STORYMIRROR

World Crazy girl "Kuhu"

Abstract Others

3  

World Crazy girl "Kuhu"

Abstract Others

ও বন্ধুরে,

ও বন্ধুরে,

1 min
156


জীবনের ফাঁকে ফাঁকে,

হৃদয়ের পাখোয়াজে,

পেছনে বারে বারে তাকায়.....

ওরে কেউ আসবে,কেউ মান ভাঙাবে

এই আশা রয়ে রয়ে যায়। 

মন শুধু আশা ভরে 

তবু যে নিরাশ করে,

নদীর লহমা স্রোতে

আঁধারের বাঁকা পথে

কেউ দিতে আসে নাই বাঁধ....


ও বন্ধুরে, বন্ধুরে

সত্যি কবে তোর দেখা পাবো রে...

ও বন্ধুরে, বন্ধুরে।।


নিশি কিংবা দিবসে

হাতে হাত রেখে,

মনপুকুরের খেয়াঘাটে বাঁধবো সাথী বুক ....

দুঃখের বালুচর খুড়ে 

ঢুকতে আনন্দ অন্দরে,

সঙ্গী হয়ে পাশে থাকবে এটাই হতো সুখ ...

স্বপ্ন দেখে দিবারাত্রি মন থেমে যায়

বাস্তব ছেড়ে কল্পনা যে পালিয়ে পালিয়ে যায়...

এই পথ ভুলে

জীবনভর আছি বলে,

কেউ আঁটে না যে বন্ধনের গাঁথ...


ও বন্ধুরে, বন্ধুরে

সত্যি কবে তোর দেখা পাবো রে.....

ও বন্ধুরে বন্ধুরে ।।



দু হাতের মাঝ ফাঁকে

 হৃদয়ের পাখোয়াজে,

অপূর্ণতায় ফাঁকা ফাঁকা দেখায়....

ওরে কেউ আসবে

কেউ পূরণ করবে ,

এই চাওয়া রয়ে রয়ে যায়....

মন শুধু তারে খোঁজে

তবু যে হারে শেষে,

ব্যর্থ জীবন স্রোতে

পাশে বসে হাসি মুখে,

কেউ দিতে আসে নাই সাথ......


ও বন্ধুরে, বন্ধুরে

সত্যি কবে তোর দেখা পাবো রে ....

ও বন্ধুরে, বন্ধুরে।।







Rate this content
Log in

Similar bengali poem from Abstract