STORYMIRROR

The Yellow Butterfly

Romance

4  

The Yellow Butterfly

Romance

মিলনবেলা

মিলনবেলা

1 min
313

আকাশের সাথে আজ আমারও দু'চোখ ভেসেছে,

মনের গভীরে যেন কালবৈশাখী এক-

বহুযুগ পরে থেমেছে।

আকাশের সাথে আজ আমারও দু'চোখ ভেসেছে।


মুঠো মুঠো স্মৃতি দিয়ে ভরা এই সকাল বিকেল,

লুকোচুরি খেলে করে মনের দূকুল উদ্বেল;

আবেগে ডুবেছে তারা, রঙিন আদর মেখেছে,

আকাশের সাথে আজ আমারও দু'চোখ ভেসেছে।


আবীরে আবীরে লাল আমাদের রূপকথারা,

রাত জেগে দু'নয়ন কাকে যেন দেয় পাহারা,

মরা নদী ছাপিয়েছে, বান এসে‌‌ বাঁধ ভেঙেছে;

আকাশের সাথে আজ আমারও দু'চোখ ভেসেছে।


আজ দেখি রোশনাই চারিদিকে শুধু আলো - হাসি,

কেউ যেন কানে কানে চুপি চুপি বলে যায়-

আমিও তোমায় ভালবাসি;

দেখো নিয়তির লিপি ভেঙে আজ সে দুয়ারে এসেছে

আকাশের সাথে আজ আমারও দু'চোখ ভেসেছে।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

More bengali poem from The Yellow Butterfly

Similar bengali poem from Romance