STORYMIRROR

Shubhadip Saha

Abstract Romance

3  

Shubhadip Saha

Abstract Romance

সবার মাঝে তুমি চা

সবার মাঝে তুমি চা

1 min
367


গ্রীষ্মের প্রখর তাপে তোমাকে পাই

প্যাঁচপেঁচে বর্ষাতেও তোমাকেই চাই। 

তুমি আছ শরতে, উৎসবের আয়োজনে

তুমি আছ সকল প্রিয়জনেরও প্রয়োজনে। 

ধনীর অট্টালিকাতেও তোমার যেমন দাম

চার রাস্তায় চায়ের দোকানে সেই একই সুনাম। 

প্রেমিকদের হাতের ছোঁয়াতেও তুমি অনন্য প্রাণ

তোমাকে এক চুমুতেই হয় হাজার সমাধান। 

আড্ডা, আনন্দ- উচ্ছ্বাস সবেতেই তোমার ঠাঁই

তুমি চা বিশ্বজুড়ে তোমাকে করি বড়াই। 


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract