STORYMIRROR

Paula Bhowmik

Drama Action Inspirational

3  

Paula Bhowmik

Drama Action Inspirational

মোবাইল সোনা

মোবাইল সোনা

1 min
165

হাতি পুষলে তার খাবার কলা গাছ জোগানো চাই, 

মোবাইলের খাবার তো ব্যাটারি আর নেটওয়ার্কটাই। 

মরা পচা ফাটা পুরোনো মোবাইল লোকে দেয় ফেলে,

এগুলোকে অযথা বোঝা ভাবে কাজে লাগেনা বলে।

একটি ফোনে সোনা থাকে চৌত্রিশ-পঞ্চাশ মিলিগ্রাম,

ভেবোনা খুবই সামান্য, এটা একেবারে খুব কম দাম।

লোকে জানেনা, একচল্লিশটি মোবাইল থেকে, 

খুঁটে খুঁটে, সোনা পাওয়া যায় প্রায় এক গ্রাম।

পুরো পৃথিবীর বাতিল ফোন থেকে সারাবছর ভর, 

সোনা পাওয়া যায় প্রায় চার হাজার কোটি টাকার ! 

ছোটো ফোন কিংবা স্মার্ট ফোন,তাতে আছেই সোনা, 

এটি বিদ্যুতের সুপরিবাহী, আর সহজে ক্ষয় হয়না।

সোনা তে যে কখনও মরচেও ধরেনা ! 

তাই মোবাইল এর ইনটিগ্রেটেড সার্কিটের, 

কানেকটরগুলিতে ব্যবহার হয় সোনার। 

আর এভাবেই চলে পুরোনো বাতিল মোবাইলের সোনার কোটি কোটি টাকার কারবার ! 

রাবারের গ্লাভস, এ্যাপ্রন আর চোখে গগলস পরে, 

নানান ধরনের রাসায়নিকও ওরা ব্যবহার করে। 

টাকা রোজগারের জন্য ঝুঁকি নিয়ে ওরা কাজ করে! 

মরা হাতি লাখ টাকা কথাটা শুনেছি ছোটোবেলায়, 

বাতিল মোবাইল ফোনও যে এখন আর ফেলনা নয়। 

ভাঙা কিংবা অকেজো, ছোটো, বড়, স্মার্ট বা মরা, 

মোবাইল এর কেনা বেচা করে সংসার চালায় ওরা। 

নতুন মোবাইল বিক্রিতে হয়তো বেশী লাভ করে, 

কিছু লাভ তো হয় লোকের,মোবাইল বাতিলের পরে। 

জন্ম থেকে মৃত্যু সর্বদা মোবাইল মানুষের সেবা করে! 

বুঝে শুনে মাপমতো মুঠোফোন ব্যবহার করা চাই, 

মোবাইলে যেন নিজেদের ক্ষতি নাহয় কোনো ভাবেই। 



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Drama