STORYMIRROR

Shubhadip Saha

Abstract Romance Classics

3  

Shubhadip Saha

Abstract Romance Classics

অনন্যা কবিতা

অনন্যা কবিতা

1 min
531


তোমায় ভালোবাসি তুমি আমার কবিতা

হয়তো তোমারি জন্য লিখছি কিছু কথা। 

তুমি হলে প্রেম, তুমি হলে আমার কল্পনা

তাইতো সবার তোমাকে নিয়ে এত ভাবনা। 

তুমি হলে সবার প্রাণ, তুমি হলে নয়নের মণি

তোমায় ভালোবাসে, তুমিও ভালোবাসো জানি। 

তোমার আছে আনন্দ, তোমার আছে কান্না

তুমি আঁধার মেটাও, তুমি চাঁদের জ্যোৎস্না। 

তোমার আছে সুখ তবুও তুমি কখনো দুঃখী

হয়তো তোমায় সবাই চায় তাই তুমি সুখী। 

তুমি মূল্যবান মণি তোমার অনেক মূল্য 

তুমি ছাড়া এই জগতে নেই কোনও তুল্য। 

তুমি হলে বৃষ্টি, তুমিই আবার বেগবতী নদী

তুমি হও অঝোর বন্যা যখন আমরা কাঁদি। 

তুমি হলে স্বপ্ন, তুমিই হলে আমার আয়না

তুমি হলে সম্পূর্ণা, তুমিই হলে রূপবতী অনন্যা। 

এক অঙ্গে অনেক রূপ তাই তুমি ধন্য

লিখলাম এত কিছু হয়তো তোমারি জন্য। 

                          

                     


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract