STORYMIRROR

Aniket Indra

Classics

3  

Aniket Indra

Classics

মা..

মা..

1 min
626

মা!

কোথায় তুমি,তোমায় ছাড়া ব্যর্থ জীবন,

মা!

দিগন্তে বিলীন আজ আমার মন,

মা!

তুমি আমার রূপকথার জাদুপড়ি,

ও মা!

তোমায় ছাড়া জীবন কি ভাবতে পারি?

ও মা!

হারিয়ে গেলে আজ তুমি কোন নিরুদ্দেশে,

নেই আজ তোমার ছায়া আর আমার পাশে

সহজ পাঠের গল্পেরা আজ তোমায় ফিরে চায়,

ফিরে এসো মা দেখো আমি অসহায়।

মা!

কেন তুমি আজ স্বপ্নের লাশঘরে,

মা!

তোমায় আজ ভীষণ মনে পড়ে,

মা!

কেন তুমি আজ অবুঝ এত

মা!

চুপ থেকো না ,দেখো বাড়ছে ক্ষত

ও মা!

রাগ অভিমানের পরেও জড়িয়ে ধরা,

পারছিনা ভুলতে আর কখনো পারবো না,

ধীরে ধীরে শেষ হবো আমিও পুড়ে,

দেখা হবে মা ওই মুক্ত প্রান্তরে।

মা!

একবার ফিরে তুমি চলে এসো

মা

আমায় তুমি আবার ভালোবাসো,

ও মা।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

More bengali poem from Aniket Indra

মা..

মা..

1 min পড়া

Similar bengali poem from Classics