STORYMIRROR

Amitabh Roychowdhury

Classics

3  

Amitabh Roychowdhury

Classics

স্বাধীনতার ডাক

স্বাধীনতার ডাক

1 min
715

এক সারি বাড়ি, রোদে তপ্ত,

একটুকু ফাঁকি, আকাশ অতৃপ্ত!

অলি-গলি ছাওয়া, সময় হয়নি,

একলা কলের এক বিন্দু পানি!

সাদা-হলুদ-সবুজ-লাল দেয়াল,

যুদ্ধ শেষে ক্লান্ত সৈন্য দল!

হঠাৎ এদের মাঝে, স্কুল থেকে ফেরা,

পিঠে বেশ ভারী ব্যাগ, বেচারা!

গরম হাওয়ায় ভর্তি জলের বোতল,

রাস্তায় ঘষা এক জোড়া জুতো,

শরীর সমেত ছোট মাথা, টলমল!

দূর কার্নিশে বসা একটা কাক -

কা-কা করে ডাকে স্বাধীনতার ডাক!


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Classics