ভালোবাসার ভীড়ে
ভালোবাসার ভীড়ে
যাবার পথে শুধু দেখি
তোমায় পিছু ফিরে;
হাজার স্বপ্ন নিয়ে আছি,
শুধু তোমায় ঘিরে ।
অল্পতেই রাগ করে,
যাও আমায় ছেড়ে;
যাবার সময় নিয়ে,
ভালোবাসা কেড়ে।
জানিনা তুমি কেনো আছো,
এতটা আজও দূরে;
হারাতে চাই তোমায় নিয়ে,
ভালোবাসার ভীড়ে।

