বৈষ্ণবকুলতীলক নৃসিংহবল্লভ মিত্র ঠাকুর ও.........
বৈষ্ণবকুলতীলক নৃসিংহবল্লভ মিত্র ঠাকুর ও.........
✳️বৈষ্ণবকুলতীলক নৃসিংহবল্লভ মিত্রঠাকুর ও ময়নাডালের মধুময় কথা'✳️
✴️'দ্বিতীয় পর্ব'✴️
💛💚 ১ ১--১ ৭ 💚💛
🤍পদ্মাবতী নদীতটে গোপালপুর নগরে রাজা শ্ৰীকৃষ্ণানন্দ দত্ত বসবাস করতেন । তার জ্যেষ্ঠভ্ৰাতা শ্ৰীপুরুষোত্তম দত্ত । দুই ভাইয়ের ঐশ্বৰ্য্য ও যশাদির তুলনা হয় না । রাজা শ্ৰীকৃষ্ণানন্দের পুত্ৰ শ্ৰীনরোত্তম এবং শ্রীপুরুষোত্তম দত্তের পুত্র শ্ৰীসন্তোষ দত্ত । বৃন্দাবনে হরিদাস স্বামীর আশ্রমে শিক্ষা সমাপনান্তে শ্রীনরোত্তম দাস ঠাকুর মহানন্দে সেখানেই অবস্থান করছেন, সর্ব্বত্যগী সন্ন্যাসীর বড়ো ইচ্ছা বাকি জীবনটা এখানেই মার্গসঙ্গীতের সাধনায় কাটিয়ে দেবেন, কিন্তু তাঁর পিতৃভূমি থেকেএক দূত এসে তাঁকে বিচলিত করে তুলল। বাংলার পূর্ব প্রান্তে গোপালপুর ও গরানহাটি পরগণার দোর্দণ্ডপ্রতাপ রাজা কৃষ্ণানন্দ দত্ত সম্প্রতি গত হয়েছেন। পিতার মৃত্যুসয্যায় উপস্থিত ছিলেন কনিষ্ঠ সন্তোষ, তাঁকেই রাজ্যপাটে অভিষিক্ত করে গেছেন মৃত্যুর আগে রাজা কৃষ্ণানন্দ, সন্তোষ পুরুষোত্তম নাম গ্ৰহণ করে পিতার সিংহাসনে আসীন হয়েছেন, তাই নরোত্তমকে ফিরে যেতে হবে জন্মভূমিতে। না ! পিতৃধন উদ্ধারের জন্য নয় ! যে ধন তিনি অর্জন করেছেন, সে ধনে ধনী হলে স্থাবর-অস্থাবর সমস্ত সম্পত্তি মানুষের কাছে তুচ্ছ হয়ে যায়। যেমন হরিদাস স্বামীর কাছে তুচ্ছ হয়ে গিয়েছিল শেঠ দয়ালদাস ক্ষেত্রী প্রদত্ত সাতটি অমূল্য রত্ন । কনিষ্ঠ সন্তোষ পুরোষোত্তম জ্যেষ্ঠের কাছে দূত মারফৎ আকূল আহ্বান জানিয়েছেন রাজ্য পরিচালনায় তাঁকে সাহায্য করার জন্য, ভাইয়ের সে আহ্বান সর্ব্বত্যাগী সন্ন্যাসী উপেক্ষা করতে পারলেন না, সিদ্ধান্ত নিলেন ফিরে যেতে হবে রাজধানী খেতুরীতে। কিন্তু তাতে কী ? শ্রীবৃন্দাবনে থাকার সৌভাগ্য যদি না হয়, তবে খেতুরীকেই শ্রীবৃন্দাবনে পরিণত করবেন তিনি।
সন্দেশ পৌঁছালো খেতুরীতে ফিরে আসছেন জ্যেষ্ঠ ভ্রাতা শ্রীনরোত্তম ঠাকুর, সঙ্গে নিয়ে আসছেন অমূল্য সব সম্পদ, না! রাজ্য পরিচালনার উপযুক্ত কোনও পার্থিব সম্পদ নয়, তিনি সঙ্গে আনছেন গুরুপদত্ত ভারতীয় মার্গসঙ্গীতের অমূল্য রত্নসম্ভার আর খেতুরীকে শ্রীবৃন্দাবন করার উপযুক্ত সম্পদসমূহ, সে হল শ্রীক্ষেত্রের ষড়বিগ্ৰহ- শ্রীগৌরাঙ্গ, শ্রীবল্লভীকান্ত, শ্রীকৃষ্ণ, শ্রীব্রজমোহন,শ্রীরাধামোহন ও শ্রীরাধাকান্ত , এদিকে জ্যেষ্ঠভ্রাতাকে সাড়ম্বরে আহ্বান জানাবার জন্য সবরকম আয়োজন সম্পূর্ণ করলেন সন্তোষ পুরুষোত্তম, কিন্তু রাজকীয় অভ্যর্থনায় ভবী ভুলবার নয় ? জন্মভূমিতে শ্রীলনরোত্তম দাস একটি কুটির নির্মাণ করে সেখানে ঠাঁই নিলেন, তবে তিনি না হয় দীন হীন বৈষ্ণব, পর্ণ কুটির আর আতব তণ্ডুলই যথেষ্ট, কিন্তু তাঁর আনীত ষড়-বিগ্ৰহ তো দীন-হীন নন, তাহলে, তাঁদের জন্য চাই রাজকীয় ব্যবস্থা ? ভিক্ষাজীবি অগ্ৰজের আদেশ শিরোধার্য করে নিলেন নৃপতি অনুজ সন্তোষ পুরুষোত্তম। শীঘ্রই রাজকীয় আড়ম্বরে রাজধানী খেতুরীতে নব নির্মিত পাকা মন্দির। এইবার বিগ্ৰহচয় প্রতিষ্ঠার পর্ব, সেও হবে রাজকীয় ঐশ্বর্যের উপযুক্ত মর্যাদায়।
ওদিকে শ্রীনরহরি ঠাকুরের শিষ্য ধনেশ্বর ক্রোড় বগুড়া পরগণার ভাগকোলা থেকে জানালেন সদ্য বৃন্দাবন ফেরৎ নরোত্তম দাসকে যে সন্দেশ পাওয়া গেল রাঢ়বাংলার কুলাই গ্ৰামের কংসারি ঘোষের নিজ ভদ্রাসনের অঙ্গনের নিম্ববৃক্ষ থেকে তিনটি গৌরাঙ্গ মহাপ্রভুর বিগ্ৰহ তৈরী করিয়েছেন, বড়ো বিগ্ৰহটি প্রতিষ্ঠিত হয়েছেন কাটোয়ায়, প্রতিষ্ঠা করেছেন গদাধর দাসের শিষ্য বিদ্যানন্দ, তিনি মন্দিরের নামকরণ করেছেন গৌরাঙ্গবাড়ি। মধ্যম বিগ্ৰহটি ধনেশ্বর প্রতিষ্ঠা করেন ভগুড়া পরগণার ভাগকোলা (গঙ্গানগর) তাঁর ভদ্রাসন স়লগ্ন মন্দিরে। কনিষ্ঠ বিগ্ৰটি প্রতিষ্ঠিত হয়েছেন শ্রীখণ্ড পাটবাড়ির দক্ষিণ মন্দিরে। নরোত্তম ঠাকুরের চৈতন্য ফিরলো, শুধু দেবমূর্তি স্থাপন করলেই হবে না, লীলা সংবরণ করেছেন মহাপ্রভু শ্রীবিষ্ণুর পূর্ণব্রহ্ম অবতার, কিন্তু এ পর্যন্ত কোথাও শ্রীবিষ্ণুপ্রিয়াদেবীর সাথে যুগল মূর্তি প্রতিষ্ঠিত হয় নি। একসাথে মহাপ্রভুর যুগর মূর্তি স্থাপন করতে হবে। তিনি এবার নিম্ববৃক্ষ থেকে তৈরী করালেন অনিন্দ্যসুন্দর বিষ্ণুপ্রিয়াদেবীর মূর্তি। এবার নরোত্তম দাস ঠাকুর ঘোষণা করলেন বিগ্ৰহসকল প্রতিষ্ঠা উপলক্ষে রাজধানী খেতুরীতে মহা বৈষ্ণবধর্ম সন্মলন করবেন। তাতে সারা দেশের বৈষ্ণবদেরকে আমন্ত্রণ জানাতে হবে, অনুজকে আদেশ দিলেন উপযুক্ত ব্যবস্থা গ্ৰহণ করতে। সন্তোষ পুরুষোত্তমও সেই আদেশ শিরোধার্য করে নিলেন। তার প্রস্তুতি শুরু হয়ে গেল রাজকীয় আড়ম্বরে, দেশে দেশে দূত ছুটল যেখানে যত বৈষ্ণব সমাজ আছে তাঁদেরকে আমন্ত্রণ জানাতে।
এদিকে আসন্ন সন্মলনে আগত অতিথিদের আহ্বান ও আপ্যায়নের জন্য রাজধানী খেতুরীতে বিপুল আয়োজন চলতে লাগল। সাগ্ৰহে এগিয়ে এলেন তাদের গৃহে অতিথিদের থাকার বন্দোবস্ত করার জন্য খেতুরীর নাগরিকবৃন্দ ছাড়াও আশপাশের অঞ্চলগুলির বাসিন্দারা। রাজকীয় আড়ম্বরে শুরু হয়ে গেল বিগ্ৰহসকল প্রতিষ্ঠা করার আয়োজন, বৃন্দাবনের ষড়-বিগ্ৰহের সাথে নবনির্মিত বিষ্ণুপ্রিয়াদেবীর দারুমর্তি। সপ্তবিগ্ৰহ- শ্রীগৌরাঙ্গ-বিষ্ণুপ্রিয়া, শ্রীবল্লভীকান্ত, শ্রীকৃষ্ণ, শ্রীব্রজমোহন, শ্রীরাধামোহন ও শ্রীরাধাকান্ত, প্রতিষ্ঠার আয়োজন করলেন যথোপোযুক্ত মর্যাদায়।
"শ্রীধাম খেতুরীর মহা বৈষ্ণব সন্মিলন, গোপালপুর ও গড়ানহাটি পরগণার রাজা সন্তোষ পুরুষোত্তমের ছত্রছায়ায় সারা দেশের বৈষ্ণব সমাজ সন্মিলিত হতে চলেছে, যার উদ্যোক্তা নরোত্তম দাস ঠাকুর। খেতুরীর মহামহোৎসবে মনোহরসাহী পরগণার নিমন্ত্রিতদের তালিকায় রয়েছেন :
''প্রভু-গণ-সংঘট্ট-শোভায় ধৈর্য হরে । রজনীপ্রভাতে চলে কন্টক-নগরে।। আকাইহাটের কৃষ্ণদাসাদি সহিত। কন্টকনগরে সবে হৈলা উপনীত।। পরম অদ্ভুত শোভা -উপমা কি দিতে। মনেতে উল্লাস শীঘ্র খেতুরী যাইতে।। আর যে সকল মহান্তের আগমন। তাহা কে কহিবে ?-কিছু করিয়ে গণন।। শ্রীযদুনন্দন-আদি উল্লসিত চিতে । হইল প্রস্তুত সবে খেতুরী যাইতে।। হইলেন বৈষ্ণব-সংঘট্ট অতিশয়। কন্টকনগর হৈতে করিলা বিজয়।। যে যে গ্ৰামে হৈয়া চলে মহান্তসকল। সে সে গ্ৰামবাসী হয় আনন্দে বিহ্বল।।- ( ভক্তিরত্নাকর-দশম তরঙ্গ -৪০৮,৪০৯,/৪১০-৪১১, ৪১২, ৪১৩-৪২৬-৪২৯) ।)"
কান্দরা থেকে জয়গোপাল দাস ঠাকুর এবং তাঁর ছাত্রবৃন্দ, তাঁদের মধ্যে রয়েছেন জ্ঞানদাস, মনোহর দাস, পরমবৈষ্ণব মঙ্গল ঠাকুরের নাতি বংশীবদন প্রমুখ। শ্রীখণ্ড থেকে থেকে নরহরি-মুকুন্দ সরকার ঠাকুরের পৌত্র রঘুনন্দন এবং তাঁর সম্প্রদায়। যাজিগ্ৰাম শ্রীপাট থেকে মহাপ্রভুর দ্বিতীয় কলেবর নামে খ্যাত শ্রীনিবাস আচার্য এবং তাঁর সম্প্রদায়। একচক্রা থেকে সশিষ্য জাহ্নবা দেবী ও বীরভদ্র। কুলাই গ্ৰাম থেকে সদলবলে কংসারি ঘোষ (সেন) প্রমুখ। আর ওদিকে ময়নাডাল থেকে পরমবৈষ্ণব মঙ্গল ঠাকুরের শিষ্য খ্যাতনামা মার্গসঙ্গীতের পণ্ডিত কীর্তনীয়া নৃসিংহবল্লভ মিত্রঠাকুর। এঁরা সকলে এসে মিলিত হলেন কাটোয়ায়, এখান থেকে সকলে একযোগে দলবেঁধে এঁনারা কাটোয়া থেকে যাত্রা শুরু করলেন খেতুরির উদ্দেশ্যে, এছাড়াও নবদ্বীপ, শান্তিপুর, বরানগর, রামকেলি, শ্রীক্ষেত্র, শ্রীবৃন্দাবন প্রভৃতি সারাদেশের বৈষ্ণবসমাজ চারিদিক থেকে হাজির হতে শুরু করলো খেতুরিতে । এদিকে অগণিত লোকে লোকারণ্য খেতুরী ধাম। এই মহাসন্মেলন মূল মঞ্চ ছাড়াও বিভিন্ন মঞ্চে নাম-সংকীর্তন এবং বৈষ্ণবশাস্ত্র আলোচনার আয়োজন ব্যবস্থা রয়েছে। দেশের খ্যাতনামা পণ্ডিতমণ্ডলী এবং গায়কবৃন্দ এতে অংশগ্ৰহণ করবেন। উদ্বোধনী অনুষ্ঠান হবে মূল মঞ্চে। ভারতীয় মার্গসঙ্গীতের দিকপাল গয়ক হরিদাস স্বামীর শিষ্য স্বয়ং নরোত্তম দাস ঠাকুর উদ্বোধনী অনুষ্ঠানের মূল মঞ্চে সম্প্রদায় সহ উঠে এলেন, শ্রীনরোত্ততম ঠাকুরের প্রধান দুই বাদক শ্রীগৌরাঙ্গ দাস ও শ্রী দেবীদাস এবং দুই প্রধান দোহার গায়ক শ্রীদাম ও গোকুলানন্দ ৷ শোনা যায়,এঁরা নাকি পুরীধাম থেকে শ্রীপাদ স্বরূপ দামোদরের কাছে গীত ও বাদ্য শিক্ষা করে আসেন ৷ এবার স্বরচিত পদ গেয়ে শ্রীলনরোত্তম দাস ঠাকুর সন্মেলনের সূচনা করলেন--
"গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ
সে জানে ভকতচিন্তামণি
গৌরাঙ্গের মধুর লীলা যাঁর কর্ণে প্রবেশিলা
হ্নদয় নির্মল ভেল তাঁর।।
যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমোদয়
তারে মুঞি যাঁঙ বলিহারি।
শ্রীগৌরাঙ্গের গুণেতে ঝুরে নিত্যলীলা তারে স্ফুরে
সে জন ভকতি অধিকারী।।
গৌরাঙ্গের সঙ্গীগণে নিত্যসিদ্ধ করি মানে
সে যায় ব্রজেন্দ্রসূত পাশ।
শ্রীগৌর মণ্ডল ভূমি যে-বা জানে চিন্তামণি
তার হয় ব্রজভূমে বাস।।
গৌর প্রেম রসার্ণবে সে তরঙ্গে যে বা ডুবে
সে রাধামাধব অন্তরঙ্গ।
গৃহে বা বনেতে থাকে হা গৌরাঙ্গ বলে ডাকে
নরোত্তম মাগে তাঁর সঙ্গ।।"
বৈষ্ণব সমাজ বিমোহিত হয়ে যান, সত্য সত্যই হয়ে ওঠে খেতুরী শ্রীবৃন্দাবন। মূর্ত হয়ে ওঠে শাস্ত্রীয় সঙ্গীতের লালিত্যে শ্রীগৌরবন্দনা। জয় জয়কার হয়ে যায় খেতুরী শ্রীপাটের। সাধু ! সাধু ! অগণিত সাধুবাদে কল-মুখরিত হয়ে ওঠে সভাস্থল। বিমোহিত পণ্ডিত সমাজ আলোচনা শুরু করেন, সাধু নরোত্তম রচিত এই নতুন গৌর বন্দনার পদকে, সানন্দে অনুমোদনও করে দেন তাঁরা নবরচিত গৌরবন্দনা পদকে। সিদ্ধান্ত হয় যেখানে কীর্তনের আসর বসবে, শুরু করতে হবে গৌর বন্দনা বিষয়ক পদ 'গৌরচন্দ্রিকা দিয়ে, খেতুরী মহোৎসবে উদ্বোধনী অনুষ্ঠানেই প্রবর্তিত হয় এই নতুন বিধি।
এরপর দ্বিতীয় দিনে অনুষ্ঠান মঞ্চের আসরে উঠে এলেন প্রবাদ প্রতীম পুরুষ শ্রীনিবাস আচার্য ঠাকুর, হরিদাস স্বামীর ছাত্র হওয়ার সুবাদে ইনি নরোত্তম দাস ঠাকুরের গুরুভাই হন, তাঁর স্বরচিত পদে তাঁরই কণ্ঠে মূর্ত হয়ে উঠল ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত--
"প্রেমক পুঞ্জরি শুন গুণমঞ্জরি
তুঁহু সে সকল শুভ-দাই।
তোহরি গুণগণ চিন্তই অনুখন
মঝু মন রহল বিকাই।।....
কাটোয়ার সন্নিকট যাজিগ্ৰাম শ্রীপাটের জয় জয়কার হয়ে গেল, মুগ্ধ শ্রোতাকুল ধন্য ধন্য করতে লাগলেন, নরোত্তম দাস ঠাকুরও আনন্দে জড়িয়ে ধরলেন গুরু ভাইকে।
পরের দিন মঞ্চে ডাক পড়ল শ্রীখণ্ডের রঘুনন্দন সরকার ঠাকুরের, তাঁর কীর্তন শুনে সকলে ধন্য ধন্য করে করতালি দিয়ে সাধুবাদ জানাল রঘুনন্দন সরকার ঠাকুরকে। শ্রীখণ্ডের জয় জয়কার ধ্বনিতে ধ্বনিত হতে লাগল।
মনোহরশাহী পরগণার যাজিগ্ৰামের শ্রীনিবাস আচার্য ঠাকুর, শ্রীখণ্ডের রঘুনন্দন সরকার ঠাকুর, এঁদের জয় জয়কার ধ্বনিতে ধ্বনিত হতে লাগল। এরপর এক এক করে সমস্ত কীর্তনীয়া সম্প্রদায় সহ মঞ্চে এসে কীর্তন শোনাতে লাগলেন।
এর পরের দিন মঞ্চে এসে নরোত্তম দাস ঠাকুর ঘোষণা করলেন সঙ্গীতের পণ্ডিত আর এক খ্যাতনামা দিকপাল নৃসিংহবল্লভ মিত্রঠাকুরের নাম, তিনি একাধারে পদকর্তা, সুরকার, শ্রীখোলবাদক ও স্বনামখ্যাত কীর্তনীয়া হিসেবে তিনি সুপ্রসিদ্ধ এবং সুপরিচিত। নৃসিংহবল্লভ মঞ্চে উঠে এসেই তিনি ঘোষণা করলেন, আমার সঙ্গে মৃদঙ্গে সঙ্গত করবেন আমার গুরুদেব মঙ্গল ঠাকুরের নাতি মৃদঙ্গ বাদক বংশীবদন ঠাকুর,
এবার নৃসিংহবল্লভ তাঁর স্বরচিত পদ গাইতে শুরু করেলেন--
তাল-বড় একতালা।
--------
"আরতি কিয়ে জয় শ্রীগৌর গোপাল কি ৷
কনক কমল রাচি রানন ঝলক তিলক বর ভালকি ॥
ঘণ্টা ঘনরব ঝঞ্ঝন ঝাঁঝুরী মুরজ মৃদঙ্গ জয় তালকি ৷ করবীর কুন্দ কুসুম তুলসীদল শোভা বনি বন মালকি ॥
বামে ধীর শ্রী মাধব নন্দন, সঙ্গিনী কুঞ্জ রসাল কি ৷
ভকত শুভঙ্কর গায়ত চোঙর বলি বলি দ্বিজ বর লালকি ॥
রূপক ভূপ অনুপ বর লাবনি, উছলত গৌর দয়াল কি। গৌর অঙ্গ পহুঁ নরসিংহ কাগতি ক্যাভয়, উয়া যম কালকি ॥"
---------
রাগিনী শ্রীগান্ধার-- তাল রূপক।
--------
"ব্রজনন্দকি নন্দন নীলমণি ৷
হরিচন্দন-তিলক ভালে বনি ॥
শিখি-পুচ্ছক বন্ধনী বামে টলি ৷
ফুল-দাম নেহারিতে কাম ঢলি ॥
অতি কুঞ্চিত কুন্তল লম্বি চলি ৷
মুখ-নীল-সরোরুহ বেড়ি অলি ॥
ভুজ-দণ্ডে বিখণ্ডিত হেম-মণি ৷
নব-বারিদ-বিদ্যুত স্থির জনি ॥
অতি চঞ্চল লম্বিত পীত ধটি ৷
কল-কিঙ্কিনী-সংযুত ক্ষীণ কটী ॥
পদ নূপুর বাজত পঞ্চরসে ৷
কিবা বেণু বেয়াপিত দিগদশে ॥
যোগী যোগ ভুলে মুনি-ধ্যান টলে৷
ধায় কামিনী কানন তেজি কুলে॥
গজ-সর্প-সঞে গিরিরাজ চলে ৷
সুখ রূপ ভুবিরুহ পুষ্প ফলে ॥
সুরাসুর লজ্জিত শান্তমনে ৷
পদ-সেবক দেব নৃসিংহ ভনে॥"
--------
"নব নীরদ নীল সুঠাম তনু ৷
ঝলমল(করে) মুখ চাঁদ জনু ॥
শিরে কুঞ্চিত কুন্তল বন্ধ ঝুঁটা ৷
ভালে শোভিত গোময় চিত্রফোঁটা॥
অধরোজ্জ্বল রঙ্গিম বিম্বু জিনি ৷
গলে শোভিত মোতিম হার মণি॥
ভুজঙ্গিত অঙ্গদ মণ্ডলয়া ৷
নখচন্দ্রক গর্ব্ব বিখণ্ডয়া ॥
হিয়ে হার ধরু নখরত্নে জড়া ৷
কটিকিঙ্কিণী ঘাঘর তাহে মোড়া॥
পদে নূপুর বঙ্করাজ সুশোভে ৷
থলপঙ্কজ বিভ্রমে ভৃঙ্গ লোভে ॥
ব্রজবালক মাখন লেই করে ৷
সরে খাওত দেওত শ্যামকরে॥
বিহরে নন্দনন্দন এ ভবনে ৷
পদসেবক দেব নৃসিংহ ভণে ॥"
এরপর--
"আকাশ ভরিয়া উঠে জয় জয় ধ্বনি ৷ নাচে শিব ব্রহ্মা ইন্দ্র চন্দ্র দিনমণি॥ পঞ্চগব্য পঞ্চামৃত শত ঘট জলে ৷ জয় জয় দিয়া কৃষ্ণচন্দ্র-শিরে ঢালে॥ নানা যন্ত্র-বাদ্য গীত দুন্দুভীর রোল ৷ এ তিন ভুবনের লোক বলে হরিবোল॥ কলরব মহোৎসব জগত বেড়িয়া৷ কান্দে হাসে প্রেমে ভাসে ভূমিতে পড়িয়া॥ অখিল-ব্রহ্মাণ্ড-নাথ নন্দের নন্দন ৷ নরসিংহ দেব মাগে চরণে শরণ॥" *( নব নীরদ নীল সুঠাম তনু। এবং মরি বাছা ছাড় হে বসন। পরবর্তীতে এই পদ দুটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও শ্রীশচন্দ্র মজুমদার কর্তৃক সম্পাদিত "পদরত্নাবলী গ্ৰন্থ থেকে নেওয়া হয়েছে)*
ঠাকুর নৃসিংহবল্লভের মুখ নিঃসৃত সুর-ঝংকার সমম্বিত রজ রচনায় মুখরিত হয়ে উঠল, সেইসঙ্গে আহা-হা-হা ! আহা-হা-হা ! বাংলায় এত মধুর পদ আগে কখনো শুনিনি, সমবেত জনতার মধ্যে শুরু হল গুঞ্জন, কোথায় বাড়ি এই পদকর্তা ও কীর্তনীয়ার, তাঁর দর্শন কি মিলবে ? অসামান্য মাধুর্য এ পদের ভাবে বিভোর হয়ে উঠলেন সমগ্ৰ বৈষ্ণব সমাজ। রসালো মৃদঙ্গের তালে তাঁদের হৃদয় তখনোও দোদুল্যমান। শ্রোতিবর্গের মোহভঙ্গ হতে-নাহতেই এসব গুঞ্জন থামতে না থামতেই নৃসিংহবল্লভ ঘোষণা করলেন আমাদের সঙ্গে আরও দু'জন তরুণ পদকর্তা রয়েছেন, কবি জ্ঞানদাস ও কবি মনোহর দাস, পরেরদিন তাঁরা তাদের স্বরচিত পদ গেয়ে শোনাবেন। এসবের মধ্যেই পরের অনুষ্ঠান শুরু হল গুরু-গম্ভীর শাস্ত্রালোচনা। দেশের নানা প্রান্ত থেকে আগত বৈষ্ণব পণ্ডিতগণ একে একে অ়ংশ গ্ৰহণ করতে লাগলেন।
মনোহরসাহী পরগণার জয় জয়কার খেতুরীর উৎহবে। মনোহরশাহী পরগণা থেকে নক্ষত্রের ছড়াছড়ি--শ্রীনিবাস আচার্য, রঘুনন্দন, জয়গোপাল দাস ঠাকুর নৃসিংহবল্লভের নাম তো সর্বজন বিদিত তার সঙ্গে জ্ঞানদাস, মনোহর দাস, আর বংশীবদন প্রমুখেরা। এরপর বৈষ্ণবীয় শাস্ত্রালোচনার আর এক নতুন দিগন্ত উন্মোচিত হল। এতদিন বাংলার কীর্তনের আসরে শুধু গাওয়া হত নামসংকীর্তন এবং পদাবলী। এবার নরোত্তম দাস ঠাকুর উদ্ভাবন করলেন রাধাকৃষ্ণের প্রেমকাহিনি সম্বলিত পালাকীর্তন বা লীলাকীর্তন। বৈষ্ণব সমাজ এই নতুন পালাগানকে অনুমোদন দিলেন। যেহেতু খেতুরী গড়ানহাটি পরগণার অন্তর্গত তাই নরোত্তম দাস ঠাকুরের কীর্তনের শৈলীর নাম দেওয়া হল গড়ানহাটি শৈলী।
---------💚---------
💚💛 ১ ২💛💚
💛 বৈষ্ণবকুলতিলক ঠাকুর শ্রীনৃসিংহবল্লভ ;
শ্রীনরোত্তম দাস ঠাকুরের মুখে গড়ানহাটি শৈলীর কথা শুনে নৃসি়ংহবল্লভের বুকে আনন্দের জোয়াড় উঠল, এদিনের অনুষ্ঠান শেষে তিনি যাজিগ্ৰাম থেকে আগত শ্রীনিবাস আচার্য, শ্রীখণ্ড থেকে আগত রঘুনন্দন সরকার ঠাকুর এবং কান্দরার জয়গোপাল দাস ঠাকুর, তাঁর তিন ছাত্র জ্ঞানদাস ও মনোহর দাস এবং বংশীবদন ঠাকুরকে (প্রমুখদেরকে) খেতুরীতে এক জায়গায় মিলিত হষলেন, নৃসিংহবল্লভ মিত্র ঠাকুর ও সকলে খেতুরীতে এক জায়গায় মিলিত হলেন, এবং নৃসিংহবল্লভ সকলকে যথাযথ আপ্যায়ণ করে বললেন,
আমাদের এই শ্রীখণ্ড, যাজিগ্ৰাম, কান্দরা আর ময়নাডাল সবটাই মনোহরসাহী পরঘণার অন্তর্গত, আমরাও গড়ানহাটির মত কীর্তনের একটা ধারা প্রবর্তন করতে চাই, এ ব্যাপারে আপনাদের সবার সহযোগিতা চাই। শ্রীনিবাস আচার্য ঠাকুর ও রঘুনন্দন সরকার ঠাকুর বললেন এ তো অতি উত্তম প্রস্তাব। তখন নৃসিংহবল্লভ মিত্রঠাকুর বললেন, কিন্তু তার জন্যে আমাদের নতুন নতুন পদ লিখতে হবে, তাতে নতুন সুর দিতে হবে, অর্থাৎ সূত্রাধারের মত কথার মাধ্যমে পদগুলিকে গেঁথে দিতে হবে, তবেই কীর্তনে রসের সঞ্চার হবে। শ্রীনিবাস আচার্য ঠাকুর বললেন জয়গোপাল দাস ঠাকুর কথকতার সূত্রগুলি লিখতে পারবেন, আর পদ লেখার জন্য জ্ঞানদাস, মনোহর দাস ওরা তো আছেই, তাছাড়া আপনারা দুজনেই ( রঘুনন্দন ও নৃসিংহবল্লভ ) তো পদকর্তা, পদ আপনারাও লিখতে পারবেন, আর তাতে সুর দেবেন নৃসিংহবল্লভ মিত্রঠাকুর । আমরা সবাই মিলে চেষ্টা করলে উতরে যাবে। কৌতুহলী হয়ে উঠলেন শ্রীনিবাস আচার্য ঠাকুর স্বয়ং নিজেই।
রঘুনাথ সরকার ঠাকুর বেশ উৎসাহী হয়ে বললেন, যাইহোক কীর্তনে মনোহরসাহী বলে একটা ধারা আমরা তৈরী করবো। নৃসিংহবল্লভভ মিত্র ঠাকুর বললেন আখর লিখবেন জয়গোপাল দাস ঠাকুর,। বাঃ ! আখর, এটা তো সুন্দর নাম করণ হল, আনন্দের সঙ্গে জয়গোপাল দাস ঠাকুর বলে উঠলেন আমি আখর লিখে দেব। তাহলে আমরা সকলে মিলে পালাকীর্তন গাই গাইবো, তাহলে এখন থেকেই আমাদেরকে প্রস্ততি নিতে হবে বললেন নৃসিংহবল্লভ মিত্র ঠাকুর ।
🤍শ্রীনিবাস আচার্য ঠাকুর নৃসিংহবল্লভ মিত্রঠাকুরকে বললেন, আপনি তো পূর্বে শাস্ত্রীয় সঙ্গীতের টোল চালাতেন, এবার ময়নাডালে মনোহরসাহী ধারার কীর্তন শেখাবার ব্যবস্থা করুন। তবেই এই নতুন ধারাটিকে টিকিয়ে রাখা যাবে, আর তার সঙ্গে সঙ্গে শ্রীখোলের বোল, ও কীর্তনের আখর শেখাবেন । তখন অত্যন্ত বিনয়ের সঙ্গে নৃসিংহবল্ল মিত্র ঠাকুর বললেন, আমি কি সামাল দিতে পারবো ❓শ্রীনিবাস আচার্য ঠাকুর আরও বললেন, শুধু বিশুদ্ধ মার্গসঙ্গীতে কীর্তন হবে না, কীর্তনে 'খেয়ালের' সঙ্গে 'লয়' আর 'ছন্দের' কারিকুরি মেশাতে হবে । আর মাঝে মাঝে 'আখরও' চাই। তার সঙ্গে 'শ্রীখোলের' তালেও আনতে হবে বৈচিত্র্য, তবে লোকরঞ্জক হবে। আর মূল গায়কের দ্বায়িত্ব ও শ্রীখোলের বোলের দ্বায়িত্ব মিত্র ঠাকুরকেই পালন করতে হবে, আমরা সকলে সহযোগিতা করবো। এবার নৃসিংহবল্লভ সকলকে উদ্দেশ্য করে বললেন, আর একটা জরুরী কথা সবাইকে মনে রেখে করতে হবে সেটা হল-- উজ্জ্বলনীলমণি না পড়লে যেমন কীর্তন বোঝা যায় না, কারণ কীর্তনে মোট চৌষট্টি রস আছে, এজন্য কীর্তনীয়াকে শুধু সংগীতজ্ঞ হলেই চলবে না, তাকে রস আত্মস্থ করতে হবে, গুণীজনে বলেন বৈষ্ণব পদাবলী হল মন্ত্র, আর উজ্জ্বলনীলমণি হল সেই মন্ত্র প্রয়োগ পদ্ধতির আকর গ্ৰন্থ। ভাল কীর্তনীয়া হতে হলে বৈষ্ণবতত্ত্বের সঙ্গে পরিচিত হতে হবে। তাই তিনি বললেন যে, কীর্তন শিক্ষার টোলে কীর্তন ও শ্রীখোল শিক্ষার সঙ্গে সঙ্গে শ্রীমদ্ভাগবত, ভক্তিরসামৃতসিন্ধু, উজ্জ্বলনীলমণি, শ্রীচৈতন্যভাগবত, শ্রীচৈতন্যচরিতামৃত, রসমঞ্জরী, উজ্জ্বলচন্দ্রিকা, অলঙ্কারকৌস্তভ এই কয়েকটা গ্ৰন্থেরও পাঠ আবশ্যিক করতে হবে। এবং নবীন কবিদের নতুন নতুন পদগুলি সংগ্ৰহ করে সেগুলি মালাকারে সাজিয়ে লীলাকীর্তন বা পালাকীর্তনের উপযোগী করে সাজিয়ে কীর্তন পরিবেশন করতে হবে। আলোচনা শেষে মনোহরসাহী কীর্তনের টোল প্রতিষ্ঠার পাকা বন্দোবস্ত হয়ে গেল। সেই সঙ্গে স্থির হলো আগামী শুক্লা সপ্তমীতর অনুষ্ঠানে আনুষ্ঠানিক ভাবে মনোহরসাহী কীর্তনের প্রবর্তন করা হবে-- 'মূলগায়ক হবেন নৃসিংহবল্লভ মিত্রঠাকুর।
এই খেতুরীতে উৎসবের শেষে এই আখর শব্দটির উদ্ভব হয় । খেতুরীতে উৎসব শেষে ময়নাডালের নৃসিংহবল্লভ মিত্র ঠাকুর মনোহরশাহী ঘরানার রস লীলাকীর্তনের সৃষ্টি কল্পে আখর শব্দটি প্রয়োগ সম্বন্ধে প্রস্তাবটি রাখেন সেখানে উপস্থিত যাযিগ্রামের শ্রীনিবাস আচার্য, শ্রীখণ্ডের রঘুনন্দন সরকার ঠাকুর,যদুনন্দন এবং কান্দরার জয়গোপাল দাস ঠাকুর, জ্ঞানদাস , মনোহর দাস এবং নৃসিংহবল্লভের গুরুদেব পরম বৈষ্ণব মঙ্গল ঠাকুরের নাতি বংশীবদন ঠাকুর প্রমুখ এঁদের কাছে ৷ এবং এঁরা সকলে আলোচনা করে মনোহরশাহী ঘরানার রস লীলাকীর্ত্তন পর্যায়ে আখরের প্রয়োগের অনুমোদন দেন ৷ তাই মনোহরশাহী ঘরানার রস লীলাকীর্ত্তনে এক একটি পদ গাওয়ার পরই আখর দ্বারা সঙ্গীতের মূল কথা, ভাব ও রসে ভরিয়ে তোলা হয় ৷ কীর্ত্তন উচ্চাঙ্গসঙ্গীত ধারার গান, এর সুর উদার ভক্তিভাবরসেপূর্ণ ! কীর্তন বিচিত্রভাবে শ্রোতাদের সামনে উপস্থাপিত করা হয় ৷ উপস্থাপন বৈশিষ্ট্য হিসাবে কীর্তনের ভাবগুলোকে অঙ্গ নামে অভিহিত হয়ে থাকে ৷ কীর্তনগুরুরা কীর্তন অঙ্গকে পাঁচটি ভাগ করেছেন:- কথা, আখর, দোহা, ছুট ও তুক্।
খেতুরী থেকে রাঢ় বঙ্গে ফেরৎ আসবার সময় জয়গোপাল, বংশীবদন, জ্ঞানদাস ও মনোহর দাস তাঁদের প্রিয় নৃসিংহবল্লভ মিত্র ঠাকুরকে তাঁর মস্তিস্ক প্রসূত মনোহরসাহী পালা কীর্তন পরিবেশন করার জন্য আমন্ত্রণ জানালেন। নৃসিংহবল্লভ মিত্র ঠাকুর গভীর চিন্তায় মগ্ন হয়ে ভাবতে লাগলেন, তার পিতা প্রভুর মুখে শোনা তাঁর কোলে চেপে কান্দরার মাটিতে প্রথম যাওয়া যেদিন শ্রীকৃষ্ণচৈতন্যমহাপ্রভু কান্দরার মাটিতে পদধূলি দিয়ে কান্দরাকে ধন্য করেছিলেন, এখন তো তার গুরুদেবও এই মর্তলোক ছেড়ে চিরকালের জন্য শ্রীগৌরহরির রাঙ্গাচরণে আশ্রয় নিয়েছে, আর আমি নীরবে অভিমানে চিরকালের জন্য মাতৃভূমি ত্যাগ করেছি, তিনি আর কোন দিকে ফিরে তাকাবেন না, তিনি তাঁর স্বপ্নের এই মনোহরসাহী কীর্তন ঘরানার সৃষ্টির মধ্য দিয়ে অনন্তকাল ধরে মানুষের হৃদয়ে বেঁচে থাকতে চান, বন্ধু জয়গোপাল দাসঠাকুরের কথার উত্তর না দিয়ে নৃসিংহবল্লভ মিত্র ঠাকুর মৌন থাকলেন। তার প্রিয় বন্ধুর মনের কথা জয়গোপাল দাসঠাকুরেরও বুঝতে অসুবিধা হল না, তিনিও অতীত দিনের কথা ভাবতে লাগলেন। জানা যায় পরবর্তীতে জয়গোপাল দাসঠাকুর তার গড়েপিঠে তোলা ছাত্রটির হাত ধরে দু'জনে সর্বস্ব ত্যাগ করে চলে যান বৃন্দাবনে। এবং জয়গোপাল দাস ঠাকুর ও জ্ঞাননদাস জীবনের বাকি দিনগুলি বৃন্দাবনেই কাটিয়ে দেন। ( শোনা যায় শ্রীবৃন্দাবনধামে জয়গোপাল দাস ঠাকুর ও কবি জ্ঞানদাসের সমাধিস্থল আছে।)।
বৈষ্ণবধর্ম প্রচার ও প্রসারের উদ্দেশ্যে শ্রীনরোত্তম ঠাকুর খেতুরীতে (বর্তমানে বাংলাদেশ) যে মহোৎসব অনুষ্ঠিত করেছেন, সেই উৎসবে দেশের বিভিন্ন স্থান থেকে বৈষ্ণবগণ উপস্থিত হয়েছেন ৷ খেতুরী উৎসবে চৈতন্য পূজন, কৃষ্ণ ভজন, কীর্তন মহোৎসব, রাধাবল্লভ, রাধাকান্ত, রাধামাধব, রাধাবিনোদ ইত্যাদি বিগ্রহ প্রতিষ্ঠা, চৈতন্যচরিতামৃত পাঠ, দৈনন্দিন জীবন যাত্রার প্রণালী বৈষ্ণব সমাজে প্রচলন করার সিদ্ধান্ত গৃহীত হল, চারদণ্ড প্রত্যুষে নিদ্রাত্যাগ, কৃষ্ণকথায় গৌরকথায় নেত্র জল আর লক্ষবার নাম জপ ইত্যাদি ইত্যাদি ৷ এই উৎসবে নরোত্তম ঠাকুরের একশত আটটি তাল বিশিষ্ট ধ্রবপদ কীর্তন প্রচলন এবং মঙ্গল ঠাকুরের শিষ্য নৃসিংহবল্লভ মিত্র ঠাকুরের পঁইতাল্লিশটি তাল বিশিষ্ট মনোহরসাহী কীর্তনের স্বীকৃতি দেওয়া হয় সেখানে ৷ খেতুরীতে শ্রীনিবাস আচার্য ঠাকুর ও নরোত্তম ঠাকুরের খুব শ্রদ্ধাধন্য হন নৃসিংহবল্লভ মিত্র ঠাকুর। অনুষ্ঠানের পর নৃসিংহবল্লভ মিত্রঠাকুর শ্রীনিবাস আচার্য ঠাকুর ও নরোত্তম দাস ঠাকুরকে ময়নাডাল আসার জন্য নিমন্ত্রণ জানালেন। এবং সেই নিমন্ত্রণে সারা দিয়ে পরবর্তীতে শ্রীনিবাস আচার্য ঠাকুর ও নরোত্তম ,( শ্রীনিবাস আচার্য ঠাকুরের বর্তমান বংশধর শ্রীআশীষকুমার গোস্বামী ঠাকুর মৌখিকভাবে জানিয়েছেন হ্যাঁ, একথা ঠিক, আমাদের প্রাণপুরুষ শ্রীনিবাস আচার্য প্রভু ময়নাডালে গিয়েছিলেন একথা তিনি বংশ পরম্পারায় শুনেছেন ) ময়নাডালে এসেছিলেন এবং তাঁরা ময়নাডাল থেকেই বিষ্ণুপুর যাত্রা করেন।
ইতিহাস মাঝে মাঝে অধীর আগ্ৰহে অপেক্ষা করে যুগাবতারের জন্য, মহাকাল সতৃষ্ণ নয়নে চেয়ে থাকে তার আগমনের পথের দিকে। আর আজ আসমুদ্র হিমাচল সমগ্ৰ সমতট সেই সেই যুগাবতার মহাপুরুষের দেখানো প্রেমের জোয়ারে ভাসছে। শ্রীকৃষ্ণচৈতন্য নামক পরশমণির স্পর্শে দিকে দিকে জাগ্ৰত হয়ে উঠছেন দিকপালগণ। প্রেমের মহাসমুদ্রে তরণী ভাসিয়ে তাঁরা উদ্ধার করে চলেছেন পাপী-তাপী-পতিত-আতুরদের। ধূমকেতুর পিছে পুচ্ছের ন্যায় একে একে অবতীর্ণ হচ্ছেন বৈষ্ণব কবিগণ। তাঁদের রশ্মিছটায়বর্ণোজ্জ্বল হয়ে উঠছে বঙ্গভাষা, ঋদ্ধ হয়ে উঠছে বঙ্গসংস্কৃতি। ব্রাহ্মণ্যবাদের জাতিভেদ, উচ্চ-নীচ প্রথা জলতলের মতো সমান হয়ে যাচ্ছে সর্ব্বত্র, দিকে দিকে জাগরূক হয়ে উঠছে অহিংস নীতি।
বৈষ্ণবাচার্যগণ মনে করেন চৈতন্যদেবই সংকীর্তনের স্রষ্টা, জনক ৷ তথাপি বাঙালির এই নিজস্বতা মাখানো মাধ্যমটিতে 'মানবপুজো' তথা 'চৈতন্যগান' শুরুই করেছেন শ্রীনিত্যানন্দ প্রভু ৷ আবার এও সত্য, বৃন্দাবনের গোস্বামীদের রচিত বৈষ্ণবধর্ম গ্রন্থাবলী বাংলায় নিয়ে আসেন শ্রীনিবাস আচার্য, নরোত্তম দত্ত, ও শ্যামানন্দপ্রভু নামে তিনজন প্রভাবশালী বৈষ্ণব ৷ এঁরা এই বৈষ্ণব গ্রন্থগুলি প্রচারের জন্য বিভিন্ন জায়গায় বৈষ্ণবদের নিয়ে 'মহোৎসব' অনুষ্ঠানের আয়োজন করতে থাকেন ৷ সবচেয়ে বড় মহোৎসব অনুষ্ঠিত হল খেতুরীতে ৷ বৃন্দাবনধামজাত কীর্তন বাংলায় এসেছে নরোত্তম ঠাকুরের হাত ধরেই ৷ *১৫৮২ (আনু) খ্রিষ্টাব্দে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাটামাটি ইউনিয়নের 'খেতুরী'-তে যে বিখ্যাত 'বৈষ্ণব মহাসন্মিলন' হয়েছিল, সেখানে বৈষ্ণব অধিকর্তার আসন পেয়েছিলেন নিত্যানন্দপ্রভুর দ্বিতীয়া স্ত্রী জাহ্নবা দেবী এবং সেখানেই ভারতীয় সঙ্গীতের আদর্শে 'গৌরচন্দ্রিকা' সমন্বিত 'রসালাপ' ও 'লীলাকীর্তন' গীত হয়েছিল ৷ সেদিন 'গড়ানহাটি (গড়েরহাট) পরগণার' অন্তর্গত ছিল 'খেতুরি'৷ তাই পদাবলী কীর্তনের পরিবেশিত সেই রীতিটি 'গড়ানহাটি' বা 'গড়েরহাটি' ঘরানা নামে পরিচিতি পেয়েছিল ৷ রাঢ় দেশ থেকেও বৈষ্ণবেরা সেই সন্মেলনে যোগ দিয়েছিলেন ৷ নরোত্তম ঠাকুর যে সুরে পালাকীর্তন পরিবেশন করেছিলেন, খেতুরী গড়েরহাট পরগণার অধীন ছিল বলে সেই সুরের নাম হয় গড়েরহাটী বা গড়ানহাটী ৷ খেতুরী মহোৎসব থেকে ফিরে এসে এঁরা রাঢ়ের সংগীত ধারার সংমিশ্রণ করে কীর্তনের এক নতুন ঘরানার সৃষ্টি করন ৷ নৃসিংহবল্লভ মিত্র ঠাকুরের দীক্ষা গুরু মঙ্গল ঠাকুরের নিবাস কান্দরা মনোহরশাহী পরগণার অন্তর্গত বলে কীর্তনের এই ধারাটি মনোহরশাহী ঘরানা বলে পরিচিত ৷ কীর্তনের অপর একটি ঘরানা রেনেঢী ৷ বর্ধমান জেলার সাতগাছিয়া থানার রাণিহাঢীর নিকট দেবীপুর গ্রামের বিখ্যাত পদকর্তা বিপ্রদাস ঘোষ কীর্তনের যে সুর ও ঘরানার সৃষ্টি করেন তা রেনেঢী নামে খ্যাত ৷ এছাড়াও কীর্তনের ঘরানাগুলি হল মন্দারিণী ও ঝাড়খণ্ডী ৷ কীর্তনগানের সেই-ই উন্মেষের কাল ৷
------------
💛 ১ ৩💛
💛 বৈষ্ণবকুলতিলক ঠাকুর শ্রীনৃসিংহবল্লভ ;
ঈশ্বরের কৃপাপুষ্ট নৃসিংহবল্লভ তাঁর শ্রবণ-সাধন শক্তিবলে কীর্ত্তনগানের নূতন দিগন্ত উন্মোচন করলেন ৷ ফলশ্রুতি মনোহরশাহী ঘরানার সৃষ্টি ৷ ধ্যান-সাধনা সিদ্ধিলাভে পরম লক্ষ্যের পথ নির্দেশনা নির্দেশিত করেন স্বয়ং মহাপ্রভু ৷ মনোহরশাহী কীর্তন ঘরানার অন্যতম জনক শ্রীনৃসিংহবল্লভের সৃষ্ট কীর্তনগান ও শ্রীখোলের বাজনা অখণ্ড ভারতবর্ষে তথা বাংলা ও বাংলার বাইরে কীর্তন ও বাজনার কোল অালোকিত করে তুলেছিলন এই পরিবারের কীর্তনীয়া ও শ্রীখোল বাদকেরা, দেখতে দেখতে তার একসময় মনোহরশাহী ময়নাডাল ঘরানার কীর্তন বলে খ্যাতি লাভ করে । রস লীলা কীর্ত্তনের এক-একটি পদ গাওয়ার পর অাখর (কথকথা) দ্বারা সঙ্গীতের মূল কথাটি ভাব ও রসে ভরিয়ে তোলা হয়, কথা ও অাখরের প্রয়োগ খুবই মধুর ও অাকর্ষণীয়, মনোহরশাহী ময়নাডাল ঘরানার গঠণ-প্রকৃতিতে রয়েছে অাখর(বাচাল অথবা কথকথা ) এতে অাখরের প্রয়োগ খুবই মধুর ও অাকর্ষণীয় ৷ ''(প্রভু-গণ-সংঘট্ট-শোভায় ধৈর্য হরে । রজনীপ্রভাতে চলে কন্টক-নগরে।। আকাইহাটের কৃষ্ণদাসাদি সহিত। কন্টকনগরে সবে হৈলা উপনীত।। পরম অদ্ভুত শোভা -উপমা কি দিতে। মনেতে উল্লাস শীঘ্র খেতুরী যাইতে।। আর যে সকল মহান্তের আগমন। তাহা কে কহিবে ?-কিছু করিয়ে গণন।। শ্রীযদুনন্দন-আদি উল্লসিত চিতে । হইল প্রস্তুত সবে খেতুরী যাইতে।। হইলেন বৈষ্ণব-সংঘট্ট অতিশয়। কন্টকনগর হৈতে করিলা বিজয়।। যে যে গ্ৰামে হৈয়া চলে মহান্তসকল। সে সে গ্ৰামবাসী হয় আনন্দে বিহ্বল।।- ( ভক্তিরত্নাকর-দশম তরঙ্গ -৪০৮,৪০৯,(৪১০-৪১১) ৪১২,৪১৩-৪২৬-৪২৯) ।)"
এই খেতুরীতে উৎসবের শেষে এই অাখর শব্দটির উদ্ভব হয় । খেতুরীতে উৎসব শেষে ময়নাডালের নৃসিংহবল্লভ মিত্র ঠাকুর মনোহরশাহী ঘরানার রস লীলাকীর্তনের সৃষ্টি কল্পে অাখর শব্দটি প্রয়োগ সম্বন্ধে প্রস্তাবটি রাখেন সেখানে উপস্থিত যাযিগ্রামের শ্রীনিবাস অাচার্য, শ্রীখণ্ডের রঘুনন্দন সরকার ঠাকুর,যদুনন্দন এবং কান্দরার জয়গোপাল দাস ঠাকুর, জ্ঞানদাস , মনোহর দাস এবং নৃসিংহবল্লভের গুরুদেব পরম বৈষ্ণব মঙ্গল ঠাকুরের নাতি বংশীবদন ঠাকুর প্রমুখ এঁদের কাছে ৷ এবং এঁরা সকলে অালোচনা করে মনোহরশাহী ঘরানার রস লীলাকীর্ত্তন পর্যায়ে অাখরের প্রয়োগের অনুমোদন দেন ৷ তাই মনোহরশাহী ঘরানার রস লীলাকীর্ত্তনে এক একটি পদ গাওয়ার পরই অাখর দ্বারা সঙ্গীতের মূল কথা, ভাব ও রসে ভরিয়ে তোলা হয় ৷ কীর্ত্তন উচ্চাঙ্গসঙ্গীত ধারার গান, এর সুর উদার ভক্তিভাবরসেপূর্ণ !
কীর্তন বিচিত্রভাবে শ্রোতাদের সামনে উপস্থাপিত করা হয় ৷ উপস্থাপন বৈশিষ্ট্য হিসাবে কীর্তনের ভাবগুলোকে অঙ্গ নামে অভিহিত হয়ে থাকে ৷ কীর্তনগুরুরা কীর্তন অঙ্গকে পাঁচটি ভাগ করেছেন:- কথা, আখর, দোহা, ছুট ও তুক্।
কথা:—কীর্তনের বাণীকে সাধারণভাবে কথা বলা হয় ৷ কথা হলো লীলা-কীর্তনের ভিত্তি ৷ এই কারণে কথা-কে অনেক সময় মূল কীর্তন বলা হয় ৷
দোঁহা:— কীর্তনের এই অঙ্গে কীর্তনের বিষয়কে অাবৃত্তি করা হয় ৷ এর ভিতর দিয়ে কীর্তনে বৈচিত্রতা প্রকাশ পায় এবং দীর্ঘ সময় ধরে কীর্তন পরিবেশনের সময় শ্রোতা একঘেয়েমি থেকে মুক্তি পায় ৷
অাঁখর:— কীর্তনের ভাবকে সহজভাবে সুর-তাল সহযোগে ব্যাখ্যা করার একটি প্রক্রিয়া ৷ মূলত কীর্তনীয়া এই অঙ্গে তাঁর নিজের অভিমত ব্যাখ্যা সহযোগে জানিয়ে দেন ৷ এর ভিতর দিয়ে কীর্তনীয়া তাঁর প্রতিভার প্রকাশ ঘটানোর সুযোগ লাভ করেন ৷
তুক:— কীর্তনের কাব্যগীতি অংশ হলো তুক ৷ এই অঙ্গে অনুপ্রাসযুক্ত, ছন্দোময়, অন্ত্যমিলযুক্ত পদ পরিবেশন করা হয় ৷
ছুট:— কীর্তনের কোন পদকে সম্পূর্ণ পরিবেশন না করে, ছোটো ছোটো ছন্দে লীলায়িত ভঙ্গিতে উপস্থাপন করা হয় ৷ এই অঙ্গটির মধ্যদিয়ে কীর্তনীয়ার ব্যক্তি পারঙ্গমতা বিশেষভাবে ফুটে ওঠে !
"কীর্তনে দোহা, কথা , অাখর , তুক ও ছুট এভাবেও ব্যাখ্যা করা যেতে পারে:— দোহা:- মূল কীর্তনীয়ার গাহিবার পর তার দু'পার্শ্বের সহযোগী গায়করা দু'বার গাহে বলে এঁনাদেরকে দোহার বলে ৷ গানের সূত্র ধরিয়ে দেওয়া, গানে মূল গায়কের অনুসরণ ও সহায়তা করা, কীর্তনের অাসরে সুরের রেশ জমিয়ে রাখা ৷ কথা:- এক গান হতে অন্য গানের যোগসূত্র, গানের কোন একটি পংক্তির অর্থ গায়কে বিশদভাবে করে দেওয়া, কীর্কনে এটিই কথা ৷ অাখর:- কীর্তনের অাখর হল কথার তান, অাখর কীর্তনগানের প্রধান বৈশিষ্ট্য, কীর্তনের মাধুর্য-অাস্বাদনে অাখর প্রধান সহায় এবং রসের ভাণ্ডারও বটে ৷ তুক:- তুক হল অনুপ্রাসবহুল ছন্দোময়, মিলাত্মক-গাথা ৷ তুক কীর্তন গায়কদের গুরুপরম্পরা, অাবার অজ্ঞাত পদকর্তার ভণিতাহীন ( যেগুলোকে বলে পল্লবপদ) পদ তুক হিসাবে গাওয়া হয়ে থাকে ৷ ছুট:- কীর্তনে পালা গান করে মিলন গান করতে হয়, কিন্তু দুই-তিনজন কীর্তনীয়া একই অাসরে পরপর যেখানে একই রসের পালা গান করেন, সেখানে মিলন গান করা চলে না, সেক্ষেত্রে দুই ছত্র ছুট (তালের একটি নাম ছুট, ছুট গানও অাছে) গান গেয়ে অাসর ছাড়তে হয়, শেষের গায়ক মিলন গেয়ে কীর্তন সমাপ্ত
করেন ৷ তবে কীর্তনে আখরের প্রয়োগ খুবই মধুর ও আকর্ষণীয় ৷ কীর্তনের একটি পদ গাওয়ার পর আখর দ্বারা সঙ্গীতের মূল কথাটি ভাব ও রসে ভরিয়ে তোলা হয়। কীর্তন উচ্চাঙ্গসঙ্গীত ধারার গান ৷ কীর্তনের সুরের গতি অাপন পরিমিত কালের মধ্যে অাদ্যন্ত সমভাবে স্বায়িত্ব লাভ করলে তাইই লয় নামে অভিহিত হয় ৷ এই লয় প্রদর্শনের নামই তাল ৷ সঙ্গীতশাস্ত্রে তালই ছন্দ ৷ ছন্দ অাবার কতিপয় সমানুপতিক ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত ৷ এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলির নাম মাত্রা ৷ তাই মধ্যযুগে রচিত এই দুর্লভলীলা, ঈশ্বর বন্দনার প্রাচীন ঐতিহ্য, যার নাম কীর্তন ৷...
অন্যদিকে শ্রীগৌরাঙ্গদেবের অাশীর্বাদপূত নৃসিংহবল্লভ ঐতিহ্যময় গৌরবগাথা মনোহরশাহী ঘরানা সমৃদ্ধ পঞ্চ অঙ্গ যথাক্রমে—দোহা, অাখর, কথা, তুক্,ছুট, সমন্বয়ে সুর-তাল,ছন্দ-বন্দনা সংযোগে কীর্ত্তনগানের ভিত্তিপ্রস্তর স্থাপনে ময়নাডাল অাদিরসের কীর্ত্তনগানের শ্রেষ্ঠ পীঠভূমি হিসাবে সর্বজনীতা লাভে ধন্য হয়ে উঠেছিল ৷ সে তো সেই নৃসিংহবল্লভের সাধনাকৃত অবদান । নৃসিংহবল্লভ মিত্র ঠাকুরের বংশপরাম্পরায় সঙ্গীত শিক্ষা গ্রহণ করে মনোহরশাহী ময়নাডাল ঘরানার মিত্র ঠাকুর কীর্তনীয়াগণ একাধারে মৃদঙ্গ বিশারদ ও কীর্তন বিশারদ ৷ পদাবলী কীর্তনের বিভিন্ন পদকর্ত্তাদের পদ যেগুলি তাঁদের হৃদয়মন প্রেমভক্তিতে একাত্ম হত সেই সমস্ত পদ সংযুক্ত করে এবং নিজস্ব অাখর ও ব্যাখ্যা দিয়ে সেই পদ-পদাবলী পর্যায়ের একটি পূর্ণাঙ্গ রূপ দিতেন !..
কলহান্তরিতা পালাকীর্তনের একটি পদে মনোহরশাহী ময়নাডাল ঘরানায় আখরের উদাহরণ যেমন:-''আজ রাধারাণী আমার মানে মাধব হারাইয়ে হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে কেঁদে কেঁদে কুঞ্জ হতে বাহির হল:--
"কুঞ্জস নিকসই মানিনী রাই ।
অরুণিম লোচনে সখি মুখ চাই।।...(পদকর্তা চন্দ্রশেখর)
এখানে রাধারাণীর অবস্থা বর্ণনায় আখরের উল্লেখ রয়েছে:-
"যেমন শরে বিধাঁ হরিণী
তেমনি মানে বিধাঁ রাই কমলিনী
এলোথেলো পাগলিনী
যাইরে কৃষ্ণ কাঙালিনী
যেন মণিহারা ফণির মত
রাই কেঁদে কেঁদে বাহির হল
আপনি অঞ্চল ধরিয়া হাতে
যেন বাঊলিনী দাঁড়াইল পথে
যেন রাধার আর কেউ নাই"...
এই আখর হল ময়নাডালের মিত্র ঠাকুর কীর্তনীয়াদের আখর তাঁদের নিজস্ব ঘরানার আখর!...
"মনোহরশাহী (ময়নাডাল) ঘরানার কীর্ত্তনের সুর, তাল, ছন্দ, বাজনার বোল একই মহাজন শ্রীনৃসিংহবল্লভ মিত্র ঠাকুরের সৃষ্টি, তাই এত শ্রুতিমধুর, সুরের লালিত্য, যথাযথ তাল, ছন্দ এবং প্রতি অাখরে সুরের পরিবর্ত্তন এবং তা পরম্পরায় সুর ও ছন্দে গীত পদাবলীতে ৷ ময়নাডালের নিজ ঘরানার বাজনার বোল, লয়, লহরে পরিবেশিত হয়ে এক ভাবগম্ভীর পরিবেশে শ্রোতৃমনকে সুরের ঘুর্ণিপাকে টেনে নিয়ে যায়, এই হল ময়নাডালের মনোহরশাহী কীর্ত্তনের বৈশিষ্ট্য ৷ মনোহরশাহী কীর্ত্তনের লয় ও ছন্দ অপেক্ষাকৃত সংক্ষিপ্ত ৷ এই ধারায় সুরের কারিগরি ও মাত্রার জটিলতা (চুয়ান্ন তালের গান) প্রধান বৈশিষ্ট্য ৷
নৃসিংবল্লভ খেতুরী মহোৎসব থেকে ফিরে এসে তিনি ময়নাডালে পুত্র হরেকৃষ্ণবল্লভকে নিয়ে কীর্তন ও শ্রীখোল বাজনার অবৈতনিক টোল চালাতে লাগলেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাবাজী-বৈষ্ণব ও শিক্ষার্থীর আনাগোনা বাড়তে থাকল, তাঁদের থাকা খাওয়ার ব্যবস্থাও করলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে, উজ্জ্বলনীলমণি না পড়লে যেমন কীর্তন বোঝা যায় না, কারণ কীর্তনে মোট চৌষট্টি রস আছে, এজন্য কীর্তনীয়াকে শুধু সংগীতজ্ঞ হলেই চলবে না, তাকে রস আত্মস্থ করতে হবে, গুণীজনে বলেন বৈষ্ণব পদাবলী হল মন্ত্র, আর উজ্জ্বলনীলমণি হল সেই মন্ত্র প্রয়োগ পদ্ধতির আকর গ্ৰন্থ। ভাল কীর্তনীয়া হতে হলে বৈষ্ণবতত্ত্বের সঙ্গে পরিচিত হতে হবে। তাই তিনি সিদ্ধান্ত নিলেন যে, ময়নাডালে কীর্তন শিক্ষার টোলে কীর্তন ও শ্রীখোল শিক্ষার সঙ্গে সঙ্গে শ্রীমদ্ভাগবত, ভক্তিরসামৃতসিন্ধু, উজ্জ্বলনীলমণি, শ্রীচৈতন্যভাগবত, শ্রীচৈতন্যচরিতামৃত, রসমঞ্জরী, উজ্জ্বলচন্দ্রিকা, অলঙ্কারকৌস্তভ এই কয়েকটা গ্ৰন্থেরও পাঠ আবশ্যিক করা হবে। এবং নবীন কবিদের নতুন নতুন পদগুলি সংগ্ৰহ করে সেগুলি মালাকারে সাজিয়ে লীলাকীর্তন বা পালাকীর্তনের উপযোগী করে সাজিয়ে কীর্তন পরিবেশন করা হবে।
নৃসিংবল্লভ ময়নাডালে বিগ্ৰহ সেবা পূজা প্রতিষ্ঠার পর মহাপ্রভুর কীর্তন সেবার জন্য বিভিন্ন যাত্রা মহোৎসবের গান রচনা করেন। নৃসিংহভল্লভ তাঁর নিজস্ব ভাব ও গম্ভীর তালে সেইসব গান মন্দিরের অঙ্গনে বসে মহাপ্রভুকে শোনাতেন। ময়নাডালে বৈষ্ণবোচিত সকল অনুষ্ঠানই অনুষ্ঠিত হয়, তার মধ্যে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী-নন্দোৎসব এবং দোলযাত্রা বড় উ্ৎসব। বৈষ্ণবোচিত উৎসবগুলোতে ঠাকুর বাড়িতে যে গানগুলো হয় তার রচয়িতা, সুরকার ও মৃদঙ্গের বোলের স্রষ্টা স্বয়ং নৃসিংবল্লভ। নৃসিংহবল্লভের বৃদ্ধাবস্থা, গৌরভক্তরা গৌরসুন্দরের সেবার জন্য সেবার সামগ্ৰী তাঁর কাছে পৌঁছে দিয়ে যান। নৃসিংহবল্লভ মিত্রঠাকুর ময়নাডাল ধামে শ্রীগৌরহরির সেবা প্রকাশ করে দীর্ঘদিন ধরে তাঁর সেবার মাধ্যমে ভক্তবৈষ্ণব, গরীব দুঃখীজনের সেবা করে, গৌরহরির গুণকীর্তন ভজন করছেন। বয়সের ভারে এবার তিনি তাঁর পুত্র হরেকৃষ্ণবল্লভ মিত্রঠাকুরের উপর শ্রীগৌরহরির সেবা পুজোর সব কিছু বুঝিয়ে দিয়ে নিশ্চিন্ত হয়েছেন।
সেদিন জন্মাষ্টমীর উৎসব হয়েছে ময়নাডাল ঠাকুর বাড়িতে, দলে দলে ভক্তের সমাগমে ময়নাডালের ঠাকুর বাড়িতে যেন তিল ধারণের জায়গা নেই। দু'দিনের উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী এবং নন্দোৎসব। শ্রীকৃষ্ণের জন্মোৎসব ও নন্দোৎসব মহা মহা সমারোহে এখানে পালন করা হয়, এই দু'দিনে অসংখ্য বৈষ্ণব-ভক্ত, অসংখ্য গৃহী দর্শনার্থী শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর বিগ্ৰহ দর্শন করে প্রসাদ পান এবং অনুষ্ঠানে নৃসিংহবল্লভের নিজস্ব গায়কির গান শোনেন। জন্মাষ্টমীতে ঠাকুর বাড়িতে দলে দলে ভক্তের সমাগমে যেন তিল ধারণের জায়গা নেই। নৃসিংহবল্লভ মনে মনে ঠিক করেছেন, আজ তাঁর প্রাণের গৌরহরিকে মনের মত করে শৃঙ্গার করবেন। তিনি নিজে হাতে বড় মাপের গৌরহরির যেন চরণ ছুঁয়ে থাকে সেরকম সাদা ফুলের মালা ও একটি কৃষ্ণ বর্ণের তমাল পাতার মালা গাঁথলেন। দুই হাতের জন্য ফুল দিয়েই মালা, মাথার চূড়া, কানে কুণ্ডল, ফুল দিয়েই গেঁথে, করলেন,ও একটি সাদা ও লাল মিশিয়ে একটি মালা গাঁথলেন, ফুলের সাজে তাঁর গৌরহরিকে মনের মত করে শৃঙ্গার করলেন। এবার তিনি ভাবছেন আজ আমার গৌরহরিকে কৃষ্ণবেশে সাজিয়ে দিই, তাই গৌরহরিকে পীতবাস পড়ালেন। কিন্তু তবুও নৃসিঁহবল্লভের মন ভরল না, তাঁর মনে পড়ে গেল তাঁর গৌরহরি তো- 'রাধাকৃষ্ণের মিলিত তনু' নিজের ভাবনাতেই তিনি গৌরহরির মাথায় ঘোমটা পড়ালেন, তিনি যেন গৌরহরির এক অপরূপ রূপ দর্শন করছেন। নৃসিংহবল্লভের চোখে জল যেন বাঁধ মানে না, তিনি মনে মনে ভাবছেন, রাধাভাবে গৌরহরি মৃদু মৃদু হেসে তাঁর প্রাণের ঠিকুর বলছেন, রাধারাণীর রূপে যে আমি গৌরহরি হয়েছি- নৃসিংহবল্লভ ! এই রাধাভাব আমি বড় ভালোবাসি। নৃসিংহবল্লভের চোখের পলক পড়ে না, তিনি যে কতক্ষণ এভাবে তাঁর প্রাণের ঠাকুর গৌরহরির দিকে তাঁকিয়ে বসে আছেন তিনি নিজেই জানেন না, কিন্তু উপায় নেই তাঁর গৌরহরি মনে পড়িয়ে দিলেন, ভক্ত বাবাজী-বৈষ্ণবেরা এসেছেন, সন্ধ্যা নামছে আমার আরতির সময় হল, তুমি আমার আরতি কর, নৃসিংহবল্লভ জন্মাষ্টমীতে গৌরহরির আরতি-কীর্তন শুরু করলেন--
তাল- বড় একতালা।
"আরতি কিয়ে জয় শ্রীগৌর গোপাল কি ৷
কনক কমল রাচি রানন ঝলক তিলক বর ভালকি ॥
ঘণ্টা ঘনরব ঝঞ্ঝন ঝাঁঝুরী মুরজ মৃদঙ্গ জয় তালকি ৷ করবীর কুন্দ কুসুম তুলসীদল শোভা বনি বন মালকি ॥
বামে ধীর শ্রী মাধব নন্দন, সঙ্গিনী কুঞ্জ রসাল কি ৷
ভকত শুভঙ্কর গায়ত চোঙর বলি বলি দ্বিজ বর লালকি ॥
রূপক ভূপ অনুপ বর লাবনি, উছলত গৌর দয়াল কি ৷ গৌর অঙ্গ পহুঁ নরসিংহ কাগতি ক্যাভয়, উয়া যম কালকি ॥"
আরতির সাথেই কাঁসর-ঘন্টা, শ্রীখোল-করতাল সহকারে, আরতি শেষ হলে নৃসিংহবল্লভ জন্মাষ্টমীর পরের গানটি গাইতে শুরু করলেন--
তাল, একতালা।
"মদন বিজয়ী মালা, গৌর গলে দোলে রে,
বিনোদ ফুলে বিনোদ মালা, বিনোদ গলে দোলে।
কোন বিনোদিনী গাঁথিল মালা, বিনোদ বিনোদ ফুলে।
বিনোদ কেশের বিনোদ বেশ, বিনোদ বরণখানি।
বিনোদ মালা গলায় আলা, বিনোদ দোলনি।।
বিনোদ বন্ধন বিনোদ চিকুর, বিনোদ মালা বেড়া।
বিনোদ নয়নে বিনোদ চাহনি, বিনোদ আঁখির তারা।।
বিনোদ বুক, বিনোদ মুখ, বিনোদ শোভা বিনোদ বিহরে।।
বিনোদ বলন, বিনোদ চলন, বিনোদ সঙ্গিয়া, সঙ্গে।
লোচন বলে বিনোদিনীর বিনোদ গৌরাঙ্গে।।
শ্রীখোলের বাজনার সঙ্গে সঙ্গে ধূয়া উঠল--
মণ্ডালাকারে-- "হ্যাদেলো সই বিনোদ বিনোদ"..."হ্যাদেলো সই বিনোদ বিনোদ".... নৃসিংহবল্লভ পরের গানটি ধরলেন--
"হরি ও রাম রাম, হরি ও রাম।
এই মতে নগরে, উঠিল ব্রহ্ম নাদ।।
ইহা বলি নাচয়ে, সকল ভাগ্যবান।
চৌদিকে, গোবিন্দ ধ্বনি, মাঝে গৌরাঙ্গ।।"
এটির পরে গাইতে থাকলেন--
" রাধে গোবিন্দ জয় জয় (আমাদের) শ্যাম জয়, কিশোরী জয়। রাধে গোবিন্দ জয় জয়।। আমরা নিতুই যেন এমনি দেখি, একাসনে। রাধা গোবিন্দ একাসনে।। "
সমস্ত বৈষ্ণবের মনের তো এই অভিলাষ থাকে, রাধাকৃষ্ণ যুগল হয়ে একসাথে থাকবেন; এই যুগল দর্শন যেন নিতুই নিতুই তাঁরা করতে পারেন।
একের পর এক এক করে তিনি জন্মাষ্টমীর গান গাইতে থাকলেন, এবার তিনি শ্রীচৈতন্য মহাপ্রভুর পরমেশ্বর রূপ বর্ণনার প্রসঙ্গে শ্রীবিষ্ণুর "নরসিংহ রূপ" ধারণের বৈষ্ণব পদকর্তা বাসুদেব ঘোষের পদটি গাইলেন--
পদ (রাগ: সুহই): [২.৪.৩]
"অচৈতন্য শ্রীচৈতন্য সার্ব্বভৌম-ঘরে।
গোপীনাথ পাশে বসি পদসেবা করে।।
সার্ব্বভৌম প্রভুমুখ আছে নিরখিয়া।
ইনি কোন বস্তু কিছু না পায় ভাবিয়া।।
নরসিংহ রূপ প্রভুর দেখে একবার।
বটুক বামন রূপ দেখে পুনর্ব্বার।।
পুনঃ দেখে মৎস্য, কূর্ম্ম, বরাহ আকার।
ক্ষণেকে দেখয়ে রাম ধনুক-হাতে আর।।
ক্ষণেকে দেখয়ে কৃষ্ণ মুরলী-বদন।
সার্ব্বভৌম মনে তবে করিল চিন্তন।।
নদীয়া-বিহরি গোরা নাগর শেখর।
বাসু ঘোষ কহে প্রভু গুণের সাগর।।"
-------------
এদিকে জন্মাষ্টমীর গানও শেষ হতে চলেছে--
"আজ আর কোন অবতার গাওয়া নাই।
সর্ব অবতারের সার গোরা অবতার।।" (চৈ; চ;)
এটি গেয়েই নৃসিংহবল্লভ জন্মাষ্টমীর গানের অনুষ্ঠান শেষ করলেন। জন্মাষ্টমীর নিশির মধ্য রাতে শ্রীকৃষ্ণের অভিষেক সম্পন্ন হওয়ার পর তাঁর প্রাণের ঠাকুর গৌরহরির আরতি করলেন নৃসিংহবল্লভ। আর ভোরের আলো ফুটে উঠতেই শুরু হল নন্দোৎসবের আয়োজন।
সাধক নৃসিংহবল্লভের প্রকট থেকে অপ্রকট পর্যন্ত সব কিছুই দৈবিক- 'সম্পদং দৈবীমভিজাতোহসি'-নৃসিংহবল্লভ দৈবী-সম্পদ-অভিমুখে জন্মগ্ৰহণ করেছেন, কারণ সাধক নৃসিংহবল্লভের আবির্ভাব, সঙ্গীতসাধনা, গৌরহরির দর্শন, গৌরহরির বিগ্ৰহ-সেবা প্রতিষ্ঠা, বারবার গৌরহরির স্বপ্নাদেশ, এমন কি গৌরহরির স্বপ্নাদেশ পেয়েই লীলা সম্বরণ (তিরোভাব) সব কিছুই দৈবিক, নৃসিংহ-বল্লভের ধ্যান-জ্ঞানই ছিল তাঁকে ঈশ্বরের পথে চলতে হবে, সাধক নৃসিংহবল্লভের এই ভাব যত স্বষ্টরূপে আসে ততই নৃসিংহবল্লভ সেই পথে অগ্ৰসর হতে থাকে ফলে সাধক নৃসিংহবল্লভের গৌরহরির এবং গৌরহরির নামগান-রূপ-লীলা-গুণ-চরিত্র সবকিছুতে তাঁর মন আকৃষ্ট হতে থাকে,ন্নন্দোৎসবের দিন হন্ধ্যা আসন্ন, আজ নৃসিংহবল্লভের মন ভোলো নেই, মন পড়ে আছে আজ তাঁর প্রাণের গৌরহরির রাঙ্গা চরণে, ধীরে ধীরে তাঁর মনে পড়ছে সেই পেছনের দিন গুলোর কথা, তাঁর প্রাণের প্রভুর স্বপ্নাদেশ, সেবা প্রতিষ্ঠার কথা, সবই আজ মনের মধ্যে ভিড় করছে, আর ভাবছেন, হে প্রভু ! যে ভার তুমি আমায় সঁপেছিলে, সে তো সারা হল, তুমি তো অন্তর্যামী, তুমিতো দেখতেই পাচ্ছ, এই উৎহবে আজ ঠাকুর বাড়িতে ভক্তের সমাগমে তিল ধারণের জায়গা নেই, দেশ-দেশান্তর থেকে ভক্তের সমাগম ঘটেছে, সকলে একসঙ্গে হরিধ্বনি দিচ্ছে, সবার মুখে কৃষ্ণনাম, কোন কোন ভক্ত আবার গৌর গৌর বলে তোমার দর্শনে চোখের জল ফেলছে, মনে হচ্ছে এ যেন এক বৃন্দাবন। তবে আর কেন, হে প্রভু ! এবার আমার তোমার ঐ রাঙ্গা চরণে ঠাঁই দাও। নৃসিংহবল্লভ কাঁন্দছেন, মন্দিরের দ্বার বন্ধ করে তাঁর প্রাণের গৌরহরিকে দুই হাতে জড়িয়ে ধরে বলছেন, হে করুণাসিন্ধু-জগৎপতি-বিশ্বম্ভর তোমার করুণার শেষ নেই, তোমার মার প্রতি অশেষ করুণা, আমি আর যে পারিনা প্রভু ! এবার তোমার ঐ রাঙ্গা চরণে তোমার এই দাসকে ঠাঁই দাও ! কঁন্দতে কাঁন্দতে গৌরহরির চিন্তায় নৃসিংহবল্লভ মূর্ছা গেলেন।
অর্দ্ধ বাহ্য দশা ফিরে এলে হঠাৎ তাঁর প্রাণের গৌরহরির আশীর্বাদবাণী কানে এল, যেমন তিনি বারবার আদেশ পেয়েছেন, সেই ভাবেই শুনতে পেলেন, তাঁর প্রাণের গৌরহরি তাঁকে বলছেন, নৃসিংহবল্লভ তুমি ধন্য ! এই ধরাধামে তোমার আগমণের প্রয়োজন ছিল, তোমার ভক্তি আচরণে এই রাঢ় অঞ্চলের মানুষ কৃষ্ণপ্রেমে সিক্ত হল। তোমার লীলা কীর্তন আস্বাদন করে এরা বলতে শিখল "শ্রীকৃষ্ণচৈতন্য নাম" ! নৃসিংহবল্লভ ! আজ হতে হবে ময়নাডাল বৈষ্ণবদের শ্রীক্ষেত্র।
নৃসিংহবল্লভের ওপর শ্রীশ্রীনৃসিংহদেবের অশেষ কৃপা। নৃসিংহ-বল্লভের জন্ম তিথি থেকে তিরোভাব তিথি সব কিছুই যেন দৈবিক, তিনি যেমন বারবার গৌরহরির দর্শন ও আদেশ পেয়েছেন--আজও সেই একইভাবে নদোৎসবের দিন গৌরহরির আদেশ শুনতে পেলেন, তাঁর প্রাণের গৌরহরি তাঁকে বলছেন, নৃসিংহবল্লভ তুমি ধন্য। ধন্য ধন্য তুমি ! তোমার ভক্তি আচরণে এই রাঢ় অঞ্চলের মানুষ কৃষ্ণপ্রেমে সিক্ত হল। তোমার লীলাকীর্ত্তন আস্বাদন করে এরা বলতে শিখল শ্রীকৃষ্ণচৈতন্য নাম। নৃসিংহবল্লভ ! আজ তুমি নন্দোৎসবের অনুষ্ঠান শেষে আমার দর্শন পাবে। ভক্ত ও ভগবানের মিলনে আজ ভগবান ধন্য হবে। আর আজ হতে হবে ময়নাডাল বৈষ্ণবদের শ্রীক্ষেত্র ! তুমিও চিরকাল বেঁচে থাকবে এই বৈষ্ণবের শ্রীক্ষেত্রে তোমার অনবদ্য সৃষ্টির জন্যে, তোমার বংশধরের মধ্যে, ভক্তগণের মধ্যে, যাদের কণ্ঠে তোমার অনবদ্য সৃষ্টি এই কীর্তনগানের মধ্য দিয়ে ! দৈববাণী শেষ হলে নৃসিংহবল্লভ মন্দিরের (কুটীর) দ্বার খুলে বাইরে এলেন, আনন্দে তাঁর চোখে বারবার জল আসে তাতে ঝাপসা হয়ে যায় তাঁর কাছে এই জগৎসংসার। কিন্তু উপায় নেই, তাঁর মনে পড়লো ভক্ত, বাবাজী-বৈষ্ণব, গৃহী দর্শনার্থীরা এসেছেন, নন্দোৎসবের আরতির আয়োজন করতে হবে।
আরতির সাথেই কাঁসর-ঘন্টা, শ্রীখোল-করতাল সহকারে শ্রীনন্দোৎসবের সন্ধ্যারতি তিনি গঞ্জল তালে গান গেয়ে শুরু করলেন:-
''জয় জয় কলরব নদীয়া নগরে।
জনম লভিলা গোরা শচীর উদরে।।
ফাল্গুনী পূর্ণিমার তিথি, নক্ষত্র ফাল্গুনী।
শুভক্ষণে জনমিলা গোরা দ্বিজমণি।।
পূর্ণিমার চন্দ্র জিনি, কিরণ প্রকাশ।
দূরে গেল অন্ধকার পাইয়া নিরাশ।।
দ্বাপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার।
যশোদা উদরে জন্ম, বিদিত সংসার।।
শচীর উদরে এবে জন্ম নদীয়াতে।
কলিযুগের জীব সব নিস্তার করিতে।।
বাসুদেব ঘোষ কহে মনে করি আশা।
গৌর পদছন্দ মনে করিয়া ভরসা।।"
নন্দোৎসবের এই আরতির গানটি নন্দোৎসবের গৌরচন্দ্রিকা, এখানে শ্রীকৃষ্ণই যে শ্রীকৃষ্ণচৈতন্য শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু ;
"রাধাভাব অঙ্গীকার ধরি তার বর্ণ।
তিন সুখ আস্বাদিতে হয় অবতীর্ণ।।"
এরপর নন্দোৎসবের দধি-হলুদের অনুষ্ঠান শুরু হল, নৃসিংহবল্লভ তাঁর পুত্র হরেকৃষ্ণবল্লভ ও ভক্তবৈষ্ণব মণ্ডলীকে সঙ্গে করে আনন্দে নন্দোৎসবে নৃত্য-কীর্তন শুরু করলেন। তিনি আজ তাঁর প্রাণের গৌরহরির সেবার জন্য নন্দো্যসবের যত গান তিনি রচনা করেছেন সবই যে আজ তাঁকে তাঁর গৌরহরিকে শোনাবেন, কেন-না আর যে সময় নেই।
বিলম্বিত লয়ে তিনি গাইতে শুরু করলেন ;
ও হে গৌ রা ঙ্গ । ও হে গৌ রা ঙ্গ ।
ও হে গৌ রা ঙ্গ ।
"ও হে গৌরাঙ্গ" এই তিনটি কথা, তাল-বড় একতালা, বিলম্বিত লয়ে সামনে একবার এগিয়ে- আবার পিছিয়ে, আবার সামনে এগিয়ে-পিছিয়ে এইভাবে বহুক্ষণ ধরে বিলম্বিত লয়ে গাইলেন।
এরপর এক এক করে;-
"গদাধরের প্রাণ আমার গৌরাঙ্গ হে।
নৃসিংহের প্রাণ আমার গৌরাঙ্গ হে।।
আমাদের জাতি জীবন ধন গৌরাঙ্গ হে"।
নৃসিংহের প্রাণ আমার গৌরাঙ্গ হে।।"
এই গানটিতে শ্রীচৈতন্যদেবের নাম-সংকীর্তনের যে নৃত্যশৈলী ও বেড়া নৃত্যের মত দুই ধারে শ্রীখোল নিয়ে গাইলেন।
এরপর ছোট একতালা আট মাত্রা সমান তালে গাইলেন--
"নন্দোৎসবে আমার গৌরাঙ্গ নাচিছে।
পুরবের জনম তিথি মনেতে পড়েছে।।
নিতাইয়ের কাঁধে হাত বাহু দোলাইয়া।
নাচিছে উৎসব রঙ্গে, হরষিত হইয়া।।
খোল করতাল গোরা, সুমেলি করিয়া।
তার মাঝে নাচে গোরাজয় জয় দিয়া।।
নরসিংহ দাস নাচে মনের হরিষে।
আনন্দ কল্লোল ধ্বনি, উঠেছে নদীয়াতে।।"
এরপর গাইলেন-
"নন্দের বাড়িতে বাজে আনন্দ বাজনা।
কত এসে কত যায়, লোকের আনাগোনা।।
কেহ বলে পুত্র প্রসবিলা যশোমতি।
অতি অপরূপ তায়, কালিয়া মূরতি।।
কালিয়া মুরতি বলি কেহ নাচে গায়।
চল সভে সখি মেলি দেখিবারে যায়।।
রাতুর করতল, রাতুল চরণ।
রাতুল অধর আঁখি কালিয়া বরণ।।
এমন বরণ রূপ কোথায় না দেখি।
নৃসি়ংহ দাস বলে ও রূপে রহল দুটি আঁখি।।"
এরপর গোলাকারে-
"নন্দের বাড়িতে আজু, বাধাই।
চল চল দেখিবারে যাই।।
নন্দ উপানন্দ আদি তারা পুত্র কোলে করে নাচে সভাই।
চল চল দেখিবারে যাই।।"
এরপর--
নন্দ কিয়া নন্দভেল জয় কানাঞালাল।
পুলকে পুত্রের মুখ, দেখে মহারাজ।।
অপুত্র স্নেহেতে নন্দ করে আশীর্বাদ।
কুশলে রাখুন সবাই দেবতা সমাজ।।
অখিলের পতি কৃষ্ণ, নন্দের মন্দিরে।
নরসিংহ দাস ভাসে, আনন্দ সাগরে।। "
এরপর--
"আজু বড় আনন্দ হৈল।
পুত্র কোলে করে নন্দ নাচিতে লাগিল।।
উপানন্দ আদি সবে আসিয়া মিলিলা।
বাহু তুলি সবে, মেলি, নাচিতে লাগিলা।।
নাচিতে নাচিতে সবে, হইলা বিভোর।
নরসিংহ দাসের মনে আনন্দের নাহি ওর।।"
এরপর-
আকাশ ভরিয়া উঠে জয় জয় ধ্বনি ৷ নাচে শিব ব্রহ্মা ইন্দ্র চন্দ্র দিনমণি॥ পঞ্চগব্য পঞ্চামৃত শত ঘট জলে ৷ জয় জয় দিয়া কৃষ্ণচন্দ্র-শিরে ঢালে॥ নানা যন্ত্র-বাদ্য গীত দুন্দুভীর রোল ৷ এ তিন ভুবনের লোক বলে হরিবোল॥ কলরব মহোৎসব জগত বেড়িয়া৷ কান্দে হাসে প্রেমে ভাসে ভূমিতে পড়িয়া॥ অখিল-ব্রহ্মাণ্ড-নাথ নন্দের নন্দন ৷ নরসিংহ দেব মাগে চরণে শরণ॥"
এইভাবে পরপর তার নিজের রচিত নন্দোৎসবের জন্য সমস্ত গান মহাপ্রভুকে এক এক করে গেয়ে শোনালেন, তারপর বৈষ্ণবকবিদের রচিত কয়েকটি নন্দোৎসবের গান গেয়ে মহাপ্রভুকে শুনিয়ে তারপর-- পরের গানটি তিনি গাইলেন কবি বলরাম দাসের রচিত ও অতি চর্চিত পদ এই পদটিতে শ্রীগৌরাঙ্গের মহিমা কীর্তন করা হয়েছে, এই গানটি শুনলে মনে হয় শ্রীচৈতন্যদেবের হুঙ্কার ও গর্জনে উন্মত্ত এক অতিপ্রাকৃত ষড়ভূজ মূর্তির ছবি ভেসে ওঠে;-
"অপূর্ব ষড়ভূজ মূর্ত্তি কোটিসূর্য্যময়।
দেখি মূর্চ্ছা গেল সার্বভৌম মহাশয়।।
বিশাল করেন প্রভু হুঙ্কার গর্জনে।
আনন্দে ষড়ভূজ গৌরচন্দ্র নারায়ণ।।" (চৈ; ভা;)
( বলরাম দাসের রচিত পদটি গাইতে শুরু করলেন--
"কলিযুগ মত্ত মাতঙ্গজ মরদনে কুমতি করিণী দূরে গেল।
পামরি দুরগত নাম মতিশত দাম কণ্ঠ ভরি নেল।।
দেখ দেখ গৌর বর দ্বিজরাজ।
শ্রীনবদ্বীপ নগর গিরি কন্দরে, উয়ল কেশরী রাজ।।
স়ংকীর্তন বন হুহুঙ্কৃত সুনইতে দুরিত দীপগণ ভাগি।
ভয়ে আকূল, উনমাদি মৃগীকূল, পৌরস গরব তেয়াগী।।
ত্যাগ জাগ যম, তিরিখ বরত সম সশক জাম্বুকী জরি জাতি। বলরাম দাস কহ অত এসেজগ মাহ হরি হরি সবদ খেয়াতি।।"
এই গানটি নৃসিংহবল্লভ ময়নাডাল মনোহরসাহি ঘরানায় তাল, বড় দশকুশী- গানটি গেয়ে নন্দোৎসবের গান গাওয়া শেষ করে মহাপ্রভুর আরতি-কীর্তন করলেন--
"উয়ল রে গোরাচাঁদ, উয়ল রে গোরাচাঁদ".. আরতির সাথেই কাঁসর-ঘন্টা, শ্রীখোল-করতাল সহকারে- "উ য় ল রে গোরাচাঁদ, "উ য় ল রে গোরাচাঁদ, উ য় ল রে গোরাচাঁদ".....
নৃসিংহবল্লভ আরতি করে বাইরে এলেন--
আহা ! "গদাধরের প্রাণ আমার গৌরাঙ্গ হে।
নৃসিংহের প্রাণ আমার গৌরাঙ্গ হে।।
আমাদের জাতি জীবন ধন গৌরাঙ্গ হে।।
নৃসিংহের প্রাণ আমার গৌরাঙ্গ হে।।"
আহা ! নৃসিংহবল্লভের সারা অঙ্গে দধি-হলুদের ছাপ, কাদা-মাটির ছিটে ফোঁটায় ভরে উঠেছে সারা অঙ্গ, আজ নৃসিংহবল্লভের চেহারায় পরিতৃপ্তির প্রসন্ন ভাব। নৃসিংহবল্লভকে দেখে ভক্তরা ভাবছেন-ঠাকুরমশায়ের আজ এ-কী-অপরূপ-রূপ এ রূপ তো তাদের অচেনা। সমস্ত ভক্তমণ্ডলী একসঙ্গে সমবেত কণ্ঠে উলুধ্বনি সহকারে হরিধ্বনি করতে লাগলেন, সেই সমবেত উলুধ্বনি,হরিধ্বনি ঠাকুরবাড়ির আনাচে-কানাচে ধ্বনিত হ'ল, জয় জয় মহাপ্রভু কি জয়, জয় নৃসিংহবল্লভ ঠাকুর কি জয়। এরপর যে স্থানটিতে নন্দোৎসবের নৃত্যগীত অনুষ্ঠিত হয় সেখানে নৃসিংহবল্লভ কাদা-মাটিতে দু'হাত রেখে প্রণামের ভঙ্গিতে বসলেন, এরপর তিনি দু'হাত দিয়ে মৃদু মৃদু তালে, স্থির লয়ে স্বরচিত প্রার্থনার অতি চর্চিত পদটি প্রতি বছরের ন্যায় এ বছরও গাইতে শুরু করলেন:-
"শচীর নন্দন নাথ,
দয়া করো মোরে হে ৷
এই কৃপা কর প্রভু,
যেন তোমায় না পাসরি হে ॥
যেখানে তোমার যাত্রা,
মহোৎসব নাই হে ৷
ইন্দ্রলোক হইলেও,
তাহাও নাহি চাই হে ॥
যেখানে সেখানে যেন,
জন্মিয়া না মরি হে ॥
কুক্কুর করিয়া রেখো,
নিজ ভক্ত ঘরে হে ॥
শচীর নন্দন নাথ
দয়া করো মোরে হে।
এই কৃপা কর প্রভু
যেন তোমায় না পাসরি হে।।
নৃসিংহ বল্লভের মনে
এই বড় আশা ৷
অন্তিম কালে দিয়ও চরণ
কেবল তোমারই ভরসা ॥"
এই প্রার্থনার গান শেষে মনোহরশাহী ঘরানার কীর্তনের অন্যতম জনক সাধক নৃসিংহ-বল্লভ নন্দোৎসবের দিন রাত্রির শেষ প্রহরে প্রার্থনার গান শেষে 'হা গৌর সুন্দর', 'হা গৌর সুন্দর' বলে গৌরমুখ-মাধুরী পান করতে করতে নশ্বর দেহ ত্যাগ করে নিত্যলীলায় নিত্যপার্ষদ-স্বরূপে গৌরের নিত্য-সেবায় নিয়জিত হলেন। এখনও ঐদিনটি নন্দোৎসবের সঙ্গে সঙ্গে নৃসিংহবল্লভ মিত্র ঠাকুরের তিরোভাব তিথি হিসেবে পালন করা হয়ে থাকে।...
-------💚------
💛 ১ ৪ 💛
💛 বৈষ্ণবকুলতিলক ঠাকুর শ্রীনৃসিংহবল্লভ ;
ভক্তি পথের পথিক নৃসিংহবল্লভ তাঁর গৌরসুন্দরের কৃপায় বীরভূমের ময়নাবনে কুঁড়ে ঘর নির্মান করে গৌরসুন্দরের বিগ্রহ শুভদিনে ১৪৭৬ শকাব্দ,১৫৫৪খ্রীঃ, ফাল্গুন মাস, শনিবার, শুক্লা পূর্ণিমা, দোলযাত্রা, প্রতিষ্ঠা করে সেবা-পূজা শুরু করলেন ৷ প্রতিদিন ভিক্ষা করে ভিক্ষার সামগ্রী তিনি নিজ হাতে গৌরহরিকে ভোগ নিবেদন করে ঐ মহাপ্রসাদ উপস্থিত ভক্ত, বৈষ্ণবদের সেবা করিয়ে তিনি নিজে গৌরহরির প্রসাদ পেতেন ৷ তিনি ধ্যানে, জ্ঞানে, স্বপ্নে প্রেম ভক্তি নিষ্ঠায় ভজন ও গৌর গুণকীর্তন করতেন ৷ গীতায় শ্রীভগবান্ শ্রীমুখে বলেছেন--
"যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত ৷ অভ্যুথ্বানমধর্মস্য তদাত্মনং সৃজাম্যহম্।।"
পাঁচশত বছরেরও অাগে বাংলার নবদ্বীপে অাবির্ভূত হয়ে কলিযুগের পতিতপাবন অবতার শ্রীচৈতন্যদেব ভক্তিভাবের বন্যায় জগৎ প্লাবিত করেছিলেন, 'তাঁর অস্ত্র প্রেম' মর্ত্য জীবনে ত্যাগ তপস্যার দ্যুতি ৷ 'অন্তঃ কৃষ্ণ বহিঃ গৌর' শ্রীচৈতন্যদেব রাধাভাবে ভাবিত হয়ে কৃষ্ণ বিরহে সারাজীবন প্রেমাশ্রু বিসর্জন করেছেন, পক্ষান্তরে তাঁর প্রধান সহায়ক অনন্তদেব বলরামের অবতার শ্রীনিত্যানন্দপ্রভু কৃষ্ণবিরহে তত অশ্রু বিসর্জন করেন নি, তিনি যতটা করেছেন নীচ জাতি, অজ্ঞদের জন্য ৷ প্রকৃতপক্ষে তাঁরই চেষ্টায় ও সাধনায় বৈষ্ণবধর্ম দৃঢ়মূল হল এই রাঢ়ভূমিতে তথা বাংলায় ৷ ঈশ্বর ধর্ম সংস্থাপনের জন্য নরাকারে অাসেন, তাই বলা হয়েছে--
"কৃষ্ণের যতেক লীলা,
সর্বোত্তম নরলীলা,
নরবপু যাহার স্বরূপ৷"
অবতার সাঙ্গপাঙ্গদের নিয়ে এসে মানুষকে চোখে অাঙ্গুল দিয়ে দেখিয়ে দেন, দেবত্বে পৌঁছুতে গেলে কি তীব্র ব্যাকুলতা ও সাধনার প্রয়োজন, এরজন্য প্রয়োজন ত্যাগ, তপস্যা ও সাধনার ৷ তাই অাজ থেকে প্রায় চারশত বছর অধিককালের ইতিহাস সমৃদ্ধ তীর্থক্ষেত্র শ্রীমন্ মহাপ্রভুর অধিষ্ঠিত ও মনোহরশাহী ঘরানা সমৃদ্ধ ময়নাডাল বীরভূমের একটি তীর্থক্ষেত্র ৷
'রত্ন-লক্ষীর স্বর্ণ-রূপী অগ্নিময়ৌ'- স্নেহ সৌন্দর্যের অাশীর্বাদপূর্ণ স্থানই হল তীর্থক্ষেত্র ৷ অগ্নি হলো স্বয়ং জ্যোতি, অগ্নি অালো দেয়, তাপ দেয়, অামাদের অগ্রগমনে বা উর্দ্ধগমনে সাহার্য্য করেন ৷ তিনি অামাদের পুষ্টি তুষ্টি ঋদ্ধি-বৃদ্ধির কারণ, তিনি অামাদের পবিত্র করেন, তাই তিনি পাবক, ঐ পাবক শিখায় প্রজ্বলিত হয়ে যে কোন মানুষ যখন ধ্যানে নিমগ্ন হয়ে ওঠেন তখনই তিনি সিদ্ধিলাভ করেন ৷ সেই প্রবাদপুরুষ জ্ঞানী, যোগী, ধ্যানী নৃসিংহবল্লভ মিত্র ঠাকুর বেদের প্রথম ভাবনার ভাবে ভাবিত হয়ে ধ্যানকে অবলম্বন করে ধ্যানমগ্ন হয়ে নিজ হৃদয়ে অগ্নিময় হয়ে উঠেছিলেন, তখনই তিনি অগ্রগমনে বা উর্দ্ধগমনে উঠে নিজের উত্তরণ ঘটিয়েছিলেন ৷ ধ্যানমগ্ন হয়ে অাধ্যাত্মদৃষ্টিতে শ্রীমন্ মহাপ্রভুর দর্শন পান ৷ ধ্যানের প্রভাবে তাঁর ধ্রুবাস্মৃতি বা অাত্মস্মৃতি জাগরিত হয়েছিল, সেই মুহূর্তেই শ্রীমন্ মহাপ্রভুর সুস্পষ্ট নির্দেশে শুধুমাত্র শ্রীমন্ মহাপ্রভুর মূর্ত্তি শ্রীধাম ময়নাডালে অধিষ্ঠানে তিনি সাধনায় সিদ্ধিলাভ করেছেন, শুধু তাই নয়, মনোহরশাহী ঘরানা সৃষ্টির প্রেরণায় প্রেরিত হয়ে উঠেছিলেন৷
ঈশ্বরের নাম গুণগান প্রার্থনা জপ ধ্যান এই সমস্তই হল ভজনানন্দ ৷ তাই নৃসিংহবল্লভ ভজনানন্দের উজ্জ্বল অালোকে উদ্ভাসিত হয়ে ব্রহ্মানন্দের অবস্থায় পৌঁছেছিলেন ৷ ভজনসংগীতে শোনা যায়--
"জ্যোতি সে জ্যোতি মিলাও"- ঐ জ্যোতিমূর্ত্তিই অাবার মৃন্ময়মূর্ত্তিতে ধ্যানীর ধরাছোঁয়ায় অাসেন ৷ ধ্যানীর ধ্যানযোগে তাঁর চোখে ফুটে ওঠে মৃন্ময়মূর্ত্তি ৷ তাঁর অন্তচক্ষে যখন ঐভাবে দেখা দেয়, তখনই দেবদর্শন ঘটে ও দেবের প্রসাদ লাভ হয়, তখনই ধ্যাননেত্রে তাঁর অাবির্ভাব ঘটবার প্রয়াসটি সিদ্ধ হয় ৷ সেইভাবে নৃসিংহবল্লভ মিত্র ঠাকুর ধ্যানযোগে সিদ্ধ হয়ে উঠেছিলেন ৷
ধ্যানযোগে সিদ্ধিলাভ হওয়ার পর পরই নৃসিংহবল্লভ ধ্যান জপ নাম গুণগান সহযোগে ভজনানন্দে মেতে উঠেছিলেন অার সেই মূহুর্তেই গৌরাঙ্গ মহাপ্রভুর নির্দেশ পেলেন—তুমি ময়নাডালে গিয়ে অামার বিগ্রহ প্রতিষ্ঠা কর, অামার দর্শন পাবে ৷ ধ্যান দৃষ্টিতে উপলব্ধি ঘটল, তাই গীতায়-
"দিব্যং দদামি তে চক্ষুঃ পশ্যমে যোগমৈশ্বরম্ ৷"-
ভগবান্ স্বয়ং অর্জুনকে বলেছিলেন:-হে অর্জুন! তুমি দিব্য চক্ষুর দ্বারা সব দেখতে পাবে ৷ যার ফলে, অর্জুন যা ঘটবে যা ঘটতে চলেছে-সবই পূর্বেই দেখতে সক্ষম হয়েছিলেন ৷ তেমনি ঐ একইভাবে নৃসিংহবল্লভের পক্ষে গৌরসুন্দরের নির্দেশ ধ্যানযোগে দিব্যদৃষ্টিতে অনুভব হয়েছিল ৷ এইভাবে গৌরাঙ্গদেবের সাক্ষাৎ ও নির্দেশ পাওয়ার মধ্য দিয়ে নৃসিংহবল্লভভের খণ্ড সত্তা তাঁর অখণ্ড সত্তায় ধ্যানযোগে বিলীন হয়েছিল ৷
অনন্যভক্তির দ্বারাই নৃসিংহবল্লভ শ্রীগৌরহরির দর্শনলাভে সক্ষম হন, তাই তিনি গৌরাঙ্গ মহাপ্রভুর বিগ্রহ প্রতিষ্ঠা করে ময়নাডালকে গৌরাঙ্গ মহাপ্রভুর পীঠস্থান সৃষ্ঠিতে সক্ষম সাধক হয়ে উঠেছিলেন ৷
অলৌকিক ঘটনা সম্পাতে সাধক চেনা যায় ৷ সেই সাধক নৃসিংহবল্লভের মুখ নিঃসৃত সুর-ঝংকার সমম্বিত রজ রচনা অলৌকিত্বের চরমতম নিদর্শন হল-
বৈষ্ণব পদাবলীতে দুটি ভনিতাতে বেশ কিছু পদ অাছে যার মধ্যে ময়নাডালের নৃসিংহবল্লভ ( নৃসিংহ) সংস্কৃত বানানান্তরে নরসিংহ , মিত্র ঠাকুর রচিত যে পদগুলি ময়নাডাল ঠাকুর বাড়িতে গাওয়া হয় তার ভনিতা 'নরসিংহ ও নৃসিংহ' ৷ তার মধ্য থেকে উদ্ধারকৃত কিছু পদ--
(১)
"ব্রজনন্দকি নন্দন নীলমণি ৷
হরিচন্দন-তিলক ভালে বনি ॥
শিখি-পুচ্ছক বন্ধনী বামে টলি ৷
ফুল-দাম নেহারিতে কাম ঢলি ॥
অতি কুঞ্চিত কুন্তল লম্বি চলি ৷
মুখ-নীল-সরোরুহ বেড়ি অলি ॥
ভুজ-দণ্ডে বিখণ্ডিত হেম-মণি ৷
নব-বারিদ-বিদ্যুত স্থির জনি ॥
অতি চঞ্চল লম্বিত পীত ধটি ৷
কল-কিঙ্কিনী-সংযুত ক্ষীণ কটী ॥
পদ নূপুর বাজত পঞ্চরসে ৷
কিবা বেণু বেয়াপিত দিগদশে ॥
যোগী যোগ ভুলে মুনি-ধ্যান টলে৷
ধায় কামিনী কানন তেজি কুলে॥
গজ-সর্প-সঞে গিরিরাজ চলে ৷
সুখ রূপ ভুবিরুহ পুষ্প ফলে ॥
সুরাসুর লজ্জিত শান্তমনে ৷
পদ-সেবক দেব নৃসিংহ ভনে॥"
(২)
"আকাশ ভরিয়া উঠে জয় জয় ধ্বনি ৷ নাচে শিব ব্রহ্মা ইন্দ্র চন্দ্র দিনমণি॥
পঞ্চগব্য পঞ্চামৃত শত ঘট জলে ৷ জয় জয় দিয়া কৃষ্ণচন্দ্র-শিরে ঢালে॥ নানা যন্ত্র-বাদ্য গীত দুন্দুভীর রোল ৷ এ তিন ভুবনের লোক বলে হরিবোল॥ কলরব মহোৎসব জগত বেড়িয়া৷ কান্দে হাসে প্রেমে ভাসে ভূমিতে পড়িয়া॥ অখিল-ব্রহ্মাণ্ড-নাথ নন্দের নন্দন ৷ নরসিংহ দেব মাগে চরণে শরণ॥"
(৩)
"নব নীরদ নীল সুঠাম তনু ৷
ঝলমল (করে) মুখ চাঁদ জনু ॥
শিরে কুঞ্চিত কুন্তল বন্ধ ঝুঁটা ৷
ভালে শোভিত গোময় চিত্রফোঁটা॥
অধরোজ্জ্বল রঙ্গিম বিম্বু জিনি ৷
গলে শোভিত মোতিম হার মণি॥
ভুজঙ্গিত অঙ্গদ মণ্ডলয়া ৷
নখচন্দ্রক গর্ব্ব বিখণ্ডয়া ॥
হিয়ে হার ধরু নখরত্নে জড়া ৷
কটিকিঙ্কিণী ঘাঘর তাহে মোড়া॥
পদে নূপুর বঙ্করাজ সুশোভে ৷
থলপঙ্কজ বিভ্রমে ভৃঙ্গ লোভে ॥
ব্রজবালক মাখন লেই করে ৷
সরে খাওত দেওত শ্যামকরে॥
বিহরে নন্দনন্দন এ ভবনে ৷
পদসেবক দেব নৃসিংহ ভণে ॥"
(৪)
"মরি বাছা ছাড় হে বসন ৷
কলসী উলাইয়া তোমারে লইব এখন ॥ মরি তোমার বালাই লইয়া ,
আগে আগে চল ধাইয়া
ঘাঘর নূপুর কেমন বাজে শুনি ৷
রাঙ্গা লাঠি দিব হাতে ,
খেলাইও শ্রীদামের সাথে
ঘরে গেলে দিব ক্ষীর ননী ॥
মুই রইনু তোমা লইয়া ,
গৃহকর্ম্ম গেল বইয়া
তোরে ইবে কেমন উপায় ৷
কলসী লাগিল কাঁখে ,
ছাড় রে অভাগী মাকে
হোর মেঘ ধরলী পিয়ার ॥
মায়ের করুণা ভাষ ,
শুনিয়া ছাড়িল বাস
আগে আগে চলে ব্রজ রায় ৷
কিঙ্কিনী কাছনি ধ্বনি ,
অতি সুমধুর শুনি
রাণী বোলে সোনার বাছা যায়॥
ভুবন মোহিয়া উরে ,
আঙ্গুলের নখ বরে
সোনায় বান্ধিয়া খোপা তায় ৷
ধাইয়া যাইতে পিঠে ,
অধিক আনন্দ উঠে
নরসিংহ দাসে গুণ গায় ॥"
(৫)
'শ্রীরাধার জন্মলীলা ও রত্নউৎসব।'
~~~
"ভাদ্র শুক্লাষ্টমী তিথি বিশাখা নক্ষত্র তথি শ্রীমতির পুত্রি হেন কালে ৷
মধ্যে দিন গত রবি দেখিয়া বালিকা দুতি রত্ন ভানু ভাসয়ে প্রেম জলে ॥
নিদে অচেতন রানী কিছুই না জানে ৷ চেতন পাইয়া কন্যা দেখিল নয়নে ॥ বৃষ ভানু রাজ বলি ডাকে ধীরে ধীরে ৷ শুনিয়া অাইল রাজা সুতিকা মন্দিরে ॥ কত কোটী চন্দ্রের অাজ হইল উদয় ৷ হেরয়ে বালিকা রূপ অানন্দ হৃদয়॥ অপরূপ-রূপ দেখি সভার অানন্দ উল্লাস ৷ শ্রীরাধিকার জন্ম কথা কহে নরসিংহ দাস ॥"
(৬)
"রত্নের বাড়িতে বাজে-বা-ধা-ই ৷
চল দেখি বারে যাই-ই ॥
বৃষ ভানু পুরের অাজ যত গোপনারী ৷ (তারা) কন্যা কোলে করি নাচে সভাই ॥ অানন্দ হইল বড়-অানন্দ হইল ৷ কন্যা কোলে করি সবে নাচিতে লাগিল ॥ রত্ন ভানু সুভানু অাসিয়া মিলিল ৷ বাহু তুলি, সবে মেলি নাচিতে লাগিল ॥ নাচিতে নাচিতে সভে হইল বিভোর ৷
নরসিংহ দাসের অাজ সুখের নাহি ওর ॥"
(৭)
"অারতি কিয়ে জয় শ্রী গৌর গোপাল কি ৷ কনক কমল রুচিরানন ঝলক তিলক বর ভালকি ॥ ঘণ্টা ঘন রব ঝঞ্ঝন ঝাঁঞ্ঝরি মুরজ মৃদঙ্গ জয় তালকি ৷ করবীর কুন্দ কুসুম তুলসী দল শোভা বনি বন মালকি ॥ বামে ধীর শ্রীমাধব নন্দন সঙ্গিনী কুঞ্জ রসাল কি ৷ ভকত শুভঙ্কর গাওত চোঙর বলি বলি দ্বিজবর লালকি ॥
রূপক ভূপ অনুপ বর লাবনি উছলত গৌর দয়াল কি ৷ গৌর অঙ্গপহু নরসিংহ ক্যাগতি ক্যাভয় উয়াযম কালকি ॥"
( শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর সন্ধ্যা অারতির পর এই পদখানি বিশুদ্ধ মনোহরসাহী কীর্তন সুরে (বড় এক তালি ) মিত্রঠাকুর পরিবারের কীর্তনীয়া ও শ্রীখোল বাদক গণ গেয়ে থাকেন )৷
(৮)
"নন্দ কিয়া অানন্দ ভেল
জয় কানাইয়া লাল ৷
পুলকে পুত্রের মুখ
দেখে মহারাজ ॥
পুত্র স্নেহেতে নন্দ
করে অাশীর্বাদ ৷
কুশলে রাখুন সব
দেবতা সমাজ ॥
অখিলের পতি কৃষ্ণ
নন্দের মন্দিরে ৷
নরসিংহ দাস ভাসে
অানন্দ সাগরে ॥"
(৯) ( পদ ,শীর্ষক )
"মধুর মধুর মধুর মঞ্জু,
চারু বিমল কনক কঞ্জ ৷
...........................................॥"
(১০)
"উজোর বিজুর/ শ্রী অঙ্গ মাধুরী/ শ্রীমুখ পঙ্কজ রাজে ৷
........................................॥"
(১১)
"কোটি ইন্দু/ বিনিন্দিত সুন্দর/ শ্রী মুখ শোভা ৷
........................................॥"
(১২)
নন্দোৎসবে আমার গৌরাঙ্গ নাচিছে। পুরবের জনম তিথি মনেতে পড়েছে।। নিতাইয়ের কাঁধে হাত বাহু দোলাইয়া। নাচিছে উৎসব রঙ্গে, হরষিত হৈয়া।। খোল করতাল গোরা, সুমেলি করিয়া। তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া।। নরসিংহ দাস নাচে মনের হরিষে। আনন্দ কল্লোল ধ্বনি, উঠিছে নদীয়াতে।।''
----
(১৩)
"ও—হে গৌরাঙ্গঁ-
গদাধরের প্রাণ অামার গৌরাঙ্গঁ হে , নৃসিংহের প্রাণ অামার গৌরাঙ্গঁ হে , জাতি জীবন ধন গৌরাঙ্গঁ হে ॥"
(১৪)
"ও হে নৃসিংহের গৌর ৷
তুমি গদাধরের প্রাণ ,
অামার গৌরাঙ্গ হে ॥
তুমি নৃসিংহের প্রাণ,
অামার গৌরাঙ্গ হে ৷
তুমি অামার জাতি জীবন ধন
অামার গৌরাঙ্গ হে ॥"
(১৫)
"নন্দোৎসবে অামার গৌরাঙ্গ নাচিছে ৷ পূরব জনম তিথি মনেতে পড়েছে ॥ নিতাই এর কাঁধে হাত বাহু দোলাইয়ে ৷ নাচিছে উৎসব রঙ্গে হরষিত হয়ে ॥ খোল করতাল গোরা সুমেলি করিয়া ৷ তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া ॥ নরসিংহ দাস নাচে মনের হরিষে ৷ অানন্দ কল্লোল ধ্বনি উঠে নদীয়াতে ॥"
(১৬)
"অানন্দ হইল বড় অানন্দ হইল ৷
পুত্র কোলে করে
নন্দ নাচিতে লাগিল ॥
উপানন্দ অাদি সব
অাসিয়া মিলিল ৷
সবে মিলি বাহু তুলি
নাচিতে লাগিল ॥
নাচিতে নাচিতে সবে
হইল বিভোর ৷
নরসিংহ দাসের মনে
অানন্দের নাহিক ওর॥"
(১৭)
"যোগমায়া ভগবতী দেবী পৌর্ণ মাসী ৷ দেখিলা যশোদা পুত্র নন্দ গৃহে অাসি ॥ সবে সাবধান করি যশোদারে কহে ৷ বহু পুণ্যে এ হেন বালক মিলে তোরে ॥ বহু অাশীর্বাদ কৈলা হরষিত হৈয়া ৷ নরসিংহ দাস ভাসে ও রূপ চাহিয়া ॥"
(১৮)
"নন্দের বাড়িতে বাজে বাধাই ৷
চল চল দেখিবারে যাই ॥ নন্দ উপানন্দ অাদি ৷পুত্র কোলে করি নাচে সবাই ॥ নন্দের বাড়িতে বাজে অানন্দ বাজনা ৷ কত এসে কত যায় লোকের অানা গোনা ॥ কেহ বলে পুত্র প্রশবিলা যশোমতী ৷ অতি অপরূপ রূপ কালিয়া মুরতী ॥
কালিয়া মুরতি বলি কেহ নাচে গায় ৷ চল সবে সখি মিলি দেখিবারে যাই ॥
রাতুল করতল কিবা রাতুল চরন৷
রাতুল অধর অাঁখি কালিয়া বরন॥
এমন বরন রূপ কোথাও না দেখি৷ নরসিংহ দাস বলে ও রূপের হল দুটি অাঁখি ॥"
(১৯)
"নন্দের বাড়িতে বাজে অানন্দ বাজনা ৷ কত অাসে কত যায় লোকের অানাগোনা ॥ নন্দের বাড়িতে অাইলা গোপীগন৷ বালক দেখিয়া সভার হরষিত মন ॥ কেহ বলে নন্দ রানী কত পুণ্য কৈল ৷ কোলে প্রেম দীন মনি পুত্র পাইল ॥
কত জন্ম হরগৌরী কৈল অারাধনা ৷ কামনার সাগরে কত কইল কামনা ॥
যশোদা উদরে হইল বৈকুণ্ঠ সমুদ্র৷ অানন্দে রানী বলে গদ গদ॥ নন্দ মহারাজ রানী ডাকয়ে হাত সানে ৷ ভাল .......পুত্রের বয়ানে ॥ পুর নারী গণ জয় জয় দেই সুখে ৷ অানন্দে বিহ্বল সভে দেখি ॥ দেব দেব নাগ কন্যা সভাই অাইলা ৷ দেখিয়া বালকে জয় জয় ধ্বনি কইলা ॥
এ হেন বালক কভু দেখি নাহি শুনি ৷ বালকে দেখিয়া হিয়া করয়ে কি জান ॥ নন্দরাজ যেন বিহ্বল পুত্র সুখে ৷ ব্রহ্মাণ্ডে না ধরে তার অানন্দ কৌতুক ॥ কত চাঁদ উদয় .... মুখ খানি ৷প্রফুল্ল কমল দল বয়ান বাখানি ॥ উন্নত নাসিকা তিন .... জিনিয়া ৷ ঝলমল কৃষ্ণ অাদি কিরন অমিয়া॥ অধর অরূন অার চাদ গণ্ড জ্যোতি ৷ সুন্দর চিবুক দেখি উঠয়ে পিরিতী ৷ সিংহ গ্রীবা গজ.... হৃদয় ॥
অাজানু লম্বিত ভুজ তনু রসময় ৷
বিশাল নিতম্ব উরূ বদনীয় ভেল॥
কমল দল দুখানি চরন ৷ ধ্বজ বজ্রাঙ্কুঁশসে পঙ্কজ ॥ পদতলে রথ ছত্র স্বস্তি চামর জম্ব ফলে ৷ হেন অদভুত রূপ পৃথিবীর মাঝে ॥ মহারাজা .... লক্ষন বিরাজে ৷ ইন্দ্র চন্দ্র গন্ধর্ব কিবা দেব গন ॥ পৃথিবী অাইলা কিবা কৌতুক নয়নে লাগিল সভার অমিয় ....৷ চির সুখ যেন প্রিয় দরশন ॥ বালক হইল যে দেখা ৷ কতদিন ছিল যেন পুরবের সখা॥ অভিনব যশোদা নন্দন ৷ অানন্দে বিহ্বল কহে নরসিংহ দাস ॥"
(বহু চর্চিত প্রার্থনার পদ)
(২০)
"শচীর নন্দন নাথ,
দয়াকর মোরে হে ৷
এই কৃপা কর প্রভু,
যেন তোমায় না পাসরী হে ॥
যেখানে তোমার যাত্রা,
মহোৎসব নাই হে ৷
ইন্দ্রলোক হইলেও,
তাহাও নাহি চাই হে ॥
যেখানে সেখানে যেন,
জন্মিয়া না মরি হে ॥
কুকুর করিয়া রেখো,
নিজ ভক্ত ঘরে হে ॥
নৃসিংহ বল্লভের মনে
এই বড় অাশা ৷
অন্তিম কালে দিয়ও চরণ কেবল
তোমারই ভরসা ॥"
(২১)
বৈষ্ণব পদাবলীতে তাঁর রচিত পদ হলো কৃষ্ণের বাল্যলীলা ও বাৎসল্য রসপর্যায়ের "শিশু-বিলসিত" বা শ্রীকৃষ্ণের ধুলাখেলা বিষয়ক পদ।
পদের প্রথম অংশ:
"ধূলা খেলি আসি খেলা-অবসানে।
জননী সঙোপে বসিল কাননে॥"
............................................
.................................................
ভণিতা: পদের শেষে কবি ভণিতা দিয়েছেন—
"নরসিংহ দাস কহে শুনহ যশোদা মায়।
নীলমণি-চাঁদ তোমার ধূলাতে খেলায়॥"
------------
( ২২ )
শ্রীকৃষ্ণের বাল্যলীলা বা শিশু-বিলসিত পর্যায়ে পদকর্তা নরসিংহ দাস ভণিতায় এই পদটি--
পদটি হল :
"জননী যশোদা কোলে বসিয়া গোপাল।
আধ আধ বোলে হাসে বয়ান বিশাল।।
ক্ষণেক মাগয়ে ননী ক্ষণেক ছানা।
ধূলিধূসরিত অঙ্গ ভূষণ নানা।।
থমকি থমকি চলু চরণ চন্দ্রে।
অমিয়া ছড়ায় যেন ভকত বৃন্দে।।
রূপ নেহারিয়া মাতা পাসরে আপন।
নরসিংহ দাস কহে অমূল্য রতন।।"
------💚------
💚 ১ ৫ 💚
💛 বৈষ্ণবকুলতিলক ঠাকুর শ্রীনৃসিংহবল্লভ ;
নৃসিংহবল্লভ মিত্র ঠাকুরের কীর্তন ছিল যেন পদাবলী গানের মালা, গানের হাত ধরে যেন গান চলে, গানে-গানেই লীলারূপ ফুটে উঠে। এই ধারার কীর্তন হল ময়নাডালের কীর্তনের ধারা। প্রেমিক কাব্যরসিক নৃসিংহবল্লভ ঘরানার ধারা। শ্রীনৃসিংহবল্লভ মিত্রঠাকুর রচিত "চৌত্রিশ অক্ষরের পদাবলী ও শ্রীখোল বাজনার বোল । নৃসিংহবল্লভ মিত্র ঠাকুর বিরচিত পদগুলির মধ্যে রয়েছে চৌত্রিশ অক্ষরের পদাবলী ও শ্রীখোল বাজনার বোল।--
---------
(২৩)
"চৌত্রিশ অক্ষরের পদাবলী"।
-------------
"ক। কিংকর, কিংকর মন হও সাবধান।
কমনীয় শ্রী গুরু গৌরাঙ্গ কর ধ্যান।।
খ। খেলিছ আসার সুখে, সুখময় ধন্দে।
খেলিয়া তসর পোকা মৈল নিজ বন্দে।।
গ। গন্ধর্ব্ব্য পদ আর, গোবিন্দ চরণ।
গোবর্দ্ধন ভজ আর, শ্রীবৃন্দাবন।।
ঘ। ঘনলতা, বলি রুচি, কন্দ মনোহর।
ঘূর্ণিত ভ্রমর মধু, পিয়ে নিরন্তর।।
ঙ। উর্দ্ধপুচ্ছ চতুর্দিকে, ময়ূর নাচয়।
উন্মাদে কৃষ্ণের, রূপ দেখে ঘনচয়।।
চ। চিন্তামনি, জলভূমি, অমৃতের সার।
চারু তরুগণ কল্পবৃক্ষ অবতার।।
ছ। ছাড় ব্যবহার, ভার, ছাড় ওহে মন।
ছাড়িয়া, ভাবহ সদা, শ্রীবৃন্দাবন।।
জ। জগতে আগত, যত এই জীবগণ।
জনম বিফল ভেল, দুষ্কের কারণ।।
ঝ। ঝটিত করিয়া মন, বৃন্দাবনে যাও।
ঝঞ্ঝাবাত ঘূর্ণাঘোরে কেন দুখ পাও।।
ঞ। এদানি সংসার, সুখ, পরিণামে মন্দ।
ইহ, ধন, জন, পুত্র দার সব ধন্দ।।
ট। টলমল কমলে, পলাশে যেন জল।
টলিবে কখন দেহ সকলি চপল।।
ঠ। ঠেকহে অসৎ সঙ্গে, কেন মন ভাই।
ঠট, হীন, কারে হীত উপদেশ নাই।।
ড। ডগ্, মগ্, প্রেমময় সাধু মহাবীর।
ডারহ তাহার পদে, আপনার শরীর।।
ঢ। ঢক্কার বাদ্য সদা, প্রতিষ্ঠার রস।
ঢাকিয়া রাখ সদা, নহ তার বশ।।
ণ। অনহ বৈষ্ণবগণে, চরণে ধরিয়া।
আনিয়া করহ সেবা, নিরুপাধি হঞা।।
ত। তরুণী, দোহিত মন, চিন্ত ওহে মন।
তরুণ, কদম্ব বন, চিন্ত অনুক্ষণ।।
থ। থাকহ সদত মন, গোপিকার কাছে।
থাকিয়া ললিতা আজ্ঞা, রহলহি পাছে।।
দ। দেহসিদ্ধ রূপে সেবা, সাধকের পায়।
দরশনে কর সেবা, এই সেই উপায়।।
ধ। ধরিয়া উত্তম বেশ, হও, কুঞ্জের দাসী।
ধৈর্য্য হঞা, রহঁতহি, সেবা অভিলাষী।।
ন। নব নব গোপিগণ, নব বৃন্দাবন।
নবীন শ্রীরাধা, নব ব্রজেন্দ্রনন্দ।।
প। পরমানন্দ নব, নব, যুব দন্দ।
পরম আনন্দ ভক্ত, পদ অর বৃন্দ।।
ফ। ফুৎকার করহ বলি, বৈষ্ণব গোসাঞী।
ফলিবে বাঞ্ছার তরু, দৈব কিছু নাই।।
ব। বুঝহ ভাবিয়া মন, করিয়া বিচার।
বিচার করিয়া দেখ, হকলি জঞ্জাল।।
ভ। ভব্য হইয়া কর, কেন, অভব্যের কর্ম্ম।।
ভাবিয়া দেখহ সব, মুড়হীন ধর্ম্ম।।
ম। মন শুন চাটু করি, ধরিয়া চরণ।
মদ ছাড়ি, ভজ সদা, শ্রীবৃন্দাবন।।
য। যদি কলিযুগ তবে হয় মহা ধন্য।
যাথে অবতার প্রভু শ্রী কৃষ্ণচৈতন্য।।
র। রস যত গোপনীয় কৈল আস্বাদন।
রসিক জানয়ে, না জানয়ে মূঢ়জন।।
ল। ললিত গৌরাঙ্গ পদ কেননা সেবিলাম।
লালবীজ খেঞে মুঞী সংসারে মজিলাম।।
ব। বলিতে অধিক লজ্জা আপ্ত বিবরণ।
বহুত প্রকারে কৈলাম আপন বন্দন।।
শ। শেল বুকে রহে, মহাপ্রভু না ভজিলাম।
শেল পর শেল হয়ে, সাধু না চিন্তিলাম।।
ষ। ষড় ঋতু ওহে মন, বড় বলবান।
ষড় ঋতু সর্ব্বজীব, হও সাবধান।।
স। সনাতন সাধুজন প্রেমে নিকেতন।
সদা দম্ভ ছাড়ি, সজতা সবার চরণ।।
হ। হরি, হরি, হরি আরকবে হবে মতি।
হেন বৈষ্ণব পদে, উপজিবে রতি।।
ক্ষ। ক্ষম অপরাধ মোর, বৈষ্ণব গোসাঞী।
ক্ষমাশীল তোমা সব ত্রিভুবনে নাই।।
ক্ষমাশীল সুপণ্ডিত, পাবন চরিত্র।
ক্ষোভে তার পদে গান, নরসিংহ মিত্র।
------------
"শ্রীখোল বাজনার বোল"।
"তরতট তরতট রটতি নন্দ তট টেতী ঘনাঘন সে শাঝন
তিঝন তি তি ঝন ঝন তৃতিন্ন তৃ তিন্ন ঘে মৃদঙ্গ বাজন
বাজত ঘন ঘন স্বরূপ সোনাতন শ্রীরাধা মোহন
শ্রীচরণে চিত দে শ্রী চরণে চিত দে।
গৌউর গদাধর নিতাই হলধর শ্রীচরণে চিত দচিত দে দেচিত দে দেচিত দে।।
----------
"ঝৌ তিত্রী ঝন্ত তি তি ঝাকে ঝা ঝা ঝা ঝা ঝা ঝা
ঝা ঝা ঝা। ঝালতি তট তট তট তট তট তট তট তট ঝা
ঝা ঝা ঝা ঝা ঝা ঝা ঝা। বশত্ত সভাধিক শ্রীমতি রাধিক তা ধিক তি ধিক ধে দিক দে ধিক ধে ধিক ধিক ধে ধিক ধিক ঝাঝা ঝা ঝা ঝা ঝা ঝা ঝা ঝা। দ্রম দ্রম দৃক ডিবি ডিবি ঝিং ক্রণ ক্র ঠিন টন টনমৃদু খেটা মৃদু খেটা দী ক্রীণ তা।।
-------------
"ভাই ভাই চৈতন্য নিতাই দুটী ভাই দুটী ভাই।
জয় শচীনন্দন পতিপাবন নিত্যাই নিত্যাই ভাই।
বোলে মৃদঙ্গ ঘন তা ঘন তা ঘন তি তিন্ন তাই।
তিতিন্ত পৃণং ঝন নন ঝাই ঝন নন ঝাই ঝন
ঝন তা জন অদ্বৈত কৃত ঘন কৃত ঘন তাই কৃতঘন তাই।।"
------------
"শ্রীখোলের বোল"।
"দেরে গেটা দেরে গেটা ঘেনাও, দেরে গেটা দেরে গেটা ঘেনাও। তি-নি-তা ঘেটা দা ঘি তেরে তেরে খেটা তাক্ তেরে খেটা তিং তাক্ তেরে খেটা দেরে গেটা দেরে গেটা ঘেনাও।।"
----------------
*"নৃসিংহবল্লভ মিত্রঠাকুর ছিলেন পদকর্তা, সুরকার ও শ্রীখোল বাজনার বোলের সৃষ্টিকার। বৈষ্ণব পদাবলীতে দুটি ভণিতাতে বেশ কিছু পদ আছে, সেগুলি ময়নাডালের নৃসিংহবল্লভ ( নৃসিংহ সংস্কৃত বানানান্তরে নরসিংহ ) মিত্রঠাকুর রচিত। কারণ- "নরসিংহ ও নৃসিংহ" ভণিতাতে যে পদগুলি ময়নাডালের বিভিন্ন বৈষ্ণবোচিত অনুষ্ঠানে গাওয়া হয়,বিশেষ করে জন্মাষ্টমী ও নন্দোৎসব, যে গানগুলি আর অন্য কোথাও গাওয়া হয় না। নৃসিংহবল্লভ নিজে গীত রচনা করে প্রেম ভক্তি ও ভালবাসায় শ্রীগৌরহরির আরতি-কীর্তন করতেন--
তাল- বড় একতালা।
"আরতি কিয়ে জয় শ্রীগৌর গোপাল কি ৷
কনক কমল রাচি রানন ঝলক তিলক বর ভালকি ॥
ঘণ্টা ঘনরব ঝঞ্ঝন ঝাঁঝুরী মুরজ মৃদঙ্গ জয় তালকি ৷ করবীর কুন্দ কুসুম তুলসীদল শোভা বনি বন মালকি ॥
বামে ধীর শ্রী মাধব নন্দন, সঙ্গিনী কুঞ্জ রসাল কি ৷
ভকত শুভঙ্কর গায়ত চোঙর বলি বলি দ্বিজ বর লালকি ॥ রূপক ভূপ অনুপ বর লাবনি, উছলত গৌর দয়াল কি ৷ গৌর অঙ্গ পহুঁ, নরসিংহ কাগতি,ক্যাভয়, উয়া যম কালকি॥"
-----------------
নৃসিংহবল্লভ মিত্র ঠাকুরের কীর্তন ছিল যেন পদাবলী গানের মালা, গানের হাত ধরে যেন গান চলে, গানে-গানেই লীলারূপ ফুটে উঠে। এই ধারার কীর্তন হল ময়নাডালের কীর্তনের ধারা। প্রেমিক কাব্যরসিক নৃসিংহবল্লভ ঘরানার ধারা।
------🩶----
🩶
💚 ১৬💚
হরেকৃষ্ণবল্লভ মিত্র ঠাকুর পিতার অন্ত্যেষ্টি ক্রিয়া সমাপ্ত করে পিতার অস্থি সমাধি দিলেন পরের দিন গৌরসুন্দরের পূত আঙ্গিনায়। যথারীতি শাস্ত্রবিধি অনুসারে মহোৎসব করে ভক্ত-বৈষ্ণব দীন-দুঃখীজনের সেবা করিয়ে, সমস্ত ভক্ত ও বৈষ্ণবদের সাথে নিয়ে তিনি ভজন-কীর্তন করলেন। হরেকৃষ্ণবল্লভ শৈশব কাল থেকেই ছিলেন গৌরভক্ত গৌর নামে পাগল, তাই তিনি সব সময় গৌর, গৌর বলে ঐ নাম মনের মধ্যে জপ করতেন। পিতার অবর্তমানে তিনিও পিতার মত ভিক্ষা করে গৌরসুন্দরের সেবা, পূজা, যাত্রা, মহোৎসব ভজন-কীর্তন সব কিছুই করতে লাগলেন। হরেকৃষ্ণবল্লভের পাঁচ পুত্র-- ব্রজবল্লভ, জগৎবল্লভ, শ্রীবল্লভ, গোপীবল্লভ ও ভুবনবল্লভ মিত্রঠাকুর। ব্রজবল্লভ ছিলেন জ্যেষ্ঠ আর ভুবনবল্লভ হলেন কনিষ্ঠ।
নৃসিংহবল্লভের অপ্রকটের পর তাঁর পুত্র হরেকৃষ্বল্লভ এবং তাঁর পাঁচ পুত্রকে সঙ্গে নিয়ে নৃসিংড়বল্লভের কীর্তনের শৈলীকে সাধনায় রপ্ত করে পদাবলী কীর্তনের নিজস্ব শৈলী তৈরী করলেন এবং ভক্তদের আহ্বানে কীর্তনের আসরে প্রকাশ হলেন। এতদিন যা ছিল ঠাকুরের আঙ্গিনায় ঠাকুরের আরাধনা, ভক্তি আরাধনার গানগুলি পরিবারের স্বতন্ত্র সাংস্কৃতিক পরিচয়ে বাইরের সাংস্কৃতিক মহলে পরিচয় করালেন, সেই থেকে এই কীর্তন শৈলী পরবর্তীতে মিত্রঠাকুরদের শৈলী হয়ে দাঁড়াল। হরেকৃষ্ণ বল্লভের সময়কালে মহাপ্রভুর অঙ্গনে এক অলৌকিক ঘটনা ঘটে। সেইকালে ময়নাডালের প্রাকৃতিক সৌন্দর্য ছিল অতি মনোরম। শাল, আম, জাম, তেঁতুল, বেল, মহুয়া, নিম, কদম, তমাল বৃক্ষের শীতল ছায়া ও ফল-ফুলের সুগন্ধে ও হরিনামের ধ্বনিতে বনে পশুপক্ষীরা আনন্দে ও শান্তিতে নির্ভয়ে বনের মধ্যে এবং জলাশয়ে বিচরণ করে বেড়াত।
ঐসময় একদিন রাজনগরের শাসক শিকারে এসে গ্ৰামের উত্তর প্রান্তে তাঁবু খাটালেন নিরীহ পশুপক্ষীকে শিকার করার জন্য, কিন্তু গৌরসুন্দরের বিগ্ৰহ মূর্তি স দিন রাজ অহংকার এবং রাজার নিরীহ পশু-পক্ষী হত্যার প্রবণতা সহ্য করতে পারেন নাই, তাই সেদিন এক অলৌকিক লীলা মহাপ্রভু ঘটিয়েছিল।
ঐদিন সময় বয়সের ভারে পালকি করে হরেকৃষ্ণবল্লভ গ্রামের দক্ষিণপ্রান্তে অন্য একটি গ্রামে ভিক্ষায় গিয়েছিলেন এবং পালকির বাহকরা ছিল গ্রামেরই বাসিন্দা ৷ ঐসময় রাজার শিকারী বাজ পাখিটি শিকল কেটে উড়ে এসে একটি ক্ষিরণী বৃক্ষের ডালে বসে, পালকি বাহকদের বাড়ির ছেলেরা সেটিকে অনুসরণ করতে করতে সেখানে এসে ঢিল ছুড়তে থাকায় পাখিটির মৃত্যু হয় ৷ রাজা পাখিটি দেখতে না পেয়ে খোঁজ করতে বলায় রাজার লোকেরা খোঁজ করতে করতে সেই ক্ষিরণী তলায় এসে পৌঁছলে সব জানতে পেরে রাজাকে খবর দিলে, রাজা তার প্রহরীদের অাদেশ দেয় যারা অামার পাখিটিকে হত্যা করেছে তাদের অামি মৃত্যুদণ্ড দিলাম ৷ রাজার এই অাদেশের কথা জানতে পেরে পালকিবাহকগণ ভীত হয়ে হরেকৃষ্ণবল্লভের কাছে কাঁদতে কাঁদতে বলল ঠাকুর অাপনি অামাদের বাঁচান ৷ রাজার ঐ অাদেশ শুনে গ্রামের সবাই ভীত, হরেকৃষ্ণবল্লভ ঐ ঘটনা শুনে তাঁর প্রাণের ঠাকুর ঐ গৌরসুন্দরের বিগ্রহের কাছে প্রার্থনা জানাল।
হে গৌরসুন্দর তুমি আজ এই ঘোর বিপদে সকল মানুষকে রক্ষা কর--
"এই ঘোর বিপদে তরাও এবার,
তুমি না তরালে প্রভু
প্রাণ যাবে যে আমার,
এবার তুমি কৃপা করে
বাঁচাও ঐ পাখির প্রাণ,
বাঁচুক সকলের প্রাণ
এবার তোমায় জানাই,
আমার অন্তরের শত শত প্রণাম॥*
ময়নাডালের মন্দির প্রাঙ্গণের সেদিনের সেই অলৌকিক ঘটনাটি পরবর্তী সময়ে মৃদঙ্গ বিশারদ স্বর্গীয় শ্রী রসরাজ মিত্র ঠাকুর অসাধারণ প্রতিভার দ্বারা কবিতার ছন্দে নিজ খাতায় লিপিবদ্ধ করেছেন;—
"আচম্বিতে আইলেন,
নগরীয়া রাজা ৷
তাহা দেখিয়া,
ময়নাডালের কাঁপে যত প্রজা ৷
না জানি,
কি মনে করি আইল রাজন ৷
বড় দুষ্ট ঐ রাজন,
শুনহ বচন ৷
এই কথা,
মনে মনে ভাবে যতজন ৷
শত শত অশ্ব গজ,
দিল দরশন ৷
ময়নাডালের উত্তরাংশে,
আম্র বাগিচাতে ,
সেই স্থানে বিশ্রাম করিল সবে,
মহা আনন্দেতে ৷
দোকানি, পসারীকত,
সঙ্গেতে রাজার,
নানা চিত্র বিচিত্র এতে,
অতি চমৎকার ৷
কত সৈন্য আছে রাজার
না হয় গণন,
চারিক্রোশ যুরে আছে
যত সৈন্যগণ ৷
কোন স্থানে মল্ল যুদ্ধ,
করে মল্লগণ,
কোন স্থানে বাদ্যকর,
নানা বাদ্য করে ৷
তাহার সহিত সৈন্যগণ
কলরব করে,
কোকিলের কলরব
শুনিতে মধুর ৷
নানা পক্ষী আছে রাজার,
পিঞ্জর ভিতর ৷
সানাই অসখ্য বাজে
শত শত ঢোল ৷
প্রলয়ের কালে যেন
উঠে গণ্ডগোল ৷
চামচা খেমচা বাজে,
পাখোয়াজ পিনাক ৷
সহস্র সহস্র বাজে ৷
বাজে জয় ঢাক ৷
মুষল মুগুর লয়ে
কেহ খেলা করে ৷
তাহা দেখিয়া যত লোক,
যায় দেখিবারে ৷
এই মতে,নানা রঙ্গে,
আছে নৃপবর ৷
দৈবে নির্ব্বন্ধ এক,
শুন অতঃপর ,
পিঞ্জরেতে ছিল,
এক শিকারীয়া পাখি ৷
দেখিতে সুন্দর,
তার রক্তবর্ণ আঁখী ৷
রজতের শিকলেতে,
তার পা দুটি বন্ধন ৷
শিকল কাটিয়া গেল,
শুনহ বচন ৷
অাকাশেতে উড়ে পাখি,
যায় কত দূর ৷
কুমারের চক্রহেন,
উড়ায়ে প্রচুর ৷
দেখিতে দেখিতে পাখি,
লুকাইয়া গেল ৷
গৌরাঙ্গ সায়েরে,
ক্ষিরগীবৃক্ষেতে বসিল ৷
জগন্নাথ সূত প্রভু,
নানা মায়া করে,
উড়াইয়া অানিল,
সেই রাজ পক্ষীবরে ৷
দেখিতে দেখিতে পক্ষী,
কলরব করে ৷
হরেকৃষ্ণবল্লভের নষ্কর সন্তান,
যায় ধরিবারে ৷
দুই চারি জন উপস্থিত,
হইল বৃক্ষতলে ৷
কলরব করে সবে,
পক্ষী ধরিবারে ৷
কেহ বা মারয়ে ঢেলা,
কেহ মারে শর ৷
মরি গেল পক্ষীবর,
করে ধর ফড়্ ৷
দেখিলেন যত লোক,
পক্ষীর পায়েতে শিকল ৷
কার পক্ষী বটে,
বলে কহিল সকল ৷
কলরব শুনি তবে সেথা,
অাইল ঠাকুরগণ ৷
কি কারণে গোল কর,
শুনহ বচন ৷
নফরগণ বলে সবে,
শুন ঠাকুরগণ ৷
বৃক্ষের উপরে বসি,
ছিল পক্ষীবর ৷
ঢেলা ঢেলি করি,
পক্ষীরে বধিল সর্ব্বজন ৷
রজতের শিকল ছিল,
তার পায়েতে বন্ধন ৷
এত শুনি ঠাকুরগণ,
ভাবে মনে মন ৷
হইবে রাজার পক্ষী,
শুনহ বচন ৷
প্রমাদ ঘটিল অাজি,
শুনহ নফরগণ ৷
বধিবেক নিপবর,
নাহিক নিস্তার ৷
পক্ষীরে লইয়া সবে,
নাড়াচাড়া করে ৷
সেখানেতে রাজার পক্ষী
সবে খোঁজ করে ৷
রাজা বলে শুন শুন,
শুন যত সৈন্যগণ ৷
পক্ষীর তল্লাস কর,
নতুবা মরণ ৷
এই কথা শুনে সবে,
চতুর্দিকে ধায় ৷
খুঁজিতে খুঁজিতে সবে,
নানাস্থানে যায় ৷
কোন স্থানে না পাইল,
সেই পক্ষীবরে ৷
এক দূত যায় সেই,
গৌরাঙ্গ সায়েরে ৷
যাইয়া দেখাতেছে,
লোক দাঁড়াইয়া চর্তুভিতে ৷
তার মাঝে আছে পক্ষী,
দেখে আচম্বিতে ৷
দেখিল পক্ষীর মৃত্যু,
ভাবিল অন্তরে ৷
শীঘ্র গিয়া জানাইল দূত,
রাজ বরাবরে ৷
শুন শুন মহারাজ,
করি নিবেদনে ৷
অসম্ভব কর্ম এক,
দেখানু নয়নে ৷
পক্ষীকে মারিল আজি,
ধরণী উপর ৷
একথা শুনিয়া রাজা,
ক্রোধ করে মনে ৷
চলহ প্রভুর সেবা আজি,
ঘুচাইব গিয়া ৷
কত শক্তি ধরে ঠাকুর,
আজ দেখিব যাইয়া ৷
সাজ সাজ বলি সৈন্য,
পরিগেল সাড়া ৷
অসখ্য সানাই বাজে,
কত চলে ঘোড়া ৷
মার মার শব্দ করি চলিল রাজন৷
যথা পক্ষী মেরেছিল,দিল দরশন৷
গড়ের বাহির চতুর্দিকে,
সৈন্যগণ ঘেরে ৷
কেহ লম্ফ,কেহ ঝম্ফ,
করিছে বাহিরে ৷
দেখিয়া সকল লোক,
কাঁপিছে অন্তরে ৷
ঘনে ঘনে ফুকার করিছে,
নৃপবরে ৷
কোথায় হরেকৃষ্ণ ?
আর তব নফরগণ ৷
সকলে পাইলে আজি,
করিব নিধন ৷
এত শুনি হরেকৃষ্ণ,
সভয় অন্তরে ৷
ধীরে ধীরে চলি যান,
যথা নৃপবরে ৷
কর জোড় করিয়া,
দণ্ডায় নৃপ আগে ৷
ক্রোধ নিবারণ কর,
ভিক্ষা মাগি আগে ৷
সে কথা শুনিয়া রাজা,
যায় মারিবারে ৷
আন আগে নফরগণে,
বলি যে তোমারে ৷
মিত্র ঠাকুর রসরাজ,
ভাবিছে অন্তরে ৷
কেবল প্রভুর মায়া,
কে বুঝিতে পারে ৷
*
হরেকৃষ্ণবল্লভ মিত্র ঠাকুরের প্রতি রাজার ভৎর্সনা--
তমাল তলায়,
বৈসে আছে নৃপবর ৷
উপনীত হরেকৃষ্ণ,
তাঁহার গোচর ৷
হরেকৃষ্ণের প্রতি,
রাজা বলিছে বচন ৷
অাজি তোরে বধ করি,
রাখে কোন্ জন্ ৷
নতুবা আনিয়া দেহ,
শিকারীয়া পাখি ৷
না আলিলে সাঁরাশীতে,
উপারিব আঁখি ৷
তুলুসীর মালা পরা,
ঘুচাইব আজি ৷
সবংশে মারিব আজি,
চোখে দেখ তুমি ৷
এই দেখ অশী আছে,
আমার হাতে-তে ৷
দুই খণ্ড করি আজি,
ফেলিব ভূমিতে ৷
পিপিলীকা পাখা ধরে,
মরিবার তরে ৷
বামন হইয়া চাঁদ,
যায় ধরিবারে ৷
সংসারে পূজিত অামি,
সবে অধিকারী ৷
কার বাপে রাখে ওরে,
যদি তোকে মারিএখন ।
শুন শুন সৈন্যগণ, সুনহ বচন ৷
হাতে গলে বাঁধি লয়ে রাখহ এখন।
এই মতে তিরস্কার,
করে ঘনে ঘনে ৷
মৌনভাব হয়ে সব,
চিন্তা করে মনে ৷
এতক্ষণে হরেকৃষ্ণ ঠাকুর,
কহিতেছে কথা ৷
মুখেতে আসে না ভাষা,
শুধু মনে পায় ব্যথা ৷
শুন শুন মহারাজ,
করি নিবেদন ৷
সংসারের মধ্যে তুমি,
বুদ্ধে বিচক্ষণ ৷
নানা মতে কথা তুমি,
বলিলে আমারে ৷
অঞ্চল পাতিয়া নিলাম,
যা বলিলে সবার মাঝারে ৷
খ্যাতবান রাজা তুমি,
আমি তোমার প্রজা ৷
নির্দোষের দোষী আমি,
শুন মহারাজা ৷
এত বলি বিনয়েতে,
বলেন বচন ৷
পাদ্য অর্ঘ্য আনাইয়া,
নৃপে দিল আসন ৷
ক্রোধ নিবারণ কর,
শুন মহাবলী ৷
তোমার কাছে দোষী আমি,
হুজুরেতে বলি ৷
এতেক শুনিয়া রাজা,
সন্তুষ্ট হইল ৷
সদয় হৃদয়ে তবে বলিতে লাগিল৷
শুন শুন হরেকৃষ্ণ ঠাকুর,
বলি আমি আগে ৷
শিকারিয়া পক্ষী মৈল,
অন্তরেতে জাগে ৷
হরেকৃষ্ণ ঠাকুর বলেন,
শুন নৃপমণি ৷
বাঁচাইয়া দিব আমি,
ঐ পক্ষীর পরাণী ৷
কিছুকাল বিশ্রাম করহ,
নিজ স্থানে ৷
পক্ষীকে বাঁচাব আমি
গাইব কীর্তনে ৷
আমার ঐ গৌরাঙ্গ যদি
আছয়ে সংসারে ৷
গৌরাঙ্গের কৃপাতে আমি,
বাঁচাব পক্ষীবরে ৷
গৌরাঙ্গ গৌরাঙ্গ_ বলি,
ধরে নিল পাখি ৷
মহাপ্রভুর সন্মুখেতে,
সেই পাখি রাখি ৷
বস্ত্রেতে আচ্ছাদন করি,
রাখি পক্ষীবরে ৷
হরেকৃষ্ণ ঠাকুর স্তুতি করে,
তাঁর গৌরসুন্দরে ৷
*
গৌরসুন্দরের প্রতি হরেকৃষ্ণবল্লভের স্তুতি নিবেদন--
"জয় জয় মহাপ্রভু,
গৌরাঙ্গসুন্দর ৷
সংকটে পড়েছে আজ,
হরেকৃষ্ণ পামর ৷
কৃপা করে দেখা দাও,
জগন্নাথ সূত ৷
দেখা দিয়ে রক্ষা কর,
মুই সরণাগত ৷
তুমি না করিলে দয়া,
কে করিবে আর ৷
পরেছি অগাধ নীরে,
তুমি করিবে পার ৷
অাজই যদি না তরাবে,
জগত গোসাঁই ৷
কিসে রক্ষা পাব আজ,
নৃপতির ঠাঁই ৷
পক্ষীর লাগিয়া আমি ডাকি
ঘনে ঘন ৷
জীবিত না হলে পক্ষী,
বধিবে জীবন ৷
এতেক শুনিয়া স্তুতি,
প্রভু ভগবান ৷
জীবিত হইল পক্ষী,
দেখে সর্বজন ৷
জীবন পাইল যদি,
শিকারীয়া পাখি ৷
অানন্দ হইল সবে,
পক্ষীকে নিরখি ৷
জীবল পাইল পাখি,
শুনিল রাজন ৷
অসম্ভব কাণ্ড দেখি,
ভাবে মনে মন ৷
ধন্য ধন্য হরেকৃষ্ণ ঠাকুর,
তব ধন্য মানি ৷
এই বলিয়া ,
ভাবে গদ গদ নৃপমণি ৷
লক্ষ লক্ষ প্রণাম করিছে,
গৌরাঙ্গেরে ৷
অপরাধ ক্ষমা কর,
দয়া কর মোরে ৷
ভূমে গড়াগড়ি রাজা,
ধূলাতে ধূসর ৷
এস এস কোথা গেল,
হরেকৃষ্ণ ঠাকুর ৷
এই বলিয়া উচৈস্বরে
ঘন ঘন ডাকে ৷
বহু দোষের দোষী আমি,
রক্ষা কর মোরে ৷
অশেষ পাপের পাপী,
এসেছি এখানে ৷
দুর্ম্মতি হইল আমার,
বলি কুবচনে ৷
আর এক কথা বলি,
তোমরা মন দিয়া শুন ৷
যা মাগিবে তাহা দিব,
শুনহ বচন ৷
রাজ্য পদ চাও যদি
দিতে পারি অামি ৷
যেই ইচ্ছা তোমার হয় ৷
সত্য কইলাম আমি ৷
ভূমে থেকে উঠে রাজা,
পাত্র মিত্র সনে ৷
শীঘ্র করি আইলেন,
গৌরাঙ্গ প্রাঙ্গণে ৷
কোথায় হরেকৃষ্ণ ঠাকুর,
তব পুত্রগণ ৷
এসেছি নিকটে এবার,
দাও দর্শন ৷
এই কথা শুনি সবে,
তাড়াতাড়ি আইল ৷
রাজার নিকট আসি,
দর্শন দিল ৷
মনের উল্লাসে রাজা,
কহিছেন বচন ৷
যাহা চাও, তাহা দিব,
যেবা তোমার মন ৷
যদি চাহ রাজ্য মোর,
তাহা দিতে পারি ৷
* প্রভুর অগ্রেতে আমি,
বলি সত্য করি "॥ *
হরেকৃষ্ণবল্লভ মিত্র ঠাকুর রাজাকে বললেন, আমার গৌরসুন্দর ধনীর ধনের অহংকার সহ্য করতে পারেন না৷ অহংকার থাকলে তাঁর প্রতি ভক্তি-নিষ্ঠা আসবে না, ধন নিয়ে ব্যস্ত থাকলে তাঁকে ডাকার সময় হবে না, আমার পিতা ধনীর সন্তান ছিলেন, তিনি তাঁর পিতার জমিদারি, ধন-সম্পত্তি পরিত্যাগ করে, ভিক্ষা করে এই ময়ানাবনে তাঁর গৌরসুন্দরের সেবা প্রকাশ করে গেছেন, আর আমিও ভিক্ষা করেই গৌরসুন্দরের সেবা-পূজা করি ৷ হরেকৃষ্ণবল্লভের কথা শুনে রাজা বললেন, আপনাকে আর আপনার ঐ ঠাকুরের সেবার জন্য ভিক্ষা করতে হবে না ৷ আমি আপনার ঐ বিগ্রহকে যে ভূ-সম্পত্তি অর্পণ করব, তার আয় থেকে আপনি বিগ্রহের সেবা-পূজা করবেন ৷
এই অলৌকিক শক্তিতে মোহিত হয়ে নবাব বাহাদুর হরেকৃষ্ণবল্লভ মিত্র ঠাকুরকে মহাপ্রভুর সেবা পরিচালনার জন্য যথেষ্ট ভূসম্পত্তির দিবার প্রস্তাব করলে, হরেকৃষ্ণবল্লভ ধন সম্পত্তির লোভে পড়ে সেবা পূজা ও ভজন সাধনে ব্যাঘাত হবে বলে তিনি নবাব বাহাদুরের প্রস্তাব প্রত্যাখান করেন ৷ হরেকৃষ্ণবল্লভের কথা শুনে, নবাব মনে মনে ভাবলেন, এত উদার চরিত্র না হলে ঈশ্বরের কৃপা পাওয়া যায় না, তিনি ঈশ্বরভক্ত মহাপুরুষ ৷ নবাব হরেকৃষ্ণবল্লভকে প্রণাম করে বললেন, ঠাকুর মশায় আমার সমস্ত অপরাধের জন্য আপনি আমাকে ক্ষমা করুন,আশীর্বাদ করুন ঈশ্বরের প্রতি যেন আমার মতি হয় ৷ তিনি আরও বললেন আজ আমি ঘোষণা করছি, ময়নাবনের এই অঞ্চলে এখন থেকে কেউ আর পশু-পক্ষী শিকার করতে পারবে না ৷ রাজার কথা শুনে হরেকৃষ্ণবল্লভ আনন্দের সঙ্গে বললেন- মহারাজ আমি অতি সামান্য মানুষ, ঈশ্বরভক্তি, সেবা-পূজা কিছুই জানিনা, শুধু ভিক্ষা করে আমার ঐ গৌরসুন্দরের সেবা করি, তাঁর গুণকীর্তন করি আর দীন-দুঃখীজনের সেবা করি। আপনি আমাদের পালন কর্তা, প্রজার শাসন কর্তা, আপনাকে আমি ক্ষমা করার কে ? আপনাকে আমাকে জীবকুলকে ক্ষমা করেন ঐ ঈশ্বর--
"যেই কৃষ্ণ, সেই আল্লা, শুধু নামের অন্তর।
সেখানে কোন ভেদ নাই যত বিভেদ এই মানুষের ভিতর।।"-- তিনি এই কথা বলে রাজার কাছ থেকে বিদায় নিয়ে তাঁর গৌরসুন্দরের আগামীকালের সেবার সামগ্ৰী সংগ্ৰহ করার জন্য ভিক্ষায় বের হলেন।
হরেকৃষ্ণবল্লভ যখন নবাবের কাছ থেকে গৌরসুন্দরের সেবার জন্য কোন সম্পত্তি নিলেন না তখন মনে মনে দঃখিত হয়ে ব্রজবল্লভকে ডেকে বললেন আপনার পিতা ঠাকুরের সেবার জন্য সম্পত্তি গ্ৰহণ করলেন না সেই জন্য আমি শান্তি পাচ্ছি না, এবার আপনি এই অধমের প্রতি দয়া করে বিগ্ৰহ সেবার জন্য আমার হাত হতে এই সম্পত্তি গ্ৰহণ করতেন তাহলে আমি মনে শান্তি পেতাম। ব্রজবল্লভ মনে মনে ভাবলেন ? এসবই গৌরসুন্দরের ইচ্ছা, তাঁর ইচ্ছাতেই বাব ময়নাবনে শিকার করতে এসেছিলেন, তাঁর ইচ্ছাদেই নবাবের প্রিয় শিকারি পাখিটির মৃত্যু হয় এবং সেই গৌরসুন্দরের ইচ্ছাতেই মৃত পাখি জীবিত হয়ে ওঠে, তাইতো গৌরসুন্দরের কৃপাতেই সবাই রাজার দণ্ড থেকে বাঁচলো। মানুষ প্রাণ নিতে পারে, কিন্তু প্রাণ ফিরিয়ে দিতে পারে না। মৃত প্রাণ ফিরিয়ে দেওয়া মানুষের অসাধ্য কাজ। একমাত্র ঈশ্বরই মৃতপ্রাণ ফিরিয়ে দিতে পারেন, কারণ তিনি প্রতিটি জীবের সৃষ্টি কর্তা। হরেকৃষ্ণবল্লভ তিনি ঈশ্বরের সেবক, ভক্ত, তাঁর অন্তরের ডাক শুনে আমাদের প্রাণের গৌরহরি ঐ মৃতপাখির প্রাণ ফিরিয়ে দিয়েছেন। সবই গৌরহরির ইচ্ছায় ঘটে চলেছে। সম্বিত ফিরে পেয়ে ব্রজবল্লভ বললেন আপনার ইচ্ছা অনুযায়ী গৌরসুন্দরের সেবার জন্য এক জায়গায় না দিয়ে ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন গ্ৰামে দিলে নিতে পারি। আর ঐ সম্পত্তি যেন বেশি না হয়। ব্রজবল্লভের কথা শুনে নবাব তার রাজ্যের মধ্যে মহাপ্রভুর সেবার জন্য সাড়ে বারশত বিঘা জমি ব্রজবল্লভের নামে লাখরাজ দেবত্তর সত্ত করে ব্রজবল্লভের হাতে অর্পণ করলেন। নবাব বারবার হরেকৃষ্ণবল্লভকে অনুরোধ করে অকৃতকার্য হয়ে নবাব বাহাদুর হরেকৃষ্ণবল্লভের অগোচরে গোপনে হরেকৃষ্ণবল্লভের পুত্র ব্রজবল্লভ মিত্র ঠাকুরের নামে বারোশত বিঘা নিষ্কর জমি আরবি ভাষায় দলিল করে দেন।
*(অনুমানিক 1600 খ্রিস্টাব্দে রাজনগরে শুরু হয় মুসলিম শাসকদের রাজত্ব ৷ উল্লেখ্য, পরাক্রমশালী বীররাজা যখন রাজনগরের সিংহাসনে বিরাজমান, তখন দুই পাঠান সেনানায়ক আসাদুল্লাহ খাঁ ও জোনেদ খান রাজনগরে আসেন ৷ নিজ নিজ পরাক্রমের পরিচয় দিয়ে রাজার বিশ্বাস অর্জন করেন তাঁরা ৷ পরে রানির সহযোগিতায় জোনেদ খান বীররাজা ও আসাদুল্লাহ খাঁকে হত্যা করে । রাজনগরে শুরু হয় পাঠানদের রাজত্ব ৷)*
*( যে সময়ে ব্রজবল্লভের নামে দলিল হয়, তখন শকাব্দ দিয়ে গণনা করা হত, এবং দলিল দস্তাবেজেও লেখা হত, পরবর্তীতে দ্বৈত শাসন ব্যবস্থা ১৭৬৫ খ্রিস্টাব্দে বাংলার নবাব থেকে সনদ প্রাপ্ত হলে বঙ্গাব্দ, খ্রিস্টাব্দ উল্লেখ করা হতে থাকে। যেমন-১১৯৩ বঙ্গাব্দ ১৭৮৬ খ্রিস্টাব্দে। শকাব্দের সঙ্গে ৭৮ যোগ করলেই খ্রিস্টাব্দে হয়, তেমনি বঙ্গাব্দের সঙ্গে ৫৯৩ যোগ করলেই খ্রিস্টাব্দ হয় যথা-১৪৩২ বঙ্গাব্দ ২০২৫ খ্রিস্টাব্দে )।*
-------💚------
💛 ১ ৭ 💛
💛 বৈষ্ণবকুলতিলক ঠাকুর শ্রীনৃসিংহবল্লভ ;
পতিতপাবনী গঙ্গা যেমন সগর বংশ উদ্ধার করে ও ত্রিতাপতাপিত জীবকুলের উদ্ধার সাধন করে চলেছেন, তেমনিভাবে দ্বাপর ও কলির সন্ধ্যার সময়ে ভূতভাবন পতিতপাবন পূর্ণব্রহ্মা ভগবান শ্রীকৃষ্ণ রাসলীলারূপ রসতত্ত্ব প্রকাশ করে অপূর্ব ধর্মের চরমোৎকর্ষ সাধন করে দেবকুলের পথ প্রদর্শন করেছেন ৷ লুপ্তরত্নের পুনরুদ্ধারের জন্য তেমনি প্রায় পাঁচশত বৎসর বেশি পূর্বে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণচৈতন্যরূপে নদীয়ার নবদ্বীপে অবতীর্ণ হন , এবং সাঙ্গোপাঙ্গসহ রাসলীলার রসাস্বাদন রূপে প্রেমের প্রবল তরঙ্গে আসমুদ্র হিমাচল প্লাবিত করে ভারতে তথা সারাভূমণ্ডলে নবধর্ম্ম প্রচার করার জন্য কাঙ্গালের ঠাকুর শ্রীগৌরহরি ময়নাডালে বিগ্রহরূপে সাক্ষাৎ বিরাজমান আছেন ৷ ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভু ভক্তের বাঞ্ছা পূর্ণ করবার জন্য ময়নাডালের মিত্র ঠাকুর বংশের আদিপুরুষ স্বর্গীয় নৃসিংহবল্লভ মিত্র ঠাকুরকে স্বপ্নাদেশে আদেশ করেন যে, তুমি ময়নাডালে আমার সেবা প্রকাশ করে ভক্তিতত্ত্ব ও রসতত্ত্ব প্রচার করার জন্য কীর্তন ও মৃদঙ্গবাদ্যের শিক্ষার টোল স্থাপন কর ৷
নৃসিংহবল্লভ মিত্র ঠাকুরের উপযুক্ত পুত্র হরেকৃষ্ণবল্লভ মিত্র ঠাকুরকে স্বয়ং নৃসিংহবল্লভ মিত্র ঠাকুর কীর্তন ও মৃদঙ্গবাদ্যের শিক্ষা দেন ৷ হরেকষ্ণবল্লভ মিত্র ঠাকুর যখন জানতে পারলেন যে, নবাব বাহাদুর তাঁর জ্যৈষ্ঠ পুত্র ব্রজবল্লভের নামে গোপনে মহাপ্রভুর বিগ্রহের সেবার জন্য বিভিন্ন গ্রামে ভূসম্পত্তি দলিল করে রেখে গেছেন কিন্তু তিনি সেই সম্পত্তির আয় না নিয়ে, আগের মতই ভিক্ষা করে আরও কিছুদিন তাঁর প্রাণের শ্রীগৌরসুন্দরের সেবা করে তাঁর জ্যেষ্ঠ পুত্র ব্রজবল্লভ মিত্র ঠাকুরের উপরে শ্রীগৌরসুন্দরের সেবা-পূজা-যাত্রা-মহোৎসব সকল দ্বায়িত্ব অর্পণ করে, তিনি তাঁর প্রাণের শ্রীগৌরসুন্দরের কাছে প্রার্থনা জানিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে তিনি গৌরসুন্দরের রাঙ্গাচরণে আশ্রয় গ্রহণ করলেন ৷ হরেকৃষ্ণবল্লভ মিত্র ঠাকুরের পাঁচ পুত্র ছিল যথা- প্রমম পুত্র শ্রীব্রজবল্লভ মিত্র ঠাকুর, দ্বিতীয় পুত্র শ্রীজগৎবল্লভ মিত্র ঠাকুর, তৃতীয় পুত্র শ্রী শ্রীবল্লভ মিত্র ঠাকুর, চতুর্থ পুত্র শ্রীগোপীবল্লভ মিত্র ঠাকুর এবং পঞ্চম পুত্র শ্রীভুবনবল্লভ মিত্র ঠাকুর ৷ হরেকৃষ্ণবল্লভ মিত্র ঠাকুর মৃত্যুর পূর্বে তাঁর পাঁচ পুত্রকে আদেশ করে যান যে ,আমার পিতৃদেব স্বর্গীয় নৃসিংহবল্লভ মিত্র ঠাকুরের যেখানে সমাধিস্থল সেখানেই আমার শেষকৃত্য সম্পন্ন করবে, এই সমাধিস্থলটি হচ্ছে শ্রীগৌরসুন্দরের কুটির প্রাঙ্গন হতে কিছু দূরে গ্রামের পশ্চিমপ্রান্তে , যেটি এখন মিত্র ঠাকুরদের বংশ পরম্পারায় সমাজ বাড়িতে পরিণত হয়েছে ৷ ওখানে সেই থেকে এখনও পর্যন্ত নৃসিংহবল্লভের যে সমাধি মন্দিরটি আছে তা বংশ পরম্পারায়ভাবে বিজয়া দশমীর রাত্রে কীর্তন গান গেয়ে পরিক্রমা করা ও অন্নকূটের দিন প্রদীপ জ্বালানোর প্রথা আছে তা আজও মিত্র ঠাকুরগণ পালন করে আসছেন ৷ ব্রজবল্লভ মিত্র ঠাকুর ও তাঁরা পাঁচ ভাই মিলে পিতৃদেব হরেকৃষ্ণবল্লভের নির্দিষ্ট ঐ সমাজ বাড়িতে দাহন করে হরেকৃষ্ণবল্লভের পিতার অস্থিসমাধির পাশে তাঁদের পিতার অস্থি সমাধি কার্য সম্পন্ন করে সমস্ত রকম নিয়ম মেনে মহাপ্রভুর কুটির প্রাঙ্গনে মহোৎসব করে সমস্ত ভক্ত ও বৈষ্ণবগণের সেবা করিয়ে কৃষ্ণনাম ভজন ও কীর্তন করলেন।
ব্রজবল্লভ মিত্র ঠাকুর ও ভাইয়েরা তাঁর পিতার কাছ থেকে গৌরসুন্দরের সেবা-পূজার দায়িত্ব গ্রহণ করেছেন। ভিক্ষা সামগ্রী ও নবাবের দেওয়া সম্পত্তির আয় থেকে ব্যয় হতে লাগল এবং তাঁরা সেবা-পূজার জন্য কিছু নতুন নিয়ম প্রবর্তন করলেন তাতে দূর-দূরান্ত থেকে আসা ভক্ত, বৈষ্ণব ও কীর্তন শিখতে আসা এবং অতিথিদের জন্য মহাপ্রভুর প্রসাদ পাওয়ার সুব্যবস্থা করলেন ৷ শ্রীব্রজবল্লভ মিত্র ঠাকুরের দুই সন্তান-শ্রীআনন্দ-বল্লভ মিত্র ঠাকুর ও শ্রীগোপাল-বল্লভ মিত্র ঠাকুর এবং শ্রীভুবনবল্লভ মিত্র ঠাকুরের তিন সন্তান- শ্রীবনবল্লভ মিত্র ঠাকুর,শ্রীঅচ্যুতানন্দ মিত্র ঠাকুর ও শ্রীভজনানন্দ মিত্র ঠাকুর বাকি তিন ভাইয়ের কোন সন্তান ছিল না বলে পারিবারিক সূত্রে জানা যায় ৷শ্রীব্রজবল্লভ মিত্র ঠাকুর তাঁর প্রাণের গৌরসুন্দরকে নিষ্ঠা-ভক্তি-প্রেম ভালবাসায় অন্তরের সহিত ডাকতেন এবং তার ভজন কীর্তন করতেন ৷ তাঁর ঐ ভজনে-কীর্তনে ঐ গৌরসুন্দরের বিগ্রহ মূর্তি তাঁকে বিশেষ কৃপা করেছিলেন, তাঁর প্রাণের ঠাকুরের কৃপায় ব্রজবল্লভ হয়ে উঠেছিলেন শ্রেষ্ঠ সঙ্গীতবিদ তিনি তাঁর ভাই ও সন্তানদের রাধাকৃষ্ণের মধুর লীলাকীর্তন, ভজন এবং খোলের বাদ্য শিক্ষা দিতেন ৷ তাঁর পিতামহ নৃসিংহবল্লভ যে সুরে তাঁর প্রাণের ঠাকুরকে ডাকতেন, ভজন-কীর্তন এবং প্রার্থনা করতেন সেই মনোহরসাহী সুর-তাল, মাত্রায় ও ছন্দে তাঁরা সকলে মিলে তাঁদের প্রাণের ঠাকুর শ্রীগৌরহরিকে ডাকতেন ও ভজন-কীর্তন করতেন ৷ পিতামহের প্রবর্তিত উৎসব অনুষ্ঠানে পিতামহের রচিত ভক্তিমূলক ভজন-কীর্তন ও প্রার্থনা জানিয়ে তাঁরা বিগ্রহের কুটির প্রাঙ্গনে আনন্দে নৃত্য করতেন ৷ তাঁদের সবসময় গৌরহরির সেবায়, ভজনে, কীর্তনে, জয় মহাপ্রভু, জয় গৌর, গৌর গৌর বলে দিন অতিবাহিত করতেন ৷
ব্রজবল্লভ মিত্র ঠাকুর ও তাঁর ভাইয়েরা তাঁদের প্রাণের গৌরহরির মন্দির অঙ্গনে আরও নতুনভাবে কীর্তন ও শ্রীখোল শিক্ষার টোল নির্মাণ করিয়ে তাতে দূর-দূরান্ত থেকে আসা ভক্ত, বৈষ্ণব ও কীর্তন শিখতে আসা ছাত্র এবং ভক্ত বাবাজী-বৈষ্ণব ও অতিথিদের জন্যও মহাপ্রভুর প্রসাদ পাওয়া ও রাত্রে থাকার সুব্যবস্থা করলেন ৷ সঙ্গীত শিক্ষালয়ে সঙ্গীত বিদ্যা, রাধাকৃষ্ণের মধুর লীলাকীর্তন,ভজন-কীর্তন এবং শ্রীখোলের বাদ্য শিক্ষা দিতেন ৷ ব্রজবল্লভ মিত্র ঠাকুর প্রতিদিন রাত্রির চার প্রহরে চারিবার ঐ বিগ্রহের কুটির ও প্রাঙ্গণ পরিক্রমা করতেন ৷ নৃসিংহবল্লভ কুটির নির্মাণ করে বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন এবং হরেকৃষ্ণবল্লভের সময়কাল পর্যন্ত কোন ইঁট-পাথরের মন্দির ছিল না কুটিরেই বিগ্রহের সেবা পূজা চলত ৷ পারিবারিক সূত্র থেকে জানা যায় ঐসময়কালে রাজনগরের নবাব বিগ্রহের জন্য একটি পশ্চিমমুখী মন্দির নির্মান শুরু করেন কিন্তু মন্দিরটি তৈরীর সময়েই ধ্বসে পড়ে আর সেই মন্দিরে বিগ্রহ প্রতিষ্ঠা করা হয় নাই, দ্বিতীয়বার যে মন্দিরটি ব্রজবল্লভ মিত্র ঠাকুরের সময়ে তৈরী হয়েছিল সেটি বর্তমান খয়রাশোল ব্লকের বড়রা গ্রামের শ্রীশুকদেব মিত্র গৌরসুন্দরের কৃপালাভ করে নব নির্মিত পূর্ব-দুয়ারি কারুকার্য খচিত মন্দির ও গৌরাঙ্গ সায়রটি সংস্কার করেছিলেন ৷ সেটিও মহাপ্রভুর মন্দিরের অঙ্গনে এক অলৌকিক ঘটনার মধ্য দিয়ে ঘটেছিল ৷ *
অলৌকিক-তত্ত্ব ব্যাপক, অনন্ত,অপার ৷ লৌকিকও তার অন্তর্গত ৷ প্রকৃতপক্ষে লৌকিকের কোনো পৃথক অস্তিত্ব নাই ৷ সবই লৌকিক ৷ জীবই লৌকিককে ধারণ করেছে-"যয়েদং ধার্যতে জগৎ"(গীতা) যতক্ষণ জীবের দৃষ্টিতে জগৎ-সংসারের গুরুত্ব পরিলক্ষিত হয়,ততক্ষণ জগৎ "লৌকিক" থাকে ৷ সংসারের অস্তিত্ব না থাকলে সবই "অলৌকিক"-"বাসুদেব সর্বম্"- "সদচ্চাহম্" ৷ ময়নাডাল ধামের অতীত ও বর্তমানের অনেক অলৌকিক ও ঐতিহাসিক তথ্যের বহু নিদর্শন রয়েছে। ময়নাডালের মহাপ্রভুর অঙ্গনে যে অলৌকিক ঘটনাগুলি ঘটেছিল সেই তথ্যগুলি সাক্ষ্য বহন করে, তার মধ্য থেকে কয়েকটি যেমন--
*( প্রথম)
ব্রজবল্লভ মিত্রঠাকুর গৌরহরির কুটির প্রাঙ্গনে তাঁর সঙ্গীত শিক্ষালয়ে রাত্রিতে সঙ্গীত শিক্ষা, কৃষ্ণনাম ভজন করে তাঁর গৌরসুন্দরকে প্রণাম করে ঐ স্থানেই নিদ্রা যেতেন। রাত্রি বেলায় তাঁর পরিচর্যার জন্য গৌরহরি পারামাণিক তাঁর কাছেই থাকত, ব্রজবল্লভ তামাক সেবন করতেন বলে পারামাণিকের কাছে তামাক সেবনের হুক্কা এবং সব ব্যবস্থা থাকত, যখন তামাক সেবনের ইচ্ছা হত, তিনি ঐ গৌরহরি পারামাণিককে তামাক দেওয়ার জন্য বলতেন। একদিন মধ্য রাত্রে ব্রজবল্লভের তামাক সেবনের ইচ্ছা জাগে, সেদিন গৌরহরি পারামাণিক তার কাছে ছিল না, সে নিজের বাড়ি গিয়েছিল, হঠাৎ করে ব্রজবল্লভের ঘুমের ঘোরে গৌরহরি পারামাণিককে তামাক সেজে দেবার জন্য বললেন, পারামাণিক সেখানে নেই, কে তামাক সেজে দেবে ? তিনি আবার ঘুমের ঘোরে বললেন- গৌরহরি ! তুমি শুনতে পাচ্ছ না ? এবার ঐ গৌরহরি ডাক শেনে, থাকতে না পেরে স্বয়ং গৌরহরি, গৌরহরির সেবক ব্রজবল্লভকে তামাক সেজে নিজে হাতে এগিয়ে দিলেন, গৌরসুন্দরের হাতের সুস্বাদু তামাক সেবন করে তিনি ঘুমিয়ে পড়লেন। তাঁর আরাধ্য প্রাণের গৌরহরি ঐ রাত্রিতে সেবক গৌরহরি পারামাণিকের রূপ ধরে ব্রজবল্লভকে তামাক সেবন করালেন। রাত্রি শেষ হতেই অতি প্রত্যুষে সেবক গৌরহরি পারামাণিক ব্রজবল্লভের বাড়িতে থেকে এসে প্রতিদিনের মত কাজ করতে লাগলেন। ব্রজবল্লভ ভোর বেলায় তাঁর শয্যা ত্যাগ করে প্রথমে তাঁর গৌরসুন্দরকে প্রণাম করে, হাত মুখ ধুয়ে প্রাতঃকালীন ক্রিয়াকর্ম সমাপ্ত করে তিনি সঙ্গীত শিক্ষার টোলে বসে সেবক গৌরহরি পারামাণিককে বললেন-গতকাল রাতে তুমি আমাকে যে সুস্বাদু তামাক সেজে দিয়েছিলে, সেই তামাক সেজে দাও, আমি ঐ সুস্বাদু তামাক এর আগে কোনদিন সেবন করি নাই, তুমি ঐ তামাক কোথায় পেলে ? তাঁর কথা শুনে সেবক বললেন, ঠাকুর মশাই গতকাল রাত্রে আমি এখানে ছিলাম তা তো আপনি জানেন, আপনাকে বলেই তো আমি বাড়ি গিয়েছিলাম। তাহলে আমাকে তামাক কে দিল ? গত রাত্রে আমাকে তামাক তো কেউ আমাকে সেজে দিয়েছিল ? সকলেই বললেন আমরা কেউ দিইনি। তাহলে কে দিল ? গৌরহরির সেবাপূজার জন্য পূজারী এলে দরজা খুলে গৌরহরির সেবা-পূজা করার সময় দেখতে পেলেন গৌরহরির ডান হাতের তালুতে তামাক ও গুলের দাগ রয়েছে, পূজারী ব্রজবল্লভ ও সকলকে ঐ চিহ্ন দেখালেন, ব্রজবল্লভ গৌরহরির হাতে ঐ দাগ দেখে কাঁন্দতে লাগলেন এবং প্রার্থনা জানালেন হে গৌরসুন্দর আমার ভুলের জন্য আমায় ক্ষমা করে দাও, আমি আর তামাক সেবন করবো না। তিনি ঐদিন থেকে ঠাকুর বাড়িতে তামাক সেবন নিসিদ্ধ করলেন।
*( দ্বিতীয় )
ব্রজবল্লভ মিত্র ঠাকুর রাত্রি চার প্রহরে চারবার বিগ্রহ ও বিগ্রহের অঙ্গন পরিক্রমা করতেন, একদিন তিনি শেষ প্রহরে গৌরসুন্দরকে প্রণাম করে পরিক্রমা করবেন সেই সময়ে দেখলেন এক ভক্ত তমাল বৃক্ষের তলে শুয়ে আছেন, তিনি তার কাছে গিয়ে তার বৃত্তান্ত ( তিনি নগরীর রাজকর্মচারী ও বড়রা গ্রাম নিবাসী শ্রী শুকদেব মিত্র) শুনলেন যে , সে কুষ্ঠ ব্যাধিতে আক্রান্ত হয়ে সেচ্ছা মৃত্যু করতে চেয়েছিলেন, কিন্তু দৈবক্রমে তার মৃত্যু হয়নি তাই তিনি সেখান থেকে হাঁটতে হাঁটতে এই দেবমন্দিরে আশ্রিত হয়ে বাকি দিন গুলো কাটিয়ে দিতে চান, সবকিছু শুনে ব্রজবল্লভ মিত্র ঠাকুর তার শরীরে তমাল বৃক্ষ তলের ধূলো ছিটিয়ে ও নিজের নামাবলিটি তার শরীরে জড়িয়ে দেন এবং শুকদেব মিত্র এখানে কিছুদিন অবস্থান করার পর তার অতি দূরারোগ্য কুষ্ঠ ব্যাধি ধীরে ধীরে ভাল হয়ে যায়, তখন তাকে বুঝিয়ে ব্রজবল্লভ মিত্র ঠাকুর বাড়ি ফিরে যেতে বললে তিনি বাড়ি না ফিরে নিজের কর্মস্থলে যান এবং কিছুদিন কাজ করার পর আবার ময়নাডালের মহাপ্রভুর অঙ্গনে আসেন এবং তিনি মহাপ্রভুর বিগ্রহের জন্য পূর্বমুখী একটি সুন্দর কারুকার্য শোভিত মন্দির ও গৌরাঙ্গ সায়রটি সংস্কার করিয়ে দেন, এবং তার নিজ গ্রামে ময়নাডালের মহাপ্রভুর সেবা-পূজার নিমিত্ত ভূসম্পত্তিও দিয়েছিলেন ৷ ময়নাডালে প্রথম শুকদেব মিত্রের নব নির্মিত মন্দিরে গৌরসুন্দরের বিগ্রহ প্রতিষ্ঠা হয় ৷ এর আগে নৃসিংহবল্লভ ও তাঁর পুত্র হরেকৃষ্ণবল্লভ মিত্র ঠাকুরের সময়কালে কুটির নির্মান করেই বিগ্রহের সেবা পূজা চলতো ।
*(তৃতীয়)
কার্তিক মাসে নিয়ম সেবা চলাকালীন মহাপ্রভুর মন্দিরে আর এক লীলা প্রকটিত হয়, ভোর হওয়ার অনেক পূর্বেই পাখির ডাক শুনে (তখন ঘড়ি না থাকায়) অসময়ে মঙ্গল আরতি হয়ে যায়, কিন্তু আরতির পর ভোরের আলো ফুটতে দেরী হওয়ায় সেবাইত,ভক্ত, বৈষ্ণবমণ্ডলী যখন সেবা অপরাধ হয়েছে এই আলোচনায় ব্যস্ত, এমন সময় ঘোড়ায় চড়ে একজন সৈন্যসহ উপস্থিত হলেন এবং তিনি এই আলোচনার ইতি টেনে মন্দিরে লুঠ(দস্যু আক্রমণ) সংক্রান্ত বিবরণ দিলেন, মহাপ্রভুর লীলায় অসময়ে ভোড় ও মঙ্গল আরতি হওয়ায় ভক্তগণের সমাবেশ ও যুবকটির সাথে গ্রামের সামনা-সামনি দস্যুরা বাধাপ্রাপ্ত হওয়ায় ফিরে যায় ৷ ব্রজবল্লভ সেই যুবকটির পরিচয় জানতে চাইলে তিনি বলেন যে তিনি মুর্শিদাবাদ নিবাসী বিল্বদান গ্রামের বাসিন্দা ও রাজনগর রাজার অধিনস্ত রাজকর্মচারী শ্রীশুকদেব মিত্র পিতা-জয়কৃষ্ণ মিত্র ৷ ময়নাডালের অনেক অলৌকিক ঘটনার কথা বৈষ্ণবতীর্থ কীর্তনপীঠ ময়নাডাল গ্রন্থে নন্দলাল মিত্র ঠাকুর বিস্তারিতভাবে লিখেছেন ৷
*( চতুর্থ )--
এছাড়াও ১০৮ শ্রী শ্রী জীবশরণ দাস বাবাজী মহারাজ (নিত্যানন্দ জন্মস্থান, একচক্রা, নিতাইবাড়ি, বীরচন্দ্রপুর,বীরভূম) ধীমহি (বাৎসরিক স্মরণিকা) পত্রিকায় ইং-২০১২ সালে ময়নাডালের মহাপ্রভুর অলৌকিক ঘটনা সম্বন্ধে লিখেছেন ৷ রাজনৈতিক ঝড়-ঝঞ্ঝায় চিরকালই শান্তির নীড় ছাড়খার হয়েছে, তাতে ময়নাডালের মহাপ্রভুর নীড়ও বাদ যায়নি ৷ ঐ সময়কালে দস্যুর ভয়ে সকলেই আতঙ্কিত, তাঁরা ছিল অত্যাচারী ও লুণ্ঠনকারী, মানুষের ঘর, মন্দিরের ধাতু মূর্তি, সোনা, রূপা, পিতলের মূর্তিগুলি নিয়ে যেত আর দারু ও শীলা মূর্তি গুলি ভেঙ্গে ফেলত ৷ সেইসময়কালে গৌরসুন্দরের সেবকগণ ব্রজবল্লভ, জগৎবল্লভ, শ্রীবল্লভ, গোপীবল্লভ এবং ভুবন বল্লভ পাঁচ ভাই মিলে দস্যুর ভয়ে ভীত হয়ে একটি দড়ির খাটে করে তাঁদের প্রাণের ঠাকুর গৌরসুন্দরকে নিয়ে বর্দ্ধমান জেলার আউষগ্ৰাম থানার অন্তর্গত (পদুমা) পদ্ম গ্রামের নিমাই দাস বাবাজীর আশ্রমে নিয়ে আসেন ৷ বাবাজী মহারাজের তখন অন্তিম দশা, বাবাজী মহারাজ যখন জানতে পারলেন,ময়নাডাল ধামের গৌরসুন্দরের বিগ্রহ মূর্তি নিয়ে, মহাপ্রভুর সেবক মিত্র ঠাকুরগণ তাঁর আশ্রম কুটিরে নিয়ে আসছেন,তিনি এই সংবাদে আনন্দিত হয়ে বললেন, হে গৌরসুন্দর,আমার জীবনের শেষ মুহুর্তে মৃত্যুর পূর্বে তোমার দর্শন পাবার জন্য অপেক্ষা করে আছি তোমার কাছে প্রার্থনা জানাই,তোমার দর্শন না পাওয়া পর্যন্ত আমার জীবনের শেষ প্রদীপ যেন না নির্বাপিত হয়, তিনি গৌরসুন্দরের বিগ্রহ মূর্তিকে তাঁর আশ্রম কুটিরে প্রাণ ভরে দর্শন করেছিলেন এবং তিনি আশ্রমের সমস্ত সম্পত্তি গৌরসুন্দরকে অর্পণ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৷ মিত্র ঠাকুরগণ ঐ আশ্রমে বাবাজী মহারাজের সমাধি দিয়ে মহোৎসব করে, তাঁদের গৌরসুন্দরকে নিয়ে আবার ময়নাডাল ধামে ফিরে এলেন ৷ গৌরহরিকে প্রাণ ভরে ডাকলে তিনি কৃপা করে তার মনোবাসনা পূর্ণ করেন, তাই নিমাই দাস বাবাজীর সেই মনোবাসনা মহাপ্রভু তাঁকে দর্শন দিয়ে পূর্ণ করেছিলেন ৷ বৈষ্ণবতীর্থ ময়নাডালের অনেক অলৌকিক তথ্যই মিত্র ঠাকুরবাড়ির পারিবারিক ইতিহাসের খাতায় লেখা রয়েছে-
*( পঞ্চম )--
ময়নাডাল ধামের গৌরসুন্দরের সেবায়, ভক্ত, বৈষ্ণব, দর্শনর্থী, অতিথি সকলেই গৌরহরির প্রসাদ পান, অভুক্ত কেউ ফিরে যান না। অসময়ে পৌঁছলে, তাঁদিকে চাল, ডাল, সজ্বী, রান্না করার বাস, নুন-তেল মশলা, জ্বালানী সব কিছু দিয়ে সেবা করান হয়। ঈশ্বরের সেবার মাধ্যমে মানুষের সেবাই ছিল তখন ময়নাডাল ধামের ঐতিহ্য। ( নব্বই এর দশক পর্যন্ত এই প্রথা চালু ছিল) একদিনের ঘটনা প্রায় অধিক রাত্রে পায়ে হেঁটে পঞ্চাশ জন মত ভক্ত অতিথি গৌরসুন্দরের মন্দির প্রাঙ্গনে উপস্থিত হয়ে তাঁরা গৌরহরির সেবকদের ডাকছেন, আমরা অনেক দূর থেকে এসেছি, এখানে পৌঁছতে অধিক রাত্রি হয়ে গেল, আমরা সারাদিন অভুক্ত আছি, আমাদের কিছু ভোজনের ব্যবস্থা করুন। ঘুমের রাতে সেবকগণ ঘুমিয়ে পড়েছেন, অতিথিদের কাতর কণ্ঠের ডাট শুনতে পেলেন না। ভক্তের ডাকে রইতে না পেরে
তখন স্বয়ং গৌরহরি ব্রজবল্লভের রূপ ধরে বললেন, আপনারা এই তমাল তলে বসুন, কিছুক্ষণ বিশ্রাম করুন, আমি আপনাদের ভোজনের ব্যবস্থা করে দিচ্ছি। ঐ ঘুমের রাতে অভুক্ত অতিথি আসায় তাদের সেবার জন্য ময়নাডালের বিগ্রহ ব্রজবল্লভ মিত্র ঠাকুরের রূপ ধরে ময়নাডাল গ্রামেরই গুরুচরণ মোদকের মুদির দোকানে অধিক রাত্রে নিজের হাতের বালা বন্ধক রেখে, ঘুমের রাতে নুন,তেল,মশলা,চাল, ডাল, মাটির বাসন অতিথিদের দিয়ে রান্না করতে বলে, সব্জী আনছি বলে পার্শবর্তী গ্রামে সব্জী আনতে গিয়ে ঢেঁরোবাজার গ্রামে জিতু মন্ডলের বেগুণ বাড়িতে মহাপ্রভুর সব্জী বাড়ির বেড়াতে শ্রীঅঙ্গের চাদর কাঁটাতে লেগে যওয়া এবং পরের দিন মুদির দোকান মালিক ও সব্জীবাড়ির মালিক মহাপ্রভুর অঙ্গের সুগন্দি চাদর ও হাতের বালা নিয়ে এসে সমস্ত কিছু ব্রজবল্লভকে বললে ব্রজবল্লভ ও অতিথিগণ অবাক হন কেননা ব্রজবল্লভ অতিথিদের ডাক ঘুমের মধ্যে শুনতে পাননি, তিনি বললেন অামি তো কিছু জানি না কখন এলেন কখন ভোজন করলেন, আমাদের গৌরসুন্দরই জানবেন ,তাই গৌরসুন্দরই ব্রজবল্লভের রূপ ধরে সেদিন অতিথি সেবা করান, এবং তৎকালীন পূজারী গোলক চাঁদ অধিকারি মন্দির খুলে দেখেন সত্যি সত্যিই মহাপ্রভুর হাতের বালা নাই ও প্রভুর শ্রীঅঙ্গে চাদরও নাই ও শ্রীঅঙ্গে যেন কাঁটার অাঁচরের দাগ ৷ জীতু মণ্ডল প্রভুর চাদর ও গুরুচরণ সাধু ব্রজবল্লভের হাতে ওগুলি দিয়ে অতিথিদের সঙ্গে সকলে গৌরহরির ঐ রূপ দর্শন করলেন৷
*( ষষ্ঠ )--
ভক্তের মনোবাঞ্ছা পূরণের জন্য এই ময়নাডাল ধামে বৎসরে এক দিন দোল পূর্ণিমায় হেলেঞ্ছা বা আম গোটা মুসুরীর ডাল গৌরহরির হরির মধ্যাহ্ন ভোগে লাগে। ভক্তের অন্তরের ডাক শুনে ঈশ্বর তাঁর মনো বাসনা পূরণ করেন, একবার হল কি ময়নাডাল হতে পশ্চিমে অনতি দূরে ভবানীগঞ্জ গ্ৰামের এক গৌরভক্ত চাষী তার মাঠের সজ্বী এবং বিভিন্ন কলাই এর চাষ করত, কিন্তু ভালভাবে কোন ফসলের ফলন হত না, গাছে ফুল আসত কিন্তু ফল আসত না। ঐ চাষী তার একদিন মুসুর কলাই বুনবার সময় প্রথমে মহাপ্রভুকে প্রণাম করে বলল, ঠাকুর আমি কত পরিশ্রম করে এই মাঠেফসল লাগাই কিন্তু গাছের ফুল হয় ফল ধরে না, এইবার এই মাঠে মুসুরি বুনছি, যদি ঐ কলাই ভাল ফলন হয় তবে প্রথমে তোমার ভোগের জন্য দিয়ে তোমাকে দর্শন করে তোমার প্রসাদ পেয়ে আসব, সে কিন্তু জানত না যে মুসুরি কলাই আমিষ তাই ঐ কলাই মহাপ্রভুর সেবায় লাগে না। সে মানত করেছিল তার মাঠে ফসল ভাল হলে, সেই ফসল প্রথমেই সে মহাপ্রভুর সেবার জন্য দিয়ে আসবে। এবার মুসুর ভাল হয়েছে, তাই সে ফসল তুলে একদিন মুসুর কলাই নিয়ে মহাপ্রভুর ভোগের জন্য ময়নাডালে এসে ব্রজবল্লভ মিত্রঠাকুরকে প্রণাম করে আনন্দের সাথে বলছে ঠাকুরমশাই আমার বাড়ি ভবানিগঞ্জ গ্ৰামে, আমি পরিশ্রম করে ফসর লাগাই কিন্তু ফসল হয় না, এবার হয়েছে তাই গৌরসুন্দরের ভোগের জন্য নিয়ে এসেছি এই মুসুর কলাই।
ব্রজবল্লভ তাকে বললে, বাবা, তুমি হয়তো জাননা মুসুর ডাল হচ্ছে আমিষ, এখানে বুটের ডাল ও বিড়ির ডাল ভোগ হয়, তুমি হয়তো না জেনে নিয়ে এসেছ, ওগুলো ভক্ত বৈষ্ণবের সেবায় লাগেনা তুমি কলাই গুলো ফেরৎ নিয়ে যাও। ঐ কথা শুনে চাষীর মনে দুঃখ হল, সে গরসুন্দরকে দর্শন প্রণাম করে বলল, ঠাকুর আমি জানতাম না, মুসুর কলাই আমিষ তোমার সেবায় লাগে না। তোমার সেবায় যখন লাগল না, তখন এই কলাই আর ফেরৎ নিয়ে যাব না, ঠাকুর মশাইয়ে বাড়িতে রেখে তোমার চরণামৃত পেয়ে আমি বাড়ি যাব। ব্রজবল্লভের দুই পুত্র- গোপালবল্লভ ও আনন্দবল্লভ, আনন্দল্লভের খুব অসুখ হল, তাঁর শরীর দুর্বল হয়ে গেল, কবিরাজ মশাই চিকিৎসায় তাঁর পথ্যের ব্যবস্থা করলেন মুসুর কলাই এর ডালের সাথে হেলেঞ্ছা শাক সেদ্ধ করে করে খাওয়াতে হবে। আনন্দবল্লভের মাতাঠাকুরাণী কবিরাজের নির্দেশ মত সন্তানের পথ্যের জন্য ঐ চাষীর দেওয়া মুসুর কলাইয়ের সাথে হেলেঞ্ছা শাক দিয়ে অতি যত্ন করে রান্না করলেন, ঐ কলাই সেদ্ধ হয়ে অতি উপাদেয় ডাল হয়েছে, তিনি চিন্তা করলেন এই ডাল গৌরসুন্দরকে নিবেদন না করে, কবিরাজের উপদেশ মত পথ্য আনন্দবল্লভকে দিই কি করে ?
এই চিন্তা করে তিনি কাউকে কিছু না জানিয়ে এক বাটি ঐ হেলেঞ্ছা মিশ্রিত মুসুর ডাল গৌরহরির মন্দিরের এক কোনায় রেখে এলেন। এবং বাড়িতে এসে তাঁকে নিবেদন করে পুত্রের অসুখের আরোগ্যলাভ কামনা করে আনন্দবল্লভকে পথ্যের জন্য এক বাটি খেতে দিলেন।
গৌরসুন্দরের ভোগের সময় পূজারি ভোগ মন্দির থেকে ভোগের পাককরা দ্রব্য সামগ্ৰী পাত্রে সাজিয়ে নিয়ে গিয়ে ভোগ নিবেদন করে মন্দিরের দরজা বন্ধ বন্ধ করে ভোগ নিবেদনের জন্য মন্ত্র জপ করতে লাগলেন। জপ করা শেষ হলে তিনি মন্দিরের দরজা খুলে ভোগ তুলতে গিয়ে দেখেন রাজভোগের পাত্রের মধ্যে বাটিতে রয়েছে হেলেঞ্ছা মুসুর ডাল। আমি ভোগের পাক করেছি ভোগ সাজিয়েছি আমি, তাহলে ঐ আমিষ ডাল এল কি করে ? কে রাখল ? পূরারী ঠাকুর গোলক চাঁদ অধিকারী ব্রজবল্লভকে ডেকে বললেন। এবার তাঁরা ভাবলেন আমাদের সেবা অপরাধ হল, পুনরায় ভোগের ব্যবস্থা করার উদ্যোগ করতেই, ঐ কথা শুনে মিত্রঠাকুর জায়া বললেন আমি শুদ্ধভাবে ঐ ডাল পাক করে আনন্দবল্লভকে দেওয়ার আগে আনন্দবল্লভ সুস্ব হওয়ার কামনার্থে মন্দিরের এক কোনে এক বাটি ডাল রেখে এসেছিলাম। কিন্তু ঐ বাটি রাজভোগের থালায় উঠল কি করে ? তা তো আমি জানি না ? এ নিশ্চয়ই গৌরহরির ইচ্ছা। তাহলে কি ঐ ভক্তের দেওয়া মুসুর কলাই, আমার হাতে পাক করা ঐ ডাল, প্রভু আমার নিজে আস্বাদন করলেন ? তাঁর মুখে ঐ কথা শুনে ব্রজবল্লভ বললেন আমিও ঐ চাষীকে ঐ মুসুর ডাল ফেরৎ নিয়ে যেতে বললে, ও খুব দুঃখ পেয়ে শুধু চরণামৃত নিয়ে প্রসাদ না পেয়ে মনে দুঃখ নিয়ে চলে গিয়েছিল, তাই ভক্তের ভগবান ভক্ত বাঞ্ছা পূরণের জন্য, আমার ছেলের অসুস্থ হওয়া, কবিরাজের নির্দেশিত পথ্য, এই সবের মধ্য দিয়ে এভাবেই গৌরহরি হেলেঞ্ছা মুসুর গ্ৰহণ করলেন। আস্তে আস্তে গৌরহরির কৃপায় আনন্দবল্লভ সুস্থ হয়ে উঠলেন। এখনো বর্তমানে ঢেঁরোবাজার, চূড়ঢ় ও জামরান্দ, ভবানীগঞ্জসহ পার্শবর্তী গ্ৰাম গুলো থেকে ভক্ত চাষীদের নতুন ফসল উঠলে এখনো মহাপ্রভুর ভোগের জন্য তুলে রেখে নিজেদের সময়মত মন্দিরে দিয়ে যান। ভক্তের মনোবাঞ্ছা পূরনের জন্য বছরে ঐ দোলের দিনে এখনো গোটা মুসুর ও হেলেঞ্চা বা আম মুসুর গৌরসুন্দরের ভোগে নিবেদন হয়। এটিও একটি অলৌকিক ঘটনার মধ্য দিয়েই ঘটেছিল, সেটি হল ব্রজবল্লভের ছেলে আনন্দবল্লভের অসুস্থ হওয়া ও সুস্থ হওয়া নিয়ে এই অলৌকিক ঘটনাটি ঘটেছিল ৷ গৌরহরির কৃপায় কবিরাজের চিকিৎসায় আনন্দবল্লভ সুস্থ হয়ে উঠলেন। ( উক্ত দুটি (পঞ্চম ও ষষ্ঠ) ঘটনাই পূজারী শ্রী গোলকচাঁদ অধিকারি সময় কালীনই ঘটেছিল। এই ঘটনাবলীর পর থেকেই পূর্বাকালে প্রায় প্রতিটি গ্ৰাম থেকেই ভক্ত চাষীগণ তাঁর মাঠের উৎপন্ন ফসলের অগ্ৰভাগ ধান, চাল, ও সজ্বী ইত্যাদি তুলে রেখে নিজেদের অবসর মত শ্রীগৌরহরির ভোগের জন্য ঠাকুর বাড়িতে পৌঁছে দিতেন)।
সপ্তম)
শ্রদ্ধেয় ড: হরেকৃষ্ণ মুখোপাধ্যায় রচিত 'বাঙালার কীর্তন ও কীর্তনীয়া গ্রন্থে' ময়নাডালের অলৌকিক তথ্যেরও উল্লেখ রয়েছে, সেখানে গ্রন্থকার একজায়গায় লিখেছেন—কীর্তনক্ষেত্র "ময়নাডাল" গ্রামের প্রসিদ্ধি সর্বজন বিদিত ৷ ময়নাডালের ধারাতে গায়ক ও বাদক সমভাবে জন্মলাভ করেছেন ৷ পুরনো দিনের বেশীর ভাগ প্রসিদ্ধ বাদকই ছিলেন ময়নাডালের এবং সেজন্য বলা হ'ত "উত্তরখণ্ডের বায়ান অার দক্ষিণখণ্ডের গায়ান" এরাই প্রসিদ্ধ ৷ ময়নাডালের এই নিকুঞ্জবিহারীর খোলবাদন নিয়ে একটি জনশ্রুতি প্রচলিত অাছে ৷ একদিন সকালে বর্তমান ঝাড়িখকোনণ্ডের কোন এক গ্রামে গানে যোগদান করার জন্য শ্রীখোল কাঁধে নিয়ে নিকুঞ্জবিহারী_চলেছেন ৷ এমন সময় মাঠের মাঝখানে একটি রাখাল বালক তাঁর পথ রুদ্ধ করে তাঁর বাজনা শুনতে চেয়েছেন ৷ বহু চেষ্টা করেও বালকক নিরস্ত নিরস্ত করতে না পেরে শ্রীখোলটি খুলে সামান্য একটু বাজালেন ৷ বালকটি বাজনা শুনে মুগ্ধ হয়ে বললেন— "ঠাকুর, অামার তো কিছু নাই তুমি এই কাঁচুলিটা নিয়ে যাও ৷" কোমরে বাঁধা চাদরটি দিয়েই তিনি কোথায় অন্তর্হিত হয়ে গেলেন ৷ নিকুঞ্জবিহারীও সংবিৎ ফিরল,তাকাতেই দেখলেন সূর্য তখন পাটে গেছে, প্রায় অপরাহ্ন বেলা ৷ মন খারাপ করে বাড়ি ফিরে গিয়ে নিকুঞ্জবিহারী শুয়ে পড়লেন, পরে স্বপ্নাদেশে জানতে পারলেন মহাপ্রভু স্বয়ং শ্রোতা হিসাবে বাজনা শুনলেন এবং তাঁরই গায়ের উড়ানী নিকুঞ্জবিহারীকে দিয়েছিলেন ৷ এমন অারও অলৌকিক ঘটনা অাছে ময়নাডালকে কেন্দ্র করে ৷
এই ধারার অর্থাৎ মনোহরসাই ধারার বাদকদের মধ্যে অনেক বাদক ও গায়ক ছিলেন ময়নাডালে এবং ময়নাডাল হল কীর্তন গান ও বাজনার একটি পীঠস্থান ৷ নিকুঞ্জবিহারী মিত্র ঠাকুর বাংলার ১২৯৬ সালে "সঙ্গীতবাদ্য রত্নাবলী"' গ্রন্থ প্রকাশ করেছিলেন ৷
বউড়া নিবাসী রাজ কর্মচারী শুকদেব মিত্র মহাপ্রভুর কৃপালাভ করে ব্রজবল্লভ মিত্র ঠাকুরের সময়কালে পূর্বমুখী যে কারুকার্য খচিত মন্দিরটি নির্মান করিয়ে দেন সেখানেই বিগ্রহের প্রতিষ্ঠা হয় ৷ সময়ের সঙ্গে সঙ্গে সেই মন্দিরটি নষ্ট হতে থাকায় পরবর্তীতে মিত্রঠাকুর বংশের নিকুঞ্জ বিহারী মিত্র ঠাকুর পাকা একটি দক্ষিণমুখী মন্দির ও তৎসহ ভোগ মন্দির,পঙ্গোৎশালা, এবং কীর্তন শেখার টোল নির্মান করেন , এবং ঐ নির্মানে তৎকালীন কলিকাতার হিন্দুস্কুলের প্রধান শিক্ষক রায় বাহাদুর শ্রীযুক্ত রসময় মিত্র (চানক নিবাসী) মহাশয় চারশত টাকা সাহার্য্য করেছিলেন এই তথ্য শ্রীনিকুঞ্জ বিহারী মিত্র ঠাকুরের পুত্র মৃদঙ্গ বিশারদ শ্রী রসরাজ মিত্র ঠাকুর ঠাকুর বাড়ির ইতিহাসে তার খাতায় লিপিবদ্ধ করে গেছেন ৷ তিনি শ্রীনিকুঞ্জ বিহারী মিত্র ঠাকুরের মৃত্যুর কথা উল্লেখ করে বলেছেন তিনি ধান্যকুড়িয়া নামক গ্রামে জমিদার শ্রী মহেন্দ্র লাল গায়েনের বাড়িতে শ্রাদ্ধের অাসরে কীর্তন করতে করতে দেহ রাখেন বাংলার ১৩১৪ সালের ৭ ই মাঘ এবং তাঁর তিরোভাব তিথিতে সেখানে মহোৎসবও হয়৷ শোনা যায় এখনও ঐখানে তিরোভাব তিথিতে মহোৎসব হয়ে থাকে ৷ নিকুঞ্জবিহারী নির্মিত মন্দিরটি নষ্ট হতে শুরু করলে শুকদেব মিত্র নির্মিত মন্দিরটি সেবাইতগণ সংস্কার করে ওখানে আবার সেবা-পূজা শুরু করেন ৷ নিকুঞ্জ বিহারী মিত্র ঠাকুর নির্মিত মন্দিরের ধ্বংসাবশেষ আমাদের ছোট বেলায় দেখার সৌভাগ্য হয়েছে ৷ সত্তোরের দশকে ঐ মন্দিরের ধ্বংসাবশেষ পরিস্কার করেই মূর্গাসোল নিবাসী শ্রীমতি বিজয়া বাগ মহাশয়া একটি মন্দির তৈরী করে দেন, এবং যে মন্দিরটি বউড়া নিবাসী রাজ কর্মচারী শুকদেব মিত্র মহাপ্রভুর কৃপালাভ করে ব্রজবল্লভ মিত্র ঠাকুরের সময়কালে পূর্বমুখী যে কারুকার্য খচিত মন্দিরটি নির্মান করিয়ে দেন সেটিও বিড়লা চ্যারিটি ট্রাস্ট থেকে সংস্কার করিয়ে দেওয়া হয়। বর্তমানে ঐ মন্দিরেই এখন শ্রীবিগ্ৰহ সেবিত হন।
(অষ্টম )
আর একটি অলৌকিক ঘটনা এখনও সমানে ঘটে চলেছে যা
এখনো চাক্ষুস করা যায়, সেই নৃসিংহবল্লভ মিত্র ঠাকুরে বিগ্রহ-সেবা প্রতিষ্ঠার পর থেকে এখন চলে আসছে , মধ্যাহ্ন ভোগের পর যখন ভক্তরা মহাপ্রসাদ পান, মহাপ্রসাদের শেষ পদে যেই পায়স পড়ল আর তখনই জীবভক্ত কুক্কুরের দল কোথা থেকে এসে ভক্তের উচ্ছিষ্ট প্রসাদ পাওয়ার জন্য চলে আসে এবং ভক্তের উচ্ছিষ্ট প্রসাদ পায় ৷ বলে রাখা ভালো এই জীবভক্ত কুক্কুরগুলি কিন্তু মন্দিরের অঙ্গনে উচ্ছিষ্ট প্রসাদ পাওয়ার সময় কখনও কোনদিন কামড়ানো বা আঁচড় দেয় নাই ময়নাডাল ধামের অতীত ও বর্তমানের অনেক অলৌকিক ও ঐতিহাসিক তথ্যের বহু নিদর্শন ঐ তথ্যগুলি সাক্ষ্য বহন করে....
--------
(নবম)
আমাদেরই বাংলার ঘরের বিখ্যাত কীর্তনীয়া অবধৌত দাস ময়নাডালে শ্রীমহাপ্রভূর বিগ্ৰহের সামনে মহাপ্রভুর বিবাহোৎসব গানের সময় শ্রীবিগ্ৰহের অঙ্গে ঘর্মবিন্দু দেখা দিয়েছিল এবং বিগ্ৰহের উত্তরীয় সিক্ত হয়ে গেছিল। (গ্ৰন্থ--"প্রাণনাথ হৈও তুমি"--প্রীতম বসু। পাতা-৫৭-৫৮)।
----------------
💛💚 ১৮ 💚💛
