STORYMIRROR

Shubhadip Saha

Abstract Others

3  

Shubhadip Saha

Abstract Others

নদীর ঘাট

নদীর ঘাট

1 min
505


শত শত মানুষকে পার করানোই আমার কাজ

দিনের শেষে আমি একা, হ্যাঁ আমি নদীর ঘাট। 

হাসি, কান্না, আনন্দ, দুঃখ তাদের সব দেখেছি

আমার কষ্টেও বুকে তাদের আগলে রেখেছি। 

তবুও আমার বুকের উপর চলুক তাদের পা

সেতু মানেই নিঃস্ব, অসহায়,আমি আরো একা। 

নদীর সাথে প্রেম করি তারও যে নেই উপায়

ব্যস্ততায় নদীর জল বয়ে যায় একটুও না দাঁড়ায়। 

একাকীত্বে হাজার কাহিনী জমে গেছে বুকে

আমার যে অনেক দায়িত্ব থাকতেই হবে সুখে। 

                        


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract