STORYMIRROR

Debasis Maity

Tragedy

3  

Debasis Maity

Tragedy

ওঠা নামা

ওঠা নামা

1 min
44

ওঠার আগে নামতে হবে

নামার আগে থামতে হবে

থেমে দেদার ঘামতে গিয়ে

রক্ত চাপে বইতে হবে। 


আসছে যারা আপন বলে

যাবে ফেলে দুদিন বাদে 

ওঠার আগে নামতে হবে

সবাই মিলে ঠেলবে খাদে । 


ভ্রান্তি মালা গলায় পরে

ছুটছে যারা বন্ধ চোখে

খুলবে ও চোখ হোঁচট খেলে

ছিঁড়বে সুতো মনের দুখে । 


বাঁচার স্বপ্ন দেখছো যদি

বাঁচার আগে মরতে হবে। 

ওঠার আগে নামতে হবে

নামার আগে থামতে হবে

     --------------


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Tragedy