STORYMIRROR

Surajit Barman

Drama Romance Tragedy

3  

Surajit Barman

Drama Romance Tragedy

পল্লবী

পল্লবী

1 min
396

  ওই যে দেখছো, মাটির পথ, বাঁকা নদীর পাশে,

    তারই পাশে পাবে তুমি, মাঠটি ঢাকা ঘাসে;

   পেরিয়ে মাঠ, ছোট্ট বাগান, তারপরেতে গ্রাম,

   সেখানেই তো থাকতো সে,পল্লবী ছিলো নাম।


   মাঠের পাশে কুয়োতলায়, জল তোলার ভীড়,

  সেখান থেকেও দেখা যেত,ওই বাঁকা নদীর তীর;

  মিছেই আমি দাঁড়িয়ে যেতাম,দেখবো বলে তাকে,

  বিকেল হলেই ছুটে যেতাম, নাম ধরে কে ডাকে।


 পেরিয়ে গেল অনেক বছর, কেউ রাখেনি খোঁজ,

 আজ বয়স ষাট,হাঁটছি তবু সেই রাস্তা ধরে রোজ;

   সেই মাঠটি নেই সেখানে,হয়েছে শপিংমল,

সেই কুয়োতলা হারিয়ে গেছে, ঘরে ঘরে ট্যাপকল।


 হয়তো সেও বদলে গেছে,পালটে গেছে এভাবেই, 

তার ছোট্ট গ্রামটি হারিয়ে গেছে,নামটিও আর নেই;

পুরনো স্মৃতি হাতড়ে বেড়াই,কেনই বা আজও ভাবি,

মনের ভেতর অজান্তেই, কেউ খুঁজে চলেছে পল্লবী।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Drama