STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Romance Inspirational

4  

Partha Pratim Guha Neogy

Romance Inspirational

মায়ার ভালোবাসা

মায়ার ভালোবাসা

1 min
267

ভালোবেসে আমি হয়েছিলাম তোর

আমার সবটুকুতেই ছিল তোর অধিকার ,

কিন্তু তুই কখনোই সবটা আমার হোসনি,

আমাদের তাই এক আকাশে ওড়া হয়নি। 


পুড়িয়েছিলাম আমার দাহ্য মন অনন্ত অনলে,

সেই আগুনে পোড়াসনি তুই তোর চোখের জলে ভেজা মন,তাই জ্বলেনি দাবানল।

গহীন অধরে ডুব দিতে চেয়েছিলাম কতবার

কিন্তু তুই চাসনি ডুবতে, খুঁজে পাইনি তোর অধর,

হয়নি আমাদের জলে ভাসা আর যুগল পদ্ম হওয়ার।

আমার কিছুই হয়নি কোনদিন তোর

আমার কিছুই তুই করে নিসনি নিজের

তাইতো আগের মত একা আমি,অনন্ত আঁধারে

পথযাত্রী নিরুদ্দেশের । 


মায়াবতী ভালোবাসার ছায়া সরে গেছে সেই কবে কোন দূরে,আমার আকাশে এখন শুধুই একলা চিল উড়ে।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance