই সখী সঙ্গে বসে বিরলে বলে, হে সখী সেই শ্যামরূপটি, কেমন দেখে এলাম শুন—
(তাল দাসপাড়িয়া)
"কেনে গেলাঙ জল ভরিবারে ৷ যাইতে যমুনার ঘাটে, সেখানে ভুলিনু বাটে, তিমিরে গরাসিল মোরে॥ধ্রু॥
রসে তনু ঢর ঢর, তাহে নব কৈশোর, অার তাহে নটবর বেশ ৷
চূড়ার টালনী বামে, ময়ূর চন্দ্রিকা ঠামে, ললিত লাবণ্য রূপ শেষ॥
ললাটে চন্দন পাঁতি, নব গৌরোচনা ভাতি, তার মাঝে পুনমিক চাঁদ ৷ অলকা বলিত মুখ, ত্রিভঙ্গ ভঙ্গিম রূপ, কামিনী জনের মন-ফাঁদ॥
লোকে তারে কালো কয়, সহজে সে কালো নয়, নীলমণি মুকুতার পাঁতি ৷ চাহনি চঞ্চল বাঁকা, কদম্ব গাছেতে ঠেকা, ভুবন মোহন রূপ ভাতি॥
সঙ্গে ননদিনী ছিল, সকলি দেখিয়া গেল, অঙ্গ কাঁপে থর হরি ডরে ৷ জ্ঞান দাসেতে কয়, তারে তোমার কিসের ভয়, সে কি সতী বোলাইতে পারে॥" ২৷ ২॥ ২॥
ধরা তাল (চারটি তালে এক কলা হয়)৷ এটি সাত কলা গান=২৮ তালে সম্পূর্ণ ৷
"ও মুখমণ্ডল জিতি সারদ সুধাকর, তনুরুচি তরুণ,তমাল ৷ চূড়া চারু শিখণ্ডক, মণ্ডিত মালতি মধুকর মাল ৷ ধনি, ধনি, বনি নাগর কান ৷ রহই ত্রিভঙ্গ, ভুবন, মন মোহন, মধুর মুরুলী কর গান॥
টলমল অলকা ঠিলক মুখ, ঝলকই ভাণ্ডকি, ধুনুয়া ধুনান ৷ কলরতি বরত বিমোচন লোচন, বিষম, কুশুম, সাবধান ৷ বাঁন্ধুনী বন্ধুয়া অধরে, মৃদুমাখন মধুর মধুর মৃদু হাস ৷ যছুয়া মোদে মদন মদন মদ মন্থর, মুরছই গোবিন্দ দাস॥" ৩৷ ৩॥ ৩॥
(লোফা তাল)
(দেখলাম) কানু সে বিনোদ রায় ৷
বিনোদ চূড়ায় বিনোদ বড়িহা উড়িছে বিনোদ রায়॥
বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে ৷ বিনোদ অধরে বিনোদ মুরুলী বিনোদ বিনোদ বাজে॥
বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে ৷ কোন বিনোদিনী বিনোদ গাঁথুনী গেঁথেছে বিনোদ ফুলে॥
বিনোদ কৌঢীতে বিনোদ ধঢী, বিনোদ বিনোদ সাজে ৷ বিনোদ চরণে বিনোদ নূপুর, বিনোদ বিনোদ বাজে॥
দ্বিজ চণ্ডীদাস কয়, বিনোদ নাগর বিনোদ কদম্ব মূলে ৷ কত বিনোদিনী বিনোদ হেরিয়া কলসি ভাসাইল জলে॥"৪৷৪॥৪॥
(ঝাঁপ তাল)
"নবহুঁ রচি দেহ সখি নীপহু মূলে পেখলু, নয়ন মন ভুলল মঝু ভরমং ৷ কিয়ে তরুণ তমাল, কিয়ে দামিনী অম্বরে, লখিতে নারিলাম সখী কাল কি গৌরং ৷ উচ্চ চূড়া টেরা নব, পুচ্ছ তঁহি উপরে বিরাজিত সতত তছু বামং ৷ ইন্দ্রধনু অাকৃতি চূড়া পুর শোভই বিরাজিত মণিমুকুতার দামং॥
অাঙ্গাকৃতি ভঙ্গি বাঁকা, বঙ্কাম সুচাহনি, করেতে বাঁসি অধরে হাঁসি শোভং ৷ শশীশেখর সঙ্গে হাম, যেই রূপ পেখলু, সোই রূপ জাগায়ে নিশি দিবসং॥"৫৷৫॥৫॥
(লোফা তাল)
কি রূপ দেখিলাম মধুর মূরতি পিরিতী রসের সার ৷ হেন লয় মনে, এতিন ভূবনে, তুলনা নাহিক তার ৷ বড়ি বিনোদিয়া চূড়ার টালনী, কপালে চন্দন চাঁন্দ ৷ যিনি বিধুবর বদন সুন্দর ভুবন মোহন ফাঁন্দ ৷ নবজলধর রসে ঢরঢর বরণ চিকন কালা ৷ অঙ্গের ভূষণ রজতকাঞ্চন মনি মুকুতার মালা॥
জোড়া ভুরু যেন কামের কামান, কেবা কৈল নিরমান ৷ তরল নয়নে তেরছ চাহনি, বিষম কুশুম বান ৷ সুন্দর অধরে, মধুর মুরুলী,, হাঁসিয়া কথাটি কয় ৷ দ্বিজ ভীমে কয়, ওরূপ নাগর দেখালে পরান রয়॥" ৬৷ ৬॥ ৬॥
(তাল দাসপাড়িরা)
"সখি এমন কালিয়াচাঁন্দ, কে অানিল দেশে ৷ অকলঙ্ক কূলেতে কলঙ্ক রইল শেষে॥
গগনেতে এক চাঁন্দ, তাই অামরা জানি ৷ (অাবার) গোকুলেতে চাঁন্দের গাছ, কে রপিল অানি॥
হাতে চাঁন্দ অার, পায়ে চাঁন্দ অার চাঁন্দ কপালে ৷ (অামরা) এমন কোথাও দেখি নাই যে, চাঁন্দের গাছ চলে॥
এক চাঁন্দ গগনে, ভুবনে দশ চাঁন্দ ৷ শেখর কহে চাঁন্দ নয়, ও যে রমণী মন ফাঁন্দ॥"৭৷ ৭॥ ৭॥
এইখানে:—
(তাল গঞ্জল)
"সখীর সমাজে রাই অাছিল বসিয়া ৷ হেন কালে রাধা বলে, বাজিল বাঁশীরা॥
এইখানে:—
যেমন বংশীধ্বনি হলো, অমনি শ্যামের বাঁশী শুনে অনুরাগিনী রাধা বাঁশীর প্রতি অাক্ষেপ করে বলছেন:—
(তাল দাসপাড়িয়া)
"শ্যামের মুরুলীক তান শুনিয়া, ওরে বাঁশী অবচিত ধরণে না যায়, তোর গান শুনে ৷ ওরে বাঁশী তোর গানে , পাষান দরবিত হয় ৷ অার মৃত তরু মুঞ্জরে নব পল্লব রে ৷ ওরে বাঁশী গানে শ্রী যমুনা বহয়ে উজান ৷ যমুনার মীন, মকর রে ৷ তারা তোর গান শুনে, অমনি মুখ তুলি, হেরই রে ৷ ওরে বাঁশী মীন মকর, তারা গানের কি বা জানে ৷ তারা জলে থাকে বইতো নয়, তারা গানের কি বা জানে ৷
৮ ৷ ৮ ॥ ৮ ॥
(বাঁশী প্রতি অাক্ষেপ) অার বেজো না, বাঁশী , বাজবে যদি ধীরে বাজ ৷ হা..রে,,বাঁশী, কি মোহিনী জানে রে বাঁশী, কি মোহিনী জান ৷ (অামার) শ্রুতি পথে, প্রবেসিয়া, প্রাণ মোর টান॥
বসিয়ে থাকিয়ে যদি, গুরুজনার মাঝে ৷ (অমনি) রাধা বলে, বাজ বাঁশী মুঁই মোর লাজে॥ (তখন অামার) ননদিনী বলে গো ধনী, কি কর, বসিয়ে ৷ঐ যেকে ডাকে কে ডাকে তোমায় দেখ না বার, হয়ে॥ রাধে রাধে বলে কে ডাকে॥
৯৷ ৯ ॥ ৯ ॥
(ঠুংরী তালে)
অমনি বাঁশী রব লাগিল কানে, চিতেনা ধৈরজ মানে, অমনি উঠিলা রসবতি ৷ বল কে যাবি অামার সঙ্গে, বিপিন বিহার রঙ্গে, ভেটিবারে গকুলের পতী॥
সখী অায় অায় তোরা কে যাবি অামার প্রাণবল্লভ দরশনে, অায় তোরা, কে কে যাবি গো সখি অামার তো না গেলেই নয় অায় তোরা কে,কে, যাবি গো॥ ১০ ৷ ১০ ॥ ১০ ॥
(তাল একতালা ছোট)
সখিরে কালা নিলে, জাতি কূল, অামার প্রাণ নিলে বাঁশী ৷ কালিয়া শ্যামের নাগি, অামি হব অামি হব বনবাসি॥ শ্রী অঙ্গে অঙ্গ দিয়া, থাকিব নিশিদিনে, ভ্রমর মাতিল যেন কুমুদের বনে॥ যদুনাথ দাস রূপের নিছনি লইয়া ৷ যৌবনে সাজায় ডালি, চল ভেটি গিয়া॥
১১ ৷ ১১॥ ১১॥
এইখানে:—
সখীগণ বলে, হে রাধে, হে কিশোরী, কৃষ্ণ দরশনে যদি যাবে তবে এস তোমারে ভাল করে সাজায়ে দি ৷ তখন শ্রীমতি রাধা সখি দিকে বলে:—
(তাল লোফা)
ওগো সখি অামার, কি কাজ ভূষণে ৷ অামায় অান ভূষণ অার পরাস না সখি ৷ অামার অান ভূষণে কি কাজ অাছে ৷ যার নয়ন ভূষণ শ্যাম দরশন,, ও তার অান ভূষণ শ্যাম দরশন, শ্রবণ ভূষণ নামে ৷ ওগো অামার অন্তর ভূষণ, সেই শ্যামের স্বরণ, অামি প্রাণ, সঁপেছি শ্রীচরণে ॥ যদি তোরা সখীগণ, অামায় পরাবি ভূষণ, তবে নিতি মন সাধ রাখ ৷ তবে অার বিলম্ব না কর, প্রতি অঙ্গে মোর, শ্যাম বন্ধুর নাম লেখ ৷ সখি অামার করের কঙ্কন, বন্ধুর চরণ সেবন,, নাসা ভূসা অঙ্গ গন্ধ ৷ অামার প্রতি অঙ্গ নাগি,, প্রতি অঙ্গ কাঁন্দে,নিছনি গোবিন্দ দাস॥
১২ ৷ ১২॥ ১২ ॥
এইখানে:—
সখিগণ তা মানবে কেন, এই বলে তখন সখিরা রাইকে ভাল করে সাজাইতে নাগিল ৷
(তাল ঠুংরী)
(অমনি) ললিতা উল্লাসপ্রাণী, সুবর্ণের চিরুণী অানি, মনসাধে অাঁচরিল চুল ৷ (তখন) বিশাখা কবরী বাঁন্ধে, করি মনোহর ছান্দে, সারি সারি দিল নানা ফুল॥ চিত্রা সময় জানি, সুবর্ণের সিঁথি অানি, যতনে দেওল সিঁথিমূলে ৷ (তখন)
চম্পক লতিকা ধনি, অপূর্ব্ব সিন্দুর অানি, যতনে পরায়ল ভালে॥ (অমনি)নানা রত্ন কর্ণ মূলে, রঙ্গদেবী পরাইলে, ( তার) শোভা অতি কহনে না যায় ৷ (তখন) সুদেবী হরিষ হৈয়া, (একটি )গজমতি হার লইয়া, গলে দিয়া নিরখিয়া রয়॥ বাকি অাভরণ ছিল, তুঙ্গবিদ্যা পরাইল, ইন্দুরেখা পরায় নুপূর ৷ গোবিন্দ দাস অভিলাষী, হইতে রাধার দাসী, তবহিঁ মনোরথ পূর॥ ১৩ ৷। ১৩ ॥ ১৩॥
(তাল একতালা)
"দাঁড়াইল শ্যামের বামে নবীন কিশোরী ৷ পশু পাখী উনমত দুহ রূপ হেরি॥ ললিতা বিশাখা অাদি যত সখীগণ ৷ অানন্দে দোহার রূপ করে নিরীক্ষণ ৷ দোঁহ কান্ধে দুহুঁজন ভুজ অারোপিয়া ৷ রাই বামে করি নাগর ত্রিভঙ্গ হইয়া॥
ডালে বসি দুহুঁ রূপ দেখে শুকসারী ৷ অানন্দে ঘনাঞা নাচে ময়ূর ময়ূরী॥ গোবিন্দ দাস কহে রূপের মাধুরী ৷ নবীন জলদ কোণে থীর বিজুরী॥
১৪ ৷ ১৪॥ ১৪॥
----------
'ময়নাডালের মনোহরশাহী ঘরানার বৈচিত্র্য সংক্ষিপ্তাকারে তুলে ধরা হল যেমন;-
"অাঁধল প্রেম পহিলে নাহি হেরলু সো বহু বল্লভ কান ৷"
গানখানি ধরাতালে পরম্পরায় সুরে ২৮ চাপড়ে শেষ হয় ৷ খ্যাতনামা কীর্ত্তনীয়াগণ ধরাতালেই গানখানি গেয়ে থাকেন ৷
*অারও একখানি গান ধরাতালে ২০ চাপড়ে শেষ হয় ৷ পদটি হল:-
"ঘরের বাহিরে দণ্ডে শতবার তিলে তিলে অাইসে যায় ৷...
এই ধরাতালের সুর অার 'অাঁধল প্রেম....' ধরাতালের সুর সম্পূর্ণ পৃথক ৷ ময়নাডালের মিত্র ঠাকুর কীর্ত্তনীয়ারা ধরাতাল পরম্পরায় যে সুরে গেয়ে থাকেন সে সুরের ছন্দ, তাল, সম্পূর্ণ পৃথক হওয়ার কারণই হল ময়নাডালের মনোহরশাহীর নিজস্ব ঘরানা ৷*
'অারও একটা উল্লেখযোগ্য কারণ হল—মিত্র ঠাকুর বংশের কোন কীর্ত্তনীয়াই অাজ পর্য্যন্ত অন্য কোথাও গিয়ে কীর্ত্তন বা বাজনা শিক্ষা করতে যান নাই ৷ এবং তার প্রয়োজনও হয় নাই ৷ ঐতিহ্য পরম্পরায় শ্রুতি মাধ্যমেই তাঁদের বিকাশ ৷ সেদিক দিয়ে মিত্র ঠাকুরগণ শ্রীমন্মাপ্রভুর কৃপাসিদ্ধ কীর্ত্তনীয়া ও মৃদঙ্গবাদক একথা বললে অত্যুক্তি হবে না ৷ অার মনোহরশাহী সুরের সৃষ্টিতে নাসিংহবল্লভ মিত্র ঠাকুরের অবদান ও কৃতিত্ব যথেষ্ট ৷ এবং তাঁরই বংশধরগণ অাজ পর্য্যন্ত সেই ধারাতেই কীর্ত্তন পরিবেশন করছে ৷ অন্য কোন ঘরানার স্পর্শ তাতে একটুও লাগেনি ৷ তাই ময়নাডালের কীর্ত্তন অাজও তার বৈচিত্র্যে অমলিন ৷
নৃসিংহবল্লভ প্রতিষ্ঠিত ময়নাডাল ঠাকুর বাড়ির উৎসবে যেসব গান মিত্র ঠাকুর বংশ পরম্পরায় গেয়ে অাসছেন যেমন:- শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর দিন সন্ধ্যা অারতিতে যে গানটি গাওয়া হয় তার রচয়িতা, সুরকার ও মৃদঙ্গের বোল স্রষ্টা স্বয়ং নৃসিংহবল্লভ মিত্র ঠাকুর, পদটি হল:-
*"অারতি কিয়ে জয়শ্রী গৌরগোপাল কি ৷ কনক কমল রুচিরানন ঝলক তিলক বর ভাল কি॥ ঘণ্টা ঘন রব ঝঞ্ঝন ঝাঁঝরি মুরজ মৃদঙ্গঁ জয় তালকি ৷ করবির কুন্দ কুসুম তুলসীদল শোভা বনি বনমাল কি॥ বামে ধীর শ্রীমাধব নন্দন সঙ্গিনী রুনু রসাল কি ৷ ভকত শুভঙ্কর গাওত চোঁওর বলি বলি দ্বিজবর লাল কি॥ রূপক ভূপ অনুপ বর লাবণি উছলত গৌর দয়াল কি, গৌর অঙ্গ পহুঁ নরসিংহ ক্যাগতি- ক্যাভয় উয়াযম্ কালকি॥"...
পদটি সম্পূর্ণ বড় একতালিতে গাওয়া হয় ৷ গানটিতে যেমন অন্তনির্হিত ভাবের ভাষা তেমনি বিলম্বিত সুরে অাখর ৷ তেমনি বাজনার বোলের তরঙ্গে মাধুর্য্যপূর্ণ ৷ একান্ত চিত্তে শ্রবণ করলে অনুভব করতে পারা যায়:-"রূপক ভূপ অনুপ বর লাবণি"-তুলনা রহিত রূপলাবণ্য, নয়নাভিরাম, রসরাজ শ্রীগৌরসুন্দর নৃত্যানুবেশ, রসানুমোদ মধুরং মুরতী ভক্তের নয়নে সাক্ষাৎ প্রতিফলিত হচ্ছে বা নৃত্য করছেন ৷ "গৌরচরণে পহুঁ নরসিংহ ক্যাগতি ক্যাভয় উয়াযম্ কাল কি"-গৌরচরণে কত দৃঢ়মতি যার গতি একমাত্র গৌরাঙ্গ মহাপ্রভু ৷ তাঁর কাল যমালয় যন্ত্রণার ভয় কিসের ? কোন ভয়ই থাকতে পারে না ৷*
এছাড়াও 'জয় জয় ধ্বনী ব্রজ ভরিয়া। উপানন্দ, অভিনন্দ, সুনন্দ, নন্দন,নন্দ, পাঁচ ভাই নাচে বাহু তুলিয়া।।...... নর্তক বাদক যত নাচে গায় শতশত, ধেনু ধায় উর্দ্ধ পুচ্ছ করিয়া। অপরুপ নন্দোৎসব, ভোর হইলা গোপসব, এ শিবাই নাচে ভুলিয়া।।-এই পদটি ধীমে গঞ্জল-তালে গাওয়া হয়, ষোল মাত্রার গান, শুরু থেকে শেষ পর্যন্ত বিলম্বিত লয়ে গাওয়া হয়, এই গানটির বাজনার কাটানের সময় বড় তালের বাজনা এবং ময়নাডালের নিজস্ব ঘরানার শ্লোক বাজনা হয়, আর গানের ধূয়া 'আনন্দের আর সীমা নাই ব্রজপুরে আনন্দের আর সীমা নাই' গায়করা গাইতে গাইতে সকলেই সেই ভাবে বিভোর হয়ে যান, 'অপরূপ নন্দোৎসব ভোর হইলা গোপসব'- ময়নাডালের অপরূপ নন্দোৎসব দেখে বিভোর হয়ে যান শ্রোতা- দর্শকমণ্ডলীও। এর পরেই বৈষ্ণবকবি বললাম দাসের এই পদটি মনোহরসাহী ময়নাডাল ঘরানায় 'কলিযুগ মত্ত'-বড় দশকুশীতে নন্দোৎসবে গাওয়া হয়:-'কলিযুগ মত্ত মাতঙ্গজ মরদনে কুমতি করিণী দুরে গেল। পামরি দুরগত নাম মতিশত দাম কণ্ঠ ভরি নেল।। দেখ দেখ গৌর বর দ্বিজরাজ । শ্রী নবদ্বীপ নগর গিরি কন্দরে, উয়ল কেশরী রাজ।। সংকির্ত্তন বন হুহুঙ্কৃত সুনইতে দুরিত দীপগণ ভাগি। ভয়ে আকুল, উনমাদি মৃগীকুল, পৌরস গরব তেয়াগী।। ত্যাগ জাগ যম, তিরিথ বরত সম সশক জাম্বুকী জরি জাতি । বলরাম দাস কহ অত এসে জগ মাহ হরি হরি সবদ খেয়াতি।।... কবি এই পদটিতে শ্রীগৌরাঙ্গের মহিমা কীর্তন করেছেন, এই পদটি শুনতে শুনতে শ্রোতীমণ্ডলীর মনের মধ্যে শ্রীচৈতন্যদেবের হুঙ্কার ও গর্জনে উন্মত্ত অতিপ্রাকৃত ষঢ়ভূজ মূরর্তির ছবি ভেসে ওঠার সঙ্গে সঙ্গে শ্রীচৈতন্যভাগবতের পয়ারটিও তাঁদের মনেরমধ্যে জাগরিত হতে থাকে:- 'অপূর্ব ষঢ়ভূজ মূর্ত্তি কোটিসূর্য্যময়। দেখি মূর্চ্ছা গেল সার্বভৌম মহাশয়।। বিশাল করেন প্রভু হুঙ্কার গর্জনে। আনন্দে ষঢ়ভূজ গৌরচন্দ্র নারায়ণ।।... এই পদটি গাওয়ার পরেই নৃসিংহবল্লভের রচিত বহু চর্চিত সেই 'শচীর নন্দন নাথ দয়া কর মোরে হে'- প্রার্থনার গানটি গেয়ে নন্দোৎসবের অনুষ্ঠানের সমাপ্তি ঘটে !
শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর নন্দোৎসবের শেষে অতি চর্চিত প্রার্থনা গীতে (নৃসিংহবল্লভ রচিত ও সুর) বলেছেন:-"শচীর নন্দন নাথ দয়া কর মোরে হে ৷ কুকুর করিয়া রেখো নিজ ভক্ত ঘরে হে॥" অর্থাৎ:- এই ময়নাডালধামে কুকুর হয়ে জন্মিলেও ধন্য হব ৷ কেননা তোমার অধরামৃত, শ্রীবৈষ্ণবগণের উচ্ছিষ্ট প্রতিদিনই পাবো ৷ এটাই ঐকান্তিক ভক্তি ৷ ইষ্টবস্তু প্রাপ্তির জন্য যে প্রাণের ব্যাকুলতা তাহাই ভক্তি ৷ সেই ভক্তিডোরেই নৃসিংহবল্লভ গৌরসুন্দরকে এমনভাবে বেঁধে রেখে গিয়েছেন তা কোনদিনই ছিন্ন হতে পারে না ৷*
অাবার নন্দোৎসবের দিন সন্ধ্যা অারতির সময়:-"জয় জয় কলরব নদীয়া নগরে ৷ জনম লভিলা গোরা শচীর উদরে॥":-এই গান গঞ্জন তালে গাওয়া হয় মিলিত কণ্ঠে, তারপর সষ্টাঙ্গ প্রণামান্তে অাকুল প্রাণে গানের মাধ্যমে ডাকেন, গানের কথা মাত্র কয়েকটি -"ওহে গৌরাঙ্গ", কিন্তু গাওয়া হয় বড় একতালি সুর পরম্পরায় ৷
"জাতি জীবন ধন গৌরাঙ্গ হে॥":- যেন ভক্তিডোরেই বাঁধা পড়েছেন।
তারপর "নৃসিংহের প্রাণ অামার গৌরাঙ্গ হে॥" :- কত একাত্মতার বাণী এবং কত অাস্বাদ, মনোহরশাহী শ্রুতিমধুর সুর, ভক্তের প্রেমাশ্রু দেখা দেয় ৷
*ময়নাডাল মনোহরশাহী ঘরানার অারও পরিচয় পাওয়া যায় ৷ নিয়মসেবায় একমাসব্যপী প্রতিদিন সন্ধ্যা অারতির পর মন্দির পরিক্রমা করতে হয় ৷ শ্রীবৈষ্ণবগণের নিত্য ভজনের বিষয় পঞ্চতত্ত্ব:-
"শ্রীমন্নর দ্বীপ কিশোর চন্দ্র ৷
হানার্থ বিশ্বম্ভর নাগরেন্দ্র ॥
হা শ্রীশচীনন্দন চিত্ত চৌর ৷
প্রসীদ হে বিষ্ণুপ্রিয়েশ গৌর ॥"
ভজনের এই পদটি দুইটোকা তালে ও পরে ছোট দুইটোকা তালে বংশ পরম্পরায় সুরে মিত্র ঠাকুরগণ অাজও গেয়ে থাকেন ৷ গানখানি যেমন বিলম্বিত তেমনি ভক্তের চিত্তার্ষক সুর, অাখরছন্দও তেমনি ৷*
*বাংলার খ্যাতনামা মৃদঙ্গ বিশারদ স্বর্গীয় নিকুঞ্জবিহারী মিত্র ঠাকুর রচিত বাজনার প্রবন্ধ-"দিব্য কুন্তল হার উজ্জ্বল মস্তকর্জ্জললোলিত গাঢ় কুন্তলনেত্র সূর্য্যলচন্দ্র শীতলভাষিত ৷"- এই সব গান ও বাজনা ময়নাডালের মনোহরশাহী কীর্তনের ঐতিহ্য প্রত্যক্ষ প্রমাণিত করে(যথাযথ সুর, তাল, ছন্দ, লয়, লহরে )৷ এই পরম্পরায় শ্রীশ্রীরাধাকৃষ্ণ লীলাকীর্ত্তন ময়নাডালের মিত্র ঠাকুরবংশের কীর্ত্তনীয়াগণ অাজও পরিবেশন করে থাকেন ৷ যাহা মহাপ্রভুর কৃপাসিদ্ধ বলে সর্ব্বজনবিদিত ৷
*"মনোহর শাহী ময়নাডাল ঘরানার কীর্তনীয়া মাণিকচাঁদ মিত্র ঠাকুর জানান:— 'তখন কীর্তনগানের স্বর্ণযুগ ৷ আমার অগ্রজ কীর্তনীয়া নবগোপাল, গোবিন্দগোপাল, নদীয়ানন্দ মিত্র ঠাকুর, প্রভাত মিত্র ঠাকুর, অপরদিকে নন্দকিশোর দাস, রামকৃষ্ণ ঘোষ, রথীন ঘোষ, কানাইলাল বন্দোপাধ্যায়, ব্রজেন পাঠক সহ বহু বহুখ্যাতনামা কীর্তনীয়া বঙ্গের কীর্তন সমাজে আলোড়ন সৃষ্টি করছেন ৷ সত্তরের দশক পর্যন্ত পদাবলী কীর্তনগানের আসরের পরিবেশ সম্পূর্ণ ভিন্ন ৷ তখন প্রত্যেক গায়ককে শ্রোতাদের নির্দেশানুসারে গাইতে হতো বড় বড় তালের গান- বড় দশ কুশি, ধরা, গঞ্জল, বীরবিক্রম, শশীশেখর, বড় তেওট, বড় এক তাল সহ বদসীর ন্যায় বহু পদ,, অন্যদিকে শব্দযন্ত্র(মাইক) সুরযন্ত্র ছাড়াই কীর্তনের আসরে হাজার হাজার শ্রোতাদের বসিয়ে রাখা বর্তমান কীর্তন শিল্পীদের কাছে কল্পনার অতীত ৷ আমাদের সময় গৌরলীলা কীর্তন তেমনভাবে প্রচলিত ছিল না ৷ কৃষ্ণলীলা কীর্তনগানই গাইতে হতো ৷ বেশী প্রচলিত ছিল কৃষ্ণলীলার মান- কলহান্তরিতা,
খণ্ডিতা, দান, নৌকাবিলাস, রূপ,
পূর্বরাগ, রাস, মাথুরলীলা ইত্যাদি ইত্যাদি ৷ প্রত্যেকটি লীলা নির্দিষ্ট পর্যায়ে মহাজনী পদাবলীকে আশ্রয় করে শুধুমাত্র পদ ও আখর সহ গাওয়ার প্রচলন ছিল৷
শ্রোতাদের চাহিদামত বড় তালের গান পরিবেশন করা কীর্তনীয়াদের বাধ্যতামূলক ছিল৷ তাই সেই সময় যে কীর্তনীয়া যত বেশী পূর্বোক্ত তালের পদগুলি আখর সহ গাইতে পারতেন, তাঁরা তত বেশী নাম,যশ,খ্যাতি অর্জন করতেন ৷ আমাদের গাওয়া পালাগানগুলির মধ্যে শ্রীরাধার মান "কলহান্তরিতা", "রূপানুরাগ",
"আক্ষেপানুরাগ", দানলীলায় অনেক বেশী বড় তালের পদ গাওয়ার সুযোগ ছিল বলে উক্ত পালাগুলি গাইতে বেশী পছন্দ করতাম ৷ তাছাড়া যেখানেই কীর্তন করতে গিয়েছি শ্রোতারা ঐ গানগুলি শুনতে চাইতেন ৷
রাধা কৃষ্ণলীলা গাওয়ার আগে নিয়মানুসারে গৌরচন্দ্র গাওয়া হয় ৷ কলহান্তরিতা পালায় গৌরচন্দ্র গাইতাম—
"মান বিরহজ্বরে পহুঁ ভেল ভোর ৷ ওরাঙ্গা নয়নে বহে তপতহিঁ লোর ৷" পদটির শুরুতে গাইতাম বড় দশ কুশি ও পরে মধ্যম দশ কুশি তালে ৷ এরপর বড় এক তালে হৃদয়গ্রাহী সুরে গাইতাম— কুঞ্জসে নিকসই মানিনী রাই ৷"
পদটির সুর ও আখর এতই মাখামাখি যা শুনে শ্রোতারা মুগ্ধ হয়ে পড়তেন ৷ এরপর একে একে গঞ্জল তালে—
"চন্দ্রাবলীর কুঞ্জে যদি গিয়েছিল শ্যাম আপ্ত সুখ লাগি কৈলি বিপরীত মান ৷"
তেওট তালে—
সিদতি সখী মম হৃদয়মধীরম্ ৷
যদ ভজমিহনহি গোকুল বীরম্॥
এই তেওটের বৈশিষ্ট্য
সাধারণ তেওট হতে আলাদা ৷ এটিকে অনেকে বড় তেওট বলে থাকেন ৷
আঁধল প্রেম পহিলে নাহি হেরলু" পদটির এই অংশটুকু ধরা তালে পরের অংশ—
"সো বহুবল্লভ কান" অংশটুকু মধ্যম দশ কুশি তালে গাইতাম ৷
এছাড়াও দুই ঠোকা, লোফা, কাটাছুট প্রভৃতি তালে পদের বিভিন্ন অংশগুলি গাওয়া শ্রোতাদের কীর্তনগানের প্রতি আকর্ষণ বাড়ানোর পক্ষে যথেষ্ট ছিল ৷
পরিশেষে মিলনের আকুতি নিয়ে জগৎপতি গোবিন্দের প্রেমময়ী শ্রীরাধার পদস্পর্শ কবি জয়দেবের অমর সৃষ্টি—
বদসি যদি কিঞ্চিদপি দন্তরুচিকৌমুদি, হরতি দরতিমিরমতি ঘোরং ॥
পদটি পদাবলী কীর্তনের অমূল্য সম্পদ "বদসি" গান বলে খ্যাত ৷ এই অষ্ট মান বত্রিশ তালে গাওয়া হয়৷ পরিবর্তনশীল জগৎ
সময়ের সঙ্গে সবেরই পরিবর্তন হয়,তাই স্বাভাবিক নিয়মে পদাবলী কীর্তনেরও পরিবর্তন ঘটেছে ৷ গৌরগোবিন্দ চরণে মতি রেখে কীর্তনগান পরিবেশন করুন ৷ রক্ষা করুন বাংলার এই অমূল্য সম্পদটিকে ৷ তবেই আমরা গৌরের কৃপা লাভ করব !!
*প্রায় চারশত বৎসরের ও অধিককাল ধরে এই ধারার বহু পরিবর্তন ঘটেছে, সেকথা কেউ লেখে রাখে না, পুরাতন কিছুটা হলেও লোপ পেয়েছে, কিছু নূতন এসে সেই স্থান দখল করেছে এটাই স্বাভাবিক নিয়ম, সুতরাং কীর্তনের কাঠামোটি বজায় থাকলেও বিবর্তন যে ঘটেছে, সে বিষয়ে সন্দেহের অবকাশ নাই। শ্রীশ্রীভক্তিরত্নাকরে সঙ্গীতের (কীর্তন) মূল্যবান আলোচনা পাওয়া যায়, কীর্তনগান মে বিশুদ্ধ সুর ও তাল-সহযোগে পরিবেশন হত এ-বিষয়ে কোন্ সংশয় নাই। সেই সময়ে হয়ত স্বরলিপি ছিল না, কিন্তু গায়কগণ কর্মসিদ্ধ ছিলেন, গুরুমুখে শুনে শুনে, শ্রূতিপথে আয়ত্ত করে তাঁরা কীর্তনের সুরকে আপনকণ্ঠে তুলে নিয়েছিলেন । তবে স্বাভাবিক ভাবে প্রশ্ন জাগে বাংলার নিজস্ব সম্পদ মনোহরসাহী ঘরানার কীর্তনগান হারিয়ে যাবে কি ? হারিয়ে যাবে মনোহরসাহী ঘরানার ধরাতাল, বড়দশকুশি, মধ্যমদশকুশি, বড় তেওট, বড় একতাল, দুইঠোকা, গঞ্জল, ঝাঁপতাল, বীরবিক্রম, বদসির ন্যায় "দাগি" গান ?...
যদিও কালের নিয়মে বহু সংগীত ঘরানা ইতিহাসের পাতায় ঠাঁই পেয়েছে ৷ তথাপি একটি পরিবার চারশতাধিক অধিক কাল একটি ঘরানা ও সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার দাবী রাখে ৷ সুতরাং অলৌকিক বনভূমি-প্রকৃতির বুকে এবং অলৌকিক ঘটনাসমূহের অলৌকিকত্বের অালোকে উদ্ভাসিত নৃসিংহবল্লভের সিদ্ধিলাভে শ্রীমন্ মহাপ্রভুর অধিষ্ঠান হেতু ও মনোহরশাহী ঘরানার শ্রেষ্ঠ পীঠভূমি হেতু এবং মনোহরশাহী কীর্তনের ময়নাডাল ঘরানার শ্রীধাম ময়নাডাল হয়ে উঠেছে বৈষ্ণব তীর্থক্ষেত্র তথা পবিত্র পীঠস্থান !..
------🧡------
️ 💛💚 ৩১💚 💛
ময়নাডাল ধামের দোল উৎসব গৌরহরির আবির্ভাব জন্মোৎসব প্রতি বৎসর ফাল্গুনী পূর্ণিমা তিথির শুভলগ্নে ঠাকুর বাড়িতে রীতি অনুযায়ী পালিত হয়। শ্রীনবদ্বীপ, বৃন্দাবন, মথুরার মত আবীর ও রঙের উৎসবে ময়নাডাল ধাম মেতে ওঠে। দোলের দিন গৌরহরিকে নবরূপে নব-পরিধানে বাসন্তি রঙের ধূতি-উত্তরীয়ের সাথে সজ্জিত করা হয়, ফুল মালায় সজ্জিত আজানুলম্বিত ভুজ সোনার বরণ গৌরহরির শ্রীবিগ্ৰহ মূর্তি আরতির সময় নয়নাভিরাম দর্শন--
"নদীয়াতে চাঁদের উদয় হল রে। শুভদিন শুভক্ষণ পুনমিক তিথি, ফাল্গুনী পূর্ণিমার নিশি হেমকর জ্যোতি।।......
..................................
..................................
পুর নারীগণ জয় জয় দেয় সুখে।
আনন্দে বিভোর সবে দেখিয়া বালকে।।
দেব দেব নাগ কন্যা সবাই আইয়া।
দেখিয়া গৌরাঙ্গ জয় জয় ধ্বনি দিয়া।।......
"নদীয়াতে চাঁদের উদয় হল রে। শুভদিন শুভক্ষণ পুণমিক তিথি, ফাল্গুনী পূর্ণিমার নিশি হেমকর জ্যোতি।।... (মহাজনী পদ)
------
'জয় জয় কলরব নদীয়া নগরে। জনম লভিলা গোরা শচীর উদরে।। ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনী। শুভক্ষণে জনমিল গোরা দ্বিজমণি।। পূর্ণিমার চন্দ্র জিনি কিরণ প্রকাশ। দূরে গেল অন্ধকার পাইয়া নৈরাশ।। দ্বাপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার। যশোদা-উদরে জন্ম বিদিত সংসার।। শচীর উদরে এবে জন্ম নদীয়াতে। কলিযুগের জীব সব নিস্তার করিতে।। বাসুদেব ঘোষ কহে মনে করি আশা। গৌরপাদ দ্বন্দ মনে করিয়া ভরসা।।'
------
'দেখ দেখ ঋতু রাজ বসন্ত সময়। সহচর সঙ্গে বিহরে গৌর রায়। ফাগু খেলে গোরাচাঁদ নদীয়া নগরে। যুবতীর চিত হরে নয়নের শরে।।.... (বাসু ঘোষ)।
বসন্তকালীন সুরের কীর্তন ও আবীরে ভরে ওঠা মন্দির অঙ্গন যেন শ্রীধাম বৃন্দাবন হয়ে ওঠে, আর কীর্তনের মাঝে শ্রীমন্দিরে শ্রীগৌরহরির যুগল চরণের নৃত্যের ভাব দর্শন করে মনে হয় শ্রীগৌরহরিও যেন মন্দিরে আবীর খেলছেন, কোন কোন ভাগ্যবান ভক্ত তাঁর ঐ লীলা দর্শনও আস্বাদন করেন। প্রথা অনুযায়ী দোল উৎসব ও জন্মাষ্টমীর নন্দোৎসবে ভক্তসকল শ্রীগৌরহরির যুগল চরণ দর্শন করেন, এই দুটি উসসবের দিন ছাড়া অন্য কোনসময় ঐ সুযোগ পাওয়া যায় না।
দোলযাত্রার পরের দিন ভগবান শ্রীকৃষ্ণের হোলী উৎসব, শ্রীবৃন্দাবনে শ্রীকৃষ্ণ ব্রজগোপীদের সাথে রঙের খেলা খেলেছিলেন--"রঙ্গিয়া শ্যাম খেলে নানা রঙ্গে, হোলি খেলে ব্রজ গোপীর সঙ্গে, ভাসে গোপী প্রেম তরঙ্গে, বৃন্দাবন মহানন্দে, মন ভোলায় শ্যাম ভ্রূভঙ্গে"-- তাঁর সেই খেলা ময়নাডাল ধামে ঠাকুর বাড়ির অঙ্গনে মিত্রঠাকুর পরিবারের সদস্যগণ ও ভক্তগণ নৃত্যগীত সহকারে নগরকীর্তনের মধ্য দিয়ে গ্ৰাম পরিক্রমা করেন--
"আজ হোলী খেলব শ্যাম তোমারই সনে।
একেলা পেয়েছি তোমায় এই নিধুবনে।।
সামালো হে বনমালী, আজ ভাঙবো তোমার নাগরালী।
কুমকুম মারিব তোমার ঐ বাঁকা নয়নে।।"....
ময়নাডাল ঠাকুরবাড়িতে যাত্রা মহোৎসবের প্রধান উৎসব জন্মাষ্টমী- নন্দোৎসব ও দোল উৎসবের সাথে সাথে অন্যান্য বৈষ্ণবীয় অনুষ্ঠানগুলিও নিষ্ঠাসহকারে অনুষ্ঠিত হয়, যেমন রাধাষ্ঠমী, রথযাত্রা, নবান্ন, অন্নকূট, পৌষ সংক্রান্তির কেন্দুলী উৎসব, নিত্যানন্দপ্রভুর আরাধনা, গুরু আরাধনা ইত্যাদি ইত্যাদি।
ময়নাডল ধামে বৈষ্ণবোচিত সব যাত্রা মহোৎসবই হয়, কিন্তু তার মধ্যে শ্রীশ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর জন্মোৎসব দোলযাত্রা এবং শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী-নন্দোৎসব খুব ধুমধামের সঙ্গে পালিত হয়ে থাকে। পূরাকালে মথুরার রাজা কংসের অত্যাচার বন্ধ এবং তাঁকে নিধন করার জন্য এই ধরাধামের জীবের আহ্বানে সারা দিয়ে স্বয়ং নারায়ণ দ্বাপরে কংসের কারাগারে দেবকীর গর্ভে জন্ম নিয়ে গোকুলের নন্দালয়ে যশোদার কোলে আশ্রয় নিয়ে ঘোর অমাবশ্যার অষ্টমী তিথির শেষ রজনীর অন্ধকারের শুভলগ্নে তিনি ভগবান শ্রীকৃষ্ণ নামে এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন। জন্মাষ্টমীর দিন সন্ধ্যায় আরতি-কীর্তন--
তাল- বড় একতালা।
"আরতি কিয়ে জয় শ্রীগৌর গোপাল কি ৷
কনক কমল রাচি রানন ঝলক তিলক বর ভালকি ॥
ঘণ্টা ঘনরব ঝঞ্ঝন ঝাঁঝুরী মুরজ মৃদঙ্গ জয় তালকি ৷ করবীর কুন্দ কুসুম তুলসীদল শোভা বনি বন মালকি ॥
বামে ধীর শ্রী মাধব নন্দন, সঙ্গিনী কুঞ্জ রসাল কি ৷
ভকত শুভঙ্কর গায়ত চোঙর বলি বলি দ্বিজ বর লালকি ॥
রূপক ভূপ অনুপ বর লাবনি, উছলত গৌর দয়াল কি ৷
গৌর অঙ্গ পহুঁ, নরসিংহ কাগতি,ক্যাভয়, উয়া যম কালকি॥"
আরতির সাথেই কাঁসর-ঘন্টা, শ্রীখোল-করতাল সহকারে, আরতি শেষ হলে জন্মাষ্টমীর পরের গানটি গাওয়া শুরু হয়--
তাল, একতালা।
"মদন বিজয়ী মালা, গৌর গলে দোলে রে,
বিনোদ ফুলে বিনোদ মালা, বিনোদ গলে দোলে।
কোন বিনোদিনী গাঁথিল মালা, বিনোদ বিনোদ ফুলে।
বিনোদ কেশের বিনোদ বেশ, বিনোদ বরণখানি।
বিনোদ মালা গলায় আলা, বিনোদ দোলনি।।
বিনোদ বন্ধন বিনোদ চিকুর, বিনোদ মালা বেড়া।
বিনোদ নয়নে বিনোদ চাহনি, বিনোদ আঁখির তারা।।
বিনোদ বুক, বিনোদ মুখ, বিনোদ শোভা বিনোদ বিহরে।।
বিনোদ বলন, বিনোদ চলন, বিনোদ সঙ্গিয়া, সঙ্গে।
লোচন বলে বিনোদিনীর বিনোদ গৌরাঙ্গে।।
শ্রীখোলের বাজনার সঙ্গে সঙ্গে মণ্ডালাকারে নৃত্য সহকারে ধূয়া উঠল-- "হ্যাদেলো সই বিনোদ বিনোদ"..."হ্যাদেলো সই বিনোদ বিনোদ"....
এরপর--
"হরি ও রাম রাম, হরি ও রাম।
এই মতে নগরে, উঠিল ব্রহ্ম নাদ।।
ইহা বলি নাচয়ে, সকল ভাগ্যবান।
চৌদিকে, গোবিন্দ ধ্বনি, মাঝে গৌরাঙ্গ।।"
এটির পরে--
" রাধে গোবিন্দ জয় জয় (আমাদের) শ্যাম জয়, কিশোরী জয়। রাধে গোবিন্দ জয় জয়।। আমরা নিতুই যেন এমনি দেখি, একাসনে। রাধা গোবিন্দ একাসনে।। "
সমস্ত বৈষ্ণবের মনের তো এই অভিলাষ থাকে, রাধাকৃষ্ণ যুগল হয়ে একসাথে থাকবেন; এই যুগল দর্শন যেন নিতুই নিতুই তাঁরা করতে পারেন। এক এক করে জন্মাষ্টমীর সব গান গাওয়া হয়ে গেলে শ্রীচৈতন্যচরিতামৃত থেকে এই পয়ারটি গেয়ে জন্মাষ্টমীর অনুষ্ঠান শেষ হয়--
"আজ আর কোন অবতার গাওয়া নাই।
সর্ব অবতারের সার গোরা অবতার।।" (চৈ; চ;)
ময়নাডাল ধামের শ্রীশ্রীগৌরহরির মন্দির প্রাঙ্গনে অষ্টমী তিথির শেষ রজনীর শুভ মূহুর্তে ভগবান শ্রীকৃষ্ণের জন্মানুষ্ঠান দর্শন করে, আনন্দিত হয়ে পুরুষ ও মহিলারা ব্রত উদ্ যাপন করেন। হরিধ্বনি এবং উলুধ্বনিতে মন্দির প্রাঙ্গন মথুরা শ্রীধাম বৃন্দাবনের ব্রজভূমিতে পরিণত হয়। মন্দির প্রাঙ্গনে মাটি তুলে পুষ্করিনী তৈরী করা হয়, সেখানে কলাগাছ এবং ফুল দিয়ে সুন্দর করে সাজান হয়। মন্ত্রোচ্চারণের মাধ্যমে শ্রীকৃষ্ণের ধাতুর শ্রীমূর্তি শঙ্খ-ঘণ্টার ধ্বনির সাথে জন্ম, নাভী ছেদন এবং গঙ্গাজল ঢেলে স্নান করানো হয়। স্নানান্তে কীর্তন করে কংস নিধনের কল্পিত কংসের ভিটায় তিল ছড়িয়ে ঐ ধাতূর শ্রীমূর্তির শ্রীকৃষ্ণকে শ্রীমন্দিরে স্থাপিত করে তাঁর অভিষেক আরতি করা হয়। পরের দিন নন্দালয়ের এই ময়নাডাল ধামে অপূর্ব নন্দোৎসব। অপূর্ব নন্দোৎসবের আরতি কীর্তন। এরপর মন্দির প্রাঙ্গণে দধি এবং হলুদ মিশ্রিত করে জল ঢালা হয়, ঐ অনুষ্ঠানের নাম দধিকাদা। শুভকাজে দধি-হলুদ মাঙ্গলিক প্রতীক। পুরাকালে নন্দালয়ে নন্দ মহারাজ শ্রীকৃষ্ণকে পুত্র রূপে কোলে পেয়ে দধি-দুগ্ধ-হলুদ মিশ্রিত করে শুভ চিহ্ন কপালে এবং মস্তকে ধারণ করে মহানন্দে শ্রীকৃষ্ণের জন্মোৎসব করেছিলেন নন্দ মহরাজ বলে
তারই নাম নন্দোৎসব। ময়নাডাল ধামে মিত্রঠাকুরদের নিজস্ব ঐতিহ্যমণ্ডিত নন্দোৎসব। ময়নাডালধামে মহাপ্রভুর মন্দিরে নন্দোৎসবের সন্ধ্যায় আরতি-কীর্তনের সাথেই কাঁসর-ঘন্টা, শ্রীখোল-করতাল সহকারে শ্রীনন্দোৎসবের সন্ধ্যারতি গঞ্জল তালে গান গেয়ে শুরু হয়--
''জয় জয় কলরব নদীয়া নগরে।
জনম লভিলা গোরা শচীর উদরে।।
ফাল্গুনী পূর্ণিমার তিথি, নক্ষত্র ফাল্গুনী।
শুভক্ষণে জনমিলা গোরা দ্বিজমণি।।
পূর্ণিমার চন্দ্র জিনি, কিরণ প্রকাশ।
দূরে গেল অন্ধকার পাইয়া নিরাশ।।
দ্বাপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার।
যশোদা উদরে জন্ম, বিদিত সংসার।।
শচীর উদরে এবে জন্ম নদীয়াতে।
কলিযুগের জীব সব নিস্তার করিতে।।
বাসুদেব ঘোষ কহে মনে করি আশা।
গৌর পদছন্দ মনে করিয়া ভরসা।।"
নন্দোৎসবের এই আরতির গানটি নন্দোৎসবের গৌরচন্দ্রিকা, এখানে শ্রীকৃষ্ণই যে শ্রীকৃষ্ণচৈতন্য শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু ;
"রাধাভাব অঙ্গীকার ধরি তার বর্ণ।
তিন সুখ আস্বাদিতে হয় অবতীর্ণ।।" (চৈ;চ;)
এরপর নন্দোৎসবের দধি-হলুদের অনুষ্ঠান শুরু হয়--
নন্দালয়ে সমস্ত গোপ-গোপীরা ঐ নন্দোৎহবে আনন্দে ভারে ভারে দধি দুগ্ধ ঢেলে নৃত্য করেছিলেন। সেই আনন্দ ময়নাডাল ধামের শ্রীগৌরহরির মন্দির প্রাঙ্গণে জল মিশ্রিত দধি-হলুদ কপালে এবং মস্তকে ধারণ করে ঐ গৌরহরির ভক্তগণ সেই আনন্দে নৃত্য করে কীর্তন করেন--
"গয়লার ব্যবহার, দই ফেলে ভারে ভার।
নন্দালয়ে কি আনন্দ হল আজি প্রতি ঘরে ঘরে রে...
এই কীর্তন করতে করতে পরিবারের সদস্যগণ ও ভক্তগণ ময়নাডাল ধামের গ্ৰাম পরিক্রমা করেন, আরও সকলে মন্দিরের একটি প্রবেশ পথের নিকটে সকলে এই সংকীর্তনের দলের জন্য অপেক্ষা করতে থাকে। সংকীর্তনের দলটি গ্ৰাম পরিক্রমা করে ফিরে এলে, প্রথমে ঐ স্থানে মিত্রঠাকুর পরিবারের সকলে একে একে মন্দিরের দিকে মুখ করে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম করে গড়াগড়ি দেন। এক এক করে সকলের প্রণিপাত শেষ হলে এখান থেকে আরম্ভ হয় গৌরাঙ্গ আহ্বান--
বিলম্বিত লয়ে আকুল আহ্বান---
ও হে গৌ রা ঙ্গ । ও হে গৌ রা ঙ্গ । ও হে গৌ রা ঙ্গ ।
"ও হে গৌরাঙ্গ" এই তিনটি কথা, তাল-বড় একতালা, বিলম্বিত লয়ে সামনে একবার এগিয়ে- আবার পিছিয়ে, আবার সামনে এগিয়ে-পিছিয়ে এইভাবে বহুক্ষণ ধরে আকুলভাবে বিলম্বিত লয়ে গৌরাঙ্গ আহ্বান করতে করতে কত সময় চলে যাচ্ছে, কণ্ঠে কত সুর, কত কাজ খেলা করছে। এ ধারার গান মিত্রঠাকুর পরিবারের নিজস্ব গান, বৎসরে এই একটি দিনই গাওয়া হয়। গৌরাঙ্গ আহ্বান করতে করতে সংকীর্তনের দলটি ধীরে ধীরে প্রবেশ করে মন্দির প্রাঙ্গনে। এই মন্দির প্রাঙ্গনে ঐতিহাসিক অপূর্ব নন্দোৎসবের নৃত্য-গীত পরিবেশিত হবে--
গৌরাঙ্গ আহ্বানের পর গাওয়া হয় মঙ্গল ঠাকুরের প্রশস্তি তারপর মিত্রঠাকুর পরিবারের আদি পুরুষ নৃসিংহবল্লভ মিত্রঠাকুরের প্রশস্তি। কথা বেশি নয়--
"মঙ্গলের প্রাণ আমার গৌরাঙ্গ হে", " নৃসিংহের প্রাণ আমার গৌরাঙ্গ হে"। প্রথমে ধীর লয়ে আরম্ভ করে ক্রমশ জলদে গাওয়া হয়। স্বর বৈচিত্রে একটা অদ্ভুত ভাবময় পরিবেশ রচিত হয়। এবার নন্দোৎসবের গান--
" আনন্দ হইল বড় আনন্দ হইল", গয়লার ব্যবহার দই ফেলে ভারে ভার" ইত্যাদি। এর মধ্যে গায়কী ঢং এর মধ্যে কিছুটা বৈশিষ্ট্য আছে। এরপর নৃসিংহবল্লভের রচিত পদ গাওয়া হয়, মাঝে বৈষ্ণব কবিদের পদও গাওয়া হয়ে, এবং একেবারে অনুষ্ঠানের শেষে নৃসিংহবল্লভের রচিত অতি চর্চিত প্রারর্থনার পদটি গেয়ে অনুষ্ঠানের গান শেষ হয়।
এরপর এক এক করে নন্দোৎসবের জন্য রচিত নৃসিংহবল্লভের সমস্ত গান এক এক করে গাওয়া হয়--
"গদাধরের প্রাণ আমার গৌরাঙ্গ হে।
নৃসিংহের প্রাণ আমার গৌরাঙ্গ হে।।
আমাদের জাতি জীবন ধন গৌরাঙ্গ হে"।
নৃসিংহের প্রাণ আমার গৌরাঙ্গ হে।।"
এই গানটিতে শ্রীচৈতন্যদেবের নাম-সংকীর্তনের যে নৃত্যশৈলী ও বেড়া নৃত্যের মত দুই ধারে শ্রীখোল নিয়ে--
এরপর---
"ও হে নৃসিংহের গৌর।
তুমি গদাধরের প্রাণ, আমার গৌরাঙ্গ হে।।
তুমি নৃসিংহের প্রাণ, আমার গৌরাঙ্গ হে।।
তুমি আমার জাতি জীবন ধন, আমার গৌরাঙ্গ হে।।"
এরপর ছোট একতালা আট মাত্রা সমান তালে গাওয়া হয়--
"নন্দোৎসবে আমার গৌরাঙ্গ নাচিছে।
পুরবের জনম তিথি মনেতে পড়েছে।।
নিতাইয়ের কাঁধে হাত বাহু দোলাইয়া।
নাচিছে উৎসব রঙ্গে, হরষিত হইয়া।।
খোল করতাল গোরা, সুমেলি করিয়া।
তার মাঝে নাচে গোরাজয় জয় দিয়া।।
নরসিংহ দাস নাচে মনের হরিষে।
আনন্দ কল্লোল ধ্বনি, উঠেছে নদীয়াতে।।"
এর পরের গান--
"নন্দের বাড়িতে বাজে আনন্দ বাজনা।
কত এসে কত যায়, লোকের আনাগোনা।।
কেহ বলে পুত্র প্রসবিলা যশোমতি।
অতি অপরূপ তায়, কালিয়া মূরতি।।
কালিয়া মুরতি বলি কেহ নাচে গায়।
চল সভে সখি মেলি দেখিবারে যায়।।
রাতুর করতল, রাতুল চরণ।
রাতুল অধর আঁখি কালিয়া বরণ।।
এমন বরণ রূপ কোথায় না দেখি।
নৃসি়ংহ দাস বলে ও রূপে রহল দুটি আঁখি।।"
এরপর গোলাকারে গাওয়া হয়ে থাকে-
"নন্দের বাড়িতে আজু, বাধাই।
চল চল দেখিবারে যাই।।
নন্দ উপানন্দ আদি তারা পুত্র কোলে করে নাচে সভাই।
চল চল দেখিবারে যাই।।"
এরপর--
নন্দ কিয়া নন্দভেল জয় কানাঞালাল।
পুলকে পুত্রের মুখ, দেখে মহারাজ।।
অপুত্র স্নেহেতে নন্দ করে আশীর্বাদ।
কুশলে রাখুন সবাই দেবতা সমাজ।।
অখিলের পতি কৃষ্ণ, নন্দের মন্দিরে।
নরসিংহ দাস ভাসে, আনন্দ সাগরে।। "
এরপর--
"আজু বড় আনন্দ হৈল।
পুত্র কোলে করে নন্দ নাচিতে লাগিল।।
উপানন্দ আদি সবে আসিয়া মিলিলা।
বাহু তুলি সবে, মেলি, নাচিতে লাগিলা।।
নাচিতে নাচিতে সবে, হইলা বিভোর।
নরসিংহ দাসের মনে আনন্দের নাহি ওর।।"
এরপর--
"যোগমায়া ভগবতী দেবী পৌর্ণ মাসী।
দেখিলা যশোদা পুত্র নন্দ গৃহে আসি।।
সবে সাবধান করি যশোদারে কহে।
বহু পূণ্যে এ হেন বালক মিলে তোরে।।
বহু আশীর্বাদ কৈলা হরষিত হৈয়া।
নরসিংহ দাস ভাসে ও রূপ চাহিয়া।।"
এরপর গাওয়া--
"নন্দের বাড়িতে বাজে বাধাই।
চল চল দেখিবারে যাই।।
নন্দ উপানন্দ আদি।
পুত্র কোলে করে করি নাচে সবাই।।
নন্দের বাড়িতে বাজে আনন্দ বাজনা।
কত এসে কত যায়লোকের আনাগোনা।।
কেহ বলে পুত্র প্রশবিলা যশোমতী।
অতি অপরূপ রূপ কালিয়া মুরতি।।
কালিয়া মুরতি বলি কেহ নাচে গায়।
চল সব সখি মিলি দেখিবারে যাই।।
রাতুল করতল কিবা রাতুল চরণ।
রাতুল অধর আঁখি কালিয়া বরণ।।
এমন বরণ রূপ কোথাও নাহি দেখি।
নরসিংহ দাস বলে ও রূপের হল দুটি আঁখি।।"
এরপর--
নন্দের বাড়িতে বাজে আনন্দ বাজনা।
কত আসে কত যায় লোকের আনাগোনা।।
নন্দের বাড়িতে আইলা গোপীগণ।
বালক দেখিয়া হরষিত মন।।
........................................
যশোদা উদরে হইল বৈকুণ্ঠ সমুদ্র।
আনন্দে রাণী বলে গদগদ।।
.....................................
দেব দেব নাগকন্যা সভাই আইলা।
দেখিয়া বালকে জয় জয় ধ্বনি কইলা।।
..................................................
পদতলে রথ ছত্র স্বস্তি চামর জম্ব ফলে।
হেন অদভূত রূপ পৃথিবীর মাঝে।।
..............................................
আনন্দে বিহ্বল কহে নরসি়হ দাস।। "
এরপর-
আকাশ ভরিয়া উঠে জয় জয় ধ্বনি ৷ নাচে শিব ব্রহ্মা ইন্দ্র চন্দ্র দিনমণি॥ পঞ্চগব্য পঞ্চামৃত শত ঘট জলে ৷ জয় জয় দিয়া কৃষ্ণচন্দ্র-শিরে ঢালে॥ নানা যন্ত্র-বাদ্য গীত দুন্দুভীর রোল ৷ এ তিন ভুবনের লোক বলে হরিবোল॥ কলরব মহোৎসব জগত বেড়িয়া৷ কান্দে হাসে প্রেমে ভাসে ভূমিতে পড়িয়া॥ অখিল-ব্রহ্মাণ্ড-নাথ নন্দের নন্দন ৷ নরসিংহ দেব মাগে চরণে শরণ॥"
এইভাবে পরপর নৃসিংহবল্লভের রচিত নন্দোৎসবের জন্য সমস্ত গান মহাপ্রভুকে এক এক করে গেয়ে শোনানো হয়, তারপর বৈষ্ণবকবিদের রচিত কয়েকটি নন্দোৎসবের গান গেয়ে মহাপ্রভুকে শুনিয়ে তারপর-- পরের গানটি কবি বলরাম দাসের রচিত ও অতি চর্চিত পদ, এই পদটিতে শ্রীগৌরাঙ্গের মহিমা কীর্তন করা হয়েছে, এই গানটি শুনলে মনে হয় শ্রীচৈতন্যদেবের হুঙ্কার ও গর্জনে উন্মত্ত এক অতিপ্রাকৃত ষড়ভূজ মূর্তির ছবি ভেসে ওঠে;-
"অপূর্ব ষড়ভূজ মূর্ত্তি কোটিসূর্য্যময়।
দেখি মূর্চ্ছা গেল সার্বভৌম মহাশয়।।
বিশাল করেন প্রভু হুঙ্কার গর্জনে।
আনন্দে ষড়ভূজ গৌরচন্দ্র নারায়ণ।।" (চৈ; ভা;)
বলরাম দাসের রচিত পদটি গাওয়া শুরু--
"কলিযুগ মত্ত মাতঙ্গজ মরদনে কুমতি করিণী দূরে গেল।
পামরি দুরগত নাম মতিশত দাম কণ্ঠ ভরি নেল।।
দেখ দেখ গৌর বর দ্বিজরাজ।
শ্রীনবদ্বীপ নগর গিরি কন্দরে, উয়ল কেশরী রাজ।।
স়ংকীর্তন বন হুহুঙ্কৃত সুনইতে দুরিত দীপগণ ভাগি।
ভয়ে আকূল, উনমাদি মৃগীকূল, পৌরস গরব তেয়াগী।।
ত্যাগ জাগ যম, তিরিখ বরত সম সশক জাম্বুকী জরি জাতি।
বলরাম দাস কহ অত এসেজগ মাহ হরি হরি সবদ খেয়াতি।।"
এই গানটি নৃসিংহবল্লভের ময়নাডাল মনোহরসাহি ঘরানার তাল, বড় দশকুশী- গানটি গেয়ে নন্দোৎসবের গান গাওয়া শেষ করে মহাপ্রভুর আরতি-কীর্তন--
"উয়ল রে গোরাচাঁদ, উয়ল রে গোরাচাঁদ".. আরতির সাথেই কাঁসর-ঘন্টা, শ্রীখোল-করতাল সহকারে- "উ য় ল রে গোরাচাঁদ, "উ য় ল রে গোরাচাঁদ, উ য় ল রে গোরাচাঁদ".....
আহা ! "গদাধরের প্রাণ আমার গৌরাঙ্গ হে।
নৃসিংহের প্রাণ আমার গৌরাঙ্গ হে।।
আমাদের জাতি জীবন ধন গৌরাঙ্গ হে।।
নৃসিংহের প্রাণ আমার গৌরাঙ্গ হে।।"
আহা ! নৃসিংহবল্লভের পরিবারের সদস্যদের শরীরে দধি-হলুদের ছাপ, কাদা-মাটির ছিটে ফোঁটায় ভরে উঠেছে সারা শরীর, আজ সকলের চেহারায় পরিতৃপ্তির প্রসন্নতার ছাপ। সমস্ত ভক্তমণ্ডলী একসঙ্গে সমবেত কণ্ঠে উলুধ্বনি সহকারে হরিধ্বনি করতে লাগলেন, সেই সমবেত উলুধ্বনি, হরিধ্বনিতে ঠাকুরবাড়ির আনাচে-কানাচে ধ্বনিত হ'ল, জয় জয় মহাপ্রভু কি জয়, জয় নৃসিংহবল্লভ ঠাকুর কি জয়। এরপর যে স্থানটিতে নন্দোৎসবের নৃত্যগীত অনুষ্ঠিত হয়েছিল সেখানে উপস্থিত পরিবারের (পুরুষ) সকলে জোড়হাত করে দাঁড়িয়ে- নৃসিংহবল্লভ মিত্রঠাকুর থেকে শুরু করে গতকাল পর্যন্ত যাঁরা গত হয়েছেন তাঁদের নাম ধরে ধরে প্রার্থনার সুরে
তাঁদেরকে স্মরণ করলেন এরপর সকলে একসঙ্গে কাদা-মাটিতে দু'হাত রেখে প্রণামের ভঙ্গিতে সকলে একসঙ্গে সারিবদ্ধভাবে বসলেন, এরপর সকলে দু'হাত দিয়ে মৃদু মৃদু তালে, স্থির লয়ে নৃসিংহবল্লভের রচিত প্রার্থনার অতি চর্চিত পদটি প্রতি বছরের ন্যায় এ বছরও সমবেত কণ্ঠে গাইতে শুরু করলেন:-
"শচীর নন্দন নাথ,
দয়া করো মোরে হে ৷
এই কৃপা কর প্রভু,
যেন তোমায় না পাসরি হে ॥
যেখানে তোমার যাত্রা,
মহোৎসব নাই হে ৷
ইন্দ্রলোক হইলেও,
তাহাও নাহি চাই হে ॥
যেখানে সেখানে যেন,
জন্মিয়া না মরি হে ॥
কুক্কুর করিয়া রেখো,
নিজ ভক্ত ঘরে হে ॥
শচীর নন্দন নাথ
দয়া করো মোরে হে।
এই কৃপা কর প্রভু
যেন তোমায় না পাসরি হে।।
নৃসিংহ বল্লভের মনে
এই বড় আশা ৷
অন্তিম কালে দিয়ও চরণ
কেবল তোমারই ভরসা ॥"
প্রার্থনার গানটি শেষ হলে জয় শ্রীগৌরহরি বলতে বলতে সকলে কাদামাটিতে গড়াগড়ি দিয়ে গৌরাঙ্গ সায়রে স্নান সেরে, ঠাকুর বাড়িতে এসে চরণামৃত নিয়ে নিজ নিজ বাড়ির পথ ধরে.........
------*------
কীর্তনাচার্য মানিকচাঁদ মিত্রঠাকুরের মনোহরসাহী ঘরানায় ময়নাডালের সুর ও বৈচিত্র:-
ময়নাডাল মনোহরসাহী ঘরানার কীর্তন আস্বাদন করতে হলে ময়নাডালের ঠাকুর বাড়িতে দোলযাত্রা, হোলি, জন্মাষ্টমী ও নন্দোৎসব এবং সমস্ত বৈষ্ণবোচিত অনুষ্টানগুলির কীর্তন শুনতে হবে তবেই সম্পূর্ণ ভাবে ময়নাডাল মনোহরসাহী ঘরানার কীর্তন আস্বাদন হবে।
জন্মাষ্টমীর দিন সন্ধ্যা আরতিতে যে গানটি গাওয়া হয় তার রচয়িতা, সুরকার ও মৃদঙ্গের বোল স্রষ্টা স্বয়ং নৃসিংহবল্লভ মিত্রঠাকুর, গানখানি সম্পূর্ণ বড় একতালিতে গাওয়া হয়, গানটিতে অন্তর্নিহিত ভাবের ভাষা তেমনি বিলম্বিত সুরে আখর। তেমনি বাজনার বোলের তরঙ্গে মাধুর্য পূর্ণ, যারা একান্ত চিত্তে শ্রবণ করেন তারা অনুভব করতে পারেন--
"রূপক ভূপ অনূপ বর লাবনি"-- তুলনা রহিত রূপলাবণ্য, নয়নাভিরাম, রসরাজ শ্রীগৌরসুন্দর নৃত্যানুবেশ, রসনুমোদ মধুরং মূরতি ভক্তের নয়নে সাক্ষাৎ প্রতিফলিত হচ্ছেন বা নৃত্য করছেন।
"গৌরচরণে পহুঁ নরসিংহ ক্যাগতি ক্যাভয় উয়াযম কাল কি"-- গৌরচরণে কত দৃঢ়মতি যার গতি একমাত্র গৌরাঙ্গ মহাপ্রভু । তার কালযমালয় যন্ত্রনা ভয় কিসের ? কোন ভয় থাকতে পারে না।
"জয় জয় কলরব নদীয়া নগরে।
জনম লভিলা গোরা শচীর উদরে।।"
এই গানটি গঞ্জন তালে গেয়ে দধি-হলুদ ঢেলে মন্দির অঙ্গনে মিলিত কণ্ঠে--"গয়লার ব্যবহার দই ফেলে ভারে ভার....... কি আনন্দ হল প্রতি ঘরে ঘরে গানটি গেয়ে গ্ৰাম পরিক্রমা করে এসে মন্দির থেকে অনতিদূর সদর দরজায় মিত্রঠাকুরগণ সমবেত হয়ে সাষ্টাঙ্গে প্রণামান্তে গৌরহরিকে আকুল প্রাণে ডেকে "ও হে গৌরাঙ্গ" বলতে বলতে মন্দির প্রাঙ্গনে প্রবেশ করেন যেখানে নন্দোৎসবের গান অনুষ্ঠিত হয়।
"জাতির জীবন ধন গৌরাঙ্গ হে"-- এই ভক্তিডোরেই বাঁধা পড়েছেন বলেই তো বংশ পরম্পারায় প্রাণের সহিত গেয়ে আসছেন।
"নৃসিংহের প্রাণ আমার গৌরাঙ্গ হে"--কত একাত্মতার বাণী, আস্বাদ। (বিভিন্ন বৈষ্ণব পদকর্তা যেমন লোচন দাস, যদুনাথ দাস, বলরাম দাস ও শিবানন্দের পদাবলী গাওয়া হয়--
"জয় জয় ধ্বনি ব্রজ ভরিয়া রে,
উপানন্দ, অভিনন্দ, সুনন্দ, নন্দন, নন্দ পাঁচ ভাই নাচে বাহু তুলিয়া রে।"....-- শিবানন্দের এই পদটির শেষ পর্যন্ত গৌররাগিনী ও গঞ্জল তালে গাওয়া হয়ে থাকে।
"কলিযুগ মর্ত্ত মতঙ্গজ মরদানে কুমতি করিণী গেল"...-- বলরাম দাসের এই পদটি চারিকলা জোত সোমতালে গাওয়া হয়। সবই ময়নাডাল মনোহরসাহী ঘরানায় গাওয়া হয়।
নন্দোৎসব শেষে বহু চর্চিত প্রার্থনা গীতে মিত্রঠাকুরদের প্রাণপুরুষ বলে গেছেন--
"শচীর নন্দন নাথ দয়া করো মোরে হে।
কুকুর করিয়া রেখো নিজ ভক্ত ঘরে হে"।।...
আহা ! এই ময়নাডালধামে কুক্বুর হয়ে জন্মিলে ধন্য হব, কেননা তোমার অধরামৃত, শ্রীবৈষ্ণবগণের উচ্ছিষ্ট প্রতিদিনই পাবো এই'ই হল ঐকান্তিক ভক্তি। ইষ্ট বস্তু প্রাপ্তির জন্য যে প্রাণের ব্যাকুলতা তাই'ই ভক্তি। সেই ভক্তি ডোরেই নৃসিংহবল্লভ তাঁর বংশধরদের তাঁর প্রাণের ঠাকুর শ্রীগৌরহরির কাছে এমনভাবেই বেঁধে রেখে গেছেন, তা কোনদিনই ছিন্ন হতে পারে না।
ময়নাডাল মনোহরসাহী ঘরানার আরও পরিচয় পাওয়া যায়--
শ্রীমন্নর দ্বীপ কিশোর চন্দ্র।
হানার্থ বিশ্বম্ভর নাগরেন্দ্র।।
হা শ্রীশচীনন্দন চিত্ত চৌর।
প্রসীদ হে বিষ্ণুপ্রিয়েশ গৌর।।"
এই পদটিতে ময়নাডাল ঘরানার বিশেষ পরিচয়, এই পদটি নিয়ম সেবায় একমাস গাওয়া হয়। এটি শ্রীবৈষ্ণবগণের নিত্য ভজনের বিষয় পঞ্চতত্ত্ব, ভজনের এই পদটি প্রথমে বড় দুইটোকা তালে ও পরে ছট দুইটোকা তালে বংশ পরম্পরায় সুরে গাওয়া হয়। গানটির যেমন বিলম্বিত তেমনি ভক্তের চিত্তার্ষক সুর, আখর ছন্দও তেমনি।
ময়নাডালের বাজনার বোলের বিশেষ পরিচয় পাওয়া যায়, বাংলার প্রথম সারির খ্যাতনামা মৃদঙ্গ বিশারদ নিকুঞ্জবিহারী মিত্র ঠাকুরের রচিত এই বাজনার প্রবন্ধটিতে--
"দিব্য কুন্তল হার উজ্জ্বল মস্তকর্জ্জললোলিত গাঢ় কুন্তলনেত্র সূর্য্যচন্দ্র শীতলভাষিত।"
এইসব গান ও বাজনা ময়নাডাল মনোহরসাহী কীর্তনের ঐতিহ্য প্রত্যক্ষ প্রমাণিত করে, যথাযথ সুর, তাল, ছন্দ, লয় ও লহরে। এই পরম্পরায় শ্রীশ্রীরাধাকৃষ্ণ লীলাকীর্তন ময়নাডালের মিত্রঠাকুর বংশের কীর্তনীয়াগণ ও মৃদঙ্গবাদকগণ আজও পরিবেশন করছেন, যা শ্রীশ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর কৃপাসিদ্ধ বলে সর্ব্বজন বিদিত। ( কলমে- কীর্তনাচার্য মানিকচাঁদ মিত্রঠাকুর )।
----*----
*( উল্লেখ থাকে যে, বর্তমানে পাকা মন্দির করে তার ভিতর পাকা পুষ্করিনী তৈরী করা হয়েছে সেখানে জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের অভিষেক হয়)* **( নৃসিংহবল্লভ ঐ নন্দোৎসবের দিন গৌরহরির রাঙ্গাচরণে চিরআশ্রিত হয়েছিলেন বলে বর্তমানে নন্দোৎসবের সঙ্গে সঙ্গে নৃসিংহবল্লভের তিরোভাব তিথি হিসাবে একইদিনে একসঙ্গেই পালিত হয়। নৃসিংহবল্লভের পুত্র হরেকৃষ্ণবল্লভ তাঁর পিতার তিরোভাবের পরদিন (নন্দোৎসবের পরদিন) হরিনাম, কৃষ্ণনাম-ভজন-কীর্তন করে কাদা মহোৎসব করেছিলেন বলে ঐ সময় থেকেই তাঁর বংশের কেউ প্রয়াত হলে আজও ঐ মহোৎসব করা হয়, তাকে কাদা মহোৎসব বলা হয়ে থাকে ।)**
নৃসিংহবল্লভের পরিবারের পূর্ব পুরুষগণ গৌরসুন্দরকে আবেগময় কণ্ঠে ডাকতেন--
"নিতাই গৌর হে, রাখ রাঙ্গা তব চরণেরই পাশ,
বার বার এই বার, রাখ রাঙ্গা চরণেরই পাশ।।"
বলতেন--
তুমি ছাড়া আমাদের আর কেউ নাই, আমরা বার বার এই বংশে যেন জন্ম গ্ৰহণ করে, তোমার সেবা করে তোমার ঐ রাঙ্গা চরণে যেন স্থান পাই। আর বলতেন, হে গৌরসুন্দর তুমি যেন দয়া করে তোমার ভক্তের ঘরে আমাদেরকে কুক্কুর করে রেখো। আমরা যেন ঐ ভক্ত বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ পাই। তোমাকে যেন না ভুলে না যাই, আমাদের প্রতি তুমি কৃপা করো। যেখানে তোমার হরিনাম সংকীর্তন মহোৎসব অনুষ্ঠান হয় না, সেই স্থান অতি সুন্দর ও সুখের হলেও আমরা যেন না যাই, এবং যেখানে সেখানে যেন আমাদের মৃত্যু না হয়। আমরা যেন তোমার প্রতিষ্ঠাতা ন। সিংহবল্লভ মিত্রঠাকুরের বংশে জন্মগ্ৰহণ করে তোমার প্রসাদ চরণামৃত পেয়ে তোমার চরণে স্থান পাই।
*"চিরকাল পরমাত্মার প্রেম জীবাত্মার উদ্দেশ্যে এবং জীবাত্মার প্রেম পরমাত্মার উদ্দেশ্যে নিবেদিত হয়। তাই বৈষ্ণব কবিগণ কল্পনা করেছেন নিজের অন্তর্নিহিত প্রেমতৃষ্ণাকে সার্থক করার জন্য নিজের হ্লাদিনী শক্তিকে রাধারূপে প্রকাশ করেছেন এবং নিজে শ্রীকৃষ্ণরূপে নরদেহ ধারণ করেছেন। কৃষ্ণদাস কবিরাজ ব্রহ্মের মুখে কথা বসিয়ে বলেছেন--"রস আস্বখদিতে কৈলুঁ অবতার"-- এই হল রাধাকৃষ্ণের প্রেমতত্ত্বের মর্ম্ম কথা। সচ্চিদানন্দ স্বরূপ আবার শুধু নিজেই লীলারস উপভোগ করেন নি ভক্তগণকেউ সেই রস আস্বাদন করার জন্য নিত্যসিদ্ধ হ্লাদিনী শক্তিকে আশ্রয় করেছেন। এই হ্লাদিনী শক্তিই রাধা এবং রাধা সম্বন্ধে ভগবান বলেছেন--
শ্যাম তুমি যে আমার গতি। তোমার স্মরণে রসতত্ত্ব লাগি গোকুলে আমার স্থিতি।।"
তাই নিখিল ভক্ত হৃদয় ভক্তি ও প্রেমের প্রতীক শ্রীরাধার পদাঙ্ক অনুসরণ চির বাঞ্ছিতের চরণে--
"শ্যাম বধূ আমার তুমি "
এই বলে আত্মনিবেদন করে ধন্য হয়েছেন ।"*
*"নৃসিংহবল্লভ মিত্রঠাকুর "যজ্ঞার্থ কর্ম" করে গেছেন, তিনি লোকমর্যাদা সুরক্ষিত রাখার উদ্দেশ্যে, সাধারণ ব্যাক্তিদের অসৎ পথ থেকে বিমুখ করে সৎ-এর অনুগামী করার জন্য নিঃসার্থভাবে কর্ম করে গেছেন ময়নাডালে মহাপ্রভুর বিগ্ৰহ সেবা প্রতিষ্ঠানের মধ্য দিয়ে, নৃসিংহবল্লভ নিজ আচরণ এবং বাক্যে্য দ্বারা এই সেবা প্রতিষ্ঠানের মাধ্যমে সাধারণ মানুষকে অসৎ (শাস্ত্রবিহিত নয় এমন পথ) পথ থেকে বিমুখ করে সৎ ( শাস্ত্রবিহিত পথ) পথের অনুগামী করে অত্যন্ত মহৎ কাজ করে গেছেন, কারণ সৎ (শাস্ত্র বিহিত কর্ম) এর অনুগামী হলে লোকে মার্জিত হয়ে যায় এবং উদ্ধার হয়ে যায়। গীতায় এরকম কর্মকে "যজ্ঞার্থ কর্ম" বলে অভিহিত করা হয়েছে । এই গ্ৰন্থের উপলব্ধিই বলে দেয় এই হল তার ফলশ্রুতি ।"*
*"সাধনপীঠ ও সাধকের অলৌকিকত্বের প্রকৃতি প্রদত্ত লক্ষণাক্রান্ত হয়ে উঠলে তবেই সাধনপীঠ ও সাধক চিহ্নিতকরণে সাধারণ মানুষের বোধদয় ঘটে ৷
সাধক বামাক্ষ্যাপাধন্য তারাপীঠ, নিত্যানন্দের জন্মভূমি বীরচন্দ্রপুরের ন্যায় ময়নাডালও সাধক নৃসিংহবল্লভধন্য বৈষ্ণবপীঠ ৷ শ্রীমন্ মহাপ্রভু অধিষ্ঠিত ও মনোহরশাহী ঘরানাসমৃদ্ধ ময়নাডাল বীরভূমের একটি বৈষ্ণবীয় তীর্থক্ষেত্র। পরিশেষে বলি যে , যদিও কালের নিয়মে বহু সংগীত ঘরানা ইতিহাসের পাতায় ঠাঁই পেয়েছে ৷ তথাপি একটি পরিবার চারশতাধিক অধিক কাল একটি ঘরানা ও সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার দাবী রাখে ৷ সুতরাং অলৌকিক বনভূমি-প্রকৃতির বুকে এবং অলৌকিক ঘটনাসমূহের অলৌকিকত্বের আলোকে উদ্ভাসিত নৃসিংহবল্লভের সিদ্ধিলাভে শ্রীমন্ মহাপ্রভুর অধিষ্ঠান হেতু ও মনোহরশাহী ঘরানার শ্রেষ্ঠ পীঠভূমি হেতু শ্রীধাম ময়নাডাল হয়ে উঠেছে বৈষ্ণব তীর্থক্ষেত্র তথা পবিত্র পীঠস্থান !"*
* বাংলার কীর্তন যতদিন থাকবে, যতদিন পদাবলী কীর্তন হরিবাসরে পরিবেশিত হবে, ততদিন পর্যন্ত ময়নাডালের মিত্রঠাকুর ঘরানার কীর্তনীয়াদের কথা স্মরণ করতেই হবে। তাছাড়া ময়নাডাল মহাপ্রভুর মন্দির চত্বরের মাটিতে একবার গড়াগড়ি না দিলে কীর্তনের ভক্তিভাব জাগবে না। এই ময়নাডালের মাটিতে যে বৈষ্ণবের পদধূলি আর বিখ্যাত কীর্তনীয়াদের চরণস্পর্শ রয়েছে, তাইতো সবাই বারে বারে ছুটে আসে ময়নাডালের মহাপ্রভুর মন্দিরে, শ্রীমহাপ্রভুর শ্রীবিগ্ৰহ দর্শন করে মনকে কীর্তন প্রেমানন্দে ভাসিয়ে দিতে।*
✴️'নৃসিংহের প্রাণ আমার গৌরাঙ্গ হে'✴️।
---------✴️----------
✴️৩২ পর্ব থেকে ৩৪ পর্ব পর্যন্ত বিশেষ তথ্যপঞ্জি ;
✳️ ৩ ২ ✳️
✴️"বিশেষ তথ্যপঞ্জি"*
✴️শ্রীনিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি, যা নিত্যানন্দ ত্রয়োদশী নামেও পরিচিত, মাঘ মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে পালিত হয়। ১৪৭৪ খ্রিস্টাব্দে (কোনো কোনো মতে ১৪৭৩ খ্রিস্টাব্দে) তিনি বীরভূম জেলার একচক্রা গ্রামে জন্মগ্রহণ করেন। শ্রীনিত্যানন্দ প্রভু ছিলেন শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রধান পার্ষদ এবং তিনি প্রেমভক্তি প্রচারের ক্ষেত্রে মহাপ্রভুর প্রধান সহায় ছিলেন। তাঁর আবির্ভাব তিথি, নিত্যানন্দ ত্রয়োদশী, প্রতি বছর ভক্তদের জন্য অত্যন্ত আনন্দের দিন। এই দিনে, ভক্তরা তাঁর জন্মতিথি উদযাপন করে এবং তাঁর কৃপা লাভের জন্য প্রার্থনা করে।
✴️শ্রীচৈতন্যদেবের আবির্ভাব: ১৪৮৬ খ্রিস্টাব্দে, ২৭শে ফ্রেব্রুয়ারি, ফাল্গুনী পূর্ণিমার ( ১৪০৭ শকাব্দ )।
✴️পূর্ববঙ্গদেশ সফর: গয়াযাত্রার আগে নিমাই পণ্ডিত গৃহলীলার সময় যখন পূর্ববঙ্গদেশে সফরে ছিলেন, তখন তিনি পদ্মানদীর তীরে রামপুর গ্রামে তিনি কিছু দিন অবস্থান করেন, এবং পূর্ববঙ্গদেশে যে সময় নিমাই পণ্ডিত সংস্কৃত শিক্ষা দিচ্ছিলেন, তখন পূর্ববঙ্গদেশের তপন মিশ্র নামে এক পণ্ডিত কিছুতেই পূর্ণতার পথ নির্ধারণ করতে পারছিলেন না, এরপর রাত্রিতে তিনি নিমাই পণ্ডিতের রূপ স্বপ্নাদিষ্ট হন এবং তাঁর কাছে যান, তখন শ্রীনিমাই পণ্ডিত তাঁকে এই বলে আলোকিত করেছিলেন যে: "কলিযুগে পূর্ণতা অর্জনের একমাত্র উপায় হল হরি নাম সংকীর্তন।
"হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে।
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।।"
নিমাই পণ্ডিত তপন মিশ্রকে ভক্তি তত্ত্ব শিক্ষা দেন। তপন মিশ্র ছিলেন একজন সংস্কৃত পন্ডিত এবং তিনি মহাপ্রভুর সান্নিধ্য ও জ্ঞান লাভে আগ্রহী ছিলেন। পরে, তপন মিশ্র কাশীতে যান এবং সেখানেও মহাপ্রভুর সঙ্গে তার সাক্ষাৎ হয়।
✴️ গয়াযাত্রা: ১৫০৮-১৫০৯ খ্রিস্টাব্দে।
✴️ গয়া থেকে প্রত্যাবর্তন: ১৫০৯ খ্রিস্টাব্দ, ১৪৩০ শকাব্দ।
✴️সন্ন্যাস গ্ৰহণ: ১৫১০ খ্রিস্টাব্দ, ১৪৩১ শকাব্দ।
✴️ দাক্ষিণাত্য ভ্রভণ: ১৫১০ খ্রিস্টাব্দের বৈশাখ মাস। ✴️দাক্ষিণাত্য থেকে নীলাচলে প্রত্যাবর্তন: ১৫১২ খ্রিস্টাব্দে।
✴️গৌড়যাত্রা: ১৫১৪ খ্রিস্টাব্দ, ১৪৩৫ শকাব্দ।
✴️ গৌড়থেকে নীলাচলে প্রত্যাবর্তন: ১৫১৫ খ্রিস্টাব্দে।
✴️ বৃন্দাবন যাত্রা: ১৫১৫ খ্রিস্টাব্দে, ১৪৩৫ শকব্দের শরতকাল। এরপর গম্ভীরায়।
✴️অপ্রকট ( লীলা সম্বরণ ): ১৫৩৩ খ্রিস্টাব্দের ২৯শে জুন আষাঢ় মাস । ("তৃতীয় প্রহর বেলা রবিবার দিনে। জগন্নাথে প্রভু হইলা আপনে।। " (শ্রীচৈ: ম: শেষখণ্ড)।
✴️ বিষ্ণুপ্রিয়া দেবীর আবির্ভাব: ১৪৯৬ খ্রিস্টাব্দে মাঘী শুক্লা পঞ্চমী তিথি, এবং তিরোভাব ১৫৭৩ খ্রিস্টাব্দে ফাল্গুনী পূর্ণিমা তিথিতে।
✴️ শ্রীচৈতন্যভাগবত: শ্রীচৈতন্য মহাপ্রভুর লীলা অবসানের পর শ্রীচৈতন্য ভাগবত রচিত হয়েছিল ১৫৪৮ খ্রিস্টাব্দে।
✴️ শ্রীচৈতন্যচরিতামৃত: শ্রীচৈতন্যচরিতামৃত রচিত হয়েছিল ১৬১৫ খ্রিস্টাব্দে ( ১৫৩৭ শকাব্দে )।
✴️শ্রীনিবাস আচার্য ঠাকুর নবদ্বীপ হয়ে বৃন্দাবন যাওয়ার আগে বিষ্ণুপ্রিয়া দেবীর অনুগ্ৰহ লাভ করেছিলেন আনুমানিক ১৫৩৪/১৫৩৫ খ্রিস্টাব্দে।
✴️ শ্রী মঙ্গল ঠাকুরের আবির্ভাব ১৪০৭ শকাব্দ ( ১৪৮৫ খ্রিস্টাব্দ, গার্হস্থ আশ্রমের হিসাব অনুযায়ী )।
* মঙ্গলঠাকুরের উপনয়ন ১৪১৮ শকাব্দ (১৪৯৬ খ্রিস্টাব্দ)।
✴️মঙ্গল ঠাকুরের গার্হস্থ আশ্রমে প্রবেশ ১৪২৯ শকব্দের ( ১৫০৭ খ্রিস্টাব্দে ) মাঘী পূর্ণিমায় বাইশ বছর বয়সে।
✴️শ্রী নৃসিংহবল্লভ মিত্রঠাকুরের জন্ম ১৪২৯ শকাব্দের (১৫০৭ খ্রিস্টাব্দ) মাঘী পূর্ণিমা তিথি।
✴️শ্রী নৃসিংহবল্লভের মিত্র ঠাকুরের কৃষ্ণমন্ত্রে দীক্ষা ১৪৪১ শকাব্দের ( ১৫১৯ খ্রিস্টাব্দে) অঘ্রহায়ণ মাসে বারো বছর বয়সে, এই পুণ্য দিন ধার্য করেন রাজুরের বংশীবদন আচার্য।
✴️শ্রীনৃসিংহবল্লভ মিত্রঠাকুরের ময়নাডালে শ্রীগৌরহরির শ্রীবিগ্ৰহ ও সেবা প্রকাশ ১৪৭৬ শকাব্দে,১৫৫৪ খ্রিস্টাব্দে। ( ১৪৭৬ শকাব্দ, ১৫৫৪ খ্রিস্টাব্দ, ২৭ শে ফেব্রুয়ারী, বাংলা ফাল্গুন মাস, শনিবার, শুক্লা পূর্ণিমা, দোলযাত্রা )।
✴️শ্রীনৃসিংহবল্লভের মহাপ্রয়াণ নন্দোৎসবের অনুষ্ঠানের শেষ প্রার্থনার গানের পর রাত্রির শেষ প্রহরে । সেই থেকে ন্দোৎসবের সঙ্গে সঙ্গে ঐ দিনটি নৃসিংহবল্লভের তিরোভাব তিথিও পালন করা হয়।
✴️ শ্রীহরেকৃষ্ণবল্লভ মিত্র ঠাকুরের জন্ম ১৪৬৫ শকাব্দ (১৫৪৩ খ্রিস্টাব্দ)।
✴️বৈষ্ণব কবি জ্ঞানদাসের জন্ম ১৪৫৩ শকাব্দ (১৫৩১ খ্রিস্টাব্দ)।
✴️ শ্রীবংশীবদন ঠাকুরের (মঙ্গল ঠাকুরের নাতি) জন্ম ১৪৫৩ শকাব্দ (১৫৩১ খ্রিস্টাব্দ)।
✴️কবি মনোহর দাস ও কবি জ্ঞানদাস বংশীবদন ঠাকুরের সমকালীন।
✴️ শ্রীজয়গোপাল দাস ঠাকুরের জন্ম আনুমানিক ১৪২৭ শকাব্দ (১৫০৫ খ্রিস্টাব্দ)।
✴️শ্রীল শ্রীনিবাস আচার্য ঠাকুরের আবির্ভাব-- শ্রীনিবাস আচার্য আনু: ১৫১৭ (কোনো কোনো মতে ১৫১৮ খ্রিস্টাব্দে) খ্রিস্টাব্দে, বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে, নদীয়া জেলার অগ্রদ্বীপের ঠিক উত্তরে অবস্থিত চাখন্ডী গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা-মা ছিলেন গঙ্গাধর ভট্টাচার্য এবং লক্ষ্মী প্রিয়া। গঙ্গাধর ছিলেন শ্রীচৈতন্য মহাপ্রভুর পরম ভক্ত। পরে লোকে তাকে চৈতন্যদাস বলে ডাকত।
✴️শ্রী শ্যামানন্দ প্রভুর আবির্ভাব-- শ্যামানন্দ প্রভু ১৪৫৬ শকাব্দের (১৫৩৪ খ্রিস্টাব্দ) চৈত্র পূর্ণিমা তিথিতে মেদিনীপুরার খড়িগপুরা রেলস্টেশনের কাছে ধরেন্দা বাহাদুরপুরা গ্ৰামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ছিলেন শ্রীকৃষ্ণ মণ্ডল এবং মাতা ছিলেন দূরিকা। কৃষ্ণ মণ্ডলের জন্মস্থান ছিল সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত দণ্ডেশ্বর।
✴️শ্রীল নরোত্তম দাস ঠাকুর--তিনি ছিলেন রাজা কৃষ্ণানন্দ দত্ত ও নারায়ণী দেবীর পুত্র, এবং মুঘল সাম্রাজ্যের (বর্তমান বাংলাদেশ) রাজশাহী জেলার গোপালপুর পরগনায় বেড়ে ওঠেন। শ্রীল নরোত্তম দাস ঠাকুর ১৫৩১ খ্রিস্টাব্দে ( মতান্তরে-১৫৩৩ ) মাঘী পূর্ণিমা তিথিতে বর্তমান খেতুরি ধামে জন্মগ্রহণ করেন।"
--------*--------
💛 ৩৩💛
✴️শ্রীনৃসিংহবল্লভ মিত্র ঠাকুর ও তাঁর মিত্র ঠাকুর পরিবার সম্পর্কে তথ্য---
ভক্তের ভগবান গৌরসুন্দর, নৃসিংহবল্লভকে স্বপ্নে দরশন দিয়ে বলেছিলেন, আমি রাঢ়দেশ ভ্রমণকালে বক্রেশ্বরের পশ্চিমে ক্রোশ-চার দুরে অতি মনোরম স্থান নিম, ক্ষিরণী ও তমাল বৃক্ষে ঘেরা ময়নাবনে অবস্থান করেছিলাম ঐখানে তুমি যাও, গিয়ে তুমি আমার বিগ্ৰহ সেবাপুজো প্রতিষ্ঠা কর, এবং তুমি যে সঙ্গীত সাধনার স্বপ্ন দেখেছিলে তা অচিরেই পূরণ হবে। পথে পথে একসময় নৃসিংহবল্লভ রাঢ় অঞ্চলের ময়নাবনে ( বর্তমানে ময়নাডাল গ্ৰাম, জেলা-বীরভূম।) এসে পৌঁছুলেন,তখন ময়নাবনে বসত বলতে জঙ্গলে ঘেরা কয়েকঘর, ময়নাবনের উত্তর প্রান্তে একঘর মজুমদার, একঘর সৌ-মণ্ডল এবং একেবারে উত্তর প্রান্তে কয়েকঘর বাউরী, এবং দক্ষিণ প্রান্তে কয়েকঘর ব্রাহ্মণ ও সদ্ গোপ, আর শেষ প্রান্তে হীংলো নদী। এখানের পথের দিক নির্দেশ তাঁর গৌরহরির ইচ্ছায়ই যেন পূর্বনির্ধারিত, তা না হলে কোথায় রাজুর গ্ৰাম, যা কাটোয়ার সংলগ্ন একটি গ্ৰাম, তাছাড়াও গঙ্গার তীরবর্তী সেইসব অঞ্চল স্বয়ং মহাপ্রভুর লীলাক্ষেত্র ও বৈষ্ণবজনের পীঠস্থান সেইসব অঞ্চলে গ্ৰামে গ্ৰামে মন্দিরে মন্দিরে মহাপ্রভুর আরাধনা হয়, শ্রীখোল-করতাল নিয়ে হরিনাম সংকীর্তনে মাতোয়ারা সেই সব পুণ্য ভূমি, সেইসব পুণ্যভূমি এড়িয়ে নৃসিংহবল্লভ এলেন বন-জঙ্গল অধ্যুষিত এই রাঢ় অঞ্চলে, কিন্তু কেন ? কারণ স্বয়ং মহাপ্রভু যে এই পথে এখান পর্যন্ত এসে ধন্য করে ছিলেন এই রাঢ় অঞ্চল--
"তবে গৌরচন্দ্র সন্ন্যাসীর চূড়ামণি।
চলিলা পশ্চিম-মুখে করিয়া হরিধ্বনি।।
প্রভু বোলে "বক্রেশ্বর আছেন যে বনে।
তথাই যাইমু মুঞি থাকিমু নির্জনে।।
"কি ইচ্ছায় চলিলেন বক্রেশ্বর প্রতি।
কেনা বা না গেলা, বুঝে কাহার শকতি।।
হেন বুঝি, করি প্রভু বক্রেশ্বর ব্যাজ।
ধন্য করিলেন সর্ব্ব রাঢ়ের সমাজ।।"
নাচিয়া যায়েন প্রভু পশ্চিমাভিমুখে।
পূর্ব-মুখ পুন হইলেন নিজ-সুখে।।
( চৈ,ভা- অন্ত্যখণ্ড')
গঙ্গা-মুখ হইয়া চলিলা গৌরচন্দ্র।
নিরবধি দেহে নিজ প্রেমের আনন্দ।। ( চৈ ; ভা ; )
( শ্রীলনরহরি চক্রবর্তী ভক্তি রত্নাকর গ্রন্থে লিখেছেন--
"রাঢ়দেশ কান্দরা নামেতে হয় ৷
তথায় বসতি মঙ্গলের আলয়॥"
সন্ন্যাস গ্রহণের পর শ্রীকৃষ্ণচৈতন্যদেব তিনদিন রাঢ় ভ্রমণের পর হঠাৎ পুনরায় পূর্বমুখী হয়ে শান্তিপুরের উদ্দেশ্যে যাত্রাকালে--
"দিন অবশেষে প্রভু এক ধন্য গ্রামে ৷
রহিলেন পুণ্যবন্ত-ব্রাহ্মণ-আশ্রমে॥" (চৈ:ভা:-১/৩)"
শান্তিপুর অদ্বৈত মন্দিরের যাত্রাপথে প্রভু ধন্য গ্রাম অর্থাৎ কান্দরা গ্রামে ও পুণ্যবন্ত ব্রাহ্মণ অর্থাৎ মঙ্গল আলয়ে এক রাত্রি বিশ্রাম করেন ৷ )
নৃসিংহবল্লভ অলৌকিক স্বপ্নাদৃষ্ট হয়ে আনন্দে বিচলিত হয়ে তাঁর জন্মভূমি রাজুর গ্রাম ছেড়ে ধন-সম্পত্তি ত্যাগ করে সপরিবারে 'গৌরহরি গৌরহরি' বলে, যে ময়নাবনে মহাপ্রভুর পদধূলি পড়েছিল, সেখানে পৌঁছে কয়েকদিনের পথ পরিশ্রমের ফলে তিনি স্বপ্নাদৃষ্ট তমাল বৃক্ষতলে ঘুমিয়ে পড়লেন, ঘুমের আবেশে তিনি আবারও স্বপ্নাদেশ পেলেন যে, জয়দেব কেন্দুবিল্বের কাছে সূগড় গ্রামের ভাষ্করকে দিয়ে আমার বিগ্রহ নির্মাণ করাবে ৷ সেই স্বপ্নাদেশে পেয়ে অতি প্রত্যুষে ঘুম থেকে উঠে নৃসিংহবল্লভ ময়নাবনে গৌরসুন্দরের বিগ্রহ স্থাপনের স্থান নিরূপণ করে ভাষ্করের সন্ধানে জয়দেব কেন্দুলির নিকটে সূগড় গ্রামের উদ্দেশ্যে রওনা দিলেন, গিয়ে দেখলেন ভাষ্কর স্বরূপ সূত্রধর বৃদ্ধ ও দৃষ্টিশক্তি হীন, ভাষ্কর বললেন, আমি বৃদ্ধ, চোখেরও দৃষ্টি হারিয়েছি, আপনার গৌরহরির আমার সেবা নেবার ইচ্ছা হলে সকলের মতো আমারও দৃষ্টি শক্তি দেবেন ৷ একথা শুনে মনে দুঃখ নিয়ে সন্ধ্যা নাগাদ তিনি ময়নাবনে ফিরে এসে গৌরহরি গৌরহরি বলে কাঁদতে কাঁদতে ভাষ্করের চিন্তায় তমাল বৃক্ষের নীচে ঘুমিয়ে পড়লেন, ঘুমের মধ্যে তিনি এবার স্বপ্নাদেশ পেলেন, গৌরহরি স্বপ্নাদেশে তাঁকে বলছেন, তুমি আবার ভাষ্করের কাছে যাও, সে তার অন্ধচোখের দৃষ্টি ফিরে পেয়েছে, আর এদিকে চোখের দৃষ্টি ফিরে পেয়ে ভাষ্কর ময়নাবনের (ময়নাডাল) উদ্দেশ্যে বেড়িয়ে পড়েছেন, এদিকে নৃসিংহবল্লভও স্বপ্নাদেশের পর ভাষ্করের খোঁজে সূগড়ের দিকে যেতে যেতে পথিমধ্যে দুজনের দেখা হলে ভাষ্কর স্বরূপ সূত্রধর আনন্দে আত্মহারা হয়ে নৃসিংহবল্লভকে দণ্ডবৎ প্রণাম করে বললেন, ঠাকুর আপনার গৌরসুন্দর আমার অন্ধ চোখের দৃষ্টি ফিরিয়ে দিয়েছেন, আমি ঐ গৌরসুন্দরের বিগ্রহ মূর্তি নির্মাণ করব ৷ ভাষ্করের কথা শুনে নৃসিংহবল্লভ তাঁকে ময়নাবনে নিয়ে এলেন ৷ নৃসিংহবল্লভ ভাষ্করকে তমালতলের কিছু দূরে একটি নিমবৃক্ষ দেখালেন, এবং বললেন ঐ বৃক্ষটি দিয়ে আমার গৌরসুন্দরের শ্রীবিগ্ৰহ নির্মাণ করতে হবে, স্বপ্নে গৌরহরি যে রূপে নৃসিংহবল্লভকে দর্শন দিয়েছিলেন, নৃসিংহবল্লভ গৌরসুন্দরের সেই মূর্তি নির্মাণ করবার জন্য ভাষ্করকে বললেন ৷ কিছুদিনের মধ্যে ভাষ্কর নিম্ববৃক্ষ দ্বারা গৌরসুন্দরের কৃপায় অপূর্ব তাঁর বিগ্রহ মূর্তি নির্মাণ করলেন ৷ ঐ বিগ্রহ মূর্তি দর্শন করে নৃসিংহবল্লভ বলে উঠলেন--
'ধন্য ধন্য তুমি স্বরূপ ভাষ্কর, তুমি গৌরসুন্দরের কৃপায় তাঁর অপূর্ব নয়নাভিরাম বিগ্রহ নির্মান করেছ, তুমি মহাভাগ্যবান, পূণ্যবান, তোমার নিপুণ হাতের নির্মিত ঐ বিগ্রহ মূর্তি একবার দর্শনে আশ মেটে না, মনে হয় বারে বারে দর্শন করি ৷
নৃসিংহবল্লভের খণ্ড সত্তা তাঁর অখণ্ড সত্তায় ধ্যানযোগে বিলীন হয়ে মহাপ্রভুর দর্শন লাভ করে ময়নাবন পরিষ্কার করিয়ে মাটির কুঁড়ে ঘর তৈরী করিয়ে শুভদিেনে নৃসিংহবল্লভ তাঁর গৌরসুন্দরের কৃপায় বীরভূমের ময়নাবনে গৌরসুন্দরের বিগ্রহ শুভদিনে চৌদ্দশত ছিয়াত্তর শকাব্দের পনেরশত চুয়ান্ন খ্রিস্টাব্দের (১৪৭৬ শকাব্দ,১৫৫৪ খ্রীঃ:) ফাল্গুন মাস, শনিবার, শুক্লা পূর্ণিমা, দোলযাত্রা,) প্রতিষ্ঠা করে সেবা-পূজা শুরু করলেন ৷ প্রতিদিন ভিক্ষা করে ভিক্ষার সামগ্রী তিনি নিজ হাতে গৌরহরিকে ভোগ নিবেদন করে ঐ মহাপ্রসাদ উপস্থিত ভক্ত, বৈষ্ণবদের সেবা করিয়ে তারপর তিনি নিজে গৌরহরির প্রসাদ পেতেন ৷ তিনি ধ্যানে,জ্ঞানে, স্বপ্নে প্রেম ভক্তি নিষ্ঠায় ভজন ও গৌর গুণকীর্তন করতেন ৷
গীতায় শ্রীভগবান্ শ্রীমুখে বলেছেন--
"যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত ৷
অভ্যুথ্বানমধর্মস্য তদাত্মনং সৃজাম্যহম্।।"
আজ থেকে পাঁচশত বছরেরও অধিককাল আগে বাংলার নবদ্বীপে আবির্ভূত হয়ে কলিযুগের পতিতপাবন অবতার শ্রীচৈতন্যদেব ভক্তিভাবের বন্যায় জগৎ প্লাবিত করেছিলেন, 'তাঁর অস্ত্র প্রেম' মর্ত্য জীবনে ত্যাগ তপস্যার দ্যুতি ৷ 'অন্তঃ কৃষ্ণ বহিঃ গৌর' শ্রীচৈতন্যদেব রাধাভাবে ভাবিত হয়ে কৃষ্ণ বিরহে সারাজীবন প্রেমাশ্রু বিসর্জন করেছেন, পক্ষান্তরে তাঁর প্রধান সহায়ক অনন্তদেব বলরামের অবতার শ্রীনিত্যানন্দপ্রভু কৃষ্ণবিরহে তত অশ্রু বিসর্জন করেন নি, তিনি করেছেন নীচ জাতি, অজ্ঞদের জন্য ৷ প্রকৃতপক্ষে তাঁরই চেষ্টায় ও সাধনায় বৈষ্ণবধর্ম দৃঢ়মূল হল এই রাঢ়ভূমিতে তথা বাংলায়।
ঈশ্বর ধর্ম সংস্থাপনের জন্য নরাকারে আসেন, তাই বলা হয়েছে--
"কৃষ্ণের যতেক লীলা, সর্বোত্তম নরলীলা, নরবপু যাহার স্বরূপ ৷" অবতার সাঙ্গপাঙ্গদের নিয়ে এসে মানুষকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেন, দেবত্বে পৌঁছুতে গেলে কি তীব্র ব্যাকুলতা ও সাধনার প্রয়োজন, এরজন্য প্রয়োজন ত্যাগ, তপস্যা ও সাধনার ৷ তাই আজ থেকে প্রায় চারশত বছর অধিককালের ইতিহাস সমৃদ্ধ তীর্থক্ষেত্র শ্রীমন্ মহাপ্রভুর অধিষ্ঠিত ও মনোহরশাহী ঘরানা সমৃদ্ধ ময়নাডাল বীরভূমের একটি তীর্থক্ষেত্র ৷ 'রত্ন-লক্ষীর স্বর্ণ-রূপী অগ্নিময়ৌ'- স্নেহ সৌন্দর্যের আশীর্বাদপূর্ণ স্থানই হল তীর্থক্ষেত্র ৷ অগ্নি হলো স্বয়ং জ্যোতি, অগ্নি আলো দেয়, তাপ দেয়, আমাদের অগ্রগমনে বা উর্দ্ধগমনে সাহার্য্য করেন ৷ তিনি আমাদের পুষ্টি তুষ্টি ঋদ্ধি-বৃদ্ধির কারণ, তিনি আমাদের পবিত্র করেন, তাই তিনি পাবক, ঐ পাবক শিখায় প্রজ্বলিত হয়ে যে কোন মানুষ যখন ধ্যানে নিমগ্ন হয়ে ওঠেন তখনই তিনি সিদ্ধিলাভ করেন ৷ সেই প্রবাদপুরুষ জ্ঞানী,যোগী, ধ্যানী নৃসিংহবল্লভ মিত্র ঠাকুর বেদের প্রথম ভাবনার ভাবে ভাবিত হয়ে ধ্যানকে অবলম্বন করে ধ্যানমগ্ন হয়ে নিজ হৃদয়ে অগ্নিময় হয়ে উঠেছিলেন, তখনই তিনি অগ্রগমনে বা উর্দ্ধগমনে উঠে নিজের উত্তরণ ঘটিয়েছিলেন ৷ ধ্যানমগ্ন হয়ে আধ্যাত্মদৃষ্টিতে শ্রীমন্ মহাপ্রভুর দর্শন পান ৷ ধ্যানের প্রভাবে তাঁর ধ্রুবাস্মৃতি বা আত্মস্মৃতি জাগরিত হয়েছিল, সেই মুহূর্তেই শ্রীমন্ মহাপ্রভুর সুস্পষ্ট নির্দেশে শ্রীমন্ মহাপ্রভুর মূর্ত্তি শ্রীধাম ময়নাডালে অধিষ্ঠানে তিনি সাধনায় সিদ্ধিলাভ করেছেন, শুধু তাই নয়, মনোহরশাহী ঘরানা সৃষ্টির প্রেরণায় প্রেরিত হয়ে উঠেছিলেন৷ ঈশ্বরের নাম গুণগান প্রার্থনা জপ ধ্যান এই সমস্তই হল ভজনানন্দ ৷ তাই নৃসিংহবল্লভ ভজনানন্দের উজ্জ্বল আলোকে উদ্ভাসিত হয়ে ব্রহ্মানন্দের অবস্থায় পৌঁছেছিলেন ৷ ভজনসংগীতে শোনা যায়:-"জ্যোতি সে জ্যোতি মিলাও", ঐ জ্যোতিমূর্ত্তিই আবার মৃন্ময়মূর্ত্তিতে ধ্যানীর ধরাছোঁয়ায় আসেন ৷ ধ্যানীর ধ্যানযোগে তাঁর চোখে ফুটে ওঠে মৃন্ময়মূর্ত্তি ৷ তাঁর অন্তচক্ষে যখন ঐভাবে দেখা দেয়, তখনই দেবদর্শন ঘটে ও দেবের প্রসাদ লাভ হয়, তখনই ধ্যাননেত্রে তাঁর আবির্ভাব ঘটবার প্রয়াসটি সিদ্ধ হয় ৷ সেইভাবে নৃসিংহবল্লভ মিত্র ঠাকুর ধ্যানযোগে সিদ্ধ হয়ে উঠেছিলেন ৷ ধ্যানযোগে সিদ্ধিলাভ হওয়ার পর পরই নৃসিংহবল্লভ ধ্যান জপ নাম গুণগান সহযোগে ভজনানন্দে মেতে উঠেছিলেন আর সেই মূহুর্তেই গৌরাঙ্গ মহাপ্রভুর নির্দেশ পেলেন—তুমি ময়নাডালে গিয়ে আমার বিগ্রহ প্রতিষ্ঠা কর, আমার দর্শন পাবে"৷
নৃসিংহবল্লভের ধ্যান দৃষ্টিতে উপলব্ধি ঘটল, তাই গীতায় বলা হয়েছে-- "দিব্যং দদামি তে চক্ষুঃ পশ্যমে যোগমৈশ্বরম্ ৷"- গীতায় ভগবান্ স্বয়ং অর্জুনকে বলেছিলেন-হে অর্জুন ! তুমি দিব্য চক্ষুর দ্বারা সব দেখতে পাবে ৷ যার ফলে অর্জুন যা ঘটবে যা ঘটতে চলেছে-সবই পূর্বেই দেখতে সক্ষম হয়েছিলেন ৷ তেমনি ঐ একইভাবে নৃসিংহবল্লভের পক্ষে গৌরসুন্দরের নির্দেশ ধ্যানযোগে দিব্যদৃষ্টিতে অনুভব হয়েছিল ৷ এইভাবে গৌরাঙ্গদেবের সাক্ষাৎ ও নির্দেশ পাওয়ার মধ্য দিয়ে নৃসিংহবল্লভভের খণ্ড সত্তা তাঁর অখণ্ড সত্তায় ধ্যানযোগে বিলীন হয়েছিল ৷ অনন্যভক্তির দ্বারাই নৃসিংহবল্লভ শ্রীগৌরহরির দর্শনলাভে সক্ষম হন,তাই তিনি গৌরাঙ্গ মহাপ্রভুর বিগ্রহ প্রতিষ্ঠা করে ময়নাডালকে গৌরাঙ্গ মহাপ্রভুর পীঠস্থান সৃষ্ঠিতে সক্ষম সাধক হয়ে উঠেছিলেন ৷
অলৌকিক ঘটনা সম্পাতে সাধক চেনা যায় ৷ সেই সাধক নৃসিংহবল্লভের মুখ নিঃসৃত সুর-ঝংকার সমম্বিত রজ রচনা অলৌকিত্বের চরমতম নিদর্শন--
" আরতি কিয়ে জয় শ্রীগৌর গোপাল কি ৷
কনক কমল রাচি রানন ঝলক তিলক বর ভালকি ॥
ঘণ্টা ঘনরব ঝঞ্ঝন ঝাঁঝুরী মুরজ মৃদঙ্গ জয় তালকি ৷ করবীর কুন্দ কুসুম তুলসীদল শোভা বনি বন মালকি ॥
বামে ধীর শ্রী মাধব নন্দন, সঙ্গিনী কুঞ্জ রসাল কি ৷
ভকত শুভঙ্কর গায়ত চোঙর বলি বলি দ্বিজ বর লালকি ॥ রূপক ভূপ অনুপ বর লাবনি, উছলত গৌর দয়াল কি। গৌর অঙ্গ পহুঁ নরসিংহ কাগতি ক্যাভয়, উয়া যম কালকি ॥"
---------
"ব্রজনন্দকি নন্দন নীলমণি ৷
হরিচন্দন-তিলক ভালে বনি ॥
শিখি-পুচ্ছক বন্ধনী বামে টলি ৷
ফুল-দাম নেহারিতে কাম ঢলি ॥
অতি কুঞ্চিত কুন্তল লম্বি চলি ৷
মুখ-নীল-সরোরুহ বেড়ি অলি ॥
ভুজ-দণ্ডে বিখণ্ডিত হেম-মণি ৷
নব-বারিদ-বিদ্যুত স্থির জনি ॥
অতি চঞ্চল লম্বিত পীত ধটি ৷
কল-কিঙ্কিনী-সংযুত ক্ষীণ কটী ॥
পদ নূপুর বাজত পঞ্চরসে ৷
কিবা বেণু বেয়াপিত দিগদশে ॥
যোগী যোগ ভুলে মুনি-ধ্যান টলে৷
ধায় কামিনী কানন তেজি কুলে॥
গজ-সর্প-সঞে গিরিরাজ চলে ৷
সুখ রূপ ভুবিরুহ পুষ্প ফলে ॥
সুরাসুর লজ্জিত শান্তমনে ৷
পদ-সেবক দেব নৃসিংহ ভনে॥"
--------
"নব নীরদ নীল সুঠাম তনু ৷
ঝলমল(করে) মুখ চাঁদ জনু ॥
শিরে কুঞ্চিত কুন্তল বন্ধ ঝুঁটা ৷
ভালে শোভিত গোময় চিত্রফোঁটা॥
অধরোজ্জ্বল রঙ্গিম বিম্বু জিনি ৷
গলে শোভিত মোতিম হার মণি॥
ভুজঙ্গিত অঙ্গদ মণ্ডলয়া ৷
নখচন্দ্রক গর্ব্ব বিখণ্ডয়া ॥
হিয়ে হার ধরু নখরত্নে জড়া ৷
কটিকিঙ্কিণী ঘাঘর তাহে মোড়া॥
পদে নূপুর বঙ্করাজ সুশোভে ৷
থলপঙ্কজ বিভ্রমে ভৃঙ্গ লোভে ॥
ব্রজবালক মাখন লেই করে ৷
সরে খাওত দেওত শ্যামকরে॥
বিহরে নন্দনন্দন এ ভবনে ৷
পদসেবক দেব নৃসিংহ ভণে ॥"
--------
"মরি বাছা ছাড় হে বসন ৷
কলসী উলাইয়া তোমারে লইব এখন ॥
মরি তোমার বালাই লইয়া , আগে আগে চল ধাইয়া
ঘাঘর নূপুর কেমন বাজে শুনি ৷
রাঙ্গা লাঠি দিব হাতে , খেলাইও শ্রীদামের সাথে
ঘরে গেলে দিব ক্ষীর ননী ॥
মুই রইনু তোমা লইয়া , গৃহকর্ম্ম গেল বইয়া
তোরে ইবে কেমন উপায় ৷
কলসী লাগিল কাঁখে , ছাড় রে অভাগী মাকে
হোর মেঘ ধরলী পিয়ার ॥
মায়ের করুণা ভাষ , শুনিয়া ছাড়িল বাস
আগে আগে চলে ব্রজ রায় ৷
কিঙ্কিনী কাছনি ধ্বনি , অতি সুমধুর শুনি
রাণী বোলে সোনার বাছা যায়॥
ভুবন মোহিয়া উরে , আঙ্গুলের নখ বরে
সোনায় বান্ধিয়া খোপা তায় ৷
ধাইয়া যাইতে পিঠে , অধিক আনন্দ উঠে
নরসিংহ দাসে গুণ গায় ॥"
--------
"আকাশ ভরিয়া উঠে জয় জয় ধ্বনি ৷
নাচে শিব ব্রহ্মা ইন্দ্র চন্দ্র দিনমণি॥
পঞ্চগব্য পঞ্চামৃত শত ঘট জলে ৷
জয় জয় দিয়া কৃষ্ণচন্দ্র-শিরে ঢালে॥
নানা যন্ত্র-বাদ্য গীত দুন্দুভীর রোল ৷
এ তিন ভুবনের লোক বলে হরিবোল॥
কলরব মহোৎসব জগত বেড়িয়া৷
কান্দে হাসে প্রেমে ভাসে ভূমিতে পড়িয়া॥
অখিল-ব্রহ্মাণ্ড-নাথ নন্দের নন্দন ৷
নরসিংহ দেব মাগে চরণে শরণ॥"
--------
✴️(বৈষ্ণব পদাবলীতে দুটি ভনিতাতে বেশ কিছু পদ আছে যার মধ্যে ময়নাডালের নৃসিংহবল্লভ ( নৃসিংহ সংস্কৃত বানানান্তরে নরসিংহ ) মিত্র ঠাকুর রচিত যে পদগুলি ময়নাডাল ঠাকুর বাড়িতে গাওয়া হয় তার ভনিতা "নরসিংহ ও নৃসিংহ" ৷)
নৃসি়হবল্লভের ধ্যানে জ্ঞানে স্বপ্নে প্রেমভক্তি নিষ্ঠায় ভজন ও গৌর গুণকীর্তন করতেন, তিনি প্রতিদিন শ্রীগৌরহরির আরতি, সুমধুর আরতি কীর্তন এবং কৃষ্ণ নাম ভজন করতেন, তাঁর ঐ ভজন-কীর্তন ভক্তরা আস্বাদন করে আনন্দ পেতেন। তাঁর ধ্যান-জ্ঞনই ছিল-
"নৃসিংহের প্রাণ আমার গৌরাঙ্গ হে"।
ভক্তের ভগবান গৌরসুন্দর, নৃসিংহবল্লভকে স্বপ্নে দরশন দিয়ে বলেছিলেন, আমি রাঢ়দেশ ভ্রমণকালে বক্রেশ্বরের পশ্চিমে ক্রোশ-চার দুরে অতি মনোরম স্থান নিম, ক্ষিরণী ও তমাল বৃক্ষে ঘেরা ময়নাবনে অবস্থান করেছিলাম ঐখানে তুমি যাও, গিয়ে তুমি আমার বিগ্ৰহ সেবাপুজো প্রতিষ্ঠা কর, এবং তুমি যে সঙ্গীত সাধনার স্বপ্ন দেখেছিলে তা অচিরেই পূরণ হবে। পথে পথে একসময় নৃসিংহবল্লভ রাঢ় অঞ্চলের ময়নাবনে ( বর্তমানে ময়নাডাল গ্ৰাম, জেলা-বীরভূম।) এসে পৌঁছুলেন, তখন ময়নাবনে বসত বলতে জঙ্গলে ঘেরা কয়েকঘর, ময়নাবনের উত্তর প্রান্তে একঘর মজুমদার, একঘর সৌ-মণ্ডল এবং একেবারে উত্তর প্রান্তে কয়েকঘর বাউরী, এবং দক্ষিণ প্রান্তে কয়েকঘর ব্রাহ্মণ ও সদ্ গোপ, আর শেষ প্রান্তে হীংলো নদী। এখানের পথের দিক নির্দেশ তাঁর গৌরহরির ইচ্ছায়ই যেন পূর্বনির্ধারিত, তা না হলে কোথায় রাজুর গ্ৰাম, যা কাটোয়ার সংলগ্ন একটি গ্ৰাম, তাছাড়াও গঙ্গার তীরবর্তী সেইসব অঞ্চল স্বয়ং মহাপ্রভুর লীলাক্ষেত্র ও বৈষ্ণবজনের পীঠস্থান সেইসব অঞ্চলে গ্ৰামে গ্ৰামে মন্দিরে মন্দিরে মহাপ্রভুর আরাধনা হয়, শ্রীখোল-করতাল নিয়ে হরিনাম সংকীর্তনে মাতোয়ারা সেই সব পুণ্য ভূমি, সেইসব পুণ্যভূমি এড়িয়ে নৃসিংহবল্লভ এলেন বন-জঙ্গল অধ্যুষিত এই রাঢ় অঞ্চলে, কিন্তু কেন ? কারণ স্বয়ং মহাপ্রভু যে এই পথে এখান পর্যন্ত এসে ধন্য করে ছিলেন এই রাঢ় অঞ্চল।
গৌরহরির সেবা প্রকাশের পর ময়নাবনের নাম হল ময়নাডাল, গৌরভক্তরা বলতেন ময়নাডাল ধাম। নৃসিংহবল্লভের খ্যাতি আগের থেকেই মনোহরসাহী পরগণা ছাড়িয়ে অন্যত্র ছড়িয়ে পড়েছিল। এবার এখানে জনবসতি বাড়তে লাগল। নৃসিংহবল্লভ ময়নাডালে প্রতিদিনের শ্রীগৌরহরির সেবাপূজা এবং সেই সাথে প্রবর্তন করলেন তাঁর পরম গুরু শ্রীপাট ভরতপুরের পণ্ডিত শ্রীগদাধর গোস্বামী প্রভুর জন্মোৎসব, একমাস নিয়ম সেবায় পাঁচবার আরতি, কীর্তন ও মন্দির পরিক্রমা, গোবর্দ্ধন (অন্নকূট) যাত্রা, নবান্ন , শ্রীগুরু আরাধনা, নিত্যানন্দ প্রভুর জন্মোৎসব, দোল পূর্ণিমায় শ্রীশ্রীগৌরহরির জন্মোৎসব এবং শ্রীরাধাকৃষ্ণের দোল, হোলী উৎসব, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, শ্রীরাধাষ্টমী, ঐ সব মহোৎসবে নৃসিংহবল্লভের ভজন, কীর্তন শুনে বাবাজী-বৈষ্ণব, ভক্তমণ্ডলী আনন্দে আত্মহারা হয়ে নৃত্য-কীর্তন করতেন। নৃসিংহবল্লভ নিত্যদিনের গৌরহরির সেবাপূজা, মহোৎসব, এবং তার সাথে সাথে তাঁর স্বপ্নের কীর্তন চর্চ্চা ও কীর্তন শিক্ষার অবৈতনিক টোল চালিয়ে যেতে লাগলেন। নৃসিংহবল্লভ তাঁর প্রাণের শ্রীশ্রীগৌরহরির সেবায়, ভজনে, কীর্তনে, সঙ্গীত সাধনায় ময়নাডাল ধামের শ্রীশ্রীগৌরহরির কুটির প্রাঙ্গণে আগত বাবাজী-বৈষ্ণব ও সকল ভক্তগণকে আনন্দ দিতেন এবং নিজেও আনন্দ পেতেন, দেখতে দেখতে নৃসিংহবল্লভের খ্যাতিও দিনের দিন বৃদ্ধি পেতে লাগল। নৃসিংহবল্লভের ধ্যানে-জ্ঞানে, শয়নে-স্বপনে শুধুই তাঁর আরাধিত শ্রীশ্রীগৌরহরি, তাঁর সেবায় তিনি নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত করে দিন যাপন করছেন।
ভক্তের ভগবান গৌরসুন্দর, নৃসিংহবল্লভকে স্বপ্নে দরশন দিয়ে বলেছিলেন, আমি রাঢ়দেশ ভ্রমণকালে বক্রেশ্বরের পশ্চিমে ক্রোশ-চার দুরে অতি মনোরম স্থান নিম, ক্ষিরণী ও তমাল বৃক্ষে ঘেরা ময়নাবনে অবস্থান করেছিলাম ঐখানে তুমি যাও, গিয়ে তুমি আমার বিগ্ৰহ সেবাপুজো প্রতিষ্ঠা কর, এবং তুমি যে সঙ্গীত সাধনার স্বপ্ন দেখেছিলে তা অচিরেই পূরণ হবে। পথে পথে একসময় নৃসিংহবল্লভ রাঢ় অঞ্চলের ময়নাবনে ( বর্তমানে ময়নাডাল গ্ৰাম, জেলা-বীরভূম।) এসে পৌঁছুলেন,তখন ময়নাবনে বসত বলতে জঙ্গলে ঘেরা কয়েকঘর, ময়নাবনের উত্তর প্রান্তে একঘর মজুমদার, একঘর সৌমণ্ডল এবং একেবারে উত্তর প্রান্তে কয়েকঘর বাউরী, এবং দক্ষিণ প্রান্তে কয়েকঘর ব্রাহ্মণ ও সদ্ গোপ, আর শেষ প্রান্তে হীংলো নদী। এখানের পথের দিক নির্দেশ তাঁর গৌরহরির ইচ্ছায়ই যেন পূর্বনির্ধারিত, তা না হলে কোথায় রাজুর গ্ৰাম, যা কাটোয়ার সংলগ্ন একটি গ্ৰাম, তাছাড়াও গঙ্গার তীরবর্তী সেইসব অঞ্চল স্বয়ং মহাপ্রভুর লীলাক্ষেত্র ও বৈষ্ণবজনের পীঠস্থান সেইসব অঞ্চলে গ্ৰামে গ্ৰামে মন্দিরে মন্দিরে মহাপ্রভুর আরাধনা হয়, শ্রীখোল-করতাল নিয়ে হরিনাম সংকীর্তনে মাতোয়ারা সেই সব পুণ্য ভূমি, সেইসব পুণ্যভূমি এড়িয়ে নৃসিংহবল্লভ এলেন বন-জঙ্গল অধ্যুষিত এই রাঢ় অঞ্চলে, কিন্তু কেন ? কারণ স্বয়ং মহাপ্রভু যে এই পথে এখান পর্যন্ত এসে ধন্য করে ছিলেন এই রাঢ় অঞ্চল--
✴️ "তবে গৌরচন্দ্র সন্ন্যাসীর চূড়ামণি।
চলিলা পশ্চিম-মুখে করিয়া হরিধ্বনি।।
প্রভু বোলে "বক্রেশ্বর আছেন যে বনে।
তথাই যাইমু মুঞি থাকিমু নির্জনে।।
"কি ইচ্ছায় চলিলেন বক্রেশ্বর প্রতি।
কেনা বা না গেলা, বুঝে কাহার শকতি।।
হেন বুঝি, করি প্রভু বক্রেশ্বর ব্যাজ।
ধন্য করিলেন সর্ব্ব রাঢ়ের সমাজ।।"
নাচিয়া যায়েন প্রভু পশ্চিমাভিমুখে।
পূর্ব-মুখ পুন হইলেন নিজ-সুখে।।''
(চৈ,ভা- অন্ত্যখণ্ড') ✴️
-------*------
💚৩৪💚
✴️বৈষ্ণবকুলতিলক ঠাকুর শ্রীনৃসিংহবল্লভের পরিচয় ও গুরু ;
নৃসিংহ বল্লভ মিত্র ঠাকুর ছিলেন শ্রীচৈতন্যপার্ষদ শ্রীল গদাধর পণ্ডিতের চিহ্নিত সেবক মঙ্গল ঠাকুর-এর শিষ্য। এবং তিনি একাধারে কীর্তনীয়া, মৃদঙ্গবাদক, ও শ্রীখোলের বোল সৃষ্টিকারী এবং পদকর্তা হিসেবে পরিচিত ছিলেন । গুরুর কাছ থেকে দীক্ষা নেওয়ার পর তিনি বৈষ্ণব ধর্মে অনুরাগী হন এবং পরবর্তীকালে উদাসীন হয়ে ১৫৫৪ খ্রিস্টাব্দে গৃহত্যাগ করে ময়নাডালে চলে আসেন।
✴️শ্রীপাট ও মন্দির প্রতিষ্ঠা: বীরভূমের ময়নাডাল গ্রামে শ্রীচৈতন্য মহাপ্রভুর পদধূলি পড়েছিল বলে এই স্থানটি বৈষ্ণব ভক্তদের কাছে বিশেষ মহিমান্বিত। সাধক নৃসিংহ বল্লভ মিত্র ঠাকুর এই ময়নাডালেই শ্রীচৈতন্য মহাপ্রভুর মন্দির ও শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা ( ১৫৫৪ খ্রিস্টাব্দে ) করেছিলেন, যা পরবর্তীতে ‘শ্রীপাট ময়নাডাল’ ও 'কীর্তন তীর্থ ময়নাডাল' হিসেবে পরিচিতি লাভ করে।
✴️‘মিত্র ঠাকুর’ পদবীর উৎপত্তি: নৃসিংহ বল্লভ নিজে সাধনা ও চেষ্টার মাধ্যমে শ্রীচৈতন্যের কীর্তন ও মৃদঙ্গ বাদন শিখেছিলেন। রাজুর গ্রামের নৃসিংহ মিত্র পিতা -কালীচরণ মিত্র, পরবর্তীতে কীর্তনের জন্য গুরুদেব শ্রীমঙ্গল ঠাকুর তাঁকে ঠাকুর উপাধিতে ভূষিত করেন। এছাড়াও এলাকার সাধারণ মানুষ ও গরিব-দুঃখীরা তাঁকে দেবতা ও শ্রদ্ধার পাত্র মনে করেও ‘ঠাকুর’ 'ঠাকুর 'বলে সম্বোধন করতেন। সেই থেকে মিত্র বংশীয় এই পরিবারটি ‘মিত্র ঠাকুর’ নামে পরিচিত হন।
✴️তিরোধান ও উৎসব: প্রতি বছর জন্মাষ্টমী ও নন্দ উৎসবের সময় ময়নাডালে বিশেষ উৎসব ও কীর্তন হয়, কারণ এই সময়েই মিত্র ঠাকুর পরিবারের আদিপুরুষ তথা সাধক নৃসিংহ বল্লভ মিত্র ঠাকুরের তিরোধান হয়েছিল।
✴️কীর্তন সংস্কৃতিতে অবদান: মিত্র ঠাকুর বংশে কীর্তন ও শ্রীখোল বাদ্যচর্চার এক নিরবচ্ছিন্ন ও গৌরবময় ঐতিহ্য রয়েছে। ময়নাডালের এই মিত্র ঠাকুর পরিবার বাংলা কীর্তন ও বৈষ্ণব সংস্কৃতির প্রসারে বড় ভূমিকা পালন করেছেন। ✴️পরবর্তীকালে এই বংশের রসিকানন্দ মিত্র ঠাকুর, বৈকুণ্ঠ মিত্র ঠাকুর, কিশোরী মিত্র ঠাকুর ও রাসবিহারী মিত্র ঠাকুর এবং নবনীধর মিত্র ঠাকুর এবং শ্রীনবগোপাল মিত্র ঠাকুর, গীতিসুধাকর ও শ্রীগোবিন্দগোপাল মিত্র ঠাকুর সুধাকন্ঠ কলিকাতায় থাকিয়া পিতৃপদাঙ্ক অনুসরণপূর্বক ময়নাডালের ধারা রক্ষা করিতেছেন ৷ ✴️ময়নাডালের অন্য দুইজন সুগায়কের নাম শ্রীনদীয়ানন্দ ও শ্রীমাণিক মিত্র ঠাকুরের মতো বিখ্যাত কীর্তনীয়ারা এই ধারাকে বাঁচিয়ে রেখেছিলেন। ✴️পশ্চিমবঙ্গের বীরভূম জেলার খয়রাশোল ব্লকের অন্তর্গত ময়নাডাল গ্ৰাম একটি ঐতিহাসিক ও পবিত্র বৈষ্ণব তীর্থক্ষেত্র ও কীর্তনপীঠ হলো ময়নাডাল। এই গ্রামের সঙ্গে ও এ অঞ্চলের বৈষ্ণব সংস্কৃতির সঙ্গে গভীরভাবে যুক্ত হয়ে রয়েছেন নৃসিংহ বল্লভ মিত্রঠাকুর।
✴️হরিদাস স্বামী সেকালের ভারতের অদ্বিতীয় সঙ্গীত পারঙ্গম। হরিদাস স্বামীর একজন ছাত্র বিখ্যাত গায়ক তানসেন, অন্যজন নরোত্তম দাস ঠাকুর। দুই ছাত্রই অতুলনীয়। তানসেন ধ্রুপদ সঙ্গীতেকে এক অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন, আর নরোত্তম দাস ঠাকুর বাংলার কীর্তনে ধ্রুপদ প্রভাবিত এক নতুন ঘরানার সৃষ্টি করলেন। তার নাম হল 'গরাণহাটি'। শ্রীচৈতন্য মহাপ্রভুর অন্তর্ধানের পর বেশ কিছুদিন পর শ্রীনরোত্তম দাস ঠাকুর ১৫৮২ (আনু) খ্রিস্টাব্দে নিজের জন্মস্থান খেতুরিতে এক ফাল্গুনী পূর্ণিমায় ছয়টি বিগ্ৰহ স্থাপন করে মহাসমারোহে এক বৈষ্ণব মহাসন্মেলনের অনুষ্ঠান করলেন। সেখানে নরোত্তম দাস ঠাকুর ধ্রুপদী সঙ্গীত মিশিয়ে এক নতুন কীর্তন গানের ঘরানা শুরু করলেন। খেতুরি গরাণহাটি পরগনায় অবস্থিত ছিল, তাই খেতুরির সেই কীর্তন গান "গরাণহাটি" কীর্তন বলে পরিচয় লাভ করল। আমাদের রাঢ় অঞ্চলে কীর্তনের পাটবাড়ি আর আখরা ছিল। অসংখ্য নামজাদা কীর্তনীয়া ও বৈষ্ণব পদাবলীর কবি এই রাঢ়ের সারস্বত ক্ষেত্রকে মাতিয়ে রেখেছিলেন। ✴️গরাণহাটি ছাড়া আর বাকি চারটে কীর্তন ঘরানা মনোহরসাই, রেনেটি, মন্দারিনী আর ঝারখণ্ডী ঘরানার জন্ম রাঢ়ে। তৎকালীন মনোহরসাই পরগণার শ্রীখণ্ড, কান্দরা ও ময়নাডালে মনোহরসাহী কীর্তন ঘরানার জন্ম, রাণীহাটিতে রেনেটি কীর্তন ঘরানার জন্ম, মন্দারণে মন্দারিনী কীর্তন ঘরানার জন্ম, আর পুরুলিয়ার সেরেগড়ে ঝাড়খণ্ডী কীর্তন ঘরানার জন্ম।
------------
💛 ৩৫💛
✳️ময়নাডাল সম্বন্ধে সংগ্ৰহে থাকা গ্ৰন্থগুলির মধ্য থেকে দু-তিনটি গ্ৰন্থে ময়নাডাল সম্বন্ধে কি কি তথ্য রয়েছে তা এখানে উদ্ধৃত করা হচ্ছ।
✴️ প্রথম--"বাঙ্গালার কীর্তন ও কীর্তনীয়া"--সাহিত্যরত্ন ডঃ হরেকৃষ্ণ মুখোপাধ্যায় বিরচিত গ্ৰন্থ হতে-- ময়নাডাল। ✴️পাতা ১৫৯-১৬০, দ্বিতীয় মুদ্রণ, জুন ২০১১/এপ্রিল:। শ্রীচৈতন্যপার্ষদ শ্রীলগদাধর পণ্ডিতের চিহ্নিত সেবক মঙ্গল ঠাকুর কবি জ্ঞানদাস কান্দরায় আসিয়া বাস করেন পণ্ডিতজীর অনুমতি লইয়া মঙ্গল ঠাকুর মাত্র তিনজনকে দীক্ষা দান করিয়াছিলেন। প্রথম, কাঁকড়া হুসমপুরের একজন চক্রবর্তী ব্রাহ্মণ। দ্বিতীয়, নিকটবর্তী রাজুর গ্ৰামের নৃসিংহ মিত্র। তৃতীয়, ময়নাডাল-নিবাসী একজন অধিকারী ব্রাহ্মণ। প্রত্যাদিষ্ট হইয়া পরে ইঁহারই কন্যাকে মঙ্গল ঠাকুর বিবাহ করিয়াছিলেন।✴️ মঙ্গল ঠাকুরের তিন পুত্র। প্রথম রাধিকাপ্রসাদ, দ্বিতীয় গোপীরমণ, তৃতীয় শ্যামকিশোর। তিন পুত্রের বংশধরগণ বড় বাড়ির ঠাকুর, মধ্যম বাড়ির ও ছোট বাড়ির ঠাকুর নামে পরিচিত। বড় বাড়িতে শ্রীবৃন্দাবনচন্দ্র যুগল-বিগ্ৰহ, মধ্যম বাড়িতে শ্রীরাধাকান্ত যুগল-বিগ্ৰহ ও জোট বাড়িতে মঙ্গল ঠাকুরের কুলদেবতা শ্রীনৃসিংদেব শালগ্ৰাম, শ্রীগদাধর পণ্ডিতের কৃপাদত্ত শ্রীগৌরগোপাল বিগ্ৰহ প্রতিষ্ঠিত আছেন। ✴️প্রবাদ আছে, নৃসিংহের মাতার মৃতবৎসা দোষ ছিল। তিনি কাটোয়ায় গঙ্গাস্নানে গিয়া মঙ্গল ঠাকুরের দর্শনলাভ করেন। ঠাকুরের নিকট পুত্র কামনা করিলে ঠাকুর চর্বিত দিয়া বলেন-- এবার তুমি পুত্রসন্তান লাভ করিবে এবং সেই পুত্র দীর্ঘজীবী হইবে। রমণী ভাবী পুত্রকে ঠাকুরের চরণে সেবকরূপে সমর্পণের সঙ্কল্প করিয়া গৃহে ফিরিয়া আসেন। এক বৎসরের মধ্যেই তিনি পুত্র প্রাপ্ত হন, ✴️এই পুত্রই নৃসিংহ। ✴️নৃসিংহের একমাত্র পুত্র হরেকৃষ্ণ। এই বংশে বহু খ্যাতনামা কীর্তনগায়ক ও মৃদঙ্গবাদক আবির্ভূত হইয়া বাঙলার মুখ উজ্জ্বল করিয়া গিয়াছেন। ✴️ময়নাডালে কীর্তনের চতুষ্পাঠী ছিল। এই চতুষ্পাঠীতে শিক্ষালাভপূর্বক বহু ব্যক্তি কীর্তনগায়ক ও মৃদঙ্গবাদনে ও কীর্তনগানে খ্যাতিলাভ করেন। ✴️এমন একদিন ছিল যেদিন ময়নাডালে না আসিলে কীর্তনগায়ক ও মৃদঙ্গবাদকের শিক্ষা সম্পূর্ণ হইত না। পায়র গ্ৰামের স্বনামধন্য মৃদঙ্গবাদক জটে কুঞ্জদাসের ছাত্র ইলামবাজার-নিবাসী নিকুঞ্জ বাইতি ও ময়নাডালের নিকুঞ্জ মিত্র ঠাকুর সমসাময়িক মৃদঙ্গবাদক। উভয়েই মৃদঙ্গবাদ্যে যথেষ্ট সুনাম অর্জন করেছিলেন। রসিকানন্দ মিত্র ঠাকুর, বৈকুণ্ঠ মিত্র ঠাকুর প্রভৃতির নাম আজিও কীর্তনগায়কগণ শ্রদ্ধার সঙ্গে উচ্চারণ করিয়া থাকেন। এই সেদিনও কিশোরী মিত্র ঠাকুর রাসবিহারী মিত্র ঠাকুর ময়নাডালের মুখ রক্ষা করিয়া গিয়াছেন।✴️ ১২৭৫ সালের ২৪শে অগ্ৰহায়ণ রাসবিহারী মিত্র ঠাকুর জন্মগ্ৰহণ করেন। সুধাকৃষ্ণ মিত্র ঠাকুর ইঁহার কীর্তন শিক্ষার গুরু। কিছুদিন বহরমপুরে রামনারায়ণ বিদ্যারত্নের বাড়িতে থাকিয়া ইনি সুপ্রসিদ্ধ কীর্তনগায়ক বৈষ্ণবচরণ ব্রজবাসী মহরাজের নিকট সঙ্গীত শিক্ষা করেন। কয়েকবার শ্রীধাম বৃন্দাবনে গিয়াও পণ্ডিত বাবাজী প্রভৃতির নিকট শিক্ষলাভ করিয়া আসেন। নৃসিংহ মিত্র ঠাকুর হইতে রাসবিহারী একাদশ অধস্তন পুরুষ। বাঙ্গালার শ্রেষ্ঠ কীর্তনগায়কগণের মধ্যে ইঁহাকে অন্যতমরূপে গণনা করা হইত। ১৩৫৪ সনের ৬ই ফাল্গুন ইনি সাধনোচিত ধামে প্রস্থান করিয়াছেন। পুত্র শ্রীনবোগোপাল মিত্র ঠাকুর গীতিসুধাকর ও শ্রীগোবিনন্দগোপাল মিত্র ঠাকুর সুধাকণ্ঠ কলিকাতায় থাকিয়া পিতৃপদাঙ্ক অনুসরণপূর্বক ময়নাডালের ধারা রক্ষা করিতেছেন। ✴️ময়নাডালের অন্য দুইছন সুগায়কের নাম শ্রীনদীয়ানন্দ মিত্র ঠাকুর ও শ্রী মাণিকচাঁদ মিত্রঠাকুর।
✴️পাতা--১৭৪-১৭৬--অদ্বৈত দাস ( পণ্ডিত বাবাজী )
জন্ম ১২২৪ সাল। নাম ব্রজকিশোর রক্ষিত, পিতার নাম ভীমকিশোর রক্ষিত। শুনিয়াছি, ময়নাডালে সুধাকৃষ্ণ মিত্র ঠাকুরও অদ্বৈতদাসকে সযত্নে কীর্তনগান শিক্ষা দিয়াছিলেন। স্বনামধন্য সাহিত্যসাধক ডক্টর বিমানবিহারী মজুমদার পণ্ডিত বাবাজীর দৌহিত্র। পাতা--১৭৭। রাঢ়দেশে কান্দরা গ্ৰাম। মুর্শিদাবাদ জেলার কীরীটকোনার পালধিবংশীয় মঙ্গল ঠাকুর ভগবৎপ্রেমে আকুল হইয়া গৃহ ছাড়িয়া এ-গ্ৰাম সে-গ্ৰাম ঘুরিতে ঘুরিতে কান্দরায় আসিয়া বাস করেন। তাঁহার সাধনায় আকৃষ্ট হইয়া শ্রীচৈতন্যপার্ষদ গদাধর পণ্ডিতজীউ তাঁহাকে দীক্ষা দান করিয়াছিলেন। তাঁহারই স্মৃতিরক্ষাকল্পে আশ্বিনের নবম্যাদি কল্পারম্ভের দিন হইতে শুক্লা প্রতিপদ পর্যন্ত কান্দরায় একটি উৎসবের অনুষ্ঠান হয়, নাম সাঁজি উৎসব। কৃষ্ণা নবমীতে সন্ধ্যায় অধিবাস, শুক্লা প্রতিপদে ধূলোট। ময়নাডালের বৈকুণ্ঠ মিত্র ঠাকুর আসিয়াছেন। কান্দরার মঙ্গল ঠাকুরের বংশধর বনমালী ঠাকুর তখন যুবক, তিনিও তরুণ বয়সেই কীর্তনগানে খ্যাতি অর্জন করিয়াছেন।
✴️পাতা--১৯৭--১৯৮। অবধৌত দাস। বীরভুম জেলায় কীর্ণাহারের নিকট মধুডাঙ্গা গ্ৰাম। এই গ্ৰামে ১২৬৬ সালে অবধৌত দাসের আবির্ভাব। পিতার নাম নীলকমল দাস। ইঁহারা পুরুষানুক্রমে কেহ বা চৈতন্যমঙ্গল গান করিতেন। অবধৌত প্রথম জীবনেই যৌবনেই বীরভূমের কীর্তন ও মৃদঙ্গের শিক্ষাকেন্দ্র ময়নাডাল গ্ৰামে গিয়া তদানীন্তন স্বনামধন্য মৃদঙ্গাচার্য শ্রীনিকুঞ্জবিহারী মিত্রঠাকুরের নিকট মৃদঙ্গ শিক্ষা করেন। প্রায় নিরক্ষর অবধৌত চৈতন্যমঙ্গল গানে খ্যাতি ও অর্থের সঙ্গে বহু জ্ঞানী ও ভক্তের কৃপাপ্রাপ্ত হয়েছিলেন। শ্রীচৈতন্য-মহিমায় তাঁহার সাধনা সার্থক হইয়াছিল। তাঁহার গান শুনিয়া একদিকে যেমন বাঙ্গালার সর্বশ্রেষ্ঠ কীর্তন-গায়ক রসিক দাস, স্বনামধন্য গায়ক গণেশ দাস, অবধূত বন্দোপাধ্যায় প্রমুখ প্রভূত প্রশংসা করিয়াছেন, অন্যদিকে ভগবদ্ভক্ত শ্রীল রামদাস বাবাজী মহারাজ, বাবাজী মহারাজের শিষ্য ত্রিভঙ্গ দাস বাবাজী, শ্রীখণ্ডের শ্রীল রাখালানন্দ ঠাকুর শাস্ত্রী, কীর্তনাচার্য শ্রীগৌরগুণানন্দ ঠাকুর প্রভৃতিও তেমনই তাঁহার গাণে প্রীত হইয়াছেন। ✴️প্রবাদ আছে, ময়নাডালে শ্রীমহাপ্রভুর সন্মুখে মহাপ্রভুর বিবাহোৎসব গানের সময় শ্রীবিগ্ৰহের অঙ্গে ঘর্মবিন্দু দেখা দিয়াছিল। শ্রীবিগ্ৰহের উত্তরীয় সিক্ত হইয়াছিল। শ্রীধাম নবদ্বীপ, কাটোয়া, শ্রীখণ্ড, কান্দরা প্রভৃতি বৈষ্ণবতীর্থের সর্বত্রই তিনি সমাদৃত হয়েছেন।✴️ পাতা--৬৭-৬৮। রাঢ়দেশ সঙ্গীতের পীঠভূমি। রাঢ়দেশ অতি প্রাচীনকাল হইতেই জৈন, বৌদ্ধ, সৌর, শৈব, শাক্ত ও বৈষ্ণব সম্প্রদায়ের সাধন ক্ষেত্র। জৈন, বৌদ্ধ প্রভৃতি সম্প্রদায়ের সাধকগণের অনেক গীত রাঢ়েই রচিত হইয়াছিল অতি পূর্ব হইতেই রাঢ়ের সঙ্গীতের একটি নিজস্ব ধারা ছিল। উত্তরে রাজমহল হইতে দক্ষিণে মেদিনীপুর পর্যন্ত রাঢ়ের বাস্তীর্ণ সীমায় সভ্যতা ও সংস্কৃতির ক্ষুদ্র ক্ষুদ্র কন্দ্র ছিল। ✴️শ্রীমহাপ্রভুর আবির্ভাবের পর বৈষ্ণবগণ এই সমস্ত কেন্দ্রে এবং বহু নূতন প্রতিষ্ঠিত কেন্দ্রে শাস্ত্র ও সঙ্গীতাদির শিক্ষালয় স্থাপন করিয়াছিলেন। এইরূপ দুইটি পুরাতন কেন্দ্র শ্রীখণ্ড ও কান্দরা, এবং একটি নতুন কেন্দ্র ময়নাডাল তিনটিই বীরভূমে ছিল। প্রায় ৭৫ বছর পূর্বে শ্রীখণ্ড ও কান্দরা বর্ধমানের অর্ন্তভূক্ত হইয়াছে। খেতরীর উৎসব হইতে ফিরিয়া জ্ঞানদাস, বন্ধু মনোহর, কান্দরার মঙ্গল ঠাকুরের পৌত্র বদন, শ্রীখণ্ডের রঘুনন্দন ও ময়নাডালের মঙ্গল ঠাকুরের শিষ্য ✴️নৃসিংহ মিত্র ঠাকুরকে লইয়া রাঢ়ের প্রাচীন সঙ্গীত ধারার নাম হয় মনোহরসাহী। কান্দরা, ময়নাডাল ও শ্রীখণ্ড মনোহরসাহী কীর্তনের তিন প্রধান কেন্দ্র। ✴️ময়নাডালের চতুষ্পাঠী কীর্তনের সঙ্গীত ও বাদ্য-শিক্ষা এবং শ্রীখণ্ডের চতুষ্পাঠী ব্যাকরণ, অলঙ্কার, কাব্য, দর্শন, সঙ্গীত ও বাদ্য জন্য প্রসিদ্ধি লাভ করিয়াছিল। ✴️মনোহরসাহী-- লয় ও ছন্দ অপেক্ষাকৃত সংক্ষিপ্ত, সুরের কারিগরী ও মাত্রার জটিলতায় সমৃদ্ধ। মার্গসঙ্গীতে খেয়ালের সমতুল্য। চুয়ান্ন তালের গান।
------------*-----------
✴️"বিংশ শতাব্দীর কীর্তনীয়া" গ্ৰন্থে --শ্রীকিশোরী দাস বাবাজী-মহারাজ লিখেছেন--
ময়নাডালের এই মিত্রঠাকুর বংশে শ্রীমহাপ্রভুর সদা ব্রত সেবা দৈনিক সাড়ে বারো কেজি সিদ্ধ চাউলের অন্ন ভোগ হয়, অভ্যাগত বৈষ্ণব যাঁরা আসেন তা্ঁরা যতদিন থাকেন তাঁদের সবকিছু থাকা খাওয়ার ব্যবস্থা আছে। নবদ্বীপ, বৃন্দাবন ধাম থেকে বৈষ্ণবেরা এখানে কীর্তন শিক্ষার জন্য এসে বাৎসরিক কাল থেকে গেছেন। গান বাজনা শিক্ষা করে গেছে তখন অখণ্ড ভারতের খুলনা, ঢাকা, মনময়সিংহ, যশোর, মণিপূর, আসাম, ত্রিপুরা, দিনাজপুর থেকে আগত শিক্ষার্থীদের আমি ছোট বেলায় তাঁদের কীর্তন, বাজনা শিক্ষা করতে দেখেছি। অতএব মনোহলসাহী গান শিক্ষার প্রধান কেন্দ্র ময়নাডাল এবং এই কেন্দ্রে কীর্তন শিক্ষা দেবার যোগ্যতা আমার (কিশোরী দাস বাবাজী) আছে, একথা গোবিন্দগোপাল মিত্রঠাকুরের দাদা এব় আরো একজন বংশের সকলের কাকা (কালিয়াকাতিনিন্ত মিত্রঠাকুর), তাঁরা আমাকে লিখিতভাবে শিক্ষক নিযুক্ত করেছিলেন। শ্রীকিশোরী দাস বাবাজী মহারাজ গ্ৰন্থে একথা লিখেছেন। এছাড়াও তিনি উক্ত গ্ৰন্থের প্রথম খণ্ডে কীর্তনীয়া গোবিন্দগোপাল মিত্রঠাকুর ও দ্বিতীয় খণ্ডে কীর্তনীয়া মানিক চাঁদ মিত্রঠাকুরের কথাও লিখেছেন।
------*------
✴️গ্ৰন্থ--"প্রাণনাথ হৈও তুমি"--প্রীতম বসু। পাতা-৫৭-৫৮।
আমাদেরই বাংলার ঘরের বিখ্যাত কীর্তনীয়া অবধৌত দাস ময়নাডালে শ্রীমহাপ্রভূর বিগ্ৰহের সামনে মহাপ্রভুর বিবাহোৎসব গানের সময় শ্রীবিগ্ৰহের অঙ্গে ঘর্মবিন্দু দেখা দিয়েছিল এবং বিগ্ৰহের উত্তরীয় সিক্ত হয়ে গেছিল। গরাণহাটি হল বরেন্দ্র কীর্তন, তেমন মনোহরসাই হল রাঢ়ী কীর্তন। ভাগীরথীর পশ্চিমকে বলা হত রাঢ়। সঙ্গীতের পীঠভূমি রাঢ়দেশের এক নিজস্ব সঙ্গীতের ধারা ছিল। এখানকার তিনটি কন্দ্র ছিল শ্রীখণ্ড, কান্দরা আর ময়নাডাল। খেতুরীর উৎসব থেকে ফিরে এসে জ্ঞানদাস, মনোহর, কান্দরার বিখ্যাত মঙ্গলঠাকুরের পৌত্র বদন, শ্রীখণ্ডের রঘুনন্দন আর ময়নাডালের নৃসিংহ মিত্র ঠাকুর মিলে রাঢ়ের কীর্তনের সংস্কার করেন এবং তার নাম দেন মনোহর সাই। কান্দরা মনোহরসাই পরগণার অন্তর্ভূক্ত ছিল তাই এই কীর্তনের ঘরানার নাম হল মনোহরসাই। পরে অবশ্য শ্রীখণ্ড আর কান্দরা বর্ধমান জেলায় চলে গেছে।
পাতা--৯৬ ও ৩০৪। রাঢ়ের কান্দরার সাঁজি উৎসবে তখন বাংলার কীর্তনের নক্ষত্ররা উসস্থিত। মানকরের নন্দ দাস, ইলামবাজারের মনোহর চক্তবর্তী, ময়নাডালের বৈকুণ্ঠ মিত্র ঠাকুর এসেছেন কিশোর রসিক দাসও তার দল নিয়ে কীর্তন গাইতে কান্দরায় পৌঁছলেন। "বাংলার সেরা মৃদঙ্গবাদকরা কে কে ? " ময়নাডালের নিকুঞ্জ মিত্র ঠাকুর, ইলামবাজারের জটে কুঞ্জ, বৈষ্ণৱ বাইতি, নিকুঞ্জ বাইতি, উমেশ বাইতি, রামশরণ বাইতি, তারপর এলেন অবধূত বন্দোপাধ্যায়, তারপর নবদ্বীপ ব্রজবাসী-এরা একেকজন দিকপাল মৃদঙ্গবাদক। অবধূত মৃদঙ্গের কিছু বোল সৃষ্টি করেছিলেন। এছাড়াও এই গ্ৰন্থে রসিকানন্দ মিত্র ঠাকুর ও বৈকুণ্ঠ মিত্র ঠাকুর এবং রাসবিহারী মিত্র ঠাকুরের নাম উল্লেখ করেছেন। ( নির্বাচিত যেটুকু অংশ উদ্ধৃত করা হল, লেখকের লেখা ও ভাষার কোনরূপ পরিবর্তন না ঘটিয়ে)।
------------
✴️"নবদ্বীপ হিন্দু স্কুল স্মারকগ্ৰন্থ ১৮৭৩-২০২৩"।
( ধ্রুবপদ প্রকাশনী )
"ধুলোট মেলা, বা, ধুলোট গান মেলা মূলত ভারতীয় কীর্তনীয়াদের মহাসম্মেলন। গৌড়বঙ্গের প্রথিতযশা কীর্তনীয়ারা বছরে এক বার মিলিত হতেন নবদ্বীপের বড় আখড়ায়। নানা ঘরানার কীর্তনীয়ারা নিজেস্ব ঢঙে পরিবেশন করতেন কীর্তন গান। গরানহাটি, মনোহরশাহি, ময়নাডাল ও রেনেটি ঘরানার খ্যাতনামা কীর্তনীয়ারা আসতেন এখানে। গানমেলার শেষদিনে নগর সঙ্কীর্তনের সময় উদ্যোক্তা মাধবচন্দ্র দত্ত পথের ধূলো দুহাতে তুলে ভক্তদের মাথায় নিক্ষেপ করতেন। সেই থেকেই এই উৎসবের নাম ‘ধুলোট’।
[১] ১২৫০ বঙ্গাব্দে এই উৎসবের সূচনা হয়। এই উৎসব শুরু হত মাঘ মাসের শুক্লপক্ষে এবং সমাপ্ত হত কৃষ্ণপক্ষের পঞ্চমীর দিন। [২] চণ্ডী লাহিড়ী জানিয়েছেন, ‘শ্রীপঞ্চমীর (মাঘ মাসের) পরে মাকরী সপ্তমী থেকে পরের কৃষ্ণ পক্ষের চতুর্থী পর্যন্ত গানমেলা বসতো। ভারত বিখ্যাত কীর্তনীয়া যামিনী মুখোপাধ্যায়, ধ্রুব দাস, বড় রসিক দাস, ছোট রসিক দাস, গণেশ দাস, সুরেন আচার্য, অবধূত বন্দ্যোপাধ্যায়, রাধেশ্যাম দাস, রাধাবিনোদ দাস, রাধিকা গোস্বামী, গোপীবল্লব দাস, পণ্ডিতদাস বাবাজি, নবনীধর মিত্রঠাকুর ও খোলবাদক বিষ্ণু দাস, আশুতোষ দাস, মাখন দাস, পূর্ণ দাস আসতেন ও আসর জমাতেন। প্রতিবছর এই আসরে ১০০/১৫০ জন কীর্তনীয়া বাংলার নানা প্রান্ত থেকে যোগ দিতেন।’ [৩] আজ আর এই গান মেলার অস্তিত্ব নেই। তথ্যসূত্র--
সম্পাদনা-- তদেব পৃ. ৪০৭। Sena, Pralaẏa (১৯৭৯)। Paścimabāṃlāra tīrtha। Maḍela Pābaliśiṃ Hāusa। নবদ্বীপ হিন্দুস্কুল শতবর্ষ স্মারক গ্রন্থ, পৃ. ১০৩-০৪।" ( তথ্যসূত্র :" নবদ্বীপ হিন্দুস্কুল শতবর্ষ স্মারক গ্রন্থ, পৃ. ১০৩-০৪।" তথ্যসূত্র--নবদ্বীপের হারিয়ে যাওয়া ধুলোট মেলা বা গান মেলা: Nabadwip Town । Facebook: ganmela, kirtan mela.Nabadwip Town। ও ময়নাডালের সাধক নৃসিংহবল্লভ মিত্র ঠাকুর।' )।
----✴️----
✴️ "ধুলোট মেলা বা ধুলোট গান মেলা ছিল একটি বার্ষিক মিলনস্থল যেখানে ভারতীয় কীর্তনীয়াদের একটি সমাবেশ হতো, বিশেষ করে নবদ্বীপের বড় আখড়ায়। এখানে বিভিন্ন ঘরানার কীর্তনীয়া নিজেদের মতো করে কীর্তন পরিবেশন করতেন। এটি একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক মিলন ছিল, যা মূলত বৈষ্ণব সম্প্রদায় এবং তাদের ধর্মীয় গানের সাথে সম্পর্কিত। ধুলোট মেলার বৈশিষ্ট্য ও উদ্দেশ্য ছিল মূলত ভারতীয় কীর্তনীয়াদের একটি মিলন ও গান পরিবেশনের মেলা। মেলার স্থান প্রধানত নবদ্বীপের বড় আখড়ায় এই মেলার আয়োজন করা হতো। অংশগ্রহণকারীরা গৌড়বঙ্গের বিভিন্ন ঘরানার কীর্তনীয়া এই সম্মেলনে যোগ দিতেন। কীর্তন পরিবেশনায়: অংশগ্রহণকারীরা নিজস্ব ঢঙে কীর্তন গান পরিবেশন করতেন। এর ঐতিহ্যে এটি একটি ঐতিহ্যবাহী বা গানের মেলা ছিল, যা ভারতের ধর্মীয় ও সাংস্কৃতিক ইতিহাসে একটি বিশেষ স্থান অধিকার করে আছে। আধুনিক সময়ে এই মেলার প্রচলন না থাকলেও, এর স্মৃতি ভারতীয় সঙ্গীত এবং ধর্মীয় ঐতিহ্যের অংশ হিসেবে রয়ে গেছে।
✴️ধুলোট - ধুলোট মেলা, বা, ধুলোট গান মেলা মূলত ভারতীয় কীর্তনীয়াদের মহাসম্মেলন। গৌড়বঙ্গের প্রথিতযশা কীর্তনীয়ারা বছরে এক বার মিলিত হতেন নবদ্বীপের বড় আখড়ায়। নানা ঘরানার কীর্তনীয়ারা নিজেস্ব ঢঙে পরিবেশন করতেন কীর্তন গান। নবদ্বীপের হারিয়ে যাওয়া ধুলোট মেলা বা গান মেলা ধুলোট--
ধুলোট মেলা, বা, ধুলোট গান মেলা মূলত ভারতীয় কীর্তনীয়াদের মহাসম্মেলন। সেই থেকেই এই উৎসবের নাম 'ধুলোট'। ১২৫০ বঙ্গাব্দে এই ...
"ধুলোট মেলা বা ধুলোট গান মেলা ছিল একটি বার্ষিক মিলনস্থল যেখানে ভারতীয় কীর্তনীয়াদের একটি সমাবেশ হতো, বিশেষ করে নবদ্বীপের বড় আখড়ায়। এখানে বিভিন্ন ঘরানার কীর্তনীয়া নিজেদের মতো করে কীর্তন পরিবেশন করতেন। এটি একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক মিলন ছিল, যা মূলত বৈষ্ণব সম্প্রদায় এবং তাদের ধর্মীয় গানের সাথে সম্পর্কিত। ধুলোট মেলার বৈশিষ্ট্য ও উদ্দেশ্য ছিল মূলত ভারতীয় কীর্তনীয়াদের একটি মিলন ও গান পরিবেশনের মেলা। মেলার স্থান প্রধানত নবদ্বীপের বড় আখড়ায় এই মেলার আয়োজন করা হতো। অংশগ্রহণকারীরা গৌড়বঙ্গের বিভিন্ন ঘরানার কীর্তনীয়া এই সম্মেলনে যোগ দিতেন। কীর্তন পরিবেশনায়: অংশগ্রহণকারীরা নিজস্ব ঢঙে কীর্তন গান পরিবেশন করতেন। এর ঐতিহ্যে এটি একটি ঐতিহ্যবাহী বা গানের মেলা ছিল, যা ভারতের ধর্মীয় ও সাংস্কৃতিক ইতিহাসে একটি বিশেষ স্থান অধিকার করে আছে। আধুনিক সময়ে এই মেলার প্রচলন না থাকলেও, এর স্মৃতি ভারতীয় সঙ্গীত এবং ধর্মীয় ঐতিহ্যের অংশ হিসেবে রয়ে গেছে।
✴️ধুলোট মেলা বা ধুলোট উৎসব বলতে মূলত ভারতীয় কীর্তনীয়াদের এক মহাসম্মেলন বোঝায়, যা নবদ্বীপে অনুষ্ঠিত হতো এবং এর শেষদিনে নগর সঙ্কীর্তনের সময় উদ্যোক্তা মাধবচন্দ্র দত্ত ভক্তদের মাথায় পথের ধুলো নিক্ষেপ করতেন, সেখান থেকেই এই উৎসবের নামকরণ হয় 'ধুলোট'। এটি ছিল একটি বার্ষিক গানমেলার সমাপ্তি পর্ব, যেখানে বিভিন্ন ঘরানার কীর্তনীয়া অংশ নিতেন এবং নগর সঙ্কীর্তনে অংশ নেওয়া কীর্তনীয়ারা এই ধুলো মাথায় নিয়ে উৎসবের সমাপ্তি ঘটাতেন।
✴️ধুলোট মেলার বৈশিষ্ট্য--
স্থান:--নবদ্বীপের বড় আখড়ায় এই মেলা অনুষ্ঠিত হতো।
অংশগ্রহণকারী:--গৌড়বঙ্গের প্রখ্যাত কীর্তনীয়ারা এখানে মিলিত হতেন।
ঘরানা:--গরানহাটি, মনোহরশাহি, ময়নাডাল, রেনেটি ইত্যাদি বিভিন্ন ঘরানার কীর্তনীয়া এখানে গান পরিবেশন করতেন।
নামকরণের কারণ:--গানমেলার শেষ দিনে নগর সঙ্কীর্তনের সময় উদ্যোক্তা মাধবচন্দ্র দত্ত পথের ধুলো তুলে ভক্তদের মাথায় ছুঁড়ে দিতেন, যার কারণে এই উৎসবের নাম হয় 'ধুলোট'।
অন্যান্য প্রাসঙ্গিক তথ্য--বর্তমানে এই মেলাটি হারিয়ে গেছে বলে জানা যায়। বিভিন্ন অঞ্চলে দোল উৎসবের অংশ হিসেবে মেলা অনুষ্ঠিত হলেও, ধুলোট মেলা ছিল কীর্তন গানের একটি বিশেষ মিলনমেলা।
মালম্বা গ্রামেও প্রাচীন শতাব্দী মহাপ্রভুর মেলা উপলক্ষ্যে ধুলোট উৎসব অনুষ্ঠিত হয়, যেখানে হরিনাম সংকীর্তনের মাধ্যমে মহাপ্রভুর উদ্দেশ্যে ভোগ নিবেদন করা হয়।
ধুলোট - উইকিপিডিয়া--ধুলোট মেলা, বা, ধুলোট গান মেলা মূলত ভারতীয় কীর্তনীয়াদের মহাসম্মেলন। গৌড়বঙ্গের প্রথিতযশা কীর্তনীয়ারা বছরে এক বার মিলিত হতেন নবদ্বীপের বড় আখড়ায়। নানা ঘরানার কীর্তনীয়ারা নিজেস্ব ঢঙে পরিবেশন করতেন কীর্তন গান। গরানহাটি, মনোহরশাহি, ময়নাডাল ও রেনেঢী। ধুলোট মেলা বা ধুলোট গান মেলা ছিল পশ্চিমবঙ্গের নবদ্বীপের একটি বার্ষিক সম্মেলন, যেখানে গৌড়বঙ্গের প্রথিতযশা কীর্তনীয়াদের মিলন ঘটত এবং তারা নিজ নিজ ঢঙে কীর্ত্তন গান পরিবেশন করতেন। এই উৎসব মূলত নবদ্বীপের বড় আখড়ায় অনুষ্ঠিত হতো এবং এটি বৈষ্ণবTheologiansদের একটি মহাসম্মেলন ছিল।
ধুলোট মেলা কী ? এটি মূলত কীর্ত্তনিয়াদের একটি বার্ষিক সম্মেলন ছিল। এই মেলায় বিভিন্ন কাব্য-ঘরানার কীর্তনীয়াদের মিলন ঘটত এবং তারা তাদের নিজস্ব ঢঙে কীর্ত্তন পরিবেশন করতেন। এটি নবদ্বীপের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল।
কোথায় অনুষ্ঠিত হত ? এই মেলা নবদ্বীপের বড় আখড়ায় (বা আখড়া) অনুষ্ঠিত হত।
কারা অংশগ্রহণ করত ? এই সম্মেলনে মূলত গৌড়বঙ্গের বিভিন্ন প্রথিতযশা কীর্তনীয়ারা অংশ নিতেন।
ঐতিহাসিক গুরুত্ব:--ধুলোট মেলা ছিল ভারতীয় কীর্তনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা, যা বিভিন্ন কীর্তন শৈলী এবং কাব্যিক ধারাকে একত্রে তুলে ধরত।
ধুলোট মেলা বা ধুলোট উৎসব বলতে মূলত নবদ্বীপের বড় আখড়ায় অনুষ্ঠিত একটি বার্ষিক কীর্তনীয়াদের মহাসম্মেলন বোঝায়, যেখানে বিভিন্ন ঘরানার কীর্তন পরিবেশিত হতো। মাধবচন্দ্র দত্ত নামক উদ্যোক্তা নগর সঙ্কীর্তন-এর শেষ দিনে পথের ধুলো ভক্তদের মাথায় ছুঁড়ে দিতেন, আর এই ধুলোই উৎসবের নাম 'ধুলোট' হওয়ার কারণ। এটি এখন একটি 'হারিয়ে যাওয়া' অনুষ্ঠান হিসেবে পরিচিত।
উৎসবের বিবরণ ও নামকরণ:--
নবদ্বীপের বড় আখড়ায় অনুষ্ঠিত এই গান মেলাটি মূলত 'ধুলোট' বা 'ধুলোট মেলা' নামে পরিচিত ছিল, কারণ উদ্যোক্তা মাধবচন্দ্র দত্ত নগর সঙ্কীর্তনের শেষে ভক্তদের মাথায় পথের ধুলো ছুঁড়ে দিতেন।
উদ্দেশ্য:--এটি ছিল ভারতীয় কীর্তনীয়াদের একটি মহাসম্মেলন, যেখানে তারা তাদের নিজস্ব ঢঙে কীর্তন পরিবেশন করতেন।
বৈশিষ্ট্য:--এই উৎসবে গরানহাটি, মনোহরশাহি, ময়নাডাল এবং রেনেটি ঘরানার খ্যাতনামা কীর্তনীয়াদের উপস্থিতি থাকত।
বর্তমান অবস্থা:এটি এখন একটি হারিয়ে যাওয়া বা বিলুপ্তপ্রায় অনুষ্ঠান হিসেবে বিবেচিত হয়।
অন্যান্য প্রাসঙ্গিক তথ্য--'ধুলোট' শব্দটি ধুলো (ধুলো) থেকে এসেছে, যা এই উৎসব-এর প্রধান অংশ ছিল।
নবদ্বীপ-এর এই ঐতিহ্যবাহী গান মেলার একটি সোশ্যাল মিডিয়া-এর পোস্ট থেকে জানা যায় যে এটি এখন আর আগের মতো প্রচলিত নেই।
ধুলোট - উইকিপিডিয়া--ধুলোট মেলা, বা, ধুলোট গান মেলা মূলত ভারতীয় কীর্তনীয়াদের মহাসম্মেলন। গৌড়বঙ্গের প্রথিতযশা কীর্তনীয়ারা বছরে এক বার মিলিত হতেন নবদ্বীপের বড় আখড়ায়। নানা ঘরানার কীর্তনীয়ারা নিজেস্ব ঢঙে পরিবেশন করতেন কীর্তন গান। গরানহাটি, মনোহরশাহি, ময়নাডাল ও রেনেঢী ।
তথ্য সুত্র--উইকিপিডিয়া।
তথ্যসূত্র--নবদ্বীপের হারিয়ে যাওয়া ধুলোট মেলা বা গান মেলা: Nabadwip Town । Facebook: ganmela, kirtan mela.Nabadwip Town।
(তথসূত্র উইকিপিডিয়া)।
--------✴️--------
✴️তথ্য গ্রন্থ-- 'বাঙ্গালার কীর্তন ও কীর্তনীয়া।'
ডঃ হরেকৃষ্ণ মুখোপাধ্যায়।
✴️( পাতা- ৪৬ ময়নাডাল )
শ্রীচৈতন্যপার্ষদ শ্রীল গদাধর পণ্ডিতের চিহ্নিত সেবক মঙ্গল ঠাকুর, কবি জ্ঞানদাসের কান্দরায় আসিয়া বাস করেন ৷ পণ্ডিতজীউর অনুমতি লইয়া মঙ্গল ঠাকুর মাত্র তিনজনকে দীক্ষা দান করিয়াছিলেন ৷ প্রথম, কাঁকড়া হুসমপুরের একজন চক্রবর্তী ব্রাহ্মণ ৷ দ্বিতীয়, নিকটবর্তী রাজুর গ্রামের নৃসিংহ মিত্র ৷ গুরুর কৃপালাভপূর্বক ‘মিত্র ঠাকুর’ নামে পরিচিত হইয়া তিনি বীরভূমে ময়নাডাল গ্রামে গিয়া বাস করেন ৷ তৃতীয়, ময়নাডাল-নিবাসী একজন অধিকারী ব্রাহ্মণ ৷ প্রত্যাদিষ্ট হইয়া পরে ইঁহারই কন্যাকে মঙ্গল ঠাকুর বিবাহ করিয়াছিলেন ৷ মঙ্গল ঠাকুরের তিন পুত্র ৷ প্রথম রাধিকাপ্রসাদ, দ্বিতীয় গোপীরমণ, তৃতীয় শ্যামকিশোর ৷ তিন পুত্রের বংশধরগম বড় বাড়ির ঠাকুর, মধ্যম বাড়ির ও ছোট বাড়ির ঠাকুর নামে পরিচিত ৷ বড় বাড়িতে শ্রীবৃন্দাবনচন্দ্র যুগলবিগ্রহ, মধ্যম বাড়িতে শ্রীরাধাকান্ত যুগল-বিগ্রহ ও ছোট বাড়িতে মঙ্গল ঠাকুরের কুলদেবতা শ্রীনৃসিংহ দেব শালগ্রাম, শ্রীগদাধর পণ্ডিতের কৃপাদত্ত শ্রীগৌরাঙ্গগোপাল বিগ্রহ প্রতিষ্ঠিত আছেন ৷ প্রবাদ আছে, নৃসিংহের মাতার মৃতবৎসা দোষ ছিল ৷ তিনি কাটোয়ায় গঙ্গাস্নানে গিয়া মঙ্গল ঠাকুরের দর্শনলাভ করেন ৷ ঠাকুরের নিকট পুত্র কামনা করিলে ঠাকুর চর্বিত তাম্বুল দিয়া বলেন— এবার তুমি পুত্রসন্তান লাভ করিবে এই সেই পুত্র দীর্ঘজীবী হইবে ৷ রমণী ভাবী পুত্রকে ঠাকুরের চরণে সেবকরূপে সমর্পণের সঙ্কল্প করিয়া গৃহে ফিরিয়া আসেন ৷ এক বৎসরের মধ্যেই তিনি পুত্র প্রাপ্ত হন, এই পুত্রই নৃসিংহ ৷ পুত্র হইল, কিন্তা বোবা ক্ষ্যাপা পুত্র ৷ কথা কহে না, যেখানে সেখানে ঘুরিয়া বেড়ায় ৷ কুলগুরু বলিলেন,— দীক্ষা দাও, সারিয়া যাইবে ৷ দীক্ষার দিন স্থির হইল ৷ দীক্ষার দিনে এগার বৎসরের বোবা পুত্র কথা কহিল ৷ “মা তুমি যে কাটোয়ায় গঙ্গাতীরে কথা দিয়া আসিয়াছ, আমাকে মঙ্গল ঠাকুরের পায়ে সঁপিয়া দিবে ৷ একজনকে কয়জনের নিকট দান করিবে ?” মা তো বোবা ছেলের কথা শুনিয়া অবাক্ ৷ তাহাও আবার কাটোয়ার ঘাটের গোপন মনের কথা ৷ এমন সময় খড়ম পায়ে মঙ্গল ঠাকুর আসিয়া উপস্থিত ৷ তিনিই নৃসিংহকে দীক্ষা দান করিলেন ৷ কুলগুরুও আনন্দিত হইয়া গৃহে ফিরিয়া গেলেন ৷ নৃসিংহের সাধন-ভজন আরম্ভ হইল ৷ অতঃপর গুরুর আদেশে ময়নাডালে গিয়া অচিরকাল মধ্যেই তিনি সাধনায় সিদ্ধিলাভ করেন ৷ স্বপ্নাদেশ প্রাপ্ত হইয়া তিনি ময়নাডালে শ্রীগৌরাঙ্গ বিগ্রহ প্রতিষ্ঠা করেন ৷ এই বিগ্রহ আজিও নৃসিংহের বংশধরগণ-কর্তৃক পূজা প্রাপ্ত হইতেছেন ৷ নৃসিংহের একমাত্র পুত্র হরেকৃষ্ণ ৷ হরেকৃষ্ণের তিন পুত্র, রাজবল্লভ আনন্দ-বল্লভ ও ভুবনবল্লভ ৷ ময়নাডালে তিন পুত্রেরই বংশধর বর্তমান আছেন ৷ এই বংশে বহু খ্যাতনামা কীর্তনগায়ক ও মৃদঙ্গবাদক আবির্ভূত হইয়া বাঙ্গালার মুখ উজ্জ্বল করিয়া গিয়াছেন ৷ ময়নাডালে কীর্তনের চতুষ্পাঠী ছিল ৷ এই চতুষ্পাঠীতে শিক্ষালাভপূর্বক বহু ব্যক্তি মৃদঙ্গবাদনে ও কীর্তনগানে খ্যাতিলাভ করেন ৷ শিক্ষালাভপূর্বক বহু ব্যক্তি মৃদঙ্গবাদনে ও কীর্তনগানে খ্যাতিলাভ করেন ৷ এমন একদিন ছিল যেদিন ময়নাডালে না আসিলে কীর্তনগায়ক ও মৃদঙ্গবাদকের শিক্ষা সম্পূর্ণ হইত না ৷ পায়র গ্রামের স্বনামধন্য মৃদঙ্গবাদক জটে কুঞ্জদাসের ছাত্র ইলামবাজার-নিবাসী নিকুঞ্জ বাইতি ও ময়নাডালের নিকুঞ্জ মিত্র ঠাকুর সমসাময়িক মৃদঙ্গবাদক, উভয়েই মৃদঙ্গবাদ্যে যথেষ্ট সুনাম অর্জন করিয়াছিলেন ৷ রসিকানন্দ মিত্র ঠাকুর, বৈকুণ্ঠ মিত্র ঠাকুর প্রভৃতির নাম আজিও কীর্তনগায়কগণ শ্রদ্ধার সঙ্গে উচ্চারণ করিয়া থাকেন ৷ এই সেদিনও কিশোরী মিত্র ঠাকুর, রাসবিহারী মিত্র ঠাকুর ময়নাডালের মুখ রক্ষা করিয়া গিয়াছেন ৷ ১২৭৫ সালের ২৪সে অগ্রহায়ণ রাসবিহারী মিত্র ঠাকুর জন্মগ্রহণ করেন ৷ সুধাকৃষ্ণ মিত্র ঠাকুর ইঁহার কীর্তন শিক্ষার আদি গুরু ৷ কিছুদিন বহরমপুরে রামনারায়ণ বিদ্যারত্নের বাড়িতে থাকিয়া ইনি সুপ্রসিদ্ধ কীর্তনগায়ক বৈষ্ণবচরণ ব্রজবাসী মহারাজের নিকট সঙ্গীত শিক্ষা করেন ৷ কয়েকবার শ্রীধাম বৃন্দাবনে গিয়াও পণ্ডিত বাবাজী প্রভৃতির নিকট শিক্ষালাভ করিয়া আসেন ৷ নৃসিংহ মিত্র ঠাকুর হইতে রাসবিহারী একাদশ অধস্তন পুরুষ ৷ বাঙ্গালার শ্রেষ্ঠ কীর্তনগায়কগণের মধ্যে ইঁহাকে অন্যতমরূপে গণনা করা হইত ৷ ১৩৫৪ সনের ৬ই ফাল্গুন ইনি সাধনোচিত ধামে প্রস্থান করিয়াছেন ৷ পুত্র শ্রীনবগোপাল মিত্র ঠাকুর গীতিসুধাকর ও শ্রীগোবিন্দগোপাল মিত্র ঠাকুর সুধাকন্ঠ কলিকাতায় থাকিয়া পিতৃপদাঙ্ক অনুসরণপূর্বক ময়নাডালের ধারা রক্ষা করিতেছেন ৷ ময়নাডালের অন্য দুইজন সুগায়কের নাম শ্রীনদীয়ানন্দ ও শ্রীমাণিক মিত্র ঠাকুর ৷
----------✴️-----------
✴️শ্রীনৃসিংহবল্লভ মিত্র ঠাকুর ও তাঁর মিত্র ঠাকুর পরিবার সম্পর্কে তথ্য---
✴️পরিচয় ও গুরু: নৃসিংহ বল্লভ মিত্র ঠাকুর ছিলেন শ্রীচৈতন্যপার্ষদ শ্রীল গদাধর পণ্ডিতের চিহ্নিত সেবক মঙ্গল ঠাকুর-এর শিষ্য। এবং তিনি একাধারে কীর্তনীয়া, মৃদঙ্গবাদক, ও শ্রীখোলের বোল সৃষ্টিকারী এবং পদকর্তা হিসেবে পরিচিত ছিলেন । গুরুর কাছ থেকে দীক্ষা নেওয়ার পর তিনি বৈষ্ণব ধর্মে অনুরাগী হন এবং পরবর্তীকালে উদাসীন হয়ে ১৫৫৪ খ্রিস্টাব্দে গৃহত্যাগ করে ময়নাডালে চলে আসেন।
✴️শ্রীপাট ও মন্দির প্রতিষ্ঠা: বীরভূমের ময়নাডাল গ্রামে শ্রীচৈতন্য মহাপ্রভুর পদধূলি পড়েছিল বলে এই স্থানটি বৈষ্ণব ভক্তদের কাছে বিশেষ মহিমান্বিত। সাধক নৃসিংহ বল্লভ মিত্র ঠাকুর এই ময়নাডালেই শ্রীচৈতন্য মহাপ্রভুর মন্দির ও শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা ( ১৫৫৪ খ্রিস্টাব্দে ) করেছিলেন, যা পরবর্তীতে ‘শ্রীপাট ময়নাডাল’ ও 'কীর্তন তীর্থ ময়নাডাল' হিসেবে পরিচিতি লাভ করে।
✴️‘মিত্র ঠাকুর’ পদবীর উৎপত্তি: নৃসিংহ বল্লভ নিজে সাধনা ও চেষ্টার মাধ্যমে শ্রীচৈতন্যের কীর্তন ও মৃদঙ্গ বাদন শিখেছিলেন। রাজুর গ্রামের নৃসিংহ মিত্র পিতা -কালীচরণ মিত্র, পরবর্তীতে কীর্তনের জন্য গুরুদেব শ্রীমঙ্গল ঠাকুর তাঁকে ঠাকুর উপাধিতে ভূষিত করেন। এছাড়াও এলাকার সাধারণ মানুষ ও গরিব-দুঃখীরা তাঁকে দেবতা ও শ্রদ্ধার পাত্র মনে করেও ‘ঠাকুর’ 'ঠাকুর 'বলে সম্বোধন করতেন। সেই থেকে মিত্র বংশীয় এই পরিবারটি ‘মিত্র ঠাকুর’ নামে পরিচিত হন।
✴️তিরোধান ও উৎসব: প্রতি বছর জন্মাষ্টমী ও নন্দ উৎসবের সময় ময়নাডালে বিশেষ উৎসব ও কীর্তন হয়, কারণ এই সময়েই মিত্র ঠাকুর পরিবারের আদিপুরুষ তথা সাধক নৃসিংহ বল্লভ মিত্র ঠাকুরের তিরোধান হয়েছিল।
✴️কীর্তন সংস্কৃতিতে অবদান: মিত্র ঠাকুর বংশে কীর্তন ও শ্রীখোল বাদ্যচর্চার এক নিরবচ্ছিন্ন ও গৌরবময় ঐতিহ্য রয়েছে। ময়নাডালের এই মিত্র ঠাকুর পরিবার বাংলা কীর্তন ও বৈষ্ণব সংস্কৃতির প্রসারে বড় ভূমিকা পালন করেছেন। পরবর্তীকালে এই বংশের রসিকানন্দ মিত্র ঠাকুর, বৈকুণ্ঠ মিত্র ঠাকুর, কিশোরী মিত্র ঠাকুর ও রাসবিহারী মিত্র ঠাকুর এবং নবনীধর মিত্র ঠাকুর ( নবনীধরমিত্রঠাকুর-এর প্রতিভার উজ্জ্বল কিরণ বাংলার কীর্তনের উপর ছিল, জানিয়ে রাখি কীর্তনীয়া নবনীধর মিত্র ঠাকুর অনিমা রায়ের কীর্তন গুরু ছিলেন, যিনি এককালীন বাংলার মুখ্যমন্ত্রী সিদ্ধার্থশঙ্কর রায়ের মতৃদেবি অনিমা রায় যিনি ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের একমাত্র কন্যা ) এবং শ্রীনবগোপাল মিত্র ঠাকুর গীতিসুধাকর ও শ্রীগোবিন্দগোপাল মিত্র ঠাকুর সুধাকন্ঠ কলিকাতায় থাকিয়া পিতৃপদাঙ্ক অনুসরণপূর্বক ময়নাডালের ধারা রক্ষা করিতেছেন ৷ ময়নাডালের অন্য দুইজন সুগায়কের নাম শ্রীনদীয়ানন্দ ও শ্রীমাণিক মিত্র ঠাকুর ৷ ঠাকুরের মতো বিখ্যাত কীর্তনীয়ারা এই ধারাকে বাঁচিয়ে রেখেছিলেন। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার খয়রাশোল ব্লকের অন্তর্গত ময়নাডাল গ্ৰাম একটি ঐতিহাসিক ও পবিত্র বৈষ্ণব তীর্থক্ষেত্র ও কীর্তনপীঠ হলো ময়নাডাল। এই গ্রামের সঙ্গে ও এ অঞ্চলের বৈষ্ণব সংস্কৃতির সঙ্গে গভীরভাবে যুক্ত হয়ে রয়েছেন নৃসিংহ বল্লভ মিত্র ঠাকুর।
-------✴️------
✴️'ময়নাডালের মহাপ্রভু,
দেখতে ভুল করোনা কভু।'✴️
( আশানন্দন চট্টরাজের কবিতা )
✴️"চিত্তে প্রশান্তি নিয়ে বারবার ময়নাডালের মহাপ্রভু দর্শনের অপেক্ষার উদ্রেক, একইসাথে এ অনুভূতি অবর্ণনীয় !
পঞ্চতত্ত্বের অন্যতম শ্রীরাধা ঠাকুরানীর ভাবাবিষ্ট গদাধর পণ্ডিতের দীক্ষিত শাখা শ্রীনৃসিংহবল্লভ মিত্র ঠাকুর বীরভূমের ময়নাকাঁটায় ঘেরা ময়নাবনে পনেরশত চুয়ান্ন খ্রীষ্টাব্দে মহাপ্রভুর স্বপ্নাদেশে তাঁর বিগ্রহ সেবার শুভসূচনা করেন । এরপর তাঁর পুত্র হরেকৃষ্ণবল্লভ মিত্র ঠাকুরের হাত ধরে বংশানুক্রমিক সেবার দায়ভার পান ।
হরেকৃষ্ণবল্লভের পুত্র ব্রজবল্লভের সময়কালে এক অলৌকিক ঘটনার কথা, একরাত্রিতে মহাপ্রভুর অঙ্গনে ব্রজবল্লভ শুয়ে আছেন, শুয়ে শুয়ে হঠাৎ তাঁর তামাক খাওয়ার ইচ্ছা হয়, তখন তিনি তাঁর শিষ্য গৌরহরি প্রামাণিককে উদ্দেশ্যে করে বললেন—
“ যা তো গৌর ! আমাকে বেশ করে তামাক সেজে এনে দে তো বাপ ! ” কিন্তু কোনো কারণবশত গৌরহরি প্রামাণিক সেসময় শ্রীপাটে উপস্থিত ছিলেন না । বারকয়েক ব্রজবল্লভ মিত্রঠাকুর হাঁক দিলে কেউ এসে তাঁকে তামাক দিয়ে যান , তিনি ভাবেন যে গৌরহরি প্রামাণিক'ই হয়তো তামাক দিয়ে গেছেন!
পরের দিন সন্ধ্যেতে গৌরহরি প্রামাণিক মন্দির প্রাঙ্গণে এলে ব্রজবল্লভ মিত্রঠাকুর গতরাতের সাজা তামাকের ভূয়সী প্রশংসা করেন এবং পুনরায় তাকে তামাক সেজে আনতে বলেন । তখন গৌরহরি প্রামাণিক গতরাত্রে তার মন্দিরে অনুপস্থিতির কথা জানালে ব্রজবল্লভ মিত্রঠাকুর ভারী অবাক হলেন এই ভেবে যে , তবে কে এলো তামাক হাতে !
শুরু হলো অনুসন্ধান !
এমন সময়ে মন্দিরের সেবায়েত দেখতে পান মহাপ্রভুর শ্রীবিগ্রহের শ্রীহস্তে তামাক সাজার চিহ্ন স্পষ্ট !
মহাপ্রভুর অত্যদ্ভুত লীলা বর্ণনের কোনো ভাষা হয়না , সেই লীলারসের কিঞ্চিৎ আস্বাদন কেবল ভক্তি-সহজ সমর্পণ থাকলে তবেই সম্ভব । ময়নাডাল শ্রীপাটে ভক্ত ও ভগবানের এরকম বহু, বহু অলৌকিক ঘটনার নিদর্শন রয়েছে...
সেই মধুর লীলাক্ষেত্রের শ্রীবিগ্ৰহের বারবার দর্শনে প্রভুর চরণে কেবল একটিই নিবেদন করি করজোড়ে— 'যেন গোপন প্রেমে মন রহে মজি ! ’
'জয় জয় সংকীর্তনেশ্বর কলিজীবতারণ, জয় জয়কার হোক মনোহরসাহী কীর্তন ঘরানার অন্যতম জনক নৃসিংহের প্রাণবল্লভ শ্রীগৌরহরির"...
('জয় শ্রীগৌরহরি')
-----✳️-----
✴️'সনৎ কুমার মিত্র ঠাকুর' ;
*"বহুরূপে মহাপ্রভু গ্ৰন্থটির জন্য লেখা পাঠিয়ে ছিলাম এবং লেখাটি গ্ৰন্থে প্রকাশনার জন্য গৃহীত হয়। "বহুরূপে মহাপ্রভু" গ্ৰন্থটির প্রকাশনার অনুষ্ঠানের আমন্ত্রণ পত্রটি এসে পৌঁছলে এরপর- INDIAN NATIONAL FORUM OF ART AND CULTURE ( INFAC ) এর উদ্যোগে 'বহুরূপে মহাপ্রভু' গ্ৰন্থের আনুষ্ঠানিক প্রকাশ অনুষ্ঠানে কলকাতা আই, সি, সি, আর,-এর সত্যজিৎ রায় প্রেক্ষাগৃহে উপস্থিত হই, এরপর জানতে পারি ঐ গ্ৰন্থে শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর ওপর আমার একটি লেখা স্থান পেয়েছে, এবং আমাকে আজ প্রকাশনার পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হবে।"
*" INDIAN NATIONAL FORUM OF ART AND CULTURE ( INFAC )" এর উদ্যোগে 'বহুরুপে মহাপ্রভু' নামক গ্ৰন্থের আনুষ্টানিক প্রকাশ অনুষ্ঠানে কলকাতা আই, সি, সি, আর,-এর সত্যজিৎ রায় প্রেক্ষাগৃহে মহাপ্রভুর ওপর গবেষণামূলক লেখার জন্য আরও অনেকের সাথে সনৎকুমার মিত্রঠাকুরকে (আমাকেও) সম্বর্ধনা দেওয়া হয়- ৪ঠা মার্চ ২০২৩ খ্রিস্টাব্দে। লেখাটির শিরোনাম--"বাংলার পদাবলী কীর্তন ও গৌরচন্দ্রিকায় শ্রীচৈতন্যদেব"।
ঐ বহুরূপে মহাপ্রভু গ্ৰন্থের উপদেষ্টা- অজয় ভট্টাচার্য এবং সম্পাদনা করেছেন- ড: রাধাবিনোদিনী বিন্তি বণিক। INDIAN NATIONAL FORUM OF ART AND CULTURE ( INFAC ) পক্ষে ড: রাধাবিনোদিনী বিন্তি বণিকের দ্বারা প্রকাশিত। ঐ গ্ৰন্থের সূচি এখানে তুলে ধরা হল-- সম্পাদকের কথা-গৌরচন্দ্রিকা। প্রেমোন্মাদ ভগবান শ্রীচৈতন্যদেব-স্বামি বিবেকানন্দ। ('ভারতে বিবেকানন্দ 'গ্ৰন্থ থেকে সংগৃহীত )। শ্রীমন্ মহাপ্রভুর তত্ত অতীব নিগূঢ়- প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামী। গৌড়ীয় বৈষ্ণব-ধর্মের বিশেষত্ব-ড: রাধাগোবিন্দ নাথ। মহামহাবৈদান্তিক শ্রীকৃষ্ণচৈতন্য- পণ্ডিতপ্রবর জ্যোতির্ময় নন্দ। শ্রীশ্রীমহাপ্রভু এবং বেদ-ড: মহানামব্রত ব্রহ্মচারী। চতুঃসম্প্রদায় ও অচিন্ত্য ভেদাভেদ- ড: হারাণবন্ধু ব্রহ্মচারী। শ্রীরাধার প্রেমপ্রকাশে মহাপ্রভু-ড: বিধানচন্দ্র বিশ্বাস। শ্রীকৃষ্ণচৈতন্য লীলাচিন্তন ও শ্রীগৌরাঙ্গ দর্শন অনুরণন- অজয় ভট্টাচার্য। শ্রীচৈতন্যদেব-- ঐতিহাসিক তথ্যের আলোকে। পার্থপ্রতীম বন্দ্যোপাধ্যায়। নবদ্বীপে ন্যায়চর্চায় শ্রীমন্মহাপ্রভু- পণ্ডিত গিরিধারীলাল গোস্বামী। সাম্যবাদী সত্যাগ্ৰহী শ্রীচৈতন্যদেব-ড: রাধাবিনোদিনী বিন্তি বণিক। মহাপ্রভু শ্রীচৈতন্য মানবের উত্তরণের দিশা- ড: পার্থসারথি মুখোপাধ্যায়। লেখক চৈতন্যদেব-সুখময় মুখোপাধ্যায়। সাহিত্যে চৈতন্যদেব- ড: উমা বন্দোপাধ্যায়। সঙ্গীতে মহাপ্রভুর অবদান- পণ্ডিত শ্যামসুন্দর গোস্বামী। বাংলার পদাবলী কীর্তন ও গৌরচন্দ্রিকায় শ্রীচৈতন্যদেব- সনৎকুমার মিত্রঠাকুর। বঙ্গ রঙ্গমঞ্চে চৈতন্যচন্দ্রোদয়-মদনমোহন বন্দোপাধ্যায়। শ্রীচৈতন্য প্রভাবিত বাংলার ভাষ্কর্য, মন্দির শিল্প ও টেরাকোটা - অভিজিৎ বন্দোপাধ্যায়। "শ্রীচৈতন্যমনো? ভীষ্টম্"- বন্ধুগৌরব ব্রহ্মচারী। ঝাড়খণ্ডের পথে মহাপ্রভুর নিদর্শন- ভূপাল চন্দ্র মাহাতো। দেবীতীর্থে শ্রীচৈতন্য-চৈতন্যময় নন্দ ভক্তিশাস্ত্রী, সাহিত্যাচার্য। সমন্সয়ের দিশারী, শ্রীচৈতন্য, শ্রীরামকৃষ্ঠ ও স্বামী বিবেকানন্দ- স্বামী আত্মবোধানন্দ। মহাপ্রভুর ভাবাদর্শ ও বর্তমান সমাজে তার গুরুত্ব - শান্তিরঞ্জন দেব। ভগবেতা গৌরাঙ্গ দেবস্য দিব্যমহিমাষ্টকম্- ড: কুমারনাথ ভট্টাচাৰ্য। আউল বাউল ও শ্রীচৈতন্য মহাপ্রভু- ভক্তিকিঙ্কর শ্রীধর মহারাজ। A Short Life of chaitanya-- Jadunath Sarkar। Sri Chaitanya:in the eyes of Sri Ramakrishna and Swami Vivekananda-- Swami Balabhadrananda ! Mahaprabhu's Unperecedented Gift--Dauji Dau Dayal Dasa ( aka David Carmelli )! The Role of Shri Gadadhara Pandita in "Chaitanua Lila"--Dr: Satyanarayan Das ! Mahaprabhu As a Teacher of 'Bhagabat-Prem'--prabhupad Pramgopal Goswami !
----*----
*"বক্রেশ্বর বাণপ্রস্থ আশ্রমের প্রতিষ্ঠাতা শ্রীদূর্গেশগিরি মহারাজ ২০২২ সালে বৈষ্ণব সাহিত্যিক হিসাবে সম্বর্ধনা দেন। শ্রীদূর্গেশগিরি মহারাজ সম্পাদিত বোধন পত্রিকায় শারদীয়া সংখ্যায় আমার ২০২০ একটি প্রবন্ধ প্রকাশিত হয়, প্রবন্ধের শিরোনাম-- "রাধাভাবে ভোরা গোরা "। বোধন পত্রিকা থেকে কিছু ছবি তুলে ধরলাম।
-------
*"ঐতিহাসিক দক্ষিণ দিল্লি কালীবাড়ির (শারদীয়া সংখ্যা ) স্মরণিকা পত্রিকার জন্য একটি প্রবন্ধ পাঠিয়েছিলাম, প্রবন্ধটি গৃহীত হয়, এবং সেটি দক্ষিণ দিল্লি কালীবাড়ির (শারদীয়া সংখ্যা ) স্মরণিকা পত্রিকায় ১৪২৮ বঙ্গাব্দ (২০২১) আমার ( সনৎ মিত্র ঠাকুর। ) প্রবন্ধটি প্রকাশিত হয়, প্রবন্ধের শিরোনাম-- "নবজাগরণে শ্রীচৈতন্যদেব"। স্মরণিকা পত্রিকা থেকে কিছু চিত্র তুলে ধরলাম।"*
------------------
✴️"শ্রীরাধার হিয়ায় পশিয়া, আছ গো বসিয়া,
তার নাম যে কানু !"✴️
✳️'সনৎ কুমার মিত্র ঠাকুর'✳️
"হিয়ায় পশিয়া, অাছ গো বসিয়া,
এমনি করিয়া রও ৷
প্রেম শিরোমণি, প্রেম সঞ্চারিণী,
প্রেমেরই কথা কও ॥
বাজাই বেণু, নাম যে কানু,
চরাই বনে ধেনু ৷
ওগো রাধা রাণী,অামি নাহি জানি
প্রেমের কেমনই মানে ॥
প্রেম রঙ্গিনী, প্রেম তরঙ্গিনী,
চির সঙ্গিনী প্রিয়তমা ৷
তুমি কমলিনী, মনের মোহিনী,
সোহাগিনী মনোরমা ॥
ওগো রসময়ী, ওগো প্রেমময়ী,
স্নেহময়ী প্রেমবিলাসিনী ৷
তোমাতে প্রেমের শুরু,
তুমি প্রেম কল্পতরু,
মহাভাব স্বরূপিনী ॥
এ পরাণ সজনী, প্রেম প্রদায়িনী,
ভাণুর নন্দিনী রাই ৷
কি কব সুন্দরী, প্রেম দিলে ভরি,
প্রেমে হরি ধারী তাই ॥
কভু যদি পারি, কহি গো পিয়ারী,
শুধিব ঋণ তোমারি ৷
মদন মোহন, দিলাম বচন,
অাসিবে তেমনি দিন ॥
***
'এসো গো মানিনী,
মাধো বিমোহিনী,
এসো বিরহিনী,
এসো বধুঁ গলে,
শ্যাম শ্যম বলে ৷
অামার মুরলী কাঁন্দে ,
রাধে রাধে বোলে ॥
***
বৃন্দাবনে রাধিকা সনে,
বাঁধ কৃষ্ণ প্রেম বন্ধনে ৷
শুনিতে রাধার,
সেই প্রেমধার,
হৈলা নদীয়ায়,
চৈতন্য অবতার ॥"
✴️ * ✳️* ✳️*✴️
✴️'ময়নাডালের বিশেষ চিত্রাবলী ; শ্রীমিলন মিত্র ঠাকুরের গ্ৰন্থ--'ময়নাডালের জন্মাষ্টমী-নন্দোৎস'
ও শ্রীসনৎ মিত্র ঠাকুরের--'ময়নাডালের সাধক নৃসিংহবল্লভ মিত্রঠাকুর'--গ্ৰন্থ হতে গৃহীত। ✴️
✴️
✴️
✴️
✴️( তথঋণ্য- শ্রীশ্রীচৈতন্যভাগবত। শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত। শ্রীভাগবত। সংকীর্তন পত্রিকা-সম্পাদক উজ্জ্বল মিত্র ঠাকুর- ময়নাডাল ঠাকুরবাড়ি। শ্রীশ্রীগীতরত্নাবলী- বঙ্কুবিহিরী সাহা। সতীশচন্দ্র রায় সম্পাদিত- শ্রীশ্রীপদকল্পতরু। নৃসিংহবল্লভের জন্ম ভিটে রাজুর গ্ৰামের ভূমিপুত্র প্রবীর আচার্যের কলমে- কবি জ্ঞানদাসের জীবনালেখ্যমূলক অমিয়া-সাগরে। ময়নাডালের সাধক নৃসিংহবল্লভ মিত্রঠাকুর--সনৎকুমার মিত্রঠাকুর। বাঙ্গালার কীর্তন ও কীর্তনীয়া- সাহিত্যরত্ন ডঃ হরেকৃষ্ণ মুখোপাধ্যায়। এবং প্রাণনাথ হৈও তুমি- প্রীতম বসু। বৈষ্ণবতীর্থ কীর্তনপীঠ ময়নাডাল ও মিত্রঠাকুর পরিবার-নন্দলাল মিত্রঠাকুর। ময়নাডালের জন্মাষ্টমী-নন্দোৎসব-মিলন মিত্রঠাকুর এবং বিভিন্ন গ্ৰন্থ । এছাড়াও সর্বোপরি পারিবারিক ইতিহাস )।✴️
🩶"জয় মহাপ্রভু"🩶
💚*'সনৎ কুমার মিত্র ঠাকুর।'*💚
🤎🧡' গ্ৰন্থ-সমাপ্ত' 🤎🧡✴️✳️✴️❎❎❎❎❎❎❎❎❎❎✴️✳️✴️
