STORYMIRROR

MRINMOY KAR

Tragedy Inspirational

3  

MRINMOY KAR

Tragedy Inspirational

স্বপ্ন আছে

স্বপ্ন আছে

1 min
245


স্বপ্ন আছে বড়ো হব, অনেক অনেক বড়ো,

জানি না আমি শেষ পর্যন্ত কোথায় গেয়ে পৌঁছাবো?

যাকিছু অর্থ সঞ্চয় করবো সবই দেবো বিলিয়ে,

যারা অসুস্থ, যারা অনাহারী, যারা মেধাবী তাদের মধ্যে।

স্বপ্ন আছে খুনি হব, করবো অনেক অনেক খুন,

যারা পাপী, যারা অত্যাচারী, যারা শোষণ করে সারাক্ষণ।

খুন করে জেলে যাবো, সামনে দেখবো ফাঁসির দড়ি,

ফাঁসির আগে দেখে যাবো, সুখে আছে ভারতীয় নারী।।

স্বপ্ন আছে স্বাধীন হব, মানব সমাজের থেকে,

ভেঙে - চুরে তছনছ করে দেবো পাপের সাম্রাজ্যকে।

স্বাধীন করবো নারী সমাজকে, স্বাধীন করবো দেশ বাসীকে,

স্বাধীন মনে শাস্তি দেব, মায়ের চোখে জল আনা সন্তানকে।

স্বপ্ন আছে দেখবো আমি, দেখবো পুরো জগৎকে,

বারে - বারে জন্ম নেবো, নতুন নতুন রূপে।

কখনো ভারত - পাকিস্থানে বা আফ্রিকা - অস্ট্রেলিয়াতে,

হিন্দু - মুসলিম - শিখ - বা খিস্ট্রানের ঘরে।।

স্বপ্ন আছে আশা আছে, ঈশ্বর নেবে আমার সেবা,

সেই আশাতেই সারারাত মন্দিরে বসে থাকি একা।

রাত্রি পেরিয়ে ভোর হয়, পাইনা ঈশ্বরের দেখা,

ব্যর্থ মনকে সান্ত্বনা দিই, জীব সেবাই ঈশ্বরের সেবা।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Tragedy