STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Abstract Romance Others

3  

Partha Pratim Guha Neogy

Abstract Romance Others

তোমায় ভালোবেসে

তোমায় ভালোবেসে

1 min
198

আমাকে তুমি যখন প্রশ্ন করো

আমি কি তোমায় ভালোবাসি?

অন্ধকারে লুকিয়ে মুখ

আমি নিজেই নিজের মনেই হাসি । 


এর উত্তরে কি বলবো বলো,

জবাব বিশ্বকোষেও হয়তো নাই,

উথালপাথাল হয়ে খুঁজে মরি

কোথাও যদি এর যোগ্য শব্দ পাই । 


জানো কি, এই প্রশ্নে তোমার

হঠাৎ থামে প্রবাহী নদীর ধারা।

আমার আকাশখানি কালো করে 

মেঘে ঢাকা সন্ধ্যাতারা । 


কিন্তু তার চেয়েও গভীর ঘন

দুঃখে লজ্জায় ঢাকে আমার মুখ

পাইনে খুঁজে একটি কথাও

অজানা শঙ্কায় ভয়ে কাঁপে আমার বুক । 


এতোদিনেও বোঝেনি যে ভালোবাসার ভাষা,

তাকে আজ বোঝাবো কোন ভরসায়?

না বলা সেই ছোট্টো কথা

বলিনি কি কখনও কোনো ভাষায়? 


বলিনি কি তোমায় এই কথাটি

তোমার দিকে নীরবে চেয়ে,

এই গান কি সারাজীবন

আমার জীবন দিয়ে যাইনি গেয়ে? 


তুমি যখন প্রশ্ন করো

কেন আমি করি এত ভুল ।

সেই কথা তো জানে ভালো

শিশির ভেজা ভোরের ফুল।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract