STORYMIRROR

Manab Mondal

Abstract Inspirational

4  

Manab Mondal

Abstract Inspirational

সুভাষের কাছে প্রশ্ন

সুভাষের কাছে প্রশ্ন

1 min
348

রূপালী জোছনা মাখা শহুরে

গলি পথে হাহাকার প্রশ্ন করে,

হে সুভাষ তুমি কেন ফিরলে না ঘরে।

ভিক্ষায় পাওয়া ভাঙা স্বাধীনতা দুঃখ বয়ে

একটাই প্রশ্ন ওঠে বারে বারে এ বিষন্ন হৃদয়ে।

এই স্বাধীনতা কি দিতে চেয়েছিলে তুমি রক্তের বিনিময়ে?

চট্রগ্রাম থেকে জালিয়ান বাগ ময়দানে

শত কোটি শহিদে বলি দানে

যে স্বাধীনতার স্বপ্ন তুমি গেছিলে বুনে।

তা আজ কোথায় হারিয়ে গেলো বলো?

আজো মসজিদ মন্দির নিয়ে যাচ্ছে ওরা লড়ে

আরো কারো সম্পদ যাচ্ছে পাহাড় মতো বেড়ে।

ছোট শিশুদের মতো ভাবে ওরা সবকিছু আল্লাহ করে, কিংবা করে ঈশ্বরে।

বড়ো দুঃখ করছি প্রশ্ন, লিখছি এ কবিতা

এক দুঃখ মাকে ফেলে গেছিলে চলে, 

 দেশে মাকে মুক্তি দিতে চেয়েছিলে বলে।

কিন্তু তুমি চেয়েছিলে কি এমন স্বাধীনতা।

যেখানে শোষিত গরীব জনতা ,

আর দুর্নীতির পয়সায় ফুলে ফেঁপে ওঠে নেতা??

 



Rate this content
Log in

Similar bengali poem from Abstract