STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Romance Others

3  

Partha Pratim Guha Neogy

Romance Others

মানুষকে যে ফিরতেই হয়...

মানুষকে যে ফিরতেই হয়...

1 min
136

মনখারাপের পিঠে চেপে মেঘ গুলো যখন পিছু নিল তুমি জানলে না,

কচুপাতার স্বচ্ছ জলে লেখা ছিল 'দিকশূন্যপুরের মাঠ'৷

প্রেম শব্দটার মানে জানা থাকলে

স্বপ্ন গুলো বিক্রি করে দিতাম হাওড়ার হাটে৷

প্রিন্সেপঘাট - ইডেনগার্ডেন - হাওড়াব্রীজ - ভিক্টোরিয়া এমনকি ময়দানের খোলা চত্বরেও তোমাকে পেলাম না,

অতএব মাটির ভাঁড়ে গরম চা আর শুকনো ধুমপান,

আমার কোলকাতা তখনও ত্রিফলার আলোয় জেগে স্বপ্ন দেখে, কেওড়াতলার মানুষ পোঁড়া গন্ধ

অবশিষ্ট ছাই ভেসে নিয়ে যায় গঙ্গার বুকে৷

রাত অনেক হল , এবার ফিরতে হবে

হ্যাঁ,মানুষকে যে ফিরতেই হয়...


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance