STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Tragedy

4  

Partha Pratim Guha Neogy

Tragedy

দুর্নীতির কড়চা

দুর্নীতির কড়চা

1 min
297

মন্ত্রীমশাই 


নির্বাচিত জনপ্রতিনিধি আর করবো না দুর্নীতি?

এই বাজারে ঘুষ না খেলে পেটটা চলবে নাকি?

মন্ত্রী হয়েছি বলেই দিচ্ছো আমায় গালাগাল,

গিয়ে দেখো আমার কর্মচারীর বাড়ির কি হালচাল!

কলকাতাতে থাক না তবে দশটা বাড়ি আমার,

একা আমি নইকো দায়ী দোষটা যে সবার!


সহায়ক 


মন্ত্রীমশাই খাইতে পারে, আমি থাকব চুপ?

বুদ্ধি যে আমারও আছে, আমিও পারি খুব!

কথায় কথায় দেয় সে ঝাড় , আমি মানুষ না?

বাড়ি আছে দুটো আমার আর অর্থও কম না!

আচ্ছা মন্ত্রীমশাই ঝাড় দিলে সেটা মানা যায়,

চামচারা কেন গরম দেখায়? যারা কাটমানি পায়!


সৎ চাকরিজীবী


চাকরি করি স্বল্প বেতনের, দুঃখ কষ্ট আছে খুব,

গুরুজনের আদেশ মানি,তাই সৎ হয়ে নিশ্চুপ।

আয় - ব্যয়ের হিসেব মেলাতে হিমশিম খাই রোজ,

কর্মক্ষেত্রে সবাই যে দেয় অসৎ পথের খোঁজ!

বউ ছেলেমেয়ে কষ্টে আছে,অভাব সঙ্গী চিরক্ষণ,

তবুও আছি সৎ হয়ে এটাই জীবনের বড় মূলধন।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Tragedy