STORYMIRROR

Nirjan Sen Baul

Abstract Others

3  

Nirjan Sen Baul

Abstract Others

সত্তা

সত্তা

1 min
231

আমার অস্তিত্ব আমার চারপাশে লম্বমান

তাকে রীতিমত যুঝে নিতে হয়

ভেসে বেড়ায় খেলা করে আমার সাথে

আমি অজ্ঞতায় হাতৱাই

বস্তু ও ভাবের এই দ্বন্দ্বে আমি জরাজীর্ণ

ছোটবেলা থেকে যেসব বই পড়ে বড় হয়েছি তার ফল এই ভাববাদ

আমি হাত বাড়াই আমার অস্তিত্বের দিকে

কে কার কথা শোনে

ভাসমান, ঘুরে বেড়ায় আমার চারপাশে

আমি অসহায়

কণ্টকাকীর্ণ

রোজ সন্ধ্যেবেলায় অদ্বয়তা আমাকে

গ্রাস করে

জগত ও ব্রহ্ম এক

জগৎ মিথ্যা ব্রহ্ম ই সত্য

আমার অস্তিত্ব এভাবেই আমার থেকে পিছলে যায়


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract