STORYMIRROR

Dola Ahsan

Romance

2  

Dola Ahsan

Romance

তুমি কি আমার ঘর হবে?

তুমি কি আমার ঘর হবে?

1 min
152

তুমি কি আমার ঘর হবে?

যখন চেনা জগৎ ভীষণরকম পর হবে? 

যখন শ্রান্ত পায়ে ক্লান্ত কায়ে ফিরবো আমি,

তখন উষ্মতাতে আদ্র হাতে ঘুম পাড়াবে?

যখন রাত্রিগুলো অন্ধকারের ঠাশবুনটে বেজায় কালো,

তখন তুমি শেষ বিকেলের নরম রোদের আলো হবে? 

যখন চোখের কোলে কালো মেঘের ঘনঘটা,

তখনও কি মাতাল করা মুগ্ধতাতে ডুববো আমি? 

যখন কপালটাতে জীবনবাবুর আঁকিবুঁকি, 

তখনও কি আলতো করে হামি খাবে? 

তুমি কি আমার ঘর হবে?

যখন চেনা জগৎ ভীষণরকম পর হবে?



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance