STORYMIRROR

prodip dey

Inspirational Others

3  

prodip dey

Inspirational Others

কবিতা # "বছর দু হাজার বিশ"

কবিতা # "বছর দু হাজার বিশ"

1 min
375


অনেক প্রতীক্ষার পর --

মানব দুয়ারে ফিরে এলে তুমি "বছর দু হাজার বিশ",

বিশ্ব মাঝে ছড়িয়ে দিয়েছো, "করোনার" জীবন ঘাতক বিষ।

আকাশে বাতাসে বেড়ায় ভেসে শুধু কেবল একটি নাম,

"করোনা" তুমি গ্রাস করেছ এই পৃথিবীর সব ধাম।

এই পৃথিবীর চলার গতি সকল করেছো বন্ধ,

সূর্যের আলো রয়েছে তবুও মানুষ হয়েছে অন্ধ।


ক্ষান্ত হওনি তুমি, সকলের বন্ধ করে দুয়ার,

"আমফান" ডেকে এনে তুমি করে দিলে ছারখার।

ক্ষুধার জ্বালা দিয়েছ পেটে ভেঙ্গেছ ঘরবাড়ি,

"বছর দু হাজার বিশ" তুমি বড়ই নিষ্ঠুর, 

যেন, এই পৃথিবীর শ্রেষ্ঠ মহামারি।


তবুও, আমরা যাব এগিয়ে সামনে,

নাচিব সবাই জয়ের গানে,

" মহামারির" আর করব না ভয়,

আমারা সবাই করবোই জয়,

বিধাতা মোদের শক্ত করুক - এই আমাদের আশা।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Inspirational