STORYMIRROR

Kazi Mostak

Abstract Fantasy Others

3  

Kazi Mostak

Abstract Fantasy Others

তুমি বদলে যাবে

তুমি বদলে যাবে

1 min
184

আমি বলেছিলাম ভালোবাসার পথ কষ্টের হয় ;

সে সুদীর্ঘ পথে তুমি আমার পাশে হাঁটতে পারবেনা , 

তুমি একটা সময়ে ঠিকঠাক বদলে যাবে ।

ভালোবাসার পথে ছড়িয়েছিটিয়ে থাকে অজস্র কাঁটা 

তাই তুমি অন্যপথ ধরে হেঁটে যাবে একটা সময়। 


আজ ভালোবাসার পূর্নতায় ভরিয়ে দিলে ঠিক, 

কিন্তু আগামীকাল আজকের মতো ভালোবাসতে পারবেনা ।

হৃদয় কোন খেলনা নয় যে প্রতিনিয়ত ভাঙবে গড়বে;

আর তাই একটা সময় তুমি বদলেই যাবে ।


আমি জানি তুমি এক জায়গায় থাকতে অভ্যস্ত না, 

তুমি চলে যাবে এবং নিজেকে বদলে নিবে। 

তুমি আমার সাথে দুঃখের আগুনে জ্বলতে পারবেনা

তোমাকে জ্বলতে হবে এই পৃথিবীর আগুনে। 



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract